ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ হবিগঞ্জে নেমেছে বন্যার পানি, কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্ক করা হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা

৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ
ছবি: এআই

দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাচ্ছে এক অনন্য দৃশ্য। এবারের শেষ চারের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা চার শক্তি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন লড়বে ফাইনালের দুই টিকিটের জন্য।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে বর্তমান ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আর আটলান্টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। চার দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের গৌরব, ফলে শেষ চারের প্রতিটি ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

এবারের বিশ্বকাপ আরও একটি ঐতিহাসিক রেকর্ডের সাক্ষী হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা চারটি দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে রয়েছে। শক্তি, ঐতিহ্য ও সাম্প্রতিক পারফরম্যান্স-সব দিক থেকেই এই চার দল নিজেদের অবস্থান প্রমাণ করেছে।

বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বারের ঘটনা, যখন সেমিফাইনালে জায়গা করে নেওয়া চার দলই অন্তত একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে।

এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে ব্রাজিল ৩-১ গোলে উরুগুয়েকে পরাজিত করে। অন্যদিকে, আরেক সেমিফাইনালে ইতালি অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-৩ গোলে হারায়। ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় লড়াই হিসেবে পরিচিত।

দ্বিতীয়বার এমন দৃশ্য দেখা যায় ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার স্বাগতিক ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে পশ্চিম জার্মানি পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডকে বিদায় করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

৩৬ বছর পর ২০২৬ বিশ্বকাপে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড-চার বিশ্বচ্যাম্পিয়ন এখন মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে।

পাপ্পু/এএফ

মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার
ছবি: সংগৃহীত

ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের বিতর্কিত মন্তব্যের পর সহনশীলতার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সি।

রাখয় মন্তব্য করেছিলেন, ফ্রান্সের জাতীয় দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই। তা নিয়ে পরবর্তীতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।’

স্পেনের সংবাদপত্র এল দেবেত-এ প্রকাশিত এক কলামে রাখয় এই মন্তব্য করেন। দুই দেশের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালের আগে তার এই বক্তব্য সামনে আসায় তা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

কাতালান রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি রাখয়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারা যদি ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলে, তাহলে দিনশেষে তারা ফরাসিই। তাদের গায়ের রঙ কী, সেটি কোনো বিষয় নয়। আমাদের সবার প্রতি সহনশীল হতে হবে।’

কুবার্সি আরও বলেন, ‘গায়ের রঙ কোনো গুরুত্ব বহন করে না। কারণ আমরা সবাই মানুষ এবং সবারই সম্মান পাওয়ার অধিকার রয়েছে।’

রাখয়ের মন্তব্য স্পেনের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্পেনের পরিবহন ও টেকসই গতিশীলতা বিষয়ক মন্ত্রী অস্কার পুয়েন্তে তাকে ‘নির্বোধ ও উত্তর-ফ্রাঙ্কোবাদী প্রতারক’ বলে সমালোচনা করেছেন।

পাপ্পু/এএফ

৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ
ছবি: এআই

দীর্ঘ ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যাচ্ছে এক অনন্য দৃশ্য। এবারের শেষ চারের চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা চার শক্তি ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন লড়বে ফাইনালের দুই টিকিটের জন্য।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে বর্তমান ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আর আটলান্টায় গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। চার দলেরই রয়েছে বিশ্বকাপ জয়ের গৌরব, ফলে শেষ চারের প্রতিটি ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

এবারের বিশ্বকাপ আরও একটি ঐতিহাসিক রেকর্ডের সাক্ষী হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা চারটি দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার অবস্থানে রয়েছে। শক্তি, ঐতিহ্য ও সাম্প্রতিক পারফরম্যান্স-সব দিক থেকেই এই চার দল নিজেদের অবস্থান প্রমাণ করেছে।

বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বারের ঘটনা, যখন সেমিফাইনালে জায়গা করে নেওয়া চার দলই অন্তত একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে।

এর আগে প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে। সেবার সেমিফাইনালে ব্রাজিল ৩-১ গোলে উরুগুয়েকে পরাজিত করে। অন্যদিকে, আরেক সেমিফাইনালে ইতালি অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-৩ গোলে হারায়। ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় লড়াই হিসেবে পরিচিত।

দ্বিতীয়বার এমন দৃশ্য দেখা যায় ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেবার স্বাগতিক ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে পশ্চিম জার্মানি পেনাল্টি শুটআউটে ইংল্যান্ডকে বিদায় করে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

৩৬ বছর পর ২০২৬ বিশ্বকাপে আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড-চার বিশ্বচ্যাম্পিয়ন এখন মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে।

পাপ্পু/এএফ

অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের দীর্ঘদিনের অধরা স্বপ্ন পূরণে ইংল্যান্ডকে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার বিশ্বাস, নিয়মিত সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘোচানোর সুযোগ এসেছে।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল এবং টানা দুটি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে রানার্স-আপ হওয়া ইংল্যান্ডের জন্য এটি গত তিন বিশ্বকাপের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল।

বর্তমান সময়কে ইংলিশ ফুটবলের অন্যতম সফল অধ্যায় হিসেবে উল্লেখ করে কেইন বলেন, ‘জাতীয় দলের জন্য এটি অত্যন্ত সফল একটি সময়। কিন্তু এবার আমরা শেষ বাধাটিও অতিক্রম করতে চাই। এটাই এখন আমাদের একমাত্র অধরা সাফল্য।’

তিনি বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে সেমিফাইনাল ও ফাইনালে উঠছি। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ অপেক্ষা করছে। টুর্নামেন্টে আর মাত্র কয়েকটি দিন বাকি। দীর্ঘ সময় ধরে আমরা একসঙ্গে কঠোর পরিশ্রম করেছি। এখন শেষ ধাক্কাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

মায়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় নরওয়ের বিপক্ষে কঠিন ম্যাচে জয় পেতে ইংল্যান্ডকে ভরসা করতে হয়েছে জুড বেলিংহামের দুর্দান্ত নৈপুণ্যের ওপর। তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ টমাস টুখেল। অধিনায়ক কেইনও স্বীকার করেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে আরও উন্নত ফুটবল খেলতে হবে।

তিনি বলেন, ‘কোচ আমাদের অনুশীলনে যে মানের ফুটবল দেখেন, সেটাই ম্যাচে দেখতে চান। তিনি জানেন কাজটি সহজ নয়, কারণ আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলছি। তবুও তিনি আমাদের ভেতর থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করছেন। আমরাও জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে।’

পাপ্পু/এএফ

তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে তীব্র গরমের মধ্যে ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে ফিফা ও ফিফপ্রো ভবিষ্যতের টুর্নামেন্টে তাপমাত্রাসংক্রান্ত সুনির্দিষ্ট ও বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী নিয়ম প্রণয়নের ওপর জোর দিচ্ছে ফিফপ্রো।

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা ফিফপ্রোর নির্ধারিত নিরাপদ সীমা ২৮ ডিগ্রির চেয়ে বেশি।

ফিফপ্রোর সুপারিশ অনুযায়ী, ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার ২৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত বা পিছিয়ে দেওয়া উচিত। তবে এ বিষয়ে এখনো ফিফা ও ফিফপ্রোর মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি।

বর্তমান ফিফা নীতিমালা অনুযায়ী, ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে খেলোয়াড়দের শরীর ঠান্ডা রাখা ও পানি পান নিশ্চিত করতে বাধ্যতামূলক তিন মিনিটের ‘কুলিং ব্রেক’ দেওয়া হয়।

আর ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকলে দলগুলো চাইলে স্বেচ্ছামূলক কুলিং ব্রেকের আবেদন করতে পারে।

এর আগে ক্লাব বিশ্বকাপের অভিজ্ঞতার ভিত্তিতে এবারের বিশ্বকাপের সবচেয়ে গরম সময়ে অনুষ্ঠিত দুটি সেমিফাইনাল ডালাস ও আটলান্টার শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। ভবিষ্যতে খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় তীব্র গরম মোকাবিলায় একটি কার্যকর ও বাধ্যতামূলক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে দুই সংস্থার আলোচনা অব্যাহত রয়েছে।

পাপ্পু/এএফ

স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনকে ভয় নয়, বরং যথাযথ সমীহ করছে ফরাসি শিবির। প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগ সম্পর্কে সচেতন থাকলেও আত্মবিশ্বাসী ‘লে ব্লুজ’।

এবারের বিশ্বকাপে ধারুন ছন্দে থাকা স্পেন এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করে শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্সও ফাইনালের লক্ষ্যে এগিয়ে চলছে। তবে সাম্প্রতিক দুই বড় আসরে ইউরো ২০২৪ ও উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসিদের।

বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য ফ্রান্সের। তবে সে জন্য ভাঙতে হবে চলতি আসরের সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ এবং সামাল দিতে হবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের গতি ও সৃজনশীলতা।

ফ্রান্সের সেন্ট্রাল ব্যাক মাক্সেন্স লাক্রোয়া বলেন, ‘আমি একে ভয় বলব না, তবে আমরা স্পেনের সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া তারা সব ম্যাচ জিতেছে। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই জয়।’

১৮ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে স্পেনের অন্যতম বড় অস্ত্র হিসেবে উল্লেখ করে লাক্রোয়া বলেন, ‘আমরা আমাদের সেরা রক্ষণাত্মক খেলাটাই খেলব। লামিনে অসাধারণ একজন ফুটবলার। তাকে থামাতে মাঠে যা যা করা প্রয়োজন, আমরা সবই করার চেষ্টা করব।’

পাপ্পু/এএফ