ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল ছবি কি সত্য গল্প? আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু আবহাওয়ার উন্নতি, বান্দরবানে উন্মুক্ত পর্যটনকেন্দ্র পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী

আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১
এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে অবস্থিত একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

আলজিয়ার্সের মোহাম্মাদিয়া জেলায় অবস্থিত ওই এতিমখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তা নেভানোর জন্য কাজ করেন।

সিভিল ডিফেন্স জানায়, আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে।  আহত ১৯ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার পর দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা গেছে, আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘ্রিব হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নিচ্ছেন।

এতিমখানাটিতে আগুন লাগার প্রকৃত কারণ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দাবদাহ ও অগ্নিকাণ্ডে কয়েকদিন ধরে পুরো আলজেরিয়াজুড়ে হিটওয়েভ চলছে। প্রচণ্ড গরম এবং শুষ্ক আবহাওয়ার কারণে দেশটিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গেছে।

সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, তীব্র এই তাপ্রবাহের মাঝে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে প্রায় এক হাজার অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প
আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প/ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে।

ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। গভীরতা কম হওয়ায় ভূমিকম্পের ঝাঁকুনিটি বেশ তীব্রভাবে অনুভূত হতে পারে।

ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।

সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের
এই ঘটনায় ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ছবি: সংগৃহীত

মায়ানমার উপকূলে দুটি ট্রলারডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা করছে জাতিসংঘ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক যৌথ বিবৃতিতে পাঁচ শতাধিক আরোহী বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার তথ্য জানায়।

জাতিসংঘ জানায়, গত জুনের শেষ সপ্তাহে মায়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্য থেকে ট্রলার দুটি রওনা হয়েছিল। আরোহীদের বেশিরভাগই ছিলেন নিপীড়িত রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের। তাদের মধ্যে অনেকে বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও যুক্ত হয়েছিলেন।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হওয়া প্রথম ট্রলারটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিলেন। রাখাইন রাজ্য থেকে ছাড়ার পরপরই সেটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে, প্রায় ২৮০ জন আরোহী নিয়ে দ্বিতীয় ট্রলারটি ৮ জুলাই মায়ানমারের আয়ারওয়াদি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আইওএম এবং ইউএনএইচসিআর জানায়, বর্ষা মৌসুম এবং সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও বন্যার কারণে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের পরিস্থিতি অত্যন্ত উত্তাল ও ঝুঁকিপূর্ণ ছিল। সাধারণ নৌ-চলাচলের মৌসুম না হওয়া সত্ত্বেও উন্নত জীবন এবং নিরাপত্তার আশায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে এই বিপজ্জনক পথ বেছে নিয়েছিলেন রোহিঙ্গারা।

যদি এই ট্র্যাজেডি নিশ্চিত হয়, তবে এটি চলতি বছর আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নিখোঁজ বা নিহত মানুষের তালিকায় আরও এক বড় বিপর্যয় হিসেবে যুক্ত হবে।

ইউএনএইচসিআর-এর তথ্যমতে, গত বছরও এই অঞ্চলে সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা নিখোঁজ বা মারা গেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান

তামান্না রুপা/

রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক ও শিল্প স্থাপনার পাশাপাশি ওডেসা এবং পিভডেনি বন্দর এবং একটি সামুদ্রিক জাহাজের অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মস্কো এবং কিয়েভ উভয় দেশই মূল অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে তাদের আক্রমণ জোরদার করছে, ইউক্রেনিয় বাহিনী তেল ট্যাঙ্কার সহ রাশিয়ার বিভিন্ন অবকাঠামোতে আঘাত করছে, অপরদিকে রাশিয়াও কৃষ্ণ সাগর বন্দরে আক্রমণ তীব্র করছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেন, রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত দুটি অঞ্চলে আঘাত হানে। এতে দুই জন নিহত হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মাঝারি এবং দূরপাল্লার ড্রোন উৎপাদন এবং স্টোরেজের সঙ্গে জড়িত কিয়েভের ইউক্রেনিয় সামরিক ও শিল্প স্থাপনায় তারা আঘাত করেছে।

তারা আরও জানায়, এ হামলা ওডেসা এবং পিভডেনি বন্দরে অবকাঠামোগত সুবিধাগুলিকে লক্ষ্য করে করা হয়েছে, যা সামরিক কার্গো এবং জ্বালানি সরবরাহ গ্রহণ, সঞ্চয় এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। এতে একটি সামুদ্রিক জাহাজ এবং একটি উচ্চগতির নৌকাও আঘাতপ্রাপ্ত হয়।

থিওটোনিয়াস/

মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করতে পাল্টা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতোমধ্যেই এ অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসি জানায়, তেহরান, পাকদাশত এবং পারচিন এলাকার আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও সক্রিয় করা হয়েছে।

সংস্থাটি জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের খুজেস্তান প্রদেশের আন্দিমেশকের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন এমকিউ ৯ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

আইআরজিসির একজন মুখপাত্র জানান, তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ও আক্রমণাত্মক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। 
ইরান ও মার্কিন বাহিনীর এই পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।

থিওটোনিয়াস/

বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম
বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী ‘অপারেশন লাইটনিং’ নামে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।

গণমাধ্যমটি আরও জানায়, পৃথক আরেকটি হামলায় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনাসহ যোগাযোগ ও রাডার ব্যবস্থাকে ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে, আইআরজিসি কুয়েতে হামলার দায় স্বীকার করে বলেছিল, তারা আলি আল সালেম বিমানঘাঁটিতে একটি সি-র‍্যাম (আগাম সতর্কীকরণ রাডার) এবং মার্কিন সৈন্যদের একটি সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করেছে।

থিওটোনিয়াস/