ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে মুমিনের করণীয় ৫ আমল মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্পেনকে ভয় নয়, সমীহ করছে ফ্রান্স ফুসফুস ক্যানসারের ওষুধের ট্রায়ালে বড় সাফল্য আগামী ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা মুষলধারে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, চরম দুর্ভোগে এইচএসসি পরীক্ষার্থীরা নাটোরে ১ কিমি রাস্তায় তিন ভাঙা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ১৬ জুলাই শুরু হচ্ছে ইসকনের ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব ফরাসি দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য, নিন্দার ঝড় পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৮ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চুল পড়া ৯২ শতাংশ কমিয়ে দেয় ‘লাইট থেরাপি’ বিশ্বকাপে ভিএআর সুবিধাভোগী আর্জেন্টিনা-মেক্সিকো, খেসারত দিলো ক্রোয়েশিয়া-ইরান দুই দিনের ব্যবধানে কমল স্বর্ণের দাম, ভরিতে কত? নওগাঁয় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু আর্জেন্টিনার সাফল্যকে অস্বাভাবিক বললেন মেসি পেকুয়ায় পাহাড়ধসে মাটির নিচে পানের বরজ, নিঃস্ব প্রবাস ফেরত চাষিরা আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হাতিয়ায় পানিবন্দিদের পাশে ছাত্রদল গাজীপুর থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট গোপালগঞ্জে ১২ লাখ টাকার অবৈধ চিংড়ির পোনা জব্দ চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদণ্ড মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:০২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
পারিশ্রমিকে কফি ডেট থেকে ট্যুর, ভাইরাল ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ মূল্যতালিকা
ছবি: এআই দিয়ে তৈরি

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, ‘দিব্যা’ নামের এক তরুণীকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সঙ্গী হিসেবে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে বুক করা যায়। পোস্টে অনুষ্ঠানের ধরন অনুযায়ী আলাদা মূল্যতালিকাও প্রকাশ করা হয়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্ট অনুযায়ী, ১ হাজার ৫০০ টাকায় কফি ডেট, ২ হাজার টাকায় ডিনার ও মুভি ডেট, ৩ হাজার টাকায় পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ৩ হাজার ৫০০ টাকায় কোনো সামাজিক বা ব্যক্তিগত অনুষ্ঠানে সঙ্গী হিসেবে উপস্থিত থাকার সুযোগ রয়েছে। 

এছাড়া বাইক রাইড বা বিশেষ ডেটের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৪ হাজার টাকা। কেউ যদি ওই ডেটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে অতিরিক্ত ৬ হাজার টাকা দিতে হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।

এছাড়া কিছু প্রিমিয়াম পরিষেবার কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫ হাজার টাকায় একটি ‘অ্যাডভেঞ্চার ডে’, ৩ হাজার ৫০০ টাকায় একসঙ্গে রান্না করা, ৪ হাজার ৫০০ টাকায় শপিংয়ে সঙ্গ দেওয়া এবং ১০ হাজার টাকায় দুদিনের ভ্রমণে সঙ্গী হওয়া। 

গ্রাহকের চাহিদা অনুযায়ী বিশেষ পরিষেবার ব্যবস্থাও রয়েছে বলে পোস্টে দাবি করা হয়।

এদিকে, দিল্লিতে ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ হিসেবে কাজ করে তরুণীরা কতটা আয় করতে পারেন, তা নিয়ে এক্সে ‘মিক্কু’ নামে একটি অ্যাকাউন্টের পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

ওই পোস্টে দাবি করা হয়, দিল্লির অনেক তরুণী ‘জিএফ রেন্টাল’ প্ল্যাটফর্মের মাধ্যমে পুরুষদের সঙ্গে সময় কাটিয়ে আয় করছেন। 

পোস্টে বলা হয়, এর মাধ্যমে তারা বিনামূল্যে খাবার ও কেনাকাটার সুযোগ পাওয়ার পাশাপাশি প্রতি ঘণ্টায় প্রায় ১ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

কখনও কখনও দিনে তিন থেকে চারটি বুকিংও পাওয়া যায়, যার ফলে দৈনিক আয় ৬ থেকে ৭ হাজার টাকায় পৌঁছাতে পারে বলেও দাবি করা হয়।

মিক্কুর পোস্টের সঙ্গে একটি ভিডিওও শেয়ার করা হয়। সেখানে এক তরুণী নিজেকে ‘রেন্টাল গার্লফ্রেন্ড’ হিসেবে পরিচয় দিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান। 

তার ভাষ্য অনুযায়ী, একটি নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করে তিনি এই কাজ শুরু করেছেন। 

তিনি দাবি করেন, এটি ভারতের অন্যতম বৃহৎ ‘রেন্টাল কম্প্যানিয়ন’ প্ল্যাটফর্ম, যা দেশের বিভিন্ন বড় শহরে কার্যক্রম পরিচালনা করে। 

ভিডিওতে তিনি বলেন, পুরুষরা মূলত কেনাকাটা, সিনেমা দেখা, ঘোরাঘুরি বা ভ্রমণের সঙ্গী হিসেবে তাদের বুক করে থাকেন।

তবে এ ধরনের পোস্ট ও ভিডিওতে করা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

অমিয়/

ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম
ছবি: সংগৃহীত

পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ভারতের বিহারে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ৩৬ বছর বয়সী এক বিবাহিত নারী এবং ২৪ বছর বয়সী এক তরুণকে গ্রামবাসীদের উপস্থিতিতে মালাবদল করানো হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারী ও তরুণকে ঘিরে রয়েছেন বহু গ্রামবাসী। তাদের সামনে মালাবদল করানো হচ্ছে এবং উপস্থিত অনেকেই হাসাহাসি ও মন্তব্য করছেন। তবে ভিডিওতে নারী ও তরুণ দুজনকেই বেশ অস্বস্তিকর ও গম্ভীর অবস্থায় দেখা যায়।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিহার জেলার নালন্দার ওই নারীর সঙ্গে ২৪ বছর বয়সী এক তরুণের দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান নারীর স্বামী। এরপর গ্রামবাসীদের ডেকে এনে দুজনকে একসঙ্গে থাকার জন্য চাপ দেওয়া হয় এবং প্রতীকীভাবে তাদের ‘বিয়ে’ দেওয়ার আয়োজন করা হয় বলে অভিযোগ।

তবে ভিডিওটি ভাইরাল হলেও, ঘটনাটির সমস্ত তথ্য এবং বিয়ের আইনি বৈধতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটিকে পরকীয়ার পরিণতি হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জনসমক্ষে এ ধরনের হস্তক্ষেপ এবং সামাজিক অপমানের সংস্কৃতি নিয়ে। 

অনেকে মন্তব্য করেছেন, প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আইন ও পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, জনতার বিচারের মাধ্যমে নয়।

বিশেষজ্ঞদের মতে, ভারতে বিবাহবহির্ভূত সম্পর্ক বর্তমানে আর ফৌজদারি অপরাধ নয়। ২০১৮ সালে এক মামলায় সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা বাতিল করে। তবে পরকীয়া এখনও বিবাহবিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আদালতে বিবেচিত হতে পারে। - আনন্দবাজার

বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি
ছবি: ভিডিও থেকে

আজকাল বিয়েতে নতুন ও ব্যতিক্রম কিছু করার প্রবণতা ক্রমেই বাড়ছে। সেই চেষ্টায় অনেক সময় বর-কনে এমন কিছু করে বসেন, যা মুহূর্তেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি তেমনই এক চমকপ্রদ ও মজার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে সবার সামনে বর-কনে এমন একটি ঘোষণা দিয়েছেন, যা দেখে উপস্থিত অতিথিরা বিস্মিত হওয়ার পাশাপাশি বেশ অস্বস্তিতেও পড়েন। এমনকি দুই পরিবারের সদস্যদের অনেককেই লজ্জায় মুখ লুকাতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের সাজে বর ও কনে গলায় মালা পরে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তারা মিলে একটি বড় ব্যানার উন্মোচন করেন। সাধারণত সিনেমার প্রচার কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে এ ধরনের ব্যানার দেখা গেলেও বিয়ের মঞ্চে এমন দৃশ্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

ব্যানারের নিচের অংশে ছিল নবদম্পতির ছবি, আর উপরের অংশে একটি শিশুর ছবি। ছবির পাশে বড় অক্ষরে লেখা ছিল, ‘৯ মাস অপেক্ষা করুন, আমিও আসছি।’

বিয়ের অনুষ্ঠানেই সন্তানের আগমনের এমন আগাম ঘোষণা দেখে অতিথিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ হাসিতে ফেটে পড়েন, আবার কেউ বিব্রত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মোমেন্টস_স্টুডিয়ো_০’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যে লাখো মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি লাইক ও মন্তব্যের সংখ্যাও দ্রুত বেড়েছে।

ভিডিওটি ঘিরে হাস্যরসের পাশাপাশি নানা ধরনের আলোচনা চলছে নেটদুনিয়ায়।

ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...
ছবি: ইনস্টাগ্রামের পোস্ট থেকে

আখের রস কিনতে গিয়েছিলেন এক তরুণী। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু রস বিক্রেতার আসল পরিচয় জানতে পেরে রীতিমতো বিস্মিত হয়ে যান তিনি।

টাটকা আখের রস হাতে পাওয়ার পর তরুণী জানতে পারেন, ফুটপাথে দাঁড়িয়ে রস বিক্রি করা ওই ব্যক্তি শুধু একজন বিক্রেতাই নন, তিনি একজন জনপ্রিয় নেটপ্রভাবীও। রাস্তার ধারের খাবার, দৈনন্দিন জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নিয়মিত ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করেন তিনি। সমাজমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ।

ঘটনাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এক্সে শেয়ার করেছেন এক তরুণী।

পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল আমি বাজারের একটি আখের রসের দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দোকানের গায়ে লেখা একটি ইনস্টাগ্রাম আইডি চোখে পড়ে। প্রথমে ভেবেছিলাম, হয়তো মজা করেই লেখা হয়েছে। কৌতূহলবশত আইডিটি খুঁজে দেখি, অ্যাকাউন্টটিতে ১ লাখ ২৫ হাজার অনুসারী রয়েছে। তখন আমি বললাম, ‘ভাই, আপনি তো বেশ বড় একজন নেটপ্রভাবী!’

তরুণীর ভাষ্য, তার কথা শুনে বিক্রেতা হেসে উত্তর দেন, ‘তেমন কিছু না ম্যাডাম। আমি শুধু নিয়মিত ভিডিও পোস্ট করি। মানুষের ভালো লাগে বলেই হয়তো তারা অনুসরণ করেন।’

বিক্রেতার বিনয়ী উত্তর আরও বেশি মুগ্ধ করে তরুণীকে। তার মতে, ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে কোনো পেশাই ছোট নয় এবং পরিশ্রমী মানুষের পরিচয় কখনো বাহ্যিক অবয়ব দেখে বিচার করা উচিত নয়।

পোস্টটি দ্রুতই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ এতে প্রতিক্রিয়া জানান। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন আখের রস বিক্রেতার অধ্যবসায় ও সাফল্যের।

একজন মন্তব্য করেন, ‘আজকের যুগে প্রতিভার কোনো অভাব নেই। অনেকেই প্রতিদিনের কঠোর পরিশ্রমের পাশাপাশি সমাজমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবেও অসাধারণ কাজ করছেন।’

আরেকজন লেখেন, ‘অনেকে লাখ লাখ টাকা খরচ করেও এমন অনুগত অনুসারী গড়ে তুলতে পারেন না। অথচ এই আখের রস বিক্রেতা নিজের পরিশ্রম, আন্তরিকতা ও সাধারণ জীবনযাপনের গল্প দিয়েই মানুষের মন জয় করেছেন।’

শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নরায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন।

শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি হাওড়ার উদয়নরায়ণপুরের বিলাসপুর এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা।

অভিযোগ রয়েছে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ টাকা থেকে বেআইনিভাবে কমিশন বা ‘কাটমানি’ আদায় করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে অভিযান চালায়।

সেখানেই সামনে আসে নাটকীয় দৃশ্য। অভিযোগ, দোকানের গুদামে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। শাড়ির গাদা সরিয়ে তাকে বের করে আনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শাড়ির স্তূপ সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা
ভিডিও থেকে

অচেনা গন্তব্যে যাওয়ার সময় এখন অনেকেই জিপিএসের ওপর নির্ভর করেন। সঠিক পথ খুঁজে পেতে প্রযুক্তিটির জুড়ি নেই। তবে সম্প্রতি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে এক বৃদ্ধা এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামের ‘আপ্লাস্টিকপ্ল্যান্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের ব্যক্তিগত গাড়ি রেললাইনের ওপর দিয়ে চলছে। বিষয়টি নজরে আসার পর এক পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে এগিয়ে যান। পরে গাড়ি থেকে এক বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখা যায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের মাউন্ট বেকার স্টেশন এলাকায়। কোনো এক পর্যায়ে গাড়িটি রেললাইনে উঠে যায়, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেললাইনের ওপর বেশ কিছু দূর যাওয়ার পর গাড়িটি আটকে পড়ে। তখন চালক উপস্থিত লোকজনকে জানান, তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করছিলেন।

পরে উদ্ধারকারী দল গাড়িটি রেললাইন থেকে সরিয়ে নেয়। রেলপথ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, বৃদ্ধা মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন বলে মনে হয়নি। তবে তাকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল এবং প্রশ্নের উত্তর দিতে তিনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছিলেন। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কারণেই তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন।

অমিয়/