যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করতে পাল্টা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতোমধ্যেই এ অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসি জানায়, তেহরান, পাকদাশত এবং পারচিন এলাকার আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও সক্রিয় করা হয়েছে।
সংস্থাটি জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের খুজেস্তান প্রদেশের আন্দিমেশকের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন এমকিউ ৯ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
আইআরজিসির একজন মুখপাত্র জানান, তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ও আক্রমণাত্মক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া।
ইরান ও মার্কিন বাহিনীর এই পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।
থিওটোনিয়াস/