ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
খুলনায় মাটি খুঁড়ে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার সবজির কেজি ১২০০, উপকারিতা কী? বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর একাধিক জায়গায় সড়ক অবরোধ ফুটবল হোক ঐক্যের প্রতীক: ইয়ামাল মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা, শুরু ১ আগস্ট সরকার স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ হাজার ৪৩৬ পরিবার স্বর্ণের দাম আরও কমল, ভরি কত? সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিন সমর্থকদের শান্ত থাকার আহ্বান আর্জেন্টিনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পদোন্নতি পাওয়া ১০১ যুগ্মসচিবের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন গুগলে ‘সেভেন আপ খাওয়া দল’ লিখলেই আসছে ব্রাজিলের নাম মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর হরমুজ প্রণালী মার্কিন ‘দখলে’, নিরাপত্তার বিপরীতে অর্থ নেবে যুক্তরাষ্ট্র ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৯ টন জিরা জব্দ ট্রাফিকে এআই ক্যামেরার পর নতুন প্রযুক্তি আনছে ডিএমপি হাতিয়ার কৃষিতে ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা চলন্ত ট্রেনে হানিমুন করলেন এক দম্পত্তি ‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা! সিলেট পরিবেশ উৎসবে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী চ্যাম্পিয়ন গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা ‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই আসছে আর্জেন্টিনার ম্যাচ! কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো বিজেপি সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ ৬ লাখ টাকার ঋণ ও বিকল রিকশা বৈধ নথি ছাড়া নেপালে যাওয়ার সময় ভারতে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নাগরিক

ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এসইএলের প্রোপার্টি ক্রেতারা সম্পত্তি মূল্যের ৭০% পর্যন্ত ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধা উপভোগ করবে পারবেন। বিশেষ ইন্টারেস্ট রেটে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত এই লোন সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে পরিশোধ করা যাবে। পাশাপাশি লোন প্রসেসিং ফি-তেও কোনো চার্জ নেই। 

এই চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্মীরাও এসইএলের বিভিন্ন প্রকল্পে বিশেষ অফার উপভোগ করবেন, যা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। 

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়। ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক হোম ফাইন্যান্সিং সল্যুশন এবং এসইএলের নির্ভরযোগ্য আবাসন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় আবাসন অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। 

এই উদ্যোগটি সুবিধাজনক অর্থায়ন সেবা এবং বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি মানুষের নিজ বাড়ির স্বপ্ন পূরণে সহায়তা করার ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও এসইএলের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

বিজ্ঞপ্তি/

ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এসইএলের প্রোপার্টি ক্রেতারা সম্পত্তি মূল্যের ৭০% পর্যন্ত ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধা উপভোগ করবে পারবেন। বিশেষ ইন্টারেস্ট রেটে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত এই লোন সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে পরিশোধ করা যাবে। পাশাপাশি লোন প্রসেসিং ফি-তেও কোনো চার্জ নেই। 

এই চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্মীরাও এসইএলের বিভিন্ন প্রকল্পে বিশেষ অফার উপভোগ করবেন, যা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। 

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়। ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক হোম ফাইন্যান্সিং সল্যুশন এবং এসইএলের নির্ভরযোগ্য আবাসন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় আবাসন অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। 

এই উদ্যোগটি সুবিধাজনক অর্থায়ন সেবা এবং বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি মানুষের নিজ বাড়ির স্বপ্ন পূরণে সহায়তা করার ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও এসইএলের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

বিজ্ঞপ্তি/

অনন্ত রিয়েল এস্টেটের নতুন সিইও আলীনূর রহমান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
অনন্ত রিয়েল এস্টেটের নতুন সিইও আলীনূর রহমান
মো. আলীনূর রহমান। ছবি: সংগৃহীত

অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড মো. আলীনূর রহমানকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে।

প্রতিষ্ঠানের নতুন সিইও মো. আলীনূর রহমান বাংলাদেশের রিয়েল এস্টেট ও নির্মাণ শিল্পে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসমৃদ্ধ নেতৃত্ব দিয়ে আসছেন। তার কর্মজীবনে তিনি সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট এসব ক্ষেত্রে ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। তিনি ধারাবাহিকভাবে অপারেশনাল এক্সিলেন্স এবং গতিশীল ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে দৃঢ় নেতৃত্ব প্রদর্শন করেছেন।

তার কৌশলগত দূরদৃষ্টি ও শিল্প-জ্ঞান অনন্ত রিয়েল এস্টেটের উদ্ভাবন, গুণগত মান এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

অনন্ত রিয়েল এস্টেট লিমিটেড অনন্ত গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা বাংলাদেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর একটি। এই গ্রুপের বার্ষিক টার্নওভার ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি এবং কর্মী সংখ্যা ৩৫,০০০-এরও অধিক। এই প্রতিষ্ঠানের অধীনে গড়ে উঠছে অনন্ত টেরাসেস বাংলাদেশে প্রিমিয়াম লিভিংয়ের এক নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করতে যাচ্ছে এমন একটি প্রকল্প।

৪৫ বিঘারও বেশি জমির উপর গড়ে ওঠা অনন্ত টেরাসেসের ৬৪ শতাংশ এলাকা উন্মুক্ত স্থানের জন্য সংরক্ষিত। বাংলাদেশের প্রথম প্ল্যাটিনাম-নিবন্ধিত বিলাসবহুল আবাসন প্রকল্প হিসেবে এটি এক বিশেষ মর্যাদার অধিকারী। এই প্রকল্পের নকশার প্রতিটি দিক গড়ে উঠেছে স্থাপত্যশৈলীর উৎকর্ষতা, নির্মাণ মানের প্রশ্নে আপসহীনতা, পরিবেশগত দায়বদ্ধতা এবং প্রকৃত কমিউনিটি চেতনার ভিত্তিতে যা ক্রেতা ও সমাজের জন্য দীর্ঘস্থায়ী মূল্য সৃষ্টিকারী বিশ্বমানের স্থাপনা গড়ে তোলার প্রতি অনন্ত গ্রুপের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

বিজ্ঞপ্তি/

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার
ছবি: বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এর ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্যম ও আধুনিক চিন্তাভাবনা যোগ করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, কৌশলগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক স্বীকৃতিসহ একাডেমিক নেতৃত্বের ক্ষেত্রে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ড. মাইক মিলারের। তিনি বিশ্বের সাতটি ভিন্ন দেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় কাজ করেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতা তাকে একটি
বাস্তবসম্মত ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। আইএসডি-তে আন্তর্জাতিক মানের শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। পাশাপাশি, আন্তর্জাতিক শিক্ষাঙ্গণে ড. মিলার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব।

তিনি বিশ্বজুড়ে বিভিন্ন স্কুলের উন্নয়নে অগ্রগতি রাখার পাশাপাশি ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ কমিউনিটিতে ইভ্যালুয়েশন লিডার, প্রোগ্রাম ইভ্যালুয়েটর, ওয়ার্কশপ লিডার এবং উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব সম্পর্কে ড. মাইক মিলার বলেন, “ইন্টারন্যাশনাল স্কুল ঢাকাতে যোগ দিতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। মানসম্মত আন্তর্জাতিক শিক্ষার জন্য স্কুলটির দারুণ সুনাম রয়েছে। আইএসডি’র শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মিলেমিশে কাজ করার বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। সবার সঙ্গে মিলে স্কুলের সাফল্যকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের সচেতন বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে উচ্চমানের ‘ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট’ (আইবি) শিক্ষা নিশ্চিত করতে আইএসডি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তি/

সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ
সিস্টেম গ্রুপ চেয়ারম্যান ফজলুল আজিম সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণ ও অর্থ সহায়তা দেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১ জন গ্রুপ লিডারের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেছে সিস্টেম গ্রুপ।

সোমবার (১৩) জুলাই গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল আজিম, ডা:আবুল কাশেম ফাউন্ডেশন-এর প্রধান উপদেষ্টা আবু জাফর কাদেরী, সিস্টেম গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মিছবাহ উদদীন কাদেরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন, বি এন পি নেতা সৈয়দ নুর ও জাফর মেম্বার।

এ সময় মোহাম্মদ ফজলুল আজিম বলেন, গত আট দিনের টানা অতি বৃষ্টির কারণে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা জলমগ্ন। অনেকে ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ঘরে খাবার নাই। পানিবন্দি হাজার হাজার মানুষ, অনেকে হারিয়েছেন সহায় সম্বল। এমতাবস্থায় সিস্টেম গ্রুপ সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।

তিনি এ মুহূর্তে দল মতের ঊর্ধ্বে থেকে আর্ত মানবতার সেবায় সবার পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাতকানিয়া লোহাগাড়ার মানুষকে সুখে শান্তিতে রাখার। সাতকানিয়া এবং লোহাগাড়ায় মাস্টার প্ল্যান করে আগামীতে যেন আর মানুষকে বন্যার পানিতে ডুবতে না হয় সে ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।

নাঈম/

১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন দিল 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড'

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম
১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন দিল 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড'
ছবি: বিজ্ঞপ্তি

অত্যাধুনিক চিকিৎসা ও নিখুঁত রোগনির্ণয় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৫টি হাসপাতালকে হেমাটোলজি মেশিন অনুদান দিয়েছে, শীর্ষস্থানীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড'। এই মেশিনের মাধ্যমে দ্রুত রক্ত পরীক্ষা করা যাবে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর তেজগাঁও সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) তথা কেন্দ্রীয় ঔষুধাগার কার্যালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

সম্পূর্ণ বিনামূল্যে ১৫টি অত্যাধুনিক 'মিস্পা এইচএক্স৫৮' অটোমেটিক ৫-পার্ট হেমাটোলজি অ্যানালাইজার উইথ অটোলোডার মেশিন সরকারের কাছে হস্তান্তর করে প্রতিষ্ঠানটি।

এ সময় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সরকারি ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় উল্লেখ করে বলেন, ইতোমধ্যে স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যোগ হয়েছে। খুব দ্রুত আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাচ্ছি। যাতে করে আমরা স্বাস্থ্যখাতে বিনিয়োগ করতে পারি। এবারের বাজেট বরাদ্দের প্রায় ৬৯ হাজার কোটি টাকা মানুষের স্বাস্থ্যসেবায় বিনিয়োগ করা হবে। স্বাস্থ্যখাতে টাকা আসবে আর চলে যাবে- তা হবে না। টাকার সঠিক ব্যবহার জানতে হবে এবং যন্ত্রপাতি কিনতে হবে।

তিনি বলেন, একদিনও আমরা সময় নষ্ট করতে চাই না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদেরকে জবাবদিহি করতে হয়। কাজেই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।

মেডিকেল সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ বলেন, সঠিক রোগনির্ণয় উন্নত চিকিৎসার পূর্বশর্ত। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে আমরা সরকারের অংশীদার হিসেবে কাজ করতে পেরে গর্বিত। 'মিম্পা এইচএক্স৫৮' একটি বিশ্বমানের স্বয়ংক্রিয় হেমাটোলজি অ্যানালাইজার, যা অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে পারে।

উল্লেখ্য, দেশের সরকারি হাসপাতালগুলোতে আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থা শক্তিশালী করা, দ্রুত ও নির্ভুল সিভিসি পরীক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এই অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, হেমাটোলজি মেশিনে সরকারি হাসপাতালে দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষা সম্ভব হবে। রোগ নির্ণয়ের মান ও চিকিৎসার সিদ্ধান্ত আরও উন্নত হবে। রোগীদের সেবার অপেক্ষার সময় কমবে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আধুনিক স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন। প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে দীর্ঘমেয়াদে কার্যকর ব্যবহার নিশ্চিত হবে।

বক্তারা আরও জানান, তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তি অত্যন্ত কম সময়ে—অর্থাৎ প্রতি ঘণ্টায় ৮০টি টেস্টের মাধ্যমে রক্তের নিখুঁত রোগ নির্ণয় করতে সক্ষম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, সিএমএসডির পরিচালক (যুগ্মসচিব) ড. শফিউর রহমান, ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মমিত ফয়সাল, সিএমএসডির উপ-পরিচালকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসা বিজ্ঞানীরা।

জয়ন্ত সাহা/নাঈম