ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স ফুসফুস ক্যানসারের ওষুধের ট্রায়ালে বড় সাফল্য আগামী ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা মুষলধারে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা নাটোরে ১ কিমি রাস্তায় তিন ভাঙা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ফরাসি দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, নিন্দার ঝড় পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চুল পড়া ৯২ শতাংশ কমিয়ে দেয় ‘লাইট থেরাপি’ বিশ্বকাপে ভিএআর সুবিধাভোগী আর্জেন্টিনা-মেক্সিকো, খেসারত দিলো ক্রোয়েশিয়া-ইরান দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কত? নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু আর্জেন্টিনার সাফল্যকে অস্বাভাবিক বললেন মেসি পেকুয়ায় পাহাড়ধসে মাটির নিচে পানের বরজ, নিঃস্ব প্রবাস ফেরত চাষিরা আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল গাজীপুর থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট

ফরাসি দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, নিন্দার ঝড়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
ফরাসি দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, নিন্দার ঝড়
বামে বর্তমান প্রধানমন্ত্রী সানচেজ। ডানে সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো। ছবি: সংগৃহীত

ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোয়ের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। তার বক্তব্যকে ‘বর্ণবাদী’ ও ‘বিদেশি-বিদ্বেষী’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে স্পেনের অনলাইন সংবাদমাধ্যম এল দেবাতে-তে প্রকাশিত এক মতামত কলামে রাখোয় দাবি করেন, ফরাসি জাতীয় দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই।’ তার এই মন্তব্য ঘিরে দুই দেশেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী সানচেজ লিখেছেন, ‘এখনো এমন মানুষ আছেন যারা বংশপরিচয়, জন্মস্থান বা গায়ের রঙ দিয়ে নাগরিকত্ব ও আপনত্ব বিচার করেন। আবার অনেকে আছেন যারা দেশের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য কাজ করার ইচ্ছাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।’

তিনি আরও বলেন, ‘স্পেন তাদেরই, যারা এই দেশকে ভালোবাসে এবং এর উন্নয়নে অবদান রাখে। যারা বর্ণবাদী বক্তব্য দিয়ে দেশের সম্মান ক্ষুণ্ন করে, স্পেন তাদের নয়।’

রাখোয়ের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ফরাসি রাজনীতিকরাও। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেন, ‘এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বৈষম্যবিরোধী মন্ত্রী অরোরে বার্জে বলেন, ‘এই পুনরাবৃত্তিমূলক বর্ণবাদী আচরণের অবসান হওয়া উচিত। খেলাধুলাকে খেলাই থাকতে দিতে হবে, যেখানে একজন খেলোয়াড়কে শুধু তার প্রতিভা দিয়েই মূল্যায়ন করা হবে।’

মাদ্রিদে অবস্থিত ফরাসি দূতাবাসও রাখোয়ের মন্তব্যের জবাব দিয়েছে। দূতাবাস জানায়, ফরাসি জাতীয় দলের ২৬ সদস্যের মধ্যে ২৩ জন ফ্রান্সে জন্মগ্রহণ করেছেন এবং বিদেশে জন্ম নেওয়া বাকি তিনজনও ফরাসি নাগরিক।

পাপ্পু/এএফ

স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনকে ভয় নয়, বরং যথাযথ সমীহ করছে ফরাসি শিবির। প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণ ও আক্রমণভাগ সম্পর্কে সচেতন থাকলেও আত্মবিশ্বাসী ‘লে ব্লুজ’।

এবারের বিশ্বকাপে ধারুন ছন্দে থাকা স্পেন এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করে শেষ চারে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ বিশ্বকাপের রানার্স-আপ ফ্রান্সও ফাইনালের লক্ষ্যে এগিয়ে চলছে। তবে সাম্প্রতিক দুই বড় আসরে ইউরো ২০২৪ ও উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল ফরাসিদের।

বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য ফ্রান্সের। তবে সে জন্য ভাঙতে হবে চলতি আসরের সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগ এবং সামাল দিতে হবে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের গতি ও সৃজনশীলতা।

ফ্রান্সের সেন্ট্রাল ব্যাক মাক্সেন্স লাক্রোয়া বলেন, ‘আমি একে ভয় বলব না, তবে আমরা স্পেনের সামর্থ্য সম্পর্কে পুরোপুরি সচেতন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া তারা সব ম্যাচ জিতেছে। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য একটাই জয়।’

১৮ বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়ামালকে স্পেনের অন্যতম বড় অস্ত্র হিসেবে উল্লেখ করে লাক্রোয়া বলেন, ‘আমরা আমাদের সেরা রক্ষণাত্মক খেলাটাই খেলব। লামিনে অসাধারণ একজন ফুটবলার। তাকে থামাতে মাঠে যা যা করা প্রয়োজন, আমরা সবই করার চেষ্টা করব।’

পাপ্পু/এএফ

বিশ্বকাপে ভিএআর সুবিধাভোগী আর্জেন্টিনা-মেক্সিকো, খেসারত দিলো ক্রোয়েশিয়া-ইরান

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম
বিশ্বকাপে ভিএআর সুবিধাভোগী আর্জেন্টিনা-মেক্সিকো, খেসারত দিলো ক্রোয়েশিয়া-ইরান
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দলগুলোর তালিকায় আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে। 

নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের একটি পরিসংখ্যানে এমন চিত্র ফুটে ওঠেছে।

বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন পর্যায় পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে একটিও ভিএআর হস্তক্ষেপ ঘটেনি। এই তথ্য অনুযায়ী, সহ-আয়োজক মেক্সিকোর ক্ষেত্রেও একই অবস্থা, যারা এই বিশ্বকাপে ভিএআর থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। 

তথ্য অনুযায়ী, এই বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো। প্রতি ১০০টি ফাউলে তাদের পক্ষে ৭.৮ বার ভিএআর সিদ্ধান্ত গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে প্রতি ১০০ ফাউলে ৬.৭ বার ভিএআর হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

পরিসংখানের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্বের শেষ ষোলো পর্যন্ত পাঁচ দলের একটির বিরুদ্ধেও কোনো ভিএআর সিদ্ধান্ত যায়নি। অর্থাৎ, মেক্সিকো, আর্জেন্টিনা, পর্তুগাল, নিউজিল্যান্ড এবং সৌদি আরবের বিপক্ষে ভিএআর হস্তক্ষেপের হার ছিল একবারে শূন্য (০.০)।

অন্যদিকে, শুধু সুবিধাভোগী দলই নয়, বরং যে দলগুলো ভিএআর প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের বিপক্ষে সবচেয়ে বেশি সিদ্ধান্ত গেছে, তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।  

ভিএআর প্রযুক্তির মারপ্যাঁচে পড়ে সবচেয়ে বেশি খেসারত দিতে হয়েছে ক্রোয়েশিয়া ও ইরানকে। প্রতি ১০০ ফাউলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৬.৫ বার এবং ইরানের বিপক্ষে সর্বোচ্চ ৫.৪ বার ভিএআর হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। অর্থাৎ, রেফারিদের ভিডিও অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে তারা একটি সিদ্ধান্তও নিজেদের অনুকূলে পায়নি।

ছবি: নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ

আজহার/

আর্জেন্টিনার সাফল্যকে অস্বাভাবিক বললেন মেসি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
আর্জেন্টিনার সাফল্যকে অস্বাভাবিক বললেন মেসি
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার জয়রথ যেন এক নিয়মিত দৃশ্য। তবে দলের এমন ধারাবাহিক সাফল্যকে ‘স্বাভাবিক’ নয় বলে সতর্ক করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি। তার মতে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবারও একই মান ধরে রেখে শেষ চারে জায়গা করে নেওয়া এক ‘অস্বাভাবিক’ ও অনন্য অর্জন।

কানসাস সিটিতে অনুষ্ঠিত নাটকীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুলাই আটলান্টায় ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফুটবল পরাশক্তি ইংল্যান্ড।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই এই মুহূর্তগুলো উপভোগ করছে। কিন্তু এই দলটি মানুষকে এমন কিছুর সঙ্গে অভ্যস্ত করে তুলেছে, যা মোটেও স্বাভাবিক নয়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবারও একইভাবে লড়াই করে সেমিফাইনালে ওঠা সহজ নয়। তাই এই অর্জনকে উপভোগ করা উচিত।’

ভবিষ্যৎ নিয়ে সতর্ক অবস্থান তুলে ধরে মেসি বলেন, ‘আমরা জানি না এমন সুযোগ আবার কবে আসবে। তাই প্রতিটি অর্জনকে মূল্যায়ন করতে হবে। এখন আমাদের লক্ষ্য বিশ্রাম নেওয়া, শক্তি ফিরে পাওয়া এবং সেমিফাইনালে নিজেদের সেরাটা দেওয়া।’

পাপ্পু/এএফ

সেমিফাইনালে চার দৈত্য

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
সেমিফাইনালে চার দৈত্য
স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনাও ইংল্যান্ড/ ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে অনেক গল্প মাঠে লেখা হয়েছে। আবার কিছু গল্প শুরু হয়েছে মাঠে বল গড়ানোরও আগে। ২০২৬ বিশ্বকাপে তেমনই এক গল্পের জন্ম হয়েছিল ড্রয়ের দিন। ফিফা এবার শুধু সূচি বানায়নি। তারা পথও এঁকেছিল। সেই পথ ধরে হেঁটেই সেমিফাইনালে দাঁড়িয়ে চার দৈত্য–স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ইতিহাসে প্রথমবার ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে পৌঁছে গেছে বিশ্বকাপের শেষ চারে। ফ্রান্স র‌্যাঙ্কিংয়ের শীর্ষ। পরের তিনটি স্থানে রয়েছে যথাক্রমে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। 

শীর্ষ চার দলের সেমিতে উঠে আসার পেছনে রয়েছে ফিফার একটি পরিকল্পনা। ২০২৬ বিশ্বকাপের আগে ড্রয়ের নিয়মে পরিবর্তন আনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলকে রাখা হয় চারটি আলাদা কোয়াড্রান্টে। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট। সেমিফাইনালের আগে যেন তারা একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য একটি শর্তও ছিল। প্রতিটি দলকে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে হতো। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড চার দলই সেই কাজ করেছে। ফলে ড্রয়ের পরিকল্পনাও বাস্তবে রূপ পায়।

স্পেনের জন্য ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে রাখা হয়েছিল নকআউট পর্বের দুই ভিন্ন দিকে। সব হিসাব মিলিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালের লাইনআপ দাঁড়িয়েছে ঠিক ফিফার পরিকল্পনা অনুযায়ী। মঙ্গলবার রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। বুধবার রাতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফিফা এই পরিবর্তনের নাম দিয়েছে প্রতিযোগিতামূলক ভারসাম্য। ক্রীড়াঙ্গনে এমন ধারণা একেবারে নতুন নয়। টেনিসের বিশ্বকাপখ্যাত উইম্বলডনেও শীর্ষ বাছাই খেলোয়াড়দের আলাদা রাখা হয়। নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটেও একই নীতি অনুসরণ করা হচ্ছে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে এটি নতুন মাত্রা যোগ করেছে।

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯২ সালে। তবে সেই বছরের বিশ্বকাপে এটি ব্যবহার করা হয়নি। এরপর বহুবার শীর্ষ চার দল হতাশ করেছে। ২০০২ সালে ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১০ সালে একই পরিণতি হয় ইতালির। ২০১৪ সালে বিদায় ঘণ্টা বাজে স্পেনের। এরপর ২০১৮ সালে জার্মানি ও ২০২২ সালে বেলজিয়াম বিদায় নেয়। কোনো আসরেই শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। ২০২৬ বিশ্বকাপ সেই ইতিহাস বদলে দিয়েছে।

এর পেছনে আরেকটি বাস্তব কারণও ছিল। ৪৮ দলের বিশ্বকাপে যুক্ত হয়েছে অতিরিক্ত একটি নকআউট পর্ব। ফলে গ্রুপ চ্যাম্পিয়নদের আগেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই আসরের শেষ ষোলোর তিনটি ম্যাচেই এমন দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্র খেলেছে বেলজিয়ামের বিপক্ষে। ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল মেক্সিকো। সুইজারল্যান্ড খেলেছে কলম্বিয়ার সঙ্গে। ফিফা বুঝেছিল এই নতুন কাঠামোতে বড় দলগুলো খুব দ্রুতই একে অপরকে বিদায় করে দিতে পারে। তাতে টুর্নামেন্ট হারাতে পারে তার সবচেয়ে বড় আকর্ষণ। সেই কারণেই ড্রয়ের নিয়মে আনা হয় পরিবর্তন।

ফিফা শুরু থেকেই বিষয়টি গোপন করেনি। বরং প্রকাশ্যেই জানিয়েছিল কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য ছিল বড় লড়াইগুলোকে টুর্নামেন্টের শেষ ভাগের জন্য ধরে রাখা। এক অর্থে সেটিই হয়েছে। সেমিফাইনালে আছে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি। চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। চারটি দলই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার। বলা বাহুল্য, বিশ্বকাপ ইতিহাসে এটি মাত্র তৃতীয় আসর, যেখানে চারটি সেমিফাইনালিস্ট দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন (১৯৭০ ও ১৯৯০ সালের পর)।

এ নিয়ে সমালোচনা থাকতেই পারে। কেউ বলবেন এটি পরিকল্পিত সুবিধা। আবার কেউ বলবেন এটি নিখাদ কৌশল। তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই–ফিফা যে চিত্র কল্পনা করেছিল, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল ঠিক সেই ছবিই এঁকে দিয়েছে।

ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৫ এএম
ফ্রান্স-স্পেন ম্যাচ কে জিতবে, অপ্টার ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াই এখন শেষ পর্যায়ে। সোনালি ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে টিকে থাকা চার দলের মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দুই দল। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্যদিকে, বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন।

সেমিফাইনালের আগে দুই দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফল জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার। 

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, স্পেনের বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা বেশি।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, টানা তৃতীয়বার ফ্রান্সের বিশ্বকাপের ফাইনালে উঠার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে, স্পেনের ফাইনালে উঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ।

শুধু ফাইনালে উঠার দৌড়েই নয়, শিরোপা জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে ফ্রান্স। অপ্টার হিসাবে, দিদিয়ের দেশমের দলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। আর স্পেনের দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

এসজি/