ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
‘আসুন চেষ্টা করি যেখানে-সেখানে আবর্জনা না ফেলতে’ ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন? মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ হবিগঞ্জে নেমেছে বন্যার পানি, কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই ৩৬ বছরের রেকর্ড ভাঙলো ২০২৬ বিশ্বকাপ অধরা স্বপ্ন পূরণের মিশনে কেইন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্ক করা হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের সন্তানদের বিয়েতে সহায়তা তাপমাত্রা নীতিমালা নিয়ে আলোচনায় ফিফা ও ফিফপ্রো গণ বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদ ১১ বন্যা পরিস্থিতিতে যেসব প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ধামরাইয়ে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, আশঙ্কায় স্থানীয়রা দাউদকান্দিতে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান পেল সরকার শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের চালান আটক বন্যায় মজুত পর্যাপ্ত হলেও দুর্গম এলাকায় পৌঁছানোই চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন ভোগান্তি দূর করতে তদারকি বাড়াতে হবে সারাদেশে নারীসহ ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে জামাইয়ের আত্মহত্যা

বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:৩৭ পিএম
বিড়ালকে লাথি মেরে হাতেনাতে ফল!
ছবি: সংগৃহীত

সিঁড়ির পাশে শুয়ে থাকা একটি বিড়ালকে লাথি মারার পর মুহূর্তেই বিপাকে পড়লেন এক তরুণী। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডরের দিকে যাচ্ছিলেন। এ সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে যান। হঠাৎ করেই অসহায় প্রাণীটিকে লাথি মারেন।

লাথি খাওয়ার পরও বিড়ালটি চুপচাপ সিঁড়ির কাছেই বসে থাকে। তবে ঘটনার পরপরই বিপত্তি ঘটে ওই তরুণীর। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতেও দেখা যায় তাকে। পুরো ঘটনাটি নীরবে দেখছিল বিড়ালটি।

ভিডিওটি ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। কেউ এটিকে ‘কর্মফল’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের সমালোচনা করেছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বিড়ালের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ যেন প্রকৃতিই নিয়েছে।’ 

আরেকজনের মন্তব্য, ‘মানবতা হারিয়ে যাচ্ছে, যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন ওই তরুণী।’

অমিয়/

ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:৪১ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
ছত্রিশ-চব্বিশের পরকীয়া নিয়ে তুলকালাম
ছবি: সংগৃহীত

পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে ভারতের বিহারে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে দাবি করে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ৩৬ বছর বয়সী এক বিবাহিত নারী এবং ২৪ বছর বয়সী এক তরুণকে গ্রামবাসীদের উপস্থিতিতে মালাবদল করানো হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নারী ও তরুণকে ঘিরে রয়েছেন বহু গ্রামবাসী। তাদের সামনে মালাবদল করানো হচ্ছে এবং উপস্থিত অনেকেই হাসাহাসি ও মন্তব্য করছেন। তবে ভিডিওতে নারী ও তরুণ দুজনকেই বেশ অস্বস্তিকর ও গম্ভীর অবস্থায় দেখা যায়।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিহার জেলার নালন্দার ওই নারীর সঙ্গে ২৪ বছর বয়সী এক তরুণের দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান নারীর স্বামী। এরপর গ্রামবাসীদের ডেকে এনে দুজনকে একসঙ্গে থাকার জন্য চাপ দেওয়া হয় এবং প্রতীকীভাবে তাদের ‘বিয়ে’ দেওয়ার আয়োজন করা হয় বলে অভিযোগ।

তবে ভিডিওটি ভাইরাল হলেও, ঘটনাটির সমস্ত তথ্য এবং বিয়ের আইনি বৈধতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি।

সামাজিক মাধ্যমে ভিডিওটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঘটনাটিকে পরকীয়ার পরিণতি হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে জনসমক্ষে এ ধরনের হস্তক্ষেপ এবং সামাজিক অপমানের সংস্কৃতি নিয়ে। 

অনেকে মন্তব্য করেছেন, প্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আইন ও পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, জনতার বিচারের মাধ্যমে নয়।

বিশেষজ্ঞদের মতে, ভারতে বিবাহবহির্ভূত সম্পর্ক বর্তমানে আর ফৌজদারি অপরাধ নয়। ২০১৮ সালে এক মামলায় সুপ্রিম কোর্ট ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারা বাতিল করে। তবে পরকীয়া এখনও বিবাহবিচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে আদালতে বিবেচিত হতে পারে। - আনন্দবাজার

বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
বিয়ের দিনই সন্তানের আগমনের ঘোষণা, ভাইরাল দম্পতি
ছবি: ভিডিও থেকে

আজকাল বিয়েতে নতুন ও ব্যতিক্রম কিছু করার প্রবণতা ক্রমেই বাড়ছে। সেই চেষ্টায় অনেক সময় বর-কনে এমন কিছু করে বসেন, যা মুহূর্তেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সম্প্রতি তেমনই এক চমকপ্রদ ও মজার ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের মঞ্চে সবার সামনে বর-কনে এমন একটি ঘোষণা দিয়েছেন, যা দেখে উপস্থিত অতিথিরা বিস্মিত হওয়ার পাশাপাশি বেশ অস্বস্তিতেও পড়েন। এমনকি দুই পরিবারের সদস্যদের অনেককেই লজ্জায় মুখ লুকাতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, বিয়ের সাজে বর ও কনে গলায় মালা পরে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। এরপর তারা মিলে একটি বড় ব্যানার উন্মোচন করেন। সাধারণত সিনেমার প্রচার কিংবা রাজনৈতিক অনুষ্ঠানে এ ধরনের ব্যানার দেখা গেলেও বিয়ের মঞ্চে এমন দৃশ্য অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।

ব্যানারের নিচের অংশে ছিল নবদম্পতির ছবি, আর উপরের অংশে একটি শিশুর ছবি। ছবির পাশে বড় অক্ষরে লেখা ছিল, ‘৯ মাস অপেক্ষা করুন, আমিও আসছি।’

বিয়ের অনুষ্ঠানেই সন্তানের আগমনের এমন আগাম ঘোষণা দেখে অতিথিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ হাসিতে ফেটে পড়েন, আবার কেউ বিব্রত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মোমেন্টস_স্টুডিয়ো_০’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যে লাখো মানুষ ভিডিওটি দেখেছেন। পাশাপাশি লাইক ও মন্তব্যের সংখ্যাও দ্রুত বেড়েছে।

ভিডিওটি ঘিরে হাস্যরসের পাশাপাশি নানা ধরনের আলোচনা চলছে নেটদুনিয়ায়।

ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৩২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে...
ছবি: ইনস্টাগ্রামের পোস্ট থেকে

আখের রস কিনতে গিয়েছিলেন এক তরুণী। সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু রস বিক্রেতার আসল পরিচয় জানতে পেরে রীতিমতো বিস্মিত হয়ে যান তিনি।

টাটকা আখের রস হাতে পাওয়ার পর তরুণী জানতে পারেন, ফুটপাথে দাঁড়িয়ে রস বিক্রি করা ওই ব্যক্তি শুধু একজন বিক্রেতাই নন, তিনি একজন জনপ্রিয় নেটপ্রভাবীও। রাস্তার ধারের খাবার, দৈনন্দিন জীবন ও সংগ্রামের গল্প নিয়ে নিয়মিত ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করেন তিনি। সমাজমাধ্যমে তার অনুসারীর সংখ্যা প্রায় দেড় লাখ।

ঘটনাটি নিয়ে নিজের অভিজ্ঞতা এক্সে শেয়ার করেছেন এক তরুণী।

পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল আমি বাজারের একটি আখের রসের দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দোকানের গায়ে লেখা একটি ইনস্টাগ্রাম আইডি চোখে পড়ে। প্রথমে ভেবেছিলাম, হয়তো মজা করেই লেখা হয়েছে। কৌতূহলবশত আইডিটি খুঁজে দেখি, অ্যাকাউন্টটিতে ১ লাখ ২৫ হাজার অনুসারী রয়েছে। তখন আমি বললাম, ‘ভাই, আপনি তো বেশ বড় একজন নেটপ্রভাবী!’

তরুণীর ভাষ্য, তার কথা শুনে বিক্রেতা হেসে উত্তর দেন, ‘তেমন কিছু না ম্যাডাম। আমি শুধু নিয়মিত ভিডিও পোস্ট করি। মানুষের ভালো লাগে বলেই হয়তো তারা অনুসরণ করেন।’

বিক্রেতার বিনয়ী উত্তর আরও বেশি মুগ্ধ করে তরুণীকে। তার মতে, ঘটনাটি আবারও মনে করিয়ে দিয়েছে যে কোনো পেশাই ছোট নয় এবং পরিশ্রমী মানুষের পরিচয় কখনো বাহ্যিক অবয়ব দেখে বিচার করা উচিত নয়।

পোস্টটি দ্রুতই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অসংখ্য মানুষ এতে প্রতিক্রিয়া জানান। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ প্রশংসা করেছেন আখের রস বিক্রেতার অধ্যবসায় ও সাফল্যের।

একজন মন্তব্য করেন, ‘আজকের যুগে প্রতিভার কোনো অভাব নেই। অনেকেই প্রতিদিনের কঠোর পরিশ্রমের পাশাপাশি সমাজমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবেও অসাধারণ কাজ করছেন।’

আরেকজন লেখেন, ‘অনেকে লাখ লাখ টাকা খরচ করেও এমন অনুগত অনুসারী গড়ে তুলতে পারেন না। অথচ এই আখের রস বিক্রেতা নিজের পরিশ্রম, আন্তরিকতা ও সাধারণ জীবনযাপনের গল্প দিয়েই মানুষের মন জয় করেছেন।’

শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
শাড়ির নিচে লুকিয়েও রক্ষা পেলেন না তৃণমূল নেতা
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের হাওড়ার উদয়নরায়ণপুরে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, গ্রেপ্তার এড়াতে তিনি একটি কাপড়ের দোকানের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে ছিলেন।

শেষ পর্যন্ত সেখান থেকেই তাকে আটক করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি হাওড়ার উদয়নরায়ণপুরের বিলাসপুর এলাকায়। গ্রেপ্তার ব্যক্তির নাম ব্রহ্মানন্দ চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন স্থানীয় নেতা।

অভিযোগ রয়েছে, সরকারি আবাসন প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ টাকা থেকে বেআইনিভাবে কমিশন বা ‘কাটমানি’ আদায় করা হয়েছিল। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দ চক্রবর্তীকে খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। তবে গ্রেপ্তারের আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ একটি স্থানীয় কাপড়ের দোকানে অভিযান চালায়।

সেখানেই সামনে আসে নাটকীয় দৃশ্য। অভিযোগ, দোকানের গুদামে রাখা শাড়ির বিশাল স্তূপের নিচে লুকিয়ে ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়ে যান। শাড়ির গাদা সরিয়ে তাকে বের করে আনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শাড়ির স্তূপ সরিয়ে এক ব্যক্তিকে বের করে আনছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে দেখা ব্যক্তিই ব্রহ্মানন্দ চক্রবর্তী।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা
ভিডিও থেকে

অচেনা গন্তব্যে যাওয়ার সময় এখন অনেকেই জিপিএসের ওপর নির্ভর করেন। সঠিক পথ খুঁজে পেতে প্রযুক্তিটির জুড়ি নেই। তবে সম্প্রতি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে এক বৃদ্ধা এমন এক কাণ্ড ঘটিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইনস্টাগ্রামের ‘আপ্লাস্টিকপ্ল্যান্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি লাল রঙের ব্যক্তিগত গাড়ি রেললাইনের ওপর দিয়ে চলছে। বিষয়টি নজরে আসার পর এক পুলিশ কর্মকর্তা গাড়িটির কাছে এগিয়ে যান। পরে গাড়ি থেকে এক বৃদ্ধাকে বেরিয়ে আসতে দেখা যায়।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের মাউন্ট বেকার স্টেশন এলাকায়। কোনো এক পর্যায়ে গাড়িটি রেললাইনে উঠে যায়, যার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রেললাইনের ওপর বেশ কিছু দূর যাওয়ার পর গাড়িটি আটকে পড়ে। তখন চালক উপস্থিত লোকজনকে জানান, তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করছিলেন।

পরে উদ্ধারকারী দল গাড়িটি রেললাইন থেকে সরিয়ে নেয়। রেলপথ ও সংশ্লিষ্ট অবকাঠামোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পুলিশ জানায়, বৃদ্ধা মাদক বা অ্যালকোহলের প্রভাবে ছিলেন বলে মনে হয়নি। তবে তাকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল এবং প্রশ্নের উত্তর দিতে তিনি স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছিলেন। ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং পরবর্তী পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বয়সজনিত বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কারণেই তিনি জিপিএসের নির্দেশনা অনুসরণ করতে গিয়ে রেললাইনে উঠে পড়েছিলেন।

অমিয়/