ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলের নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে গোল করতে না পারলেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি আর্জেন্টিনার দুটি গোলই তৈরি করে দেন তিনি।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়িয়েছে ৪টি। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি আরও শক্ত অবস্থানে চলে গেছেন।
বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে-দুজনেরই গোলসংখ্যা ৮। তবে বিশ্বকাপের গোল্ডেন বুট নির্ধারণে গোল সমান হলে অ্যাসিস্টের হিসাব বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে এমবাপ্পের ৩ অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪ অ্যাসিস্ট থাকায় তিনি এখন শীর্ষে রয়েছেন।
গোল্ডেন বুটের বর্তমান লড়াই
• লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
• কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
• আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
• জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
• হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
• উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
• মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট
এই সাত ফুটবলারের মধ্যে হালান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হলেও বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে, রবিবারে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচের ফলের পাশাপাশি গোল্ডেন বুটের ভাগ্যও নির্ধারিত হবে।
পাপ্পু/অন্তরা/