লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহিদ পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।
এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রফিকুল ইসলাম/তামান্না রুপা/