ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার সবজির কেজি ১২০০, উপকারিতা কী? শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর একাধিক জায়গায় সড়ক অবরোধ ফুটবল হোক ঐক্যের প্রতীক: ইয়ামাল মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা, শুরু ১ আগস্ট সরকার স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ হাজার ৪৩৬ পরিবার স্বর্ণের দাম আরও কমল, ভরি কত? সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা নিন সমর্থকদের শান্ত থাকার আহ্বান আর্জেন্টিনার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পদোন্নতি পাওয়া ১০১ যুগ্মসচিবের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন গুগলে ‘সেভেন আপ খাওয়া দল’ লিখলেই আসছে ব্রাজিলের নাম মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর হরমুজ প্রণালী মার্কিন ‘দখলে’, নিরাপত্তার বিপরীতে অর্থ নেবে যুক্তরাষ্ট্র ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৯ টন জিরা জব্দ ট্রাফিকে এআই ক্যামেরার পর নতুন প্রযুক্তি আনছে ডিএমপি হাতিয়ার কৃষিতে ২০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা চলন্ত ট্রেনে ‘হানিমুন স্যুইট’! বরখাস্ত টিটিই ‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা! সিলেট পরিবেশ উৎসবে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী চ্যাম্পিয়ন গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা ‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই আসছে আর্জেন্টিনার ম্যাচ! কলকাতায় ১৩৬ বছরের পুরোনো মসজিদে নামাজ বন্ধ করলো বিজেপি সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ ৬ লাখ টাকার ঋণ ও বিকল রিকশা বৈধ নথি ছাড়া নেপালে যাওয়ার সময় ভারতে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নাগরিক দেশের ১৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বিশ্বকাপ সেমিফাইনালের অদ্ভুত সব গল্প

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে দিলেন বিএনপি নেতা!
ছবি: খবরের কাগজ

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে সাখাওয়াত হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহতের পাশাপাশি কানে কামড় দিয়ে যখম করার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনা ঘটে। 

অভিযুক্ত মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। 

আহত সাখাওয়াত হোসেন গাজীপুরের কালীগঞ্জে ফিরোজ আলীর ছেলে। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তার কানে চারটি সেলাইসহ শরীরের বেশ কিছু স্থানে ফুলা জখম রয়েছে।

ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে টিকে গ্রুপের একটি প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজে শীতলক্ষ্যা নদীর পাড়ে ড্রেজার মেশিন স্থাপন করেন তিনি। বিকেলে ড্রেজারের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেলে এসে তাকে রাস্তা থেকে তুলে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে যান। সেখানে এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন তাকে মারধর করেন।

তিনি বলেন, ‘একপর্যায়ে এই বিএনপি নেতা কেন তাকে না জানিয়ে সেখানে ড্রেজার মেশিন বসালাম, তা বলেই কানে কামড় দিয়ে রক্তাক্ত করেন। পরে তারা দ্রুত সময়ের মধ্যে ড্রেজার সরিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার ভয় দেখিয়ে ছেড়ে দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে চিকিৎসা নিই।’

এ বিষয়ে বিএনপির এই নেতা জানান, ‘সকালে ড. আব্দুল মঈন খান স্যারের প্রোগ্রাম রয়েছে আমি ঘুমিয়ে যাচ্ছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খন্দকার/অমিয়/

মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল
মেঘনা নদীর চরে আটকা পড়া ফেরি মহানন্দা। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে এ ফেরিটি মেঘনা নদীর চরে আটকে যায় বলে নিশ্চিত করেন, ফেরিটির মাস্টার মো. করিম।

তিনি খবরের কাগজকে বলেন, ফেরিটিতে আড়াই শতাধিক যাত্রীবাহী এবং ১৬টি পণ্যবাহী যানবাহন আছে।

যাত্রীদের অভিযোগ, ফেরিটি সকাল সাড়ে ৬টায় চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কথা থাকলেও একঘণ্টা দেরিতে ছাড়া হয়। ফলে জোয়ারের অভাবে ফেরি আটকে পড়েছে এবং তারা ভোগান্তিতে পড়েন।

হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের আড়তদার আকবর হোসেন খবরের কাগজকে বলেন, নদীতে নাব্যতা সংকট এবং দেরিতে ফেরি ছাড়ার কারণে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে যাত্রীদের।

তবে মাস্টার মো. করিমের দাবি, ঘাটে নাব্য সংকট সংকটসহ নানা কারণে ফেরি ছাড়তে মিনিট দশেক দেরি হয়েছে। ৭টা ৪০ মিনিটে ভাটার শেষ দিকে ফেরি ছাড়ায় এ সমস্যায় পড়তে হয়েছে।

ফেরির উদ্ধার নিয়ে তিনি বলেন, আসলে এখন কিছুই করার নাই। সাড়ে ১০টার দিকে জোয়ার আসলে তখন ফেরি ছাড়া যাবে।

হানিফ উদ্দিন/থিওটোনিয়াস/

কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ হাজার ৪৩৬ পরিবার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫ হাজার ৪৩৬ পরিবার
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজাদের রহমান জানান, দুর্যোগে জেলার ৪৫ হাজার ৪৩৬ পরিবারের ২ লাখ ৩২ হাজার ৬৯৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড়ধসে জেলার আটটি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা ও ১৯জন স্থানীয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১১ হাজার ২৩১টি পরিবারের প্রায় ৭৫ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কক্সবাজার সদর উপজেলায় ৭ হাজার ৪২৭টি পরিবারের ২৯ হাজার ৭০৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

রামু উপজেলার ১১টি ইউনিয়নের ৭ হাজার ৪৮৫টি পরিবারের ২৯ হাজার ৯৪২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮ হাজার ৫৬২টি পরিবারের ৪৫ হাজার ৪৪৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

মাতামুহুরী উপজেলার সাতটি ইউনিয়নের ৭ হাজার ৯৮১টি পরিবারের ৪০ হাজার ২০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

কুতুবদিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের ১ হাজার ১২৫টি পরিবারের ৪ হাজার ৫০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল আলম বলেন, 'দুর্যোগ মোকাবিলায় জেলার ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।'

তিনি আরও জানান, দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। প্রতিটি উপজেলায় ইউনিয়নভিত্তিক ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জেলাজুড়ে ৮৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সব উপজেলায় ২১৫টি অ্যান্টিভেনম ভ্যাকসিন বিতরণ করা হয়েছে। এছাড়া ৮ লাখ ২৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ২ হাজার ৫০০টি জেরিক্যান বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বন্যায় জেলার নয়টি উপজেলার ৬১টি ইউনিয়নে ৩ হাজার ৯১৮টি মৎস্য খামার ও ৪৫৩টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ১ হাজার ৯৭ মেট্রিক টন সাদা মাছ, ৩৮৫ মেট্রিক টন চিংড়ি, ৩৫৬ মেট্রিক টন মাছের পোনা এবং ২ কোটি ২১ লাখ চিংড়ির পোনা নষ্ট হয়েছে। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এম খালেকুজ্জামান বলেন, 'বন্যায় ৩০৩টি খামারের ১ হাজার ২৯০টি গবাদিপশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩৩০টি পোলট্রি খামারের ৯৭ হাজার ৫৮১টি হাঁস-মুরগিও ক্ষতিগ্রস্ত হয়েছে।'

জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, 'জেলার সব ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি সহায়তা ও ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে।'

তারেকুর রহমান/তামান্না রুপা/

মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
মৌলভীবাজারে সংবাদ সম্মেলনে নতুন বউকে তুলে নেওয়ার অভিযোগ স্বামীর
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নববিবাহিত এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়া ও তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল কাদির (২২) নামে এক যুবক কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

সোমবার (১৩ জুলাই) রাতে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

থানায় করা লিখিত অভিযোগে আব্দুল কাদির জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় প্রায় দুই মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই স্ত্রীর পরিবারের লোকজনসহ অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

অভিযোগে বলা হয়, সোমবার (১৩ জুলাই) দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি দাওয়াতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্ত আব্দুল কাদিরের শ্বশুর বাড়ির লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে হামলা চালায়। এতে আব্দুল কাদিরসহ আরও কয়েকজন আহত হন। 

আব্দুল কাদিরের অভিযোগ, হামলার সময় তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রীর স্বর্ণালংকারও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলক পুরকায়স্থ/অন্তরা/

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৯ টন জিরা জব্দ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৯ টন জিরা জব্দ
ভারত থেকে অবৈধভাবে আনা জিরা/ খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৯ টন জিরা জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে ৮ হাজার ৭৩০ কেজি (প্রায় ৯ টন) জিরা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা জিরা ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়াসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
গাজীপুরে বিএসটিআইয়ের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
ছবি: বিএসটিআইয়ের অভিযান/ খবরের কাগজ

গাজীপুরে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ফিস ফিড ও পোল্ট্রি ফিড উৎপাদন ও বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) গাজীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, অভিযানে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার কৃষিপণ্য ফিডস লিমিটেড-এর বিরুদ্ধে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ও পণ্যমোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ও ফিশ ফিড বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়ায় ‘বিএসটিআই আইন ২০১৮’ এবং ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

একই অভিযানে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় অবস্থিত জাপফা কমফিড বাংলাদেশ পিইটি লিমিটেডের বিরুদ্ধে প্রয়োজনীয় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া পোল্ট্রি ফিড বিক্রয়-বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুতফুন্নেছা খানম।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই গাজীপুরের উপ-পরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (মেট) মো. কাউসার আলী এবং সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার (সিএম) মো. খালেদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী অর্ণব চক্রবর্তী এবং পরিদর্শক (মেট) প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী।

বিএসটিআই জানায়, ভোক্তাস্বার্থ রক্ষা, মানসম্মত পণ্য নিশ্চিতকরণ এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পলাশ প্রধান/তামান্না রুপা/