গল্প : পড়ে পাওয়া
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪৩। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো-
i. সততার শিক্ষা
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪৪। ‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা-
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয়
ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে
iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
আরো পড়ুন : পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রিফাতের সারা জীবনের সাধনা, সে আমেরিকা যাবে। কিন্তু তার সামর্থ্য নেই। একদিন ট্রেনে শরিফ সাহেবের সঙ্গে তার পরিচয় হয়। শরিফ সাহেব ট্রেন থেকে নামার সময় ভুলে তার ব্যাগটি ফেলে যান। রিফাত ব্যাগটি তুলে নেয় এবং দেখে ভেতরে ১০ লাখ টাকার একটি চেক। রিফাত ভাবে তার আমেরিকা যাওয়ার সাধ বুঝি এবার পূরণ হলো। কিন্তু রাতে ঘুমের ঘোরে রিফাত স্বপ্ন দেখে তার আদর্শবাদী স্কুল মাস্টার মৃত বাবা তাকে বলছেন ‘রিফাত তোকে অন্যের ধন আত্মসাৎ করার জন্য মানুষ করিনি।’ রিফাত চেকটি শরিফ সাহেবকে ফেরত দেয়।
৪৫। উদ্দীপকের রিফাতের মাঝে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
(ক) আত্মসাৎ (খ) অকল্যাণ
(গ) সততা (ঘ) সিদ্ধান্তহীনতা
উত্তর: ৪৩. গ, ৪৪. গ, ৪৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর