ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পেলে-ম্যারাডোনার পাশে বেলিংহ্যাম ১৩ জুলাই ২০২৬ তারিখের নামাজের সময়সূচি বিশ্বকাপ আমাকে বদলে দিয়েছে: হালান্ড ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কে উঠবে? জানাল সুপারকম্পিউটার ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা ফিফার স্পেনকে ভয় পায় না ফ্রান্স: ইব্রাহিমা কোনাতে সামাজিক মাধ্যমে ছড়ানো মরদেহ ভাসানোর খবর গুজব: ইউএনও ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬ বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে ত্রাণ ও সহায়তা নিয়ে বন্যাদুর্গতদের পাশে যুবদল আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ জমিরউদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বন্যা পরিস্থিতি: ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, নিহত ৫১ নাটোরে সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসককে মারধর চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ

ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ এএম
ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াই এখন শেষ পর্যায়ে। সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে টিকে থাকা চার দলের মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দুই দল। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্যদিকে, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন।

সেমিফাইনালের আগে দুই দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফল জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। 

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা বেশি।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, টানা তৃতীয়বার ফ্রান্সের বিশ্বকাপের ফাইনালে উঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে, স্পেনের ফাইনালে উঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ।

শুধু ফাইনালে উঠার দৌড়েই নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ফ্রান্স। অপ্টার হিসাবে, দিদিয়ের দেশমের দলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। আর স্পেনের দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এসজি/

সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৪:০৪ এএম
সেমিফাইনালের আগে ফ্রান্সকে নিয়ে মন্তব্য, তোপের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্স দলকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ‘ফ্রান্স দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই’-তার এমন মন্তব্যকে বিদ্বেষমূলক ও বর্ণবাদী বলে নিন্দা করেছেন স্পেন ও ফ্রান্সের রাজনীতিকরা।

রবিবার (১২ জুলাই) স্প্যানিশ অনলাইন সংবাদমাধ্যম এল ডিবাতে প্রকাশিত এক মতামতে এ মন্তব্য করেন রাজয়। 

বিশ্বকাপের সেমিফাইনালের আগে তার এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজয়ের মন্তব্যকে ‘জেনোফোবিক’ (বিদেশবিদ্বেষমূলক) বলে আখ্যা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘কিছু মানুষ এখনো পদবি, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে পরিচয় নির্ধারণ করে। অন্যরা তা নির্ধারণ করে একটি দেশের প্রতি শেকড়, ভালোবাসা ও অবদান রাখার ইচ্ছার মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘স্পেন তাদের, যারা দেশটিকে ভালোবাসে এবং দেশের জন্য কাজ করে। যারা বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে দেশকে লজ্জিত করে, তাদের জন্য নয়।’

ফ্রান্সের রাজনীতিবিদরাও রাজয়ের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

ফ্রান্সের কমিউনিস্ট পার্টির নেতা ফাবিয়েন রুসেল রাজয়ের মন্তব্যকে প্যারাগুয়ের এক সিনেটরের বিতর্কিত বক্তব্যের সঙ্গে তুলনা করেছেন। ওই সিনেটর ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সমালোচিত মন্তব্য করেছিলেন।

রুসেল বলেন, ‘তারা এই ঘৃণ্য বর্ণবাদী বক্তব্য দেওয়া বন্ধ করতে পারছে না।’

মাদ্রিদে অবস্থিত ফরাসি দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, ফ্রান্স দলের সব খেলোয়াড়ই ফরাসি নাগরিক। ২৬ সদস্যের দলের ২৩ জনের জন্ম ফ্রান্সে, আর বিদেশে জন্ম নেওয়া তিনজনও ফরাসি নাগরিক।

ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো বলেন, ‘রাজয়ের মন্তব্যে অসহনীয় বর্ণবাদী ইঙ্গিত রয়েছে।’

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচের আগে দুই দেশের এই বিতর্ক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

এসজি/

বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৩ এএম
বিশ্বকাপে নতুন ইতিহাসের সামনে মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন এই মহাতারকা। এবারের আসরে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন তিনি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠার লক্ষ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে এটি হবে মেসির প্রথম ম্যাচ।

মেসি যদি আর্জেন্টিনাকে ফাইনালে তুলে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেন, তাহলে দেশটির হয়ে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বেন। একই সঙ্গে ছাড়িয়ে যাবেন আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে।

এর আগে, ম্যারাডোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান। মেসি ২০২২ সালে প্রথমবারের মতো দেশকে বিশ্বকাপ শিরোপা এনে দেন। এবার আরেকটি শিরোপা জিতলে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন তিনি।

শুধু ব্যক্তিগত অর্জন নয়, দলীয় ইতিহাসও হাতছানি দিচ্ছে আর্জেন্টিনার সামনে। মেসির নেতৃত্বে চ্যাম্পিয়ন হলে ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের নজির গড়বে আর্জেন্টিনা।

এসজি/

বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। মজার বিষয় হলো, এই চার দলই বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে। ফিফা ১৯৯২ সালে র‍্যাঙ্কিং চালু করার পর একই বিশ্বকাপের সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের ওঠার ঘটনা এবারই প্রথম।

শুধু র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই নয়, সেমিফাইনালে থাকা দলগুলো এর আগে অন্তত একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন বুধবার (১৫ জুলাই) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে ১৯৯০ বিশ্বকাপেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। সেবার শেষ চারে ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তবে তারা একে অপরের মুখোমুখি হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেবার ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়।

এবারের বিশ্বকাপে আবারও ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। যদি ফ্রান্স ও আর্জেন্টিনা নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে যায়, তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

এসজি/

ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম
ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের
হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডকে নিজেদের ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান জানিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, গত কয়েক বছরে ধারাবাহিক সাফল্য পেলেও শিরোপা জিততে না পারাই এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় অপূর্ণতা।

শনিবার (১১ জুলাই) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। তারা আগামী বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে লিওনেল মেসিদের মুখোমুখি হবে।

শেষ তিনটি বিশ্বকাপের মধ্যে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে ২০১৮ বিশ্বকাপেও শেষ চারে উঠেছিল তারা। পাশাপাশি টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে থ্রি-লায়ন্সরা।

এই সময়টাকে জাতীয় দলের ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে উল্লেখ করে কেইন বলেন, ‘এটি আমাদের জাতীয় দলের জন্য অত্যন্ত সফল একটি সময়। কিন্তু আমরা এবার শেষ ধাপটি পার হতে চাই। এটিই এখন আমাদের অপূর্ণ অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার সেমিফাইনাল ও ফাইনালে উঠছি। সামনে খুব গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ অপেক্ষা করছে। টুর্নামেন্টে আমাদের আর মাত্র আট দিন বাকি।’

তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতে হবে বলেও স্বীকার করেন কেইন। কারণ সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ফাইনালে মুখোমুখি হতে হবে ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী দলের।

এসজি/