ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর দেশে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলক খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম

এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস
ছবি: এনভিডিয়া

বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া গেমারদের জন্য নতুন ‘জিফোর্স ট্রেডিং কার্ডস’ নিয়ে এসেছে। মোট ১৪টি ভিন্ন ডিজাইনে এই কার্ডগুলো তৈরি করা হয়েছে। এনভিডিয়া জানিয়েছে, কার্ডগুলোতে জিফোর্স পিসি গেমিংয়ের বিভিন্ন ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। তবে এমন এক সময়ে এই ঘোষণাটি এল, যখন সাধারণ গেমাররা মার্কিন এই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর বেশ অসন্তুষ্ট।

বর্তমানে এনভিডিয়া গেমিং খাতের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের গ্রাহকদের বেশি প্রাধান্য দিচ্ছে। তারা ডেটা সেন্টারের জন্য চিপ তৈরিতে মনোযোগ বাড়িয়েছে। এআই শিল্পের এই দ্রুত প্রসারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আগে গেমারদের জন্য নতুন কোনো ভোক্তা-পর্যায়ের জিপিইউ বাজারে ছাড়বে না এনভিডিয়া।

নতুন কোনো গ্রাফিক্স কার্ডের বদলে ট্রেডিং কার্ড আনার এই সময়টি নিয়ে বাজারে সমালোচনা চলছে। তবে স্বস্তির বিষয়, এনভিডিয়া এই কার্ডগুলো বিক্রি করছে না। এগুলো কোনো সংগ্রহযোগ্য পণ্য নয়, যা টাকা দিয়ে কেনা যাবে। এগুলো মূলত প্রতিষ্ঠানটির প্রচারণামূলক সামগ্রী হিসেবে ব্যবহৃত হবে। এনভিডিয়া জানিয়েছে, তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো বিনামূল্যে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ‘সামার অব আরটিএক্স’ উপহার কর্মসূচির আওতায় নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই কার্ডগুলো বিতরণ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের বিশ্বখ্যাত কিছু গেমিং শো এবং কমিউনিটি ইভেন্টেও এগুলো পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বিলিবিলি ওয়ার্ল্ড ২০২৬, কোয়েককন ২০২৬ এবং গেমসকম ২০২৬। এসব অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা সরাসরি এনভিডিয়ার বুথে গিয়ে কার্ডগুলোর বিষয়ে খোঁজ নিতে পারবেন।

আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এটি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ট্রেডিং কার্ডের প্রথম সিরিজ। ভবিষ্যতে গেমারদের জন্য এ ধরনের আরও আকর্ষণীয় সিরিজ আনার পরিকল্পনা রয়েছে তাদের। এবারের প্রথম সিরিজের ডিজাইনে স্থান পেয়েছে এনভিডিয়ার তৈরি প্রথম মেইনস্ট্রিম মাল্টিমিডিয়া প্রসেসর ‘এনভি১’। এর পাশাপাশি বিশ্বের প্রথম জিপিইউ হিসেবে পরিচিত ঐতিহাসিক ‘জিফোর্স ২৫৬’-এর নকশাও এতে যুক্ত করা হয়েছে।

 

এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারের কারণে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে বেড়েছে ২০২৬ সালের পরিবেশগত স্থায়িত্ব প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের বছরের তুলনায় ২০২৫ অর্থবছরে তাদের কার্বন নিঃসরণ ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হিসেবে এআই ডেটা সেন্টারের বিপুল বিদ্যুতের চাহিদাকে দায়ী করা হয়েছে

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকওয়ারের প্রতিবেদন অনুযায়ী, কার্বন নিঃসরণ বৃদ্ধির এই পরিসংখ্যান মাইক্রোসফটের মূল পরিবেশগত লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক ২০২০ সালে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, ২০৩০ সালের মধ্যে তারাকার্বন নেগেটিভহবে অর্থাৎ তারা যে পরিমাণ কার্বন নির্গমন করবে, তার চেয়ে বেশি পরিমাণ কার্বন বায়ুমণ্ডল থেকে সরিয়ে নেবে এই লক্ষ্য পূরণে আর মাত্র চার বছর বাকি থাকলেও এআইয়ের কারণে জ্বালানি, পানি ভূমির চাহিদা দ্রুত বাড়ছে, যার সঙ্গে তাল মিলিয়ে টেকসই সমাধানের প্রসার ঘটছে না

তবে ক্রমবর্ধমান চাহিদার মুখেও নিজেদের পরিবেশগত লক্ষ্য থেকে সরে আসতে রাজি নয় মাইক্রোসফট প্রতিষ্ঠানটির চিফ সাস্টেইনেবিলিটি অফিসার মেলানি নাকাগাওয়া জানিয়েছেন, ২০৩০ সালের লক্ষ্য অর্জনে তারা আগের মতো নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন

প্রতিবেদনে কার্বন নিঃসরণ বাড়ার পেছনে আরেকটি কাঠামোগত কারণও উল্লেখ করা হয়েছে মাইক্রোসফট সম্প্রতিনবায়নযোগ্য জ্বালানি সনদকেনা বন্ধ করে দিয়েছে এর বদলে তারা সরাসরি কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটির বিশ্বাস, কৌশলগত এই পরিবর্তনের কারণে সাময়িকভাবে নিঃসরণ বাড়লেও দীর্ঘমেয়াদে তা পরিবেশের জন্য বেশি সুফল বয়ে আনবে

নিঃসরণ বাড়লেও ২০২৫ অর্থবছরে বেশকিছু সফলতার কথাও জানিয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠানটি দাবি করেছে, বিশ্বজুড়ে তাদের বিদ্যুৎ ব্যবহারের শতভাগ এখন নবায়নযোগ্য শক্তি দিয়ে মেটানো সম্ভব হচ্ছে পাশাপাশি, বিশ্বব্যাপী ব্যবহৃত পানির চেয়ে বেশি পানি শোধন করে প্রকৃতিতে ফিরিয়ে দিয়েছে তারা এর ফলে ২০৩০ সালের মধ্যে পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনার লক্ষ্য অর্জনের দিকে আরও একধাপ এগিয়ে গেল প্রযুক্তি জায়ান্টটি 

 

এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম
এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস
ছবি: এনভিডিয়া

বিশ্বখ্যাত প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া গেমারদের জন্য নতুন ‘জিফোর্স ট্রেডিং কার্ডস’ নিয়ে এসেছে। মোট ১৪টি ভিন্ন ডিজাইনে এই কার্ডগুলো তৈরি করা হয়েছে। এনভিডিয়া জানিয়েছে, কার্ডগুলোতে জিফোর্স পিসি গেমিংয়ের বিভিন্ন ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। তবে এমন এক সময়ে এই ঘোষণাটি এল, যখন সাধারণ গেমাররা মার্কিন এই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর বেশ অসন্তুষ্ট।

বর্তমানে এনভিডিয়া গেমিং খাতের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের গ্রাহকদের বেশি প্রাধান্য দিচ্ছে। তারা ডেটা সেন্টারের জন্য চিপ তৈরিতে মনোযোগ বাড়িয়েছে। এআই শিল্পের এই দ্রুত প্রসারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চরম সংকট দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আগে গেমারদের জন্য নতুন কোনো ভোক্তা-পর্যায়ের জিপিইউ বাজারে ছাড়বে না এনভিডিয়া।

নতুন কোনো গ্রাফিক্স কার্ডের বদলে ট্রেডিং কার্ড আনার এই সময়টি নিয়ে বাজারে সমালোচনা চলছে। তবে স্বস্তির বিষয়, এনভিডিয়া এই কার্ডগুলো বিক্রি করছে না। এগুলো কোনো সংগ্রহযোগ্য পণ্য নয়, যা টাকা দিয়ে কেনা যাবে। এগুলো মূলত প্রতিষ্ঠানটির প্রচারণামূলক সামগ্রী হিসেবে ব্যবহৃত হবে। এনভিডিয়া জানিয়েছে, তাদের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এগুলো বিনামূল্যে দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির ‘সামার অব আরটিএক্স’ উপহার কর্মসূচির আওতায় নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই কার্ডগুলো বিতরণ করা হবে। এ ছাড়া ২০২৬ সালের বিশ্বখ্যাত কিছু গেমিং শো এবং কমিউনিটি ইভেন্টেও এগুলো পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বিলিবিলি ওয়ার্ল্ড ২০২৬, কোয়েককন ২০২৬ এবং গেমসকম ২০২৬। এসব অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা সরাসরি এনভিডিয়ার বুথে গিয়ে কার্ডগুলোর বিষয়ে খোঁজ নিতে পারবেন।

আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, এটি চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির ট্রেডিং কার্ডের প্রথম সিরিজ। ভবিষ্যতে গেমারদের জন্য এ ধরনের আরও আকর্ষণীয় সিরিজ আনার পরিকল্পনা রয়েছে তাদের। এবারের প্রথম সিরিজের ডিজাইনে স্থান পেয়েছে এনভিডিয়ার তৈরি প্রথম মেইনস্ট্রিম মাল্টিমিডিয়া প্রসেসর ‘এনভি১’। এর পাশাপাশি বিশ্বের প্রথম জিপিইউ হিসেবে পরিচিত ঐতিহাসিক ‘জিফোর্স ২৫৬’-এর নকশাও এতে যুক্ত করা হয়েছে।

 

দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
দেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন
ভিভো ওয়াই৫০০। ছবি: সংগৃহীত

স্মার্টফোনে দিনভর চার্জ না থাকার সমস্যা প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বড় একটি চিন্তার কারণ। এই সমস্যা সমাধানে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো উন্মোচন করেছে নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’। এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) শক্তিশালী ব্লুভোল্ট ব্যাটারি। 

ভিভো জানিয়েছে, একবার ফুল চার্জে ফোনটিতে টানা ১০ ঘণ্টা পাবজি গেম খেলা, সাড়ে ১৩ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করা যাবে। দীর্ঘ সময় ব্যবহারের পরও এতে প্রায় ৪০ শতাংশ চার্জ অবশিষ্ট থাকে। বড় ব্যাটারির পাশাপাশি এতে রিভার্স ও বাইপাস চার্জিং সুবিধা রয়েছে। এছাড়া এর রয়েছে ৬ বছরের দীর্ঘস্থায়ী ব্যাটারি হেলথ গ্যারান্টি।

দৃষ্টিনন্দন ডিজাইনের ভিভো ওয়াই৫০০ ফোনে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-ন্যারো বেজেলের ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। চোখের সুরক্ষায় রয়েছে আই প্রোটেকশন মোড। মসৃণ ও গতিশীল পারফরম্যান্সের জন্য এতে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর দেওয়া হয়েছে, যার আনটুটু স্কোর ৬ লাখ ৮০ হাজার।

ফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু আকর্ষণীয় রঙে বাজারে এসেছে। পানির নিচে ছবি তোলার জন্য এতে আইপি৬৯ রেটিং এবং সুরক্ষার জন্য অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন ব্যবহার করা হয়েছে। ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেল সনি মেইন ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। সাথে আছে অরিজিন ওএস ৬ এবং এআই ইরেজ ২.০ ফিচার।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০ স্মার্টফোনটি দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাচ্ছে। এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৩  হাজার ৯৯৯ টাকা। গত ৮ জুলাই থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য ভিভো ও মিনিসোর বিশেষ গিফট সেট রয়েছে।

স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৩ পিএম
স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক চলতি বছরের শুরুতে ‘ক্লড কোওয়ার্ক’ নামে বিশেষ ফিচার চালু করে। গত মার্চে সফটওয়্যারটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হয়। এবার অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোনেও এটি নিয়ন্ত্রণের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা। ক্লড অ্যাপটি হালনাগাদ (আপডেট) করলে সাইডবারে নতুন একটি ‘কোওয়ার্ক’ ট্যাব দেখা যাবে।

তবে স্মার্টফোনে যুক্ত হওয়ার অর্থ এই নয় যে, অ্যানথ্রোপিকের এই এআই দিয়ে ফোনের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। বরং ব্যবহারকারী বাইরে থাকলেও তার কম্পিউটারে ক্লড কী কাজ করছে, তা স্মার্টফোনের মাধ্যমে নজরদারি করা যাবে। অ্যানথ্রোপিক জানিয়েছে, কোওয়ার্ক সুবিধাটি এমনভাবে হালনাগাদ করা হয়েছে, যেন এটি ডিভাইসের ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে পারে।

আগে ক্লড দিয়ে কোনো কাজ করতে চাইলে ডিভাইসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন হতো। কিন্তু এখন কোনো কাজ সম্পন্ন করার জন্য ব্যবহারকারীর অনুমতির প্রয়োজন হলে, ক্লড সরাসরি স্মার্টফোনে নোটিফিকেশন পাঠাবে। সেখান থেকে ব্যবহারকারী কাজের পরবর্তী নির্দেশ দিতে পারবেন। ব্যবহারকারীর নিজস্ব পর্যালোচনা ও সরাসরি অনুমোদন ছাড়া কোনো কাজ চূড়ান্ত করবে না এআই মডেলটি।

আগামী দিনে নিজেদের চ্যাটবটের সঙ্গে কোওয়ার্ক সুবিধাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যানথ্রোপিকের। এর ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম থেকে ক্লডের সঙ্গে কথোপকথন চালাতে পারবেন এবং কম্পিউটারের কাজের নির্দেশ দিতে পারবেন। এ পরিবর্তন প্রথমে ক্লডের ওয়েব প্ল্যাটফর্ম ও ডেস্কটপ অ্যাপে দেখা যাবে।

এ ছাড়া ‘প্রজেক্টস’ ও ‘আর্টিফ্যাক্টস’ সুবিধাকে একসঙ্গে যুক্ত করারও পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। প্রজেক্টস ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ের চ্যাট ও ফাইলগুলো গুছিয়ে রাখতে পারেন, যাতে ক্লডের ‘কনটেক্সট উইন্ডো’-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। অন্যদিকে আর্টিফ্যাক্টস ছোট আকারের অ্যাপ বা গেম, যা ক্লড নিজে প্রোগ্রাম করতে পারে। সম্প্রতি অ্যানথ্রোপিক এই সেবাকে সহজ করলেও অনলাইনে এর ব্যবহারকারী তুলনামূলক কম। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ব্যবহারকারীদের কাছে আর্টিফ্যাক্টসকে আরও জনপ্রিয় করতে এই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন এই মোবাইল আপডেট সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন ক্লডের ‘ম্যাক্স’ সাবস্ক্রাইবাররা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাধারণ প্যাকেজের গ্রাহকদের জন্যও সুবিধাটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে অ্যানথ্রোপিকের।

প্রথম এআই-চালিত সাইবার হামলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
প্রথম এআই-চালিত সাইবার হামলা
ছবি: সংগৃহীত

ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান সিসডিগের গবেষকরা গত সপ্তাহে ইতিহাসের প্রথম ‘এজেন্টিক র‍্যানসমওয়্যার’ হামলার তথ্য প্রকাশ করেছেন। ‘জেডপাফার’ নামের এই সাইবার হামলায় কারিগরি পর্যায়ে কোনো মানুষের সরাসরি সম্পৃক্ততা ছিল না। একটি এআই এজেন্ট এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। মানুষের মতো এটি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে সার্ভারে প্রবেশ করে, তথ্য চুরি করে ফাইল লক বা এনক্রিপ্ট করে দেয়। তবে গবেষকরা জানিয়েছেন, কারিগরি কাজে মানুষ না থাকলেও এই হামলার পেছনে মানুষের পরিকল্পনা ছিল।

সিসডিগের থ্রেট রিসার্চ বিভাগের প্রধান মাইকেল ক্লার্ক জানিয়েছেন, একজন মানুষ মূলত এই হামলার পুরো পরিকাঠামো তৈরি করেছেন। তিনি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার সেটআপ করেন এবং আক্রমণের জন্য নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করেন। এমনকি ডেটাবেজে প্রবেশের পাসওয়ার্ডও পূর্ববর্তী একটি হ্যাকিং থেকে সংগ্রহ করে ওই এআই এজেন্টকে দেওয়া হয়। তাই একে সম্পূর্ণ স্বাধীন হামলা বলা যাবে না।

হামলার কারিগরি দিকগুলো বেশ চমকপ্রদ। এআই এজেন্টটি ল্যাংফ্লো অ্যাপের একটি পরিচিত ত্রুটি ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করে। এরপর মাইএসকিউএল সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে ১ হাজার ৩০০টির বেশি কনফিগারেশন ফাইল এনক্রিপ্ট করে। এটি নিজে মুক্তিপণ বার্তা লেখে এবং বিটকয়েন ঠিকানা যুক্ত করে। পুরো প্রক্রিয়াটিতে হামলার পদ্ধতি সাধারণ হলেও এআই অত্যন্ত দ্রুত কাজ করেছে। একটি লগইন জটিলতা এটি মাত্র ৩১ সেকেন্ডে নিজে নিজে সমাধান করে ফেলে। পুরো প্রক্রিয়ায় এটি সাধারণ ভাষায় নিজের কাজের ব্যাখ্যা কোডের মন্তব্যে লিখে রেখেছিল।

তদন্তে দেখা গেছে, এজেন্টটি ওপেনএআই, অ্যানথ্রোপিক, ডিপসিক ও জেমিনাইয়ের মতো বড় এআই মডেলের এপিআই কী চুরি করেছে। তবে এগুলো ছিল চুরির অংশ, যা দিয়ে মূল হামলা চালানো হয়নি। সিসডিগ এখনও নিশ্চিত নয় কোন মডেলটি এই হামলা চালিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলা কোনো ওপেন-সোর্স এআই মডেল এর পেছনে কাজ করেছে।

কম খরচে এআই ব্যবহার করা যায় বলে গবেষকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে একসঙ্গে হাজার হাজার স্বয়ংক্রিয় সাইবার হামলা চালানো সম্ভব হতে পারে। তবে মানুষের পরিকল্পনা ছাড়া এআই এখনো পুরোপুরি স্বাধীনভাবে বড় কোনো হামলা চালাতে পারে না। সিসডিগ মনে করছে, সস্তা হওয়ার কারণে আগামী দিনে এ ধরনের এআই-চালিত সাইবার আক্রমণ প্রযুক্তি বিশ্বে ঝুঁকি তৈরি করবে।