ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর দেশে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলক খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত

বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:২১ পিএম
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস
ছবি: সংগৃহীত

বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ বাতিল করে নতুন নামে বগুড়া এই বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি ভিত্তি তৈরি হলো।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম দিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

নতুন আইনে বগুড়া জেলায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সমাজবিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

বিল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাশাপাশি এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ থাকবে। আধুনিক প্রযুক্তি, পেশাগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

এছাড়া শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি কোর্স চালুর সুযোগ থাকবে। অনলাইন দূরশিক্ষণ ও ক্যাম্পাসভিত্তিক শিক্ষার সমন্বয়েও এসব কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৭ জুলাই শিক্ষামন্ত্রী বিলটি সংসদে উত্থাপন করলে তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরে কমিটির সুপারিশসহ মঙ্গলবার বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ ওই বছরের ১৫ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায় আগের পরিকল্পনার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বগুড়ায় পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ, গবেষণা কার্যক্রম জোরদার, উদ্ভাবন উৎসাহিত করা এবং এ অঞ্চলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এলিস/রিফাত/

কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আছিয়া আক্তার মিম (২৫) নামে এক শিক্ষার্থী (গৃহবধূ) আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ইমামুল ইসলাম জানান, আমাদের এক মাস আগে বিয়ে হয়েছে। মিমদের নতুন বাড়ি তৈরি হচ্ছিল। আমি সেখানে কাজের উদ্দেশ্যে গিয়েছিলাম। বিকেলে কাজ শেষে বাসায় ফিরে তার মায়ের কাছে মিমের কথা জিজ্ঞেস করি। তিনি জানান, মিম খাবার খেয়ে রুমে গেছে। এরপর আমি বাসার দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মিমকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করি। পরে তৃতীয় তলায় গিয়ে দেখি রুমটি ভেতর থেকে লক করা। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় সেটি ভেঙে ভেতরে গিয়ে দেখি, মিম সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আছিয়া আক্তার মিম দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের স্থায়ী বাসিন্দা। তিনি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মৃত মনিরুজ্জামান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

আজিজুল হাকিম/রিফাত/

‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’
ছবি: সংগৃহীত

দেশের বাজারে নকল ডিম, প্লাস্টিকের চাল, কেমিক্যালে পাকানো ফল এবং বিষাক্ত রাসায়নিক মেশানো খাদ্যপণ্যের বিস্তার নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি খাদ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শাকসবজি ও শিশুখাদ্যে বিষাক্ত রাসায়নিক, ফরমালিন ও ক্ষতিকর রঙের ব্যবহার মহামারি আকার ধারণ করেছে।’

বাজারে নকল ডিম, প্লাস্টিকের চাল এবং কেমিক্যালে পাকানো ফলও বিক্রি হচ্ছে বলে অভিযোগ করে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘এসব ভেজাল খাদ্যের কারণে ক্যানসার, কিডনি বিকল ও লিভারের মতো জটিল রোগের প্রকোপ বাড়ছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম। আইন থাকা সত্ত্বেও অসাধু সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘খাদ্যে ভেজাল দেওয়া আর মানুষকে নীরবে হত্যা করা একই কথা। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি জেলায় আধুনিক খাদ্য পরীক্ষাগার স্থাপন, ভেজালকারীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের মতো কঠোর শাস্তির বিধান নিশ্চিত এবং একটি শক্তিশালী জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি জানান তিনি। পাশাপাশি দেশব্যাপী খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের জরুরি কর্মপরিকল্পনা সম্পর্কে সংসদে সুস্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান খাদ্য প্রতিমন্ত্রীর প্রতি।’

এলিস/রিফাত/

ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:১৬ পিএম
ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী
সংসদে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

দেশব্যাপী ভেজাল খাদ্য শনাক্ত এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ৬৪টি জেলায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব ভ্যানে আধুনিক মিনি ল্যাবরেটরি থাকবে, যার মাধ্যমে জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ের বাজারে তাৎক্ষণিকভাবে খাদ্য পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন নিশ্চিত করা। এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, কৃষি, মৎস্য ও স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে।

তিনি জানান, বর্তমানে ৬৪ জেলা ও আট বিভাগীয় কার্যালয়ে ৭২টি মিনি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। গত পাঁচ মাসে এসব ল্যাবে ৬ হাজার ৭৯৫টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছরে প্রায় ১৯ হাজার ৭০০টি নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আট বিভাগীয় শহরে আটটি মোবাইল ল্যাব ভ্যানের মাধ্যমে বিভিন্ন খাদ্যপণ্যে তাৎক্ষণিক ভেজাল পরীক্ষা করা হচ্ছে। এই কার্যক্রম সম্প্রসারণে প্রতিটি জেলার জন্য নতুন ৬৪টি ভ্রাম্যমাণ ল্যাব ভ্যান কেনা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়াতে ঢাকায় একটি কেন্দ্রীয় রেফারেন্স ল্যাবরেটরি এবং চট্টগ্রাম ও খুলনায় দুটি বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দরে আমদানিকৃত খাদ্যপণ্যের বাধ্যতামূলক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, বিএসটিআই আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশও দ্রুত বাস্তবায়ন করা হবে।

এলিস/এসএন

স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র সেটে পুনরায় গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে সম্প্রতি নিজের একটি ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটিয়ে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হয়েছে এবং এ পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের দাবি ও অভিযোগ জানালেও মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেয়ার ব্যবস্থা করা হবে।’

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে তার একটি মন্তব্য নিয়ে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, ‘কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য আমি কোনো কথা বলেননি। এই ব্যক্তিগত মন্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আহত হয়ে থাকেন, তবে তার জন্য আমি দুঃখপ্রকাশ করছি।’

এসএন/