ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
‘স্পেনকে ভয় নয়, সম্মান’ মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড! ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু ১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ হালান্ডকে পাস না দেওয়ায় সরলথকে আত্মহত্যা করার বার্তা! বিশ্বকাপ খেলা ফুটবলারের ‘রহস্যজনক’ মৃত্যু, তদন্তে পুলিশ ৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার সিরাজগঞ্জে ব্যতিক্রমী 'আর্জেন্টিনা বটগাছ' ফেসবুকে ভিসি-প্রশাসনের সমালোচনা, জকসু সদস্য জাহিদকে তলব ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে: সড়ক পরিবহণমন্ত্রী ইবির প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা অনলাইনে মাদক-বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড বঙ্গোপসাগরে ট্রলারডুবি: কুতুবদিয়ার ৪ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ ‘মাদক বহনকারীরা জেলে, কিন্তু কারবারিরা সংসদে কেন?’ ফতুল্লায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খোলা হলো তিস্তা ব্যারেজের ৪৪ জলকপাট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর ড. মাইক মিলার কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ

৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০০ পিএম
৪ দলের মধ্যে কার বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জেতার লড়াইয়ে এখন শেষ চারে টিকে আছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন এবং ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই চার দলের মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সের নাম জানিয়েছে অপ্টার সুপারকম্পিউটার।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নিয়েছে দলগুলো। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গত আসরের রানার্সআপ ফ্রান্স। আর বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্পেন।

অন্যদিকে, অতিরিক্ত সময়ের ম্যাচে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় থমাস টুখেলের শিষ্যরা। আর ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই চার দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে অপ্টার সুপারকম্পিউটার বলছে, দিদিয়ের দেশমের দলের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ। আর স্পেনের দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২৩.৪ শতাংশ।

অন্যদিকে, ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন বুধবার (১৫ জুলাই) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

এসজি/

মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৫৭ এএম
মেসিকে ঘুম পাড়িয়ে দেবে ইংল্যান্ড!
লিওনেল মেসি ও জো কোল। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। আটলান্টার হাইভোল্টেজ ম্যাচটি ফুটবলবিশ্বে বাড়িয়ে দিয়েছে উত্তেজনার পারদ। সাবেক তারকাদের মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। থ্রি লায়ন্সদের সাবেক তারকা জো কোল তো লিওনেল মেসিকে নিয়ে রীতিমতো এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন।

নেটফ্লিক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে সাবেক জাতীয় দলের তারকা গ্যারি লিনেকার, অ্যালান শেয়ারার এবং মাইক রিচার্ডসের সঙ্গে আলোচনায় বসেছিলেন জো কোল। থ্রি লায়ন্সের বিপক্ষে মেসির ম্যাচটি কেমন হতে পারে– এমন আলোচনার একপর্যায়ে ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা কোল বেশ আক্রমণাত্মক সুরেই বলে ওঠেন, ‘ঠিক আছে, আমাদের তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়াতে যাচ্ছি। হ্যাঁ, ১০০ ভাগ।’

কোল যাতে নিজের কথায় পরবর্তীতে আফসোস করতে না হয় এবং রোজারিওর এই খুদে জাদুকর যেন মাঠে আরেকটি অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার না দেন, সে জন্য উপস্থিত বাকিরা সঙ্গে সঙ্গেই তাকে থামানোর চেষ্টা করেন। তারা বলেন, ‘এখনই এমন কথা বলো না। আমরা না হয় আট মাস পর এটা বলব।’ কিন্তু চেলসি ও লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার নিজের অবস্থানে অনড় থেকে দ্বিগুণ আত্মবিশ্বাসে বলেন, ‘আমি এখনই বলছি: আমরা এবার বিশ্বকাপের ফাইনালে উঠছি।’

আলোচনায় অংশ নিয়ে মাইক রিচার্ডস অবশ্য মনে করিয়ে দেন যে, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়েও বেশি ঘাম ঝরাতে হবে। কারণ আলবিসেলেস্তে ফুটবলাররা ‘চতুর এবং জন্মগতভাবে বিজয়ী’। তবে একই সঙ্গে টমাস টুখেলের দলের শক্তির দিকটিও তুলে ধরেন তিনি, ‘আর্জেন্টিনাকে টেক্কা দেওয়ার মতো গতি আমাদের দলে রয়েছে এবং আমরাই জিততে যাচ্ছি। আমার মন সেটাই বলছে।’

লিওনেল মেসিকে নিয়ে কোলের এমন কঠোর মন্তব্য অবশ্য কিছুটা চমকপ্রদ। কারণ এর আগে তিনি বহুবার প্রকাশ্যেই মেসির ভূয়সী প্রশংসা করেছেন, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে কয়েক ধাপ এগিয়ে রেখেছিলেন। বিশ্বকাপের আগেই কোল বলেছিলেন, ‘আমার মনে হয় ক্রিশ্চিয়ানো রোনালদো রাতে ঘুমানোর সময় হয়তো আফসোস করে ভাবেন, ‘ইস, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম!’ মেসি একদম নির্ভার। একমাত্র সেই ফুটবল ইতিহাসে সবকিছু অর্জন করতে পেরেছে। হ্যাঁ, একমাত্র সে-ই রাতে শান্তিতে ঘুমাতে পারে।’

ইতিহাস এবং আবেগের এই ম্যাচের আগে মাঠের বাইরে কথার লড়াইয়ে যোগ দিয়েছেন আরেক সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল। তবে নেভিলের সমালোচনার তীর মেসির দিকে নয়, বরং ধেয়ে গেছে আর্জেন্টিনার রক্ষণভাগের দিকে।

স্কাই বেটের বর্তমান এই ধারাভাষ্যকার বলেন, ‘ওদের ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ রয়েছে, যাদের খেলা দেখে মনে হয় প্রতি ম্যাচেই তারা অন্তত একটি করে গোল উপহার দেবে। আবার পরক্ষণেই দেখবেন তারা গোল করছে, হেড করে বল ক্লিয়ার করছে এবং মাঠের সর্বত্র হাজির থাকছে। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ালে তাদের কী যে হয়! সত্যিই অবিশ্বাস্য।’

আর্জেন্টাইন এই সেন্ট্রাল ব্যাক জুটিকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি খোঁচা দিতেও ছাড়েননি নেভিল। তিনি বলেন, “আমি ওদের বিশ্বের ‘সেরা-সবচেয়ে খারাপ’ সেন্টার ব্যাক জুটি বলি। কারণ কিছু মুহূর্তে ওরা যেমন অসাধারণ ও অবিশ্বাস্য ফুটবল খেলে, ঠিক তার পরের মুহূর্তেই আবার একদম যাচ্ছেতাই পারফরম্যান্স করে বসে।”

‘স্পেনকে ভয় নয়, সম্মান’

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:০০ এএম
‘স্পেনকে ভয় নয়, সম্মান’
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া থেকে আর মাত্র একধাপ দূরে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে শেষ বাধাটি সহজ নয়। ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ। তাদেরকে হারিয়েই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে হবে দিদিয়ের দেশমের শিষ্যদের। আজ (১৪ জুলাই) রাতে ডালাসে প্রথম সেমিফাইনালকে সামনে রেখে ফরাসি শিবিরে যেমন রয়েছে আত্মবিশ্বাস, তেমনি রয়েছে প্রতিপক্ষের প্রতি যথেষ্ট সম্মানও।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম শুরু থেকেই নিজের দলকে বাস্তববাদী থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, সেমিফাইনালে ওঠাই শেষ লক্ষ্য নয়, আসল কাজ এখনো বাকি। বিশ্বকাপ শুরুর আগে যেমন তিনি বলেছিলেন, অতীতের সাফল্য নয়, বর্তমানের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারও সেই দর্শনেই দলকে এগিয়ে নিতে চান তিনি। দেশমের বিশ্বাস, স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে হলে ফ্রান্সকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে দিতে হবে। 

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেও একই সুরে কথা বলেছেন। তার ভাষায়, ‘বিশ্রামের একটাই উপায়– জয়। জয় না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। আমরা সেমিফাইনালে উঠেছি, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত।’ এমবাপ্পের এই মন্তব্যেই স্পষ্ট, ফ্রান্স আত্মতুষ্টিতে ভুগছে না; বরং আরও একটি বড় মঞ্চ জয়ের জন্য মরিয়া।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে স্পেনকে নিয়ে বাড়তি উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ। তার মতে, স্পেনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে তাদের সামর্থ্যকে অবহেলা করারও সুযোগ নেই। বিশেষ করে লামিনে ইয়ামালকে ঘিরে অতিরিক্ত পরিকল্পনার বদলে পুরো দলকে নিয়েই ভাবতে চান তিনি। কোনাতে বলেন, ‘স্পেন শুধু একজন ফুটবলারের দল নয়। তারা সমষ্টিগতভাবে দারুণ। আমরা কাউকে ভয় পাই না, তবে প্রতিপক্ষকে সম্মান করি এবং তাদের জন্য যথাযথ প্রস্তুতি নিচ্ছি।’ 

একই ধরনের বার্তা দিয়েছেন ডিফেন্ডার ম্যাকসেন্স লাকারিক্স। তার মতে, ইয়ামালের প্রতিভা অসাধারণ হলেও ফ্রান্স নিজেদের শক্তির ওপরই ভরসা রাখছে। তিনি বলেন, ‘আমরা জানি স্পেন কতটা ভালো দল। কিন্তু আমরাও এখানে কাকতালীয়ভাবে আসিনি। আমরা বিশ্বাস করি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় আমাদেরই হবে।’ 

বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর নকআউট পর্বে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে স্পেনও শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে এসেছে, মাত্র একটি গোল হজম করে সেমিফাইনালে পৌঁছেছে। ফলে ডালাসের এই লড়াইকে অনেকেই আগাম ফাইনাল বলেই মনে করছেন। 

সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টে স্পেনের কাছে একাধিকবার হেরেছে ফ্রান্স। সেই স্মৃতিও নিশ্চয়ই ফরাসিদের মনে রয়েছে। তবে এবার দেশমের দল প্রতিশোধের মঞ্চ হিসেবেই দেখছে এই সেমিফাইনালকে। আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে তারা বিশ্বাস করছে– আর মাত্র একটি জয়ই তাদের আবারও বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১৮ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:১৯ এএম
ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ জার্সি পরে খেলবে আর্জেন্টিনা
অনুশীলনে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ‘লাকি’ নেভি ব্লু অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারই এই গাঢ় নীল জার্সি পরে খেলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে সেই ম্যাচে লিওনেল মেসির দল জয় পায় ৩-১ গোলে।

তবে জার্সি নির্বাচনের পেছনে শুধু ফিফার নিয়ম নয়, আর্জেন্টিনার গণমাধ্যমে এটিকে সৌভাগ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হচ্ছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি স্মরণীয় জয়ের সঙ্গে এই নীল জার্সির সম্পর্ক রয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচেই দিয়েগো ম্যারাডোনা বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা।

অবশ্য ২০০২ বিশ্বকাপে জার্সির রঙ বদলানোর পর সুখকর স্মৃতি ছিল না আর্জেন্টিনার জন্য। জাপানে অনুষ্ঠিত গ্রুপপর্বের ম্যাচে ইংল্যান্ড লাল জার্সি এবং আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে মাঠে নামে। সেই ম্যাচে ১-০ গোলে জয় পায় ইংল্যান্ড।

ফিফার নিয়ম অনুযায়ী, দুই দলকেই সাধারণত নিজেদের প্রথম পছন্দের জার্সি পরার সুযোগ দেওয়া হয়। তবে দুই দলের জার্সির রঙে মিলের সম্ভাবনা থাকলে দর্শকদের সুবিধা এবং রঙ শনাক্তে সমস্যায় থাকা সমর্থকদের কথা বিবেচনা করে গাঢ় ও হালকা রঙের মধ্যে পার্থক্য রাখা হয়।

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পথে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে নরওয়েকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে পরাজিত করে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

বুধবার (১৫ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই দলের ফাইনালে উঠার লড়াই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

এসজি/

বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৪২ এএম
বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর রেফারির মৃত্যু
রব ডিপেরিঙ্ক। ছবি: সংগৃহীত

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন নেদারল্যান্ডসের রেফারি রব ডিপেরিঙ্ক। চলতি বিশ্বকাপের রেফারি প্যানেল থেকে বাদ পড়ার দুই মাস পর সোমবার (১৩ জুলাই) নিজ বাসভবনের সামনের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

ডিপেরিঙ্ককে বিশ্বকাপের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্যানেলের জন্য নির্বাচিত করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যে একটি মামলায় জড়ানোর পর মে মাসে তাকে সেই তালিকা থেকে সরিয়ে দেয় ফিফা। যদিও পরে প্রমাণের অভাবে মামলাটি বাতিল হয়ে যায়।

ডিপেরিঙ্কের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন বলেছে, ‘রব ডিপেরিঙ্কের মৃত্যুর খবরে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। আমরা একজন সম্মানিত রেফারিকে হারালাম। তবে সর্বোপরি, আমরা হারালাম একজন ভালো মানুষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে।’

গত এপ্রিলে লন্ডনের একটি হোটেলে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে ডিপেরিঙ্ককে গ্রেপ্তার করেছিল ব্রিটিশ পুলিশ। তবে তদন্ত শেষে পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলাটি আর এগোয়নি।

ওই ঘটনায় নিজের হতাশা প্রকাশ করে ডিপেরিঙ্ক ডাচ সংবাদমাধ্যম ডি টেলিগ্রাফকে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে ভুল অভিযোগ আনা হয়েছে এবং বিষয়টি আমাকে খুব কষ্ট দিয়েছে। শুরু থেকেই আমি পুলিশকে তদন্তে সহযোগিতা করেছি এবং ফিফা, উয়েফা ও কেএনভিবিকেও (ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন) সবকিছু জানিয়েছি।’

তিনি আরও বলেছিলেন, ‘কেএনভিবি যেভাবে আমাকে সমর্থন করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে বিশ্বকাপে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি অবশ্যই হতাশ।’

রব ডিপেরিঙ্ক ২০১৭ সাল থেকে নেদারল্যান্ডসের শীর্ষ লিগ এরেডিভিসিতে রেফারিং করছিলেন। এ ছাড়া ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও তিনি ভিএআর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এসজি/ 

১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩ এএম
১৩ বছর পর আবারও ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিচ
স্লাভেন বিলিচ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব ছাড়েন জ্লাতকো দালিচ। তার জায়গায় পুরোনো মুখ স্লাভেন বিলিচকে নিয়োগ দিয়েছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন। ৫৭ বছর বয়সী এই কোচ এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রোয়েশিয়ার দায়িত্বে ছিলেন।

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পর্তুগালের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ক্রোয়েশিয়া। হারের পর কোচের পদ থেকে পদত্যাগ করেন দালিচ।

দায়িত্ব নেওয়ার পর ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বিলিচ বলেন, ‘খেলোয়াড়দের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্রোয়েশিয়াকে ফুটবলের অভিজাত পর্যায়ে ধরে রাখতে প্রয়োজনীয় শক্তি, উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ়তা এনে দেওয়া আমার দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জ শুরু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। ২০০৬ সালের তুলনায় এখন আমি আরও পরিণত ও অভিজ্ঞ কোচ, তবে ক্রোয়েশিয়াকে শক্তিশালী, সাহসী ও সফল দেখতে আমার আগ্রহ ও অনুপ্রেরণা আগের মতোই আছে।’

খেলোয়াড় হিসেবেও ক্রোয়েশিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিলিচ। জাতীয় দলের জার্সিতে তিনি ৪৪টি ম্যাচ খেলেছেন এবং তিনটি গোল করেছেন। ইউরো ১৯৯৬ ও ১৯৯৮ বিশ্বকাপে খেলেছেন তিনি।

এসজি/