ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স ফুসফুস ক্যানসারের ওষুধের ট্রায়ালে বড় সাফল্য আগামী ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা মুষলধারে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা নাটোরে ১ কিমি রাস্তায় তিন ভাঙা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা
ছবিটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিদিন জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
 
সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমা ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। একই ভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে উপজেলার রাণীগঞ্জ, আশারকান্দি ও পাইল গাঁও ইউনিয়নের অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে এখনও সুনামগঞ্জ শহরের সুরমা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখলা ও দূগাপুর সড়কে ৬ দিন ধরে পানির ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তা-ঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের ৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘালয়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে একটা স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানান কর্মকর্তারা।
 
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (২) মো. ইমদাদুল হক জানান, সুনামগঞ্জে একটি মাঝারি ধরণের বন্যার আশঙ্কা আছে। সুনামগঞ্জে বৃষ্টি কম হলেও ভারতের চেরাপুঞ্জিতে অতিভারী বৃষ্টি হওয়ায় ঢলে নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জে আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত আছে। জেলার ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার, জিআর চাল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।
 
দেওয়ান গিয়াস/আজহার/

ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা
ছবি ক্যাপশন: উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর ভালুম গ্রামের বংশী নদীর উপর ঝুঁকি পূর্ণ সেতুর ছবি।

ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নে বংশী নদীর ওপর নির্মিত ২২ বছরের পুরোনো জরাজীর্ণ বেইলি সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে চলাচল করছে।

তবে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক এবং উপজেলা প্রশাসন সেতুটির এমন দুর্দশার বিষয়ে অবগত রয়েছেন।

সেতুটি প্রায় ২২ বছর আগে স্থানীয় সরকার অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতুটি  সড়ক ও জনপথ বিভাগের অধীনে রয়েছে। এর মধ্যে বেশ কয়েক বছর ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও স্থায়ীভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, এলাকার জনসাধারণ এ পথে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। কয়েক মাস আগেই সেতুটির মাঝের স্টিলের পাটাতন ভেঙে পড়ায় যাতায়াত বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে  সড়ক ও জনপথ বিভাগ নামে মাত্র জোড়াতালি দিয়ে মেরামত করে দেয়। তারপরও যাত্রীদের এক মরণফাঁদে ঝুঁকি রয়েই গেছে।

আলী ইমাম নামে এক ব্যক্তি বলেন, সেতুটির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  তাই এখানে নতুন করে  সেতু দ্রুত নির্মাণ করা প্রয়োজন। সেতুর দুই পাশে রয়েছে খানাখন্দ। প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটে। ঝুঁকি এড়াতে নতুন সেতু দরকার। 

ভালুম গ্রামের আবুল হোসেন বলেন,  কিছু দিন আগে পাটাতন ভেঙে একটি মালবাহী ট্রাক ঝুলে পড়েছিল। পরে অনেক কষ্ট করে তা উত্তোলন করা হয়। পাটাতন নামমাত্র মেরামত করে পূনরায় যানবাহন চলাচল করতে দেওয়া হয়। এটি ঠিক নয়। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

সামাদ নামে এক সিএনজি চালক  বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে যাতায়াত করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করি যেন দ্রুত নতুন সেতু নির্মাণ করা হয়। কিন্তু বিকল্প কোন পথ না থাকায় সব সময় এই সেতু দিয়েই যাতায়াত করতে হয়।’

ঢাকা-২০ ধামরাই  আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন নিজে সেতুটি বেইলীর (স্টিল) স্থলে আরসিসি করে পুনর্নির্মাণসহ কালামপুর- ভালুম, বান্নাখোলা- বিএমপি, বাজার- পাড়াগ্রাম পর্যন্ত সড়ক প্রসস্থ করানোর কাজ দ্রুত করার জন্য সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রীর বরাবর আবেদনপত্র দিয়েছেন।

সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ’সেতুটিতে কয়েক মাস আগে ও মেরোমত করা হয়েছে। সেতুটি ভেঙে নতুন করে করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। তবে দ্রুত সেতুটির কাজ চালু হবে আশা করছি।’ 

রুহুল আমিন/খাদিজা রুমি/

শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে ৩ কোটি ৫৬ লাখ টাকার (২.১৬ কেজি) স্বর্ণের চালান আটক করেছে দায়িত্বরত এনএসআই ও  ডিজিএফআই টিম।

সোমবার (১৩ জুলাই) দুপুরে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিস্তারিত আসছে....

ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা
নিহতের শ্বশুর বাড়ির সামনে থেকে তোলা ছবি। ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে রাতের আধারে শ্বশুর বাড়ির সামনে গাছের ডালে ফাঁস দিয়ে হাসান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

রবিবার (১২ জুলাই) রাতে শ্বশুর আব্দুল খালেকের বাড়ির সামনে হাসান মোল্লা আত্মহত্যা করেছেন।

নিহত হাসান মোল্লার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার হরগজ গ্রামে।

স্থানীয়রা জানান, হাসান মোল্লার একাধিক স্ত্রী রয়েছে। যেখানে যায় সেখানে সে বিয়ে করে। এ ছাড়াও সে মাদকাসক্ত এবং বিভিন্ন জায়গায় একাধিক মানুষের কাছ থেকে টাকা ধার নেয়। তবে পরিশোধ করতে পারে না।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আলীম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

মো. রুহুল আমিন/থিওটোনিয়াস/

সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পিএম
সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা
ছবিটি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও আশঙ্কাজনক রূপ নিয়েছে। প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিদিন জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
 
সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমা ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। একই ভাবে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে উপজেলার রাণীগঞ্জ, আশারকান্দি ও পাইল গাঁও ইউনিয়নের অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। তবে এখনও সুনামগঞ্জ শহরের সুরমা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখলা ও দূগাপুর সড়কে ৬ দিন ধরে পানির ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তা-ঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানেও পানি উঠে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের ৭৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের সীমান্ত এলাকা ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মেঘালয়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে একটা স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কার কথা জানান কর্মকর্তারা।
 
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (২) মো. ইমদাদুল হক জানান, সুনামগঞ্জে একটি মাঝারি ধরণের বন্যার আশঙ্কা আছে। সুনামগঞ্জে বৃষ্টি কম হলেও ভারতের চেরাপুঞ্জিতে অতিভারী বৃষ্টি হওয়ায় ঢলে নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। সুনামগঞ্জে আরও ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত আছে। জেলার ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার, জিআর চাল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।
 
দেওয়ান গিয়াস/আজহার/

মুষলধারে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
মুষলধারে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা
ছবি: খবরের কাগজ

মাত্র তিন ঘণ্টার টানা মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লা নগরী। রেকর্ড ১০৭ মিলিমিটারের আকস্মিক বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ও আবাসিক এলাকাগুলো এখন পানির নিচে। কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা।

তবে সবচেয়ে বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। কোমর সমান পানি ডিঙিয়ে ভেজা শরীর নিয়েই পরীক্ষা দিতে হয়েছে নগরীর কয়েকটি কন্দ্রের পরীক্ষার্থীদের। এছাড়া কর্মস্থলে যেতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষেরাও। 

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার (১৩ জুলাই) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ১০৭ মিলিমিটার বৃষ্টি। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে।

এদিকে বৈরী আবহাওয়ায় বাসাবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগেও পড়েছেন হাজারো মানুষ। সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা। অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নগরর অধিকাংশ সড়ক পানির নিচে চলে যাওয়ায় ব্যাহত হয় যান চলাচল। জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে হাঁটুসমান পানি জমে। অনেক পরীক্ষার্থী আবার নৌকায় করে কেন্দ্রে পৌঁছান।

এক শিক্ষার্থীর অভিভাবক আবদুস সালাম জানান, কিছুই করার নেই। মেয়েকে নিয়ে এসেছি, কোমর ভিজিয়ে কেন্দ্রে যেতে হয়েছে। এতক্ষণ ভেজা শরীর নিয়ে বসে কেমন পরীক্ষা দিবে জানি না। তার উপর রিকশা অটো কিছু নাই। চাঁনপুর থেকে আধাপথ হেঁটেই এসেছি।

কুমিল্লা সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের খোঁজ খবর নিতে দেখা গেছে। তিনি জানান, জলাবদ্ধতা যেন দীর্ঘক্ষণ স্থায়ী না হয় এজন্য সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোর থেকেই তারা কাজ করছেন। 

অতিভারী বর্ষণে নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে ভারী বৃষ্টিপাতের সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।

জহির শান্ত/অন্তরা/