ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দুর্গম এলাকায় পৌঁছেনি ত্রাণ দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি আইএমএফের সঙ্গে হবে না: অর্থমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলেই কর ছাড় পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত সেমিফাইনালে চার দৈত্য আদালতের রায়ে আইনি সংকটে মমতা ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগে মিলবে না পেনশন সুবিধা জয়পুরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপির পৃথক মিছিল, স্পষ্ট বিভাজন! টানা বর্ষণের ক্ষত সড়কে বরিশালের পথে প্রধানমন্ত্রী দেশজুড়ে অব্যাহত থাকবে ভারী বর্ষণ ১৩ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ১৩ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল প্রথমবার ইংলিশ পরীক্ষা দেবেন মেসি পেলে-ম্যারাডোনার পাশে বেলিংহ্যাম ১৩ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

সেমিফাইনালে চার দৈত্য

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
সেমিফাইনালে চার দৈত্য
স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনাও ইংল্যান্ড/ ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে অনেক গল্প মাঠে লেখা হয়েছে। আবার কিছু গল্প শুরু হয়েছে মাঠে বল গড়ানোরও আগে। ২০২৬ বিশ্বকাপে তেমনই এক গল্পের জন্ম হয়েছিল ড্রয়ের দিন। ফিফা এবার শুধু সূচি বানায়নি। তারা পথও এঁকেছিল। সেই পথ ধরে হেঁটেই সেমিফাইনালে দাঁড়িয়ে চার দৈত্য–স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবার ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে পৌঁছে গেছে বিশ্বকাপের শেষ চারে। ফ্রান্স র‌্যাঙ্কিংয়ের শীর্ষ। পরের তিনটি স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। 

শীর্ষ চার দলের সেমিতে উঠে আসার পেছনে রয়েছে ফিফার একটি পরিকল্পনা। ২০২৬ বিশ্বকাপের আগে ড্রয়ের নিয়মে পরিবর্তন আনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে রাখা হয় চারটি আলাদা কোয়াড্রান্টে। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট। সেমিফাইনালের আগে যেন তারা একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি শর্তও ছিল। প্রতিটি দলকে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে হতো। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড চার দলই সেই কাজ করেছে। ফলে ড্রয়ের পরিকল্পনাও বাস্তবে রূপ পায়।

স্পেনের জন্য ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে রাখা হয়েছিল নকআউট পর্বের দুই ভিন্ন দিকে। সব হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের লাইনআপ দাঁড়িয়েছে ঠিক ফিফার পরিকল্পনা অনুযায়ী। মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বুধবার রাতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফিফা এই পরিবর্তনের নাম দিয়েছে প্রতিযোগিতামূলক ভারসাম্য। ক্রীড়াঙ্গনে এমন ধারণা একেবারে নতুন নয়। টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনেও শীর্ষ বাছাই খেলোয়াড়দের আলাদা রাখা হয়। নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটেও একই নীতি অনুসরণ করা হচ্ছে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে এটি নতুন মাত্রা যোগ করেছে।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯২ সালে। তবে সেই বছরের বিশ্বকাপে এটি ব্যবহার করা হয়নি। এরপর বহুবার শীর্ষ চার দল হতাশ করেছে। ২০০২ সালে ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১০ সালে একই পরিণতি হয় ইতালির। ২০১৪ সালে বিদায় ঘণ্টা বাজে স্পেনের। এরপর ২০১৮ সালে জার্মানি ও ২০২২ সালে বেলজিয়াম বিদায় নেয়। কোনো আসরেই শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ সেই ইতিহাস বদলে দিয়েছে।

এর পেছনে আরেকটি বাস্তব কারণও ছিল। ৪৮ দলের বিশ্বকাপে যুক্ত হয়েছে অতিরিক্ত একটি নকআউট পর্ব। ফলে গ্রুপ চ্যাম্পিয়নদের আগেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই আসরের শেষ ষোলোর তিনটি ম্যাচেই এমন দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র খেলেছে বেলজিয়ামের বিপক্ষে। ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল মেক্সিকো। সুইজারল্যান্ড খেলেছে কলম্বিয়ার সঙ্গে। ফিফা বুঝেছিল এই নতুন কাঠামোতে বড় দলগুলো খুব দ্রুতই একে অপরকে বিদায় করে দিতে পারে। তাতে টুর্নামেন্ট হারাতে পারে তার সবচেয়ে বড় আকর্ষণ। সেই কারণেই ড্রয়ের নিয়মে আনা হয় পরিবর্তন।

ফিফা শুরু থেকেই বিষয়টি গোপন করেনি। বরং প্রকাশ্যেই জানিয়েছিল কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য ছিল বড় লড়াইগুলোকে টুর্নামেন্টের শেষ ভাগের জন্য ধরে রাখা। এক অর্থে সেটিই হয়েছে। সেমিফাইনালে আছে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি। চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। চারটি দলই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার। বলা বাহুল্য, বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র তৃতীয় আসর, যেখানে চারটি সেমিফাইনালিস্ট দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭০ ও ১৯৯০ সালের পর)।

এ নিয়ে সমালোচনা থাকতেই পারে। কেউ বলবেন এটি পরিকল্পিত সুবিধা। আবার কেউ বলবেন এটি নিখাদ কৌশল। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই–ফিফা যে চিত্র কল্পনা করেছিল, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল ঠিক সেই ছবিই এঁকে দিয়েছে।

ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ এএম
ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াই এখন শেষ পর্যায়ে। সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে টিকে থাকা চার দলের মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দুই দল। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্যদিকে, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন।

সেমিফাইনালের আগে দুই দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফল জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। 

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা বেশি।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, টানা তৃতীয়বার ফ্রান্সের বিশ্বকাপের ফাইনালে উঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে, স্পেনের ফাইনালে উঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ।

শুধু ফাইনালে উঠার দৌড়েই নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ফ্রান্স। অপ্টার হিসাবে, দিদিয়ের দেশমের দলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। আর স্পেনের দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এসজি/

সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৪ এএম
সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্স দলকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ‘ফ্রান্স দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই’-তার এমন মন্তব্যকে বিদ্বেষমূলক ও বর্ণবাদী বলে নিন্দা করেছেন স্পেন ও ফ্রান্সের রাজনীতিকরা।

রবিবার (১২ জুলাই) স্প্যানিশ অনলাইন সংবাদমাধ্যম এল ডিবাতে প্রকাশিত এক মতামতে এ মন্তব্য করেন রাজয়। 

বিশ্বকাপের সেমিফাইনালের আগে তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের মন্তব্যকে ‘জেনোফোবিক’ (বিদেশবিদ্বেষমূলক) বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘কিছু মানুষ এখনো পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে পরিচয় নির্ধারণ করে। অন্যরা তা নির্ধারণ করে একটি দেশের প্রতি শেকড়, ভালোবাসা ও অবদান রাখার ইচ্ছার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘স্পেন তাদের, যারা দেশটিকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করে। যারা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে দেশকে লজ্জিত করে, তাদের জন্য নয়।’

ফ্রান্সের রাজনীতিবিদরাও রাজয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ফ্রান্সের কমিউনিস্ট পার্টির নেতা ফাবিয়েন রুসেল রাজয়ের মন্তব্যকে প্যারাগুয়ের এক সিনেটরের বিতর্কিত বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন। ওই সিনেটর ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সমালোচিত মন্তব্য করেছিলেন।

রুসেল বলেন, ‘তারা এই ঘৃণ্য বর্ণবাদী বক্তব্য দেওয়া বন্ধ করতে পারছে না।’

মাদ্রিদে অবস্থিত ফরাসি দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, ফ্রান্স দলের সব খেলোয়াড়ই ফরাসি নাগরিক। ২৬ সদস্যের দলের ২৩ জনের জন্ম ফ্রান্সে, আর বিদেশে জন্ম নেওয়া তিনজনও ফরাসি নাগরিক।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বলেন, ‘রাজয়ের মন্তব্যে অসহনীয় বর্ণবাদী ইঙ্গিত রয়েছে।’

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে দুই দেশের এই বিতর্ক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন এই মহাতারকা। এবারের আসরে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন তিনি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠার লক্ষ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে এটি হবে মেসির প্রথম ম্যাচ।

মেসি যদি আর্জেন্টিনাকে ফাইনালে তুলে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেন, তাহলে দেশটির হয়ে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। একই সঙ্গে ছাড়িয়ে যাবেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।

এর আগে, ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। মেসি ২০২২ সালে প্রথমবারের মতো দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেন। এবার আরেকটি শিরোপা জিতলে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন তিনি।

শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলীয় ইতিহাসও হাতছানি দিচ্ছে আর্জেন্টিনার সামনে। মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হলে ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা।

এসজি/

বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। মজার বিষয় হলো, এই চার দলই বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে। ফিফা ১৯৯২ সালে র‍্যাঙ্কিং চালু করার পর একই বিশ্বকাপের সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের ওঠার ঘটনা এবারই প্রথম।

শুধু র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই নয়, সেমিফাইনালে থাকা দলগুলো এর আগে অন্তত একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন বুধবার (১৫ জুলাই) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে ১৯৯০ বিশ্বকাপেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। সেবার শেষ চারে ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তবে তারা একে অপরের মুখোমুখি হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেবার ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়।

এবারের বিশ্বকাপে আবারও ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। যদি ফ্রান্স ও আর্জেন্টিনা নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে যায়, তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

এসজি/