ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ও শিল্প স্থাপনার পাশাপাশি ওডেসা এবং পিভডেনি বন্দর এবং একটি সামুদ্রিক জাহাজের অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়া।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মস্কো এবং কিয়েভ উভয় দেশই মূল অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ জোরদার করছে, ইউক্রেনিয় বাহিনী তেল ট্যাঙ্কার সহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে, অপরদিকে রাশিয়াও কৃষ্ণ সাগর বন্দরে আক্রমণ তীব্র করছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত দুটি অঞ্চলে আঘাত হানে। এতে দুই জন নিহত হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাঝারি এবং দূরপাল্লার ড্রোন উৎপাদন এবং স্টোরেজের সঙ্গে জড়িত কিয়েভের ইউক্রেনিয় সামরিক ও শিল্প স্থাপনায় তারা আঘাত করেছে।
তারা আরও জানায়, এ হামলা ওডেসা এবং পিভডেনি বন্দরে অবকাঠামোগত সুবিধাগুলিকে লক্ষ্য করে করা হয়েছে, যা সামরিক কার্গো এবং জ্বালানি সরবরাহ গ্রহণ, সঞ্চয় এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। এতে একটি সামুদ্রিক জাহাজ এবং একটি উচ্চগতির নৌকাও আঘাতপ্রাপ্ত হয়।
থিওটোনিয়াস/