ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়? ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না? বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র কোকা-কোলা বাংলাদেশে ফ্রন্ট লাইন মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা দেওয়ানগঞ্জে নদীভাঙন কবলিত পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুরে ফ্ল্যাটে অচেতন হয়ে নিঃসঙ্গ ব্যক্তির মৃত্যু জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কারে আইএমএফ সম্মত হয়েছে: অর্থমন্ত্রী লালদিয়াচর টার্মিনালের চুক্তি বাতিল বা পুনঃচুক্তি হবে না: নৌপরিবহনমন্ত্রী ইউএনও পরিচয়ে ফোন করে চাওয়া হচ্ছে বন্যার্তদের তালিকা, সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটির রোল মডেল হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অতিবৃষ্টি ও বন্যা কেন আসে? ‘আসুন চেষ্টা করি যেখানে-সেখানে আবর্জনা না ফেলতে’ ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন? শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে পানি নামলেও কমেনি দুর্ভোগ মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার সিলেটের নতুন জেলা প্রশাসকের যোগদান প্রাথমিক বৃত্তিতে আবারও সেরা আখাউড়ার মোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেক্সিকোতে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন প্রস্তাব দিলো ইইউ হবিগঞ্জে নেমেছে বন্যার পানি, কৃষি ও মৎস্য চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বর্জ্যের স্তূপ ধস, ৯ শ্রমিক নিহত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন?

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্টের সবচেয়ে ছন্দে থাকা দুই দলের এই লড়াইকে অনেকেই দেখছেন ‘ফাইনালের আগে ফাইনাল’ হিসেবে। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া আগেই বলেছেন, এই ম্যাচে জয়ী দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার হবে।

পরিসংখ্যান বলছে, বল দখল ও পাসিংয়ে এগিয়ে স্পেন। প্রথম ছয় ম্যাচে স্পেন দিয়েছে ৪ হাজার ৭৫টি পাস, ম্যাচপ্রতি গড় ৬৭৯.২টি। ফ্রান্সের গড় পাস ৫৬১.৫টি। পাস সফলতার হারেও সামান্য এগিয়ে স্পেন-৯১ শতাংশ, ফ্রান্সের ৯০ শতাংশ।

তবে আক্রমণে ফ্রান্সের ধার বেশি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুই দলই ১১০টি করে শট নিয়েছে। এর মধ্যে ফ্রান্সের ৪৭টি শট ছিল লক্ষ্যে, গোল হয়েছে ১৬টি। স্পেনের লক্ষ্যে থাকা শট ৪০টি, গোল ১১টি।

আক্রমণ কৌশলেও পার্থক্য রয়েছে দুই দলের। স্পেন প্রতি ম্যাচে গড়ে ২৪.৩টি ক্রস করেছে, যেখানে ফ্রান্সের গড় ১৬.৫টি। শৃঙ্খলার দিক থেকে অবশ্য ফ্রান্স এগিয়ে। তারা করেছে ৫৯টি ফাউল, স্পেনের ফাউল ৬৮টি। হলুদ কার্ডেও ফ্রান্স এগিয়ে (৪টি), স্পেনের ৫টি।

দুই বছর আগে ইউরোর সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে স্পেন ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে পরে শিরোপা জিতেছিল। এবার বিশ্বকাপের মঞ্চে পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লিখতে নামবে দুই দল।

পাপ্পু/এএফ

ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়?

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়?
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স জাতীয় দলকে সমর্থকরা ‘লে ব্লুজ’ নামে চেনেন। ফরাসি ভাষায় এর অর্থ ‘নীলরা’ বা ‘নীল জার্সিধারীরা’। ঐতিহ্যগতভাবে ঘরের মাঠের ম্যাচে নীল জার্সি পরে খেলার কারণেই দলটির এই পরিচিতি।

ফ্রান্সের নীল জার্সির ইতিহাস শত বছরেরও বেশি পুরোনো। ১৯০৮ সালে বেলজিয়ামের বিপক্ষে প্রথমবার নীল জার্সি পরে মাঠে নামে দলটি। এই নীল রঙের অনুপ্রেরণা এসেছে ফরাসি জাতীয় পতাকা থেকে, যেখানে নীল, সাদা ও লাল-এই তিনটি রঙ দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রতীক।

সাধারণত ফ্রান্স দল নীল জার্সি, সাদা শর্টস ও লাল মোজা পরে মাঠে নামে, যা জাতীয় পতাকার তিন রঙেরই প্রতিফলন। ফরাসি ইতিহাসে নীল রঙ রাজপরিবারের ঐতিহ্য এবং পরবর্তী সময়ে জাতীয়তাবাদের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

‘লে ব্লুজ’ নামটি শুধু ফুটবল দলের জন্য নয়; ফ্রান্সের রাগবি, বাস্কেটবল, হ্যান্ডবলসহ অন্যান্য জাতীয় দলকেও একই নামে ডাকা হয়। তবে বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তার কারণে এই ডাকনামটি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ফরাসি ফুটবল দলের মাধ্যমেই।

১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বকাপ জয়সহ ফ্রান্সের ফুটবল ইতিহাসের অনেক গৌরবময় মুহূর্ত এই নীল জার্সির সঙ্গে জড়িয়ে আছে। তাই ‘লে ব্লুজ’ শুধু একটি ডাকনাম নয়, এটি ফ্রান্সের ঐতিহ্য, জাতীয় পরিচয় ও ফুটবল গৌরবের প্রতীক।

পাপ্পু/নাঈম

ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে আটলান্টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুই দেশের রাজনৈতিক ও ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস বিবেচনায় রেখে ম্যাচটিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রায় ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের আলাদা রাখার সুযোগ সীমিত হওয়ায় নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের ফুটবল পুলিশিং ইউনিট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সার্বক্ষণিক সমন্বয় চলছে।

কর্তৃপক্ষের ধারণা, যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই দেশের প্রবাসীদের কারণে গ্যালারিতে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি প্রায় সমান হবে। যদিও অফিশিয়াল টিকিটধারীদের আসন আলাদা থাকবে, সাধারণ কোটার টিকিটধারীরা একই গ্যালারিতে বসতে পারবেন।

নিরাপত্তা সংশ্লিষ্টদের আশঙ্কা, ফকল্যান্ড যুদ্ধ এবং ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলকে ঘিরে উসকানিমূলক স্লোগান বা স্লেজিং থেকে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এরই মধ্যে আর্জেন্টিনার খেলোয়াড়দের ফকল্যান্ড যুদ্ধ নিয়ে গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দুই দেশের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনাও নজরে এসেছে।

স্টেডিয়ামটি শহরের কেন্দ্রস্থলে হওয়ায় ম্যাচ শুরুর আগে আশপাশের পানশালাগুলোতে দুই দলের সমর্থকদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেসব এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষের আশা, বাড়তি নিরাপত্তা ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে বহুল আলোচিত এই সেমিফাইনাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

পাপ্পু/নাঈম

মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না?

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না?
রেফারি মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না ইংল্যান্ডের দুই শীর্ষ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর। সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা জায়গা করে নেওয়ায় ফিফার নিয়ম অনুযায়ী দুজনই ম্যাচ পরিচালনার দৌড় থেকে ছিটকে গেছেন। ফলে সেমিফাইনালের পাশাপাশি ফাইনালেও দেখা যাবে না তাদের।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো রেফারি নিজের দেশের দলের ম্যাচ পরিচালনা করতে পারেন না। এ কারণেই ইংল্যান্ডের সম্ভাব্য ম্যাচে অলিভার ও টেলর দায়িত্ব পাবেন না। পাশাপাশি ইংল্যান্ড-আর্জেন্টিনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় আর্জেন্টিনার ম্যাচেও তাদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, রেফারি নিয়োগের ক্ষেত্রে ম্যাচের রাজনৈতিক ও মানসিক প্রেক্ষাপটও বিবেচনায় নেয় ফিফা। ফকল্যান্ডস যুদ্ধের স্মৃতি এখনো দুই দেশের সম্পর্কের স্পর্শকাতর বিষয়। শেষ ষোলোয় জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাইতেও দেখা গেছে, যেখানে ফকল্যান্ডস প্রসঙ্গ রয়েছে।

অলিভার এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল হাওয়ার্ড ওয়েবের। তবে দেশের দল ও রাজনৈতিক সংবেদনশীলতার কারণে এবার তার বিশ্বকাপ অভিযান শেষ।

২০২২ সালের কাতার বিশ্বকাপেও একই কারণে অ্যান্টনি টেলর আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালের দায়িত্ব পাননি। তবে অন্য কোনো সম্ভাব্য ফাইনাল হলে তিনি বিবেচনায় থাকতেন।

ইংল্যান্ড ফাইনালে উঠলে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলোও ম্যাচ পরিচালনার যোগ্যতা হারাবেন। এছাড়া অলিভার, টেলর ও তেলো-কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দায়িত্বেও থাকছেন না।

এদিকে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনালের জন্য রেফারি হিসেবে ইভান বার্টনের নাম নিশ্চিত করেছে ফিফা।

পাপ্পু/নাঈম

বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন?

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
বর্তমান পারফরমেন্স কে এগিয়ে ফ্রান্স না স্পেন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। টুর্নামেন্টের সবচেয়ে ছন্দে থাকা দুই দলের এই লড়াইকে অনেকেই দেখছেন ‘ফাইনালের আগে ফাইনাল’ হিসেবে। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া আগেই বলেছেন, এই ম্যাচে জয়ী দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার হবে।

পরিসংখ্যান বলছে, বল দখল ও পাসিংয়ে এগিয়ে স্পেন। প্রথম ছয় ম্যাচে স্পেন দিয়েছে ৪ হাজার ৭৫টি পাস, ম্যাচপ্রতি গড় ৬৭৯.২টি। ফ্রান্সের গড় পাস ৫৬১.৫টি। পাস সফলতার হারেও সামান্য এগিয়ে স্পেন-৯১ শতাংশ, ফ্রান্সের ৯০ শতাংশ।

তবে আক্রমণে ফ্রান্সের ধার বেশি। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুই দলই ১১০টি করে শট নিয়েছে। এর মধ্যে ফ্রান্সের ৪৭টি শট ছিল লক্ষ্যে, গোল হয়েছে ১৬টি। স্পেনের লক্ষ্যে থাকা শট ৪০টি, গোল ১১টি।

আক্রমণ কৌশলেও পার্থক্য রয়েছে দুই দলের। স্পেন প্রতি ম্যাচে গড়ে ২৪.৩টি ক্রস করেছে, যেখানে ফ্রান্সের গড় ১৬.৫টি। শৃঙ্খলার দিক থেকে অবশ্য ফ্রান্স এগিয়ে। তারা করেছে ৫৯টি ফাউল, স্পেনের ফাউল ৬৮টি। হলুদ কার্ডেও ফ্রান্স এগিয়ে (৪টি), স্পেনের ৫টি।

দুই বছর আগে ইউরোর সেমিফাইনালেও দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে স্পেন ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে পরে শিরোপা জিতেছিল। এবার বিশ্বকাপের মঞ্চে পুরোনো প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় লিখতে নামবে দুই দল।

পাপ্পু/এএফ

মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
মারিয়ানো রাখয়ের বর্ণবাদী মন্তব্যে যা বললেন স্পেন ডিফেন্ডার
ছবি: সংগৃহীত

ফ্রান্সের জাতীয় ফুটবল দল নিয়ে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের বিতর্কিত মন্তব্যের পর সহনশীলতার আহ্বান জানিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সি।

রাখয় মন্তব্য করেছিলেন, ফ্রান্সের জাতীয় দলে ‘কোনো ফরাসি খেলোয়াড় নেই। তা নিয়ে পরবর্তীতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।’

স্পেনের সংবাদপত্র এল দেবেত-এ প্রকাশিত এক কলামে রাখয় এই মন্তব্য করেন। দুই দেশের মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনালের আগে তার এই বক্তব্য সামনে আসায় তা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

কাতালান রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবার্সি রাখয়ের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। তিনি বলেন, ‘তারা যদি ফ্রান্সের জাতীয় দলের হয়ে খেলে, তাহলে দিনশেষে তারা ফরাসিই। তাদের গায়ের রঙ কী, সেটি কোনো বিষয় নয়। আমাদের সবার প্রতি সহনশীল হতে হবে।’

কুবার্সি আরও বলেন, ‘গায়ের রঙ কোনো গুরুত্ব বহন করে না। কারণ আমরা সবাই মানুষ এবং সবারই সম্মান পাওয়ার অধিকার রয়েছে।’

রাখয়ের মন্তব্য স্পেনের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্পেনের পরিবহন ও টেকসই গতিশীলতা বিষয়ক মন্ত্রী অস্কার পুয়েন্তে তাকে ‘নির্বোধ ও উত্তর-ফ্রাঙ্কোবাদী প্রতারক’ বলে সমালোচনা করেছেন।

পাপ্পু/এএফ