ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ নাগেশ্বরীতে এইচএসসিতে ধার করা ট্যাগ অফিসারে পরীক্ষা! হাসপাতালের নিকৃষ্ট সিন্ডিকেট নির্মূল করুন ডিজিটাল জুয়ার মরণফাঁদ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হত্যাযজ্ঞ এবং ট্রাম্পের হাসি ফরিদপুরে বৃষ্টির মধ্যে গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে নিহত ১ ১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন দিল 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড' বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা বদ্বীপ থেকে ডিজিটাল ক্যানভাস: বাংলাদেশি লোকশিল্পের রূপান্তর স্পেন জাতীয় ফুটবল দলকে কেন বলা হয় ‘লা রোজা’? ম্যাচ বিরতিতে বারবার কুলকুচি কেন করেন ফুটবলাররা? জাহিদ হাসানের ‘পথহারা মন’ ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়? ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না? বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা দেওয়ানগঞ্জে নদীভাঙন কবলিত পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ফ্ল্যাটে অচেতন হয়ে নিঃসঙ্গ ব্যক্তির মৃত্যু জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃচুক্তি হবে না: নৌপরিবহনমন্ত্রী

নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
নেপালে জেন-জিদের রোষানলে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
ছবি: সংগৃহীত

নেপালে ভূমিহীন বস্তিবাসীদের সুনির্দিষ্ট পুনর্বাসন পরিকল্পনা ছাড়া উচ্ছেদের প্রতিবাদে কাঠমান্ডুর পথে নেমেছেন শত শত মানুষ।

শনিবার (১১ জুলাই) জেন-জি অ্যাক্টিভিস্টদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন।

গত বছর জেন-জিদের তীব্র আন্দোলনের মুখে কেপি শর্মা অলির সরকারের পতন হয়। পরে বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করেন। এখন সেই তরুণদেরই প্রতিবাদের মুখোমুখি হতে হচ্ছে বালেন্দ্রর সরকারকে।

কাঠমান্ডু মেট্রোপলিটন সিটি পুলিশের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে কয়েক দিন ধরেই ক্ষোভ জমছিল। সম্প্রতি সরকার ভূমিহীনদের উচ্ছেদ করে অস্থায়ী হোল্ডিং সেন্টারে পাঠালে তরুণরা একে ‘অমানবিক’ আখ্যা দিয়ে আন্দোলনে নামেন। এ নিয়ে প্রতিবাদ করায় বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট, শিক্ষার্থী ও সাংবাদিককে গ্রেপ্তার করে পুলিশ।

এরই মধ্যে সম্প্রতি কাঠমান্ডুতে পুলিশের সঙ্গে বিরোধের জেরে গণেশ নেপালি (২৫) নামের এক তরুণ বিক্ষোভকারী নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ‘যৌথ জাতীয় স্কোয়াটার্স ফ্রন্ট’-এর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে তরুণেরা ‘গরিবের ওপর অত্যাচার বন্ধ কর’ এবং ‘ভূমিহীনদের আশ্রয় দাও’ স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে সরকারি দপ্তরের সামনে অবস্থান নেন।

পরিস্থিতি আরও জটিল রূপ নেয় যখন শুক্রবার বন্যার কারণে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়। পরদিন সেখানকার অবস্থা দেখতে যাওয়া জেন-জি অ্যাক্টিভিস্টদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন। এই দমনপীড়নের নিন্দা জানিয়ে নেপালি কংগ্রেসের সভাপতি গগন কুমার থাপা অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এপ্রিল থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে নেপালের প্রায় ২ হাজার ৬০০ পরিবারের ১৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। টাইফুন বা অন্যান্য দুর্যোগের মুখে কোথাও যাওয়ার জায়গা না থাকায় উচ্ছেদ হওয়া পরিবারগুলো এখন পুনর্বাসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তামান্না রুপা/

মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০
ছবি: সংগৃহীত

মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

রবিবার (১২ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।

একই স্থানে দুইটি ট্রাকের মধ্যে এর আগে ঘটা অপর একটি দুর্ঘটনার পর সড়ক রক্ষণাবেক্ষণ কর্মীরা কাজ করতে থাকায় সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে তৃতীয় ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এর ফলে আরও বড় আকারের দুর্ঘটনা ঘটে বলে নায়ারিত সিভিল প্রোটেকশন অ্যাজেন্সি জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জালিস্কো ও পশ্চিমাঞ্চলীয় নায়ারিত অঙ্গরাজ্যের সীমান্তবর্তী হোস্তোতিপাকিয়ো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নায়ারিতের সিভিল প্রোটেকশন সংস্থা জানায়, দুইটি ট্রাকের মধ্যে আগের একটি দুর্ঘটনার পর সড়ককর্মীরা উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছিলেন। এ সময় তৃতীয় একটি পণ্যবাহী ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোর ওপর উঠে যায়। এতে আরও বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় দুইটি পণ্যবাহী ট্রাক ও আরও তিনটি যানবাহনে আগুন ধরে যায়। এতে মেক্সিকোর ন্যাশনাল গার্ডের একটি টহল ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়। জালিস্কোর সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, নিহত ১০ জনের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক।

এ ঘটনায় আরও ১০ জন আহত হন। তাদের মধ্যে ন্যাশনাল গার্ডের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের চার নাগরিক সামান্য আহত হয়েছেন।

মেক্সিকোতে প্রায়ই ট্রাক ও বাসের মধ্যে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। সূত্র: বাসস

এএফ/

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ
ছবি: খবরের কাগজ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর সুনির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপের জন্য একটি নতুন প্রস্তাব পেশ করতে যাচ্ছে ইউরোপীয় কমিশন।

সোমবার (১৩ জুলাই) ব্রাসেলসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ তথ্য জানান।

আগামী গ্রীষ্মকালীন ছুটির পরপরই এই প্রস্তাব উত্থাপন করা হবে।

শিশুদের মানসিক বিকাশ ও সুরক্ষার ওপর জোর দিয়ে ভন ডার লিয়েন বলেন, 'আমাদের শিশুদের বাস্তব পৃথিবীর জন্য সময় দেওয়া প্রয়োজন। তাদের খেলাধুলা করা, বন্ধুদের সঙ্গে মেলামেশা করা এবং ভুল থেকে শেখার সুযোগ থাকা উচিত। কোনো অ্যালগরিদম তাদের চরিত্র নির্ধারণ করার আগেই, নিজেদের ব্যক্তিত্ব ও আত্মপরিচয় নিজে গড়ে তোলার জন্য তাদের পর্যাপ্ত সময় দরকার।'

তিনি আরও স্পষ্ট করে বলেন, 'বিষয়টি এমন নয় যে শিশুরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে কি পারবে না। মূল বিষয় হলো, সোশ্যাল মিডিয়া কখন এবং কীভাবে আমাদের শিশুদের ওপর প্রভাব বিস্তার করবে।' সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলে একটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের বিশাল স্তূপ ধসে প্রশাসনিক ভবনের ওপর পড়ে কমপক্ষে ৯ শ্রমিক নিহত হয়েছেন। ভারী বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৩ জুলাই) কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এ তথ্য জানায়।

বুধবার পুনের উপকণ্ঠে অবস্থিত অ্যান্টনি ওয়েস্ট প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটে। পাশের একটি ল্যান্ডফিল থেকে কয়েক হাজার টন বর্জ্যের স্তূপ ধসে পড়ে প্রশাসনিক ভবনের ওপর। এতে ভবনের ভেতরে থাকা ২৩ জন আটকা পড়েন।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ‘টানা বৃষ্টির কারণে পাশের ল্যান্ডফিলের কয়েক হাজার টন বর্জ্য অস্থিতিশীল হয়ে পড়ায় এ ঘটনা ঘটে। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন সেখানে ২৩ জন কর্মী উপস্থিত ছিলেন। দুর্ঘটনায় নয়জন নিহত হন। বাকি ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কেন্দ্রটির কর্মকর্তারা জানায়, টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে প্রায়ই ভবন ও নির্মাণসংক্রান্ত দুর্ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনা অনেক সময় ধসে পড়ে। কাঠামোগত অবস্থা ও নিরাপত্তা মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে চরম আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে।

আবহাওয়া পূর্বাভাসকারীরা বলেছেন, চলতি বছরে সম্ভাব্য শক্তিশালী এল নিনো দেশটির স্বাভাবিক আবহাওয়ার ধরনেও পরিবর্তন আনতে পারে।সূত্র: বাসস

এএফ/

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাপার এলাকার একটি ইস্পাত প্রক্রিয়াকরণ কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। 

স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ওই বাংলাদেশির পরিচয় এখনো বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

৩০ বছর বয়সী ওই প্রবাসীর শরীর আগুনে সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান এবং ফায়ার স্টেশন থেকে দ্রুত একটি দল ঘটনাস্থলে পাঠান।

কর্মকর্তারা জানান, কারখানার ২০ বাই ২০ ফুটের একটি বয়লারে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার অন্য কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই বাংলাদেশিকে মৃত ঘোষণা করেন।

জালান জানাকুয়াসা এলাকার ওই কারখানায় কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র: দ্য স্টার

তামান্না রুপা/

ব্যাংককে বারে আগুন, নিহত ২৭

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
ব্যাংককে বারে আগুন, নিহত ২৭
থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার একটি জনপ্রিয় বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছে। সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের দিকে ‘রং বিয়ার না লাত ফরাও’ নামের এই বারে আগুন লেগে যায়।

এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বারের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অধিকাংশ ভুক্তভোগী বিষাক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছেন।

বারটিতে উপস্থিত এক সংগীতশিল্পী জানান, গানের অনুষ্ঠান চলার সময় মেইন সুইচে হঠাৎ আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে অনেকেই বারের পেছনের টয়লেটে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া বারের জরুরি বহির্গমন পথে টেবিল ও অন্যান্য আসবাবপত্র স্তূপ করে রাখায় অনেকে বের হতে না পেরে ভেতরেই অচেতন হয়ে পড়েন।

ব্যাংককের গভর্নর চাতচার্ট সিট্টিপুন্ট জানান, বারের সিলিংয়ে থাকা দাহ্য ডেকোরেশনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফরেনসিক কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি

তামান্না রুপা/