ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক চেক প্রতারণার মামলায় সালমান এফ রহমানের জামিন স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহাদী আমীন বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস ব্রিডিং গ্রাউন্ডের অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪ তরুণদের দক্ষতায় বদলে যাবে আগামীর বাংলাদেশ জয়ধ্বনি আর উচ্ছ্বাসে মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন সিসা দূষণে ঝুঁকিতে কোটি কোটি শিশু, কার্যকর পদক্ষেপের দাবি রথযাত্রা: ভালোবাসা ও সম্প্রীতির এক অবিরাম স্রোত শহিদ আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, হতাশ মুক্তিযুদ্ধমন্ত্রী সুশাসনের সঙ্গে টেকসই নগর ব্যবস্থাপনা জরুরি হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু রক্ষক যখন ভক্ষক সংগঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র জাহাঙ্গীর হত্যায় ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার, পুলিশের দাবি ঢাকা থেকে আনা হয়েছিল

ইরানের তেল বাণিজ্যে ৫০ ব্যক্তি, সংস্থা ও জাহাজে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
ইরানের তেল বাণিজ্যে ৫০ ব্যক্তি, সংস্থা ও জাহাজে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানের তেল বাণিজ্য ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর একটি বিশাল নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল ব্যবসায়ী মোহাম্মদ হোসেন শামখানির সঙ্গে যুক্ত নেটওয়ার্কটিকে সহায়তার অভিযোগে পঞ্চাশের অধিক ব্যক্তি, সংস্থা ও জাহাজের ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

বুধবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শামখানির এই নিষেধাজ্ঞা এড়ানোর নেটওয়ার্কটি ইরানের তেল রপ্তানির পেছনে একটি প্রধান সহায়ক হিসেবে কাজ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আজ আমরা ৫০ জনেরও বেশি ব্যক্তি, সংস্থা এবং জাহাজকে চিহ্নিত করেছি, সাধারণ ইরানি জনগণ যখন দুর্ভোগ পোহায়, তারা তখন শামখানি এবং ইরানি শাসকগোষ্ঠীকে মুনাফা অর্জন অব্যাহত রাখতে সাহায্য করে।’

মার্কিন প্রশাসন জানায়, শামখানি নেটওয়ার্কটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর পরিকল্পনাগুলো সফলভাবে চালানোর জন্য ইরানি ও বিদেশি নাগরিক এবং বেশ কিছু ফ্রন্ট বা শেল কোম্পানির একটি প্রক্রিয়ার ওপর নির্ভর করে। বিশেষ করে অফশোর শেল কোম্পানিগুলো নিষেধাজ্ঞাভুক্ত পণ্য বাণিজ্য এবং সেই বাণিজ্যের লভ্যাংশ নিজ দেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নেটওয়ার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।

ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানি শাসকগোষ্ঠীকে তার এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে এবং তাদের অর্থনৈতিক আয়ের উৎসগুলো বন্ধ করতে মার্কিন প্রশাসনের হাতে থাকা সমস্ত হাতিয়ার ব্যবহার করা হবে।

এই নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে ইরানের তেল রপ্তানি এবং দেশটির অর্থনীতি আরও বড় ধরনের চাপের মুখে পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

থিওটোনিয়াস/

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প
আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প/ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ভূমিকম্পের ঝাঁকুনিটি বেশ তীব্রভাবে অনুভূত হতে পারে।

ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।

সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১
এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে অবস্থিত একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় অবস্থিত ওই এতিমখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর জন্য কাজ করেন।

সিভিল ডিফেন্স জানায়, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে।  আহত ১৯ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার পর দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে, আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘ্রিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিচ্ছেন।

এতিমখানাটিতে আগুন লাগার প্রকৃত কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দাবদাহ ও অগ্নিকাণ্ডে কয়েকদিন ধরে পুরো আলজেরিয়াজুড়ে হিটওয়েভ চলছে। প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে দেশটিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, তীব্র এই তাপ্রবাহের মাঝে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের
এই ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত

মায়ানমার উপকূলে দুটি ট্রলারডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক যৌথ বিবৃতিতে পাঁচ শতাধিক আরোহী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার তথ্য জানায়।

জাতিসংঘ জানায়, গত জুনের শেষ সপ্তাহে মায়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্য থেকে ট্রলার দুটি রওনা হয়েছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নিপীড়িত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের। তাদের মধ্যে অনেকে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যুক্ত হয়েছিলেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হওয়া প্রথম ট্রলারটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। রাখাইন রাজ্য থেকে ছাড়ার পরপরই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, প্রায় ২৮০ জন আরোহী নিয়ে দ্বিতীয় ট্রলারটি ৮ জুলাই মায়ানমারের আয়ারওয়াদি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএম এবং ইউএনএইচসিআর জানায়, বর্ষা মৌসুম এবং সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও বন্যার কারণে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের পরিস্থিতি অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণ নৌ-চলাচলের মৌসুম না হওয়া সত্ত্বেও উন্নত জীবন এবং নিরাপত্তার আশায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে এই বিপজ্জনক পথ বেছে নিয়েছিলেন রোহিঙ্গারা।

যদি এই ট্র্যাজেডি নিশ্চিত হয়, তবে এটি চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা নিহত মানুষের তালিকায় আরও এক বড় বিপর্যয় হিসেবে যুক্ত হবে।

ইউএনএইচসিআর-এর তথ্যমতে, গত বছরও এই অঞ্চলে সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ বা মারা গেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

তামান্না রুপা/

রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ও শিল্প স্থাপনার পাশাপাশি ওডেসা এবং পিভডেনি বন্দর এবং একটি সামুদ্রিক জাহাজের অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মস্কো এবং কিয়েভ উভয় দেশই মূল অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ জোরদার করছে, ইউক্রেনিয় বাহিনী তেল ট্যাঙ্কার সহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে, অপরদিকে রাশিয়াও কৃষ্ণ সাগর বন্দরে আক্রমণ তীব্র করছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত দুটি অঞ্চলে আঘাত হানে। এতে দুই জন নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাঝারি এবং দূরপাল্লার ড্রোন উৎপাদন এবং স্টোরেজের সঙ্গে জড়িত কিয়েভের ইউক্রেনিয় সামরিক ও শিল্প স্থাপনায় তারা আঘাত করেছে।

তারা আরও জানায়, এ হামলা ওডেসা এবং পিভডেনি বন্দরে অবকাঠামোগত সুবিধাগুলিকে লক্ষ্য করে করা হয়েছে, যা সামরিক কার্গো এবং জ্বালানি সরবরাহ গ্রহণ, সঞ্চয় এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। এতে একটি সামুদ্রিক জাহাজ এবং একটি উচ্চগতির নৌকাও আঘাতপ্রাপ্ত হয়।

থিওটোনিয়াস/

মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করতে পাল্টা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতোমধ্যেই এ অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসি জানায়, তেহরান, পাকদাশত এবং পারচিন এলাকার আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও সক্রিয় করা হয়েছে।

সংস্থাটি জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের খুজেস্তান প্রদেশের আন্দিমেশকের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন এমকিউ ৯ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

আইআরজিসির একজন মুখপাত্র জানান, তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ও আক্রমণাত্মক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। 
ইরান ও মার্কিন বাহিনীর এই পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।

থিওটোনিয়াস/