ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
গাজীপুর থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির রেণু জব্দ চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদণ্ড মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি ব্যাংককে বারে আগুন, নিহত ২৭ নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল প্রকৌশলীর কাজে চিকিৎসক, লক্ষ্যের নেই অগ্রগতি বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দুর্গম এলাকায় পৌঁছেনি ত্রাণ দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি আইএমএফের সঙ্গে হবে না: অর্থমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলেই কর ছাড় পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত সেমিফাইনালে চার দৈত্য আদালতের রায়ে আইনি সংকটে মমতা ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগে মিলবে না পেনশন সুবিধা

জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম
জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব
ছবি: খবরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে সাত দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬। বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নির্দেশনা শাখার শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭ টায় নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল এই নাট্যোৎসবের উদ্বোধন করেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা। অনুষ্ঠানে বিশেষ নাট্যজন সম্মাননা দেওয়া হয় বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আবুল হায়াতকে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. মো. ইস্রাফীল বলেন, আবুল হায়াত আমাদের দেশের অভিনয়ের বড় একজন শিল্পী। এত বড় শিল্পী হওয়া সহজ নয়। এর জন্য আধ্যাত্মিকতা প্রয়োজন, সাধনা প্রয়োজন। আবুল হায়াত ভাই সেটা অর্জন করেছেন। আপনারা যারা আবুল হায়াত ভাইকে দেখেন টেলিভিশনে অভিনয় করতে, আমরা যারা নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শিক্ষক ও গবেষক আছি, তাদের গবেষণা করতে হবে আবুল হায়াতকে নিয়ে। অভিনয় শুধু করলেই হবে না, চরিত্র বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। ফুটবল খেলার সঙ্গে তুলনা করলে আবুল হায়াত সেই খেলার মেসি কিংবা রোনালদো। আসাদুজ্জামান নূর, আবুল হায়াত এনাদের মতো প্রখ্যাত অভিনেতাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।

এ সময় তিনি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগ খোলার জন্য উপাচার্যকে অনুরোধ করেন এবং সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও নৃত্যকলা নিয়ে পারফরমিং আর্টস বা পরিবেশন কলা অনুষদ নামে নতুন একটি অনুষদ খোলার পরামর্শ দেন।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি এই নাট্যোৎসবের সাফল্য কামনা করে উদ্বোধন ঘোষণা করেন।

নিজের অনুভূতি প্রকাশ করে আবুল হায়াত বলেন, আজকের এই সম্মাননা আমার কাছে শুধু সম্মাননা নয়, সকলের ভালোবাসার বহিঃপ্রকাশ। শিল্প মানে শিক্ষা। আমি এখনো শিখি। আজকে ত্রিশালের মাটিতে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা। তিনি ছিলেন বিদ্রোহী, সাহিত্যের স্মারক। আমি নাটককে ভালোবাসি। ১০ বছর বয়সে নাটক শুরু করেছিলাম, যা এখন আমার রক্তের বিষ অর্থাৎ সমগ্র রক্তে মিশে গেছে। হয়তো পরিবার থেকেই এসেছে এই ভালোবাসা। কারণ আমার বাবাও সংস্কৃতিমনা ছিলেন। ১৯৫৪ তে আমি প্রথন মঞ্চে উঠি। আর এখন আমার অভিনয়ে বয়স ৭২ বছর আর আমার বয়স এখন ৮১ এর বেশি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অভিনয় মানেই শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলা, চেহারা দেখানো নয়। অভিনয় মানে শিল্প। অভিনয় মানে বাস্তবতা তুলে ধরা। জীবনে সাফল্য আসবেই, কিন্তু সাফল্যের চেয়ে বড় হলো সততা, নিষ্ঠা। নাটক মানুষকে মানুষ হতে শেখায়, অন্যের আনন্দ অনুভূতি দুঃখ অনুভূত করতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। মনে রাখবে, অভিনয় হলো মিথ্যা। কিন্তু অভিনেতা কিংবা নাট্যকলার শিক্ষার্থী হিসেবে সেই মিথ্যাটাকে বাস্তবিক করে তুলতে হবে, সত্ত বানাতে হবে এবং বিশ্বাসযোগ্য করে গড়ে তুলতে হবে। এসব করতে পারলেই একজন প্রকৃত অভিনেতা হতে পারবে।

এ সময় তিনি তার নাট্যজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।

উপস্থিত সকলের প্রতি সম্মান জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আবুল হায়াতকে এই বিদ্যাপীঠে আনতে পেরে আমরা ধন্য। উনি আমার স্বপ্ন পুরুষ। আমি তার অভিনয় দেখতাম টিভিতে আর মুগ্ধ হতাম। আমি কখনো তাকে অভিনেতা হিসেবে দেখিনি। আমি তাকে দেখেছি বাস্তববাদী, সত্য ও জীবনচরিতের বহিঃপ্রকাশ হিসেবে। সাদা কালো টিভিতে শুরু হয়েছিল তার নাটক দেখা। আর আজ তাকে চোখের সামনে দেখে আমি আবেগাপ্লুত। 

নতুন বিভাগ ও অনুষদ খোলার বিষয়ে তিনি বলেন, এই বিষয়টা আমি একান্তভাবে ভাববো এবং আলোচনা করে সময়ের প্রয়োজনে খোলার উদ্যোগ গ্রহণ করবো।

আয়োজকরা জানান, নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আন্তর্জাতিক নাট্যচর্চার সঙ্গে সম্পৃক্ত করাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, সাত দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে ১৮ জুলাই পর্যন্ত এবং প্রতিদিন একটি করে নাটক মঞ্চায়িত হবে। নাট্যোৎসবে অংশ নিতে ঢাকা থেকে এসেছে নাট্যদল ক্ষ্যাপাটে। এছাড়াও ভারত থেকে আসবে আরও একটি নাট্যদল।

অন্তরা/

নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:০১ এএম
নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ জুলাই ২০২৬ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এবং ১৯ জুলাই থেকে তাদের ক্লাস শুরু হবে।

রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম ১৬ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাই যে সব শিক্ষার্থী এখনও ভর্তি সম্পন্ন করতে পারেননি, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তাদের ক্লাস আগামী ১৯ জুলাই ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নবীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

মো. কাউসার/থিওটোনিয়াস/

ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৮ এএম
ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগং (ইউসিটিসি)-এ অটাম ২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানাতে শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় বর্ণাঢ্য “ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন আহমেদ।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভাগীয় কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনিক কর্মকর্তারা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ইউসিটিসি পরিবারের নতুন সদস্য হিসেবে স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় এবং অনুপ্রেরণামূলক আলোচনা। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা তাদের সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। একই সঙ্গে তারা ইউসিটিসির শিক্ষা-সংস্কৃতি, ক্যাম্পাস জীবন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করে।

অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষক, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর এবং প্রশাসনিক কর্মকর্তারা নবাগত শিক্ষার্থীদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পুরো আয়োজনটি ছিল আনন্দ, আন্তরিকতা এবং পারস্পরিক সৌহার্দ্যে ভরপুর, যা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনকে স্মরণীয় করে তোলে।

বিজ্ঞপ্তি/

রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি এসি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। 

রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ মোড়ে শিক্ষকদের বাড্ডা রুটের এসি কোস্টার বাসটি সদরঘাট টু বাইপাইল রুটের ভিক্টর ক্লাসিক বাসের সাথে দুর্ঘটনার শিকার হয়। প্রথমদিকে হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জবি শিক্ষকদের উক্ত বাসে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জানান, শিক্ষকদের বাড্ডা বসুন্ধরা রুটের বাসটি মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নামার সময় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের ফিটনেসবিহীন বাস এসে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিক্ষকদের বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

তিনি বলেন, আমাদের বাসে দুইজন শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। দুর্ঘটনার সময় সামনে যে মোটরসাইকেলটি ছিলো আরেকটু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসএন/

নোবিপ্রবির সৈকতের অনন্য প্রত্যাবর্তন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:২৫ পিএম
নোবিপ্রবির সৈকতের অনন্য প্রত্যাবর্তন
নাজমুল আবেদীন সৈকত

অনার্স দ্বিতীয় বর্ষে একসঙ্গে ছয়টি বিষয়ে ব্যাকলগ এবং সিজিপিএ মাত্র ২.৪৫– এমন বিপর্যয়কর ফলাফল থেকেও ঘুরে দাঁড়িয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল আবেদীন সৈকত এখন অনেকের অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম ও অটুট আত্মবিশ্বাসের জোরে তিনি ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ভোলার পশ্চিম উকিলপাড়ার বাসিন্দা চিকিৎসক ডা. মো. নাসির উদ্দিন ও নার্গিস বেগমের ছোট সন্তান সৈকত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করেন। তবে বিশ্ববিদ্যালয়ে এসে সাময়িক বিপর্যয়ে পড়লেও তা কাটিয়ে সিজিপিএ ৩-এর ওপরে নিয়ে স্নাতক শেষ করেন।
পরিকল্পিত প্রস্তুতির জন্য তিনি ঢাকায় বিসিএস পরীক্ষার্থীদের সঙ্গে মেসে থাকা শুরু করেন এবং প্রিলি ও লিখিত পরীক্ষার জন্য সমন্বিত নোট তৈরি করেন। ৪৬তম বিসিএসে ব্যর্থ হলেও প্রশ্ন বিশ্লেষণ করে নিজের দুর্বলতা দূর করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
সৈকত তার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের সীমাহীন ত্যাগ ও প্রিয়জনদের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুজদের উদ্দেশ্যে তার পরামর্শ, সঠিক পরিকল্পনা নিয়ে লেগে থাকলে সফল হওয়া সম্ভব, তবে স্বপ্নের চেয়ে জীবন বড় হওয়ায় বিকল্প প্রস্তুতিও রাখা উচিত। ভবিষ্যতে সততার সঙ্গে মানুষের সেবা করাই সৈকতের মূল লক্ষ্য।

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক স্কুল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক স্কুল
সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত ‘সামাজিক স্কুল’

‘জ্ঞানই শক্তি, শিক্ষাই মুক্তি’– এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের আলো ছড়াচ্ছে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ পরিচালিত ‘সামাজিক স্কুল’। প্রখর মেধা ও তীব্র আগ্রহ থাকা সত্ত্বেও আর্থিক অসচ্ছলতার কারণে যে শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, তাদের স্বপ্ন দেখাতেই এই স্বেচ্ছাসেবী সংগঠনটির পথচলা।
২০১৬ সালের ২৫ অক্টোবর সমাজবিজ্ঞান বিভাগের একঝাঁক তরুণের উদ্যোগে রাজশাহীর নামোভদ্রা রেলওয়ে মাঠ এলাকায় স্কুলটি যাত্রা শুরু করে। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে আলমগীর কবির সবুজ এবং মো. রাকিবুল ইসলাম। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন মনিমা খানম ও ফাতেমা-তুজ-জোহরা।
রেলওয়ে পাড় বস্তির প্রায় শতাধিক শিশুকে মৌলিক, নৈতিক ও জীবনমুখী শিক্ষা দেওয়াই এর লক্ষ্য। এ পর্যন্ত প্রায় ৩০০ শিশুকে শিক্ষার আলো দিয়েছে সংগঠনটি। বর্তমানে এখানে অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক হিসেবে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন সমাজবিজ্ঞান বিভাগের ৪০ শিক্ষার্থী। সপ্তাহে শনি ও মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এখানে ক্লাস নেওয়া হয়। শিক্ষার্থীদের বই, খাতা, কলম, ব্যাগ ও দুই ঈদে উপহারসহ যাবতীয় খরচ বহন করে সমাজবিজ্ঞান বিভাগ।
স্কুলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের মতে, সঠিক সুযোগ পেলে এই প্রতিভাবান শিশুরাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। শিশুদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করাই তাদের লক্ষ্য। আগামীতে এই শিশুরা সুশিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত হবে– এটাই সবার প্রত্যাশা।

লেখিকা: শিক্ষার্থী, রাজশাহী কলেজ, রাজশাহী