ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর দেশে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলক খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স বিস্কুট খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলার এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে। 

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন শরীয়তপুরের সখিপুর থানার মৃধাকান্দি এলাকার দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং সোনারগাঁ উপজেলার নানাখি এলাকার আবিদ মাহমুদ আকাশ (২৯)।

পুলিশ জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, অভিযুক্ত দুই ব্যক্তি নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সোনারগাঁয়ের পানাম ফুড পার্কে আতাউর রহমানকে ডেকে নিয়ে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই সদর দপ্তরে নেতিবাচক প্রতিবেদন দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের ডিজিএফআই সদস্য নন বলে স্বীকার করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, তারা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা কর ছিলেন। অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মো: ইমরান হোসেন/এসএন

ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম
ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার
ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত পরিবার তিন সদস্যতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পারিবারিক বিরোধের জেরে আমদিয়া ইউনিয়নের পাইকারদী এলাকার চাঁনগাও গ্রামে এ ঘটনা ঘটে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।

বিষয়টি নিয়ে মাধবদী থানা পুলিশ অনুসন্ধানে নামে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন শিশুর মা-বাবার বরাত দিয়ে বলেন, প্রায় পাঁচ দিন আগের এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার দুপুরে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে মূল ঘটনা উদঘাটন করা হয়।

ওসি জানান, গত পাঁচ দিন আগে পারিবারিক ঝামেলার কারণে রাগের বশে লতা বেগম ঘরে এসে শিশু সন্তান রিজিকের পা মুচড়ে দেন। তবে শিশুটির পা ভেঙে যায়নি বলে জানান তিনি। বাড়িতে ঝামেলা চলছিল, এ কারণে শিশুর মা গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রাখেন। পরে গত ১১ তারিখে তিনি ভিডিওটি তার ভাই ইব্রাহিমকে দেন। ভিডিওটি কারা কীভাবে ভাইরাল হলো, এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে বলে জানান তিনি।

এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই। ওসি বলেন, ভাইরাল হওয়া তথ্যের সঙ্গে শিশুর মা-বাবার বক্তব্যের মিল পাওয়া যায়নি। তারা দাবি করেছেন, শিশুর পা ভাঙেনি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি তদন্তের স্বার্থে অভিযুক্ত নারী লতা বেগম (৩২)-এর স্বামী কাউছার আহমেদ ও তার পিতা আলমাছ মিয়া, তার স্ত্রী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে জানান ওসি।

শিশুর বাবা জহিরুল হক জহির ও মা সাইফা জানান, এটি পারিবারিক বিষয়। তিন দিন আগেই বিষয়টির মীমাংসা হয়ে গেছে। তার ছেলে সুস্থ রয়েছে, তাদের পা ব্যান্ডেস বা চিকিসা দিতেও নেওয়া হয়নি, তাই তাদের কোনো অভিযোগ নেই। তবে ভিডিওগুলো ফেসবুকে মনগড়া তথ্য দিয়ে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন তারা।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শাওন খন্দকার শাহিন/এসএন

 

রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম
রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের
ছবি: সংগৃহীত

নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে শ্রমিকদের বিরোধের জেরে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সব ধরনের আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একে একে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছেড়ে যেতে শুরু করে। দীর্ঘ সময়ের অচলাবস্থার অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাধারণ যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। খুব শিগগিরই সবার গ্রহণযোগ্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

এর আগে, সোমবার সন্ধ্যা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত সম্পূর্ণ অচল হয়ে পড়ে। শিরোইল বাস টার্মিনালে এসে অনেক যাত্রী বাস না পেয়ে ফিরে যান। আবার জরুরি প্রয়োজনের কারণে কেউ কেউ নাটোর বা অন্য জেলা হয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এতে সময় ও অতিরিক্ত ভাড়ার বোঝা—দুই-ই গুনতে হয়েছে যাত্রীদের।

মঙ্গলবার বিকেলে পরিস্থিতি নিরসনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান সংকট নিরসন এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়। এরপর সন্ধ্যা থেকেই টার্মিনালের টিকিট কাউন্টার খুলে দেওয়া হয় এবং বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হয়।

এর আগে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবিত কমিটিতে জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, রাজশাহী মহানগর পুলিশ এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিদের রাখার বিষয়ে আলোচনা হয়।

তবে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন শ্রমিকদের একাংশ। এ নিয়ে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এরশাদ আলী পল্টু এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

প্রায় একদিনের এই অচলাবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চাকরিজীবী, শিক্ষার্থী, রোগী ও দূরপাল্লার যাত্রীরা। তবে মঙ্গলবার সন্ধ্যায় বাস চলাচল পুনরায় শুরু হওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহীর সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এনায়েত করিম/এসএন

রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম
রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে জিন্নাত আলী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জিন্নাত আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, বর্তমা‌নে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। 

গোলাম মাওলা/নাঈম

প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:১৮ পিএম
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার
ছবি: সংগৃহীত

বরিশাল সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা একটি ইটের টুকরা ছিটকে পেছনে থাকা নিরাপত্তাকর্মীদের গাড়িতে গিয়ে পড়ে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মাদারীপুরের পুলিশ সুপার।

ঘটনার অনুসন্ধান, এলাকা পরিদর্শন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের আলোকে পুলিশ সুপার বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে সড়কপথে গাড়িবহর নিয়ে বরিশালের উদ্দেশ্যে রাজধানী ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ইটের টুকরা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি জিপে এসে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর সূত্র ধরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট বা পাথর নিক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে পুলিশ, র‌্যাব, সিআইডিসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গভীর তদন্ত ও অনুসন্ধান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ইটের টুকরা নিক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সড়কে থাকা ইটের টুকরা সামনের গাড়ির চাকায় লেগে ছিটকে পেছনের গাড়িতে গিয়ে পড়ে।’

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ‘ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত হিসেবে দাবি করা ওই যুবক ঘটনার পুরো সময় নিজের মোবাইল ফোনে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিল। প্রধানমন্ত্রী আসার আগে, আসার সময় এবং যাওয়ার পরও সে একটানা ভিডিও করেছে। তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত সড়কে থাকা ইটের টুকরা ছিটকে এসে গাড়িতে পড়েছে। এটি কেউ নিক্ষেপ করেনি। এ ঘটনায় রাজৈর থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

রফিকুল/রিফাত/

এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন
খবরের কাগজ গ্রাফিকস

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাপে কাটা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বন্যাকবলিত ও নিম্নাঞ্চলে আশ্রয় নেওয়া মানুষ বেশি ঝুঁকিতে পড়ছেন। চট্টগ্রামের ১৫ উপজেলায় এক সপ্তাহে ১০৫ জনকে সাপে কেটেছে। এরমধ্যে পুরুষের সংখ্যা বেশি। তবে মহিলা ও শিশু রোগীও রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত সাত দিনে চট্টগ্রামে অন্তত ১০৫ জন সাপে কাটা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ায় অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন খবরের কাগজকে বলেন, চমেক হাসপাতালে সাপে কাটা ১৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত এক সপ্তাহে ৯২ জন চিকিৎসা নিয়েছেন। আশা করছি ভর্তি থাকা রোগীরাও চিকিৎসা নিয়ে সুস্থ হবেন। বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রপ দেখা দিয়েছে বন্যার কারণে সেটা সত্য কিন্তু চট্টগ্রামে যে ১৩জন ভর্তি রয়েছে সেটা স্বাভাবিক সময়ের মতোই। চমেক হাসপাতালে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যানিটভেনম রয়েছে। এছাড়া চমেকের ভেনম রিসার্চ সেন্টার থেকেও সুফল পাওয়া যাচ্ছে। সুতরায় সাপে কাটা রোগী নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, রোগীর দ্রুত চিকিৎসা সেবা দরকার, সেদিকে খেয়াল রাখতে হবে সাপ কাটলে।  


চিকিৎসকদের ভাষ্য, বর্ষা ও বন্যার সময় সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে। ফলে কৃষিজমি, বাড়ির আঙিনা এবং আশ্রয়কেন্দ্রে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাও বাড়ছে। সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের পরিবর্তে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে রাতে টর্চ ব্যবহার, খালি পায়ে চলাফেরা এড়িয়ে চলা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন, গত এক সপ্তাহে চট্টগ্রামে ১০৫জনকে সাপে কামড়িয়েছে। স্বাভাবিক সময়ে ১৫ উপজেলায় সাপে কাটা রোগী পাওয়া যায় ৩ থেকে ৪ জন। কিন্তু বন্যার কারণে সাপের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা মারাত্নক হারে বেড়েছে। তবে সাপে কামড়ালে আতংকিত না হয়ে নিকটস্থ হাসপাতালে যাওয়া উত্তম। অনেকে ঝাড়ফুঁক করেন এতে সময় নষ্ট হয়। এটা না করে দ্রুত হাসপাতালে গেলে রোগী ভাল হয়। 

তিনি জানান, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনমের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাপে কাটার রোগীদের চিকিৎসার জন্য জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০০ ভায়াল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৩০০ ভায়ালসহ মোট ১ হাজার ১০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে।

এসএন/