ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’ বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন? বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্জেন্টিনার ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-স্পেন ফাইনাল এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা গর্ডনের গোলে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ১৯ ফাউলের প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ওয়েইন রুনির রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার শেষ লড়াই কেমন ছিল? জানা গেল আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে এজিআই আসছে, প্রস্তুতির তাগিদ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮ জো বাইডেনের স্মৃতিকথা প্রকাশ হবে নভেম্বরে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কারা জিতবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্যাংকিং সেবায় ফি-চার্জ না বাড়াতে গভর্নরকে চট্টগ্রাম চেম্বারের চিঠি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ বাঁশখালীতে ২০০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ

এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:০০ এএম
এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিরতি থেকে ফিরে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে গোল হজমের পর একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ম্যাচের ৮৫ মিনিটে অবশেষে জালের দেখা পায় তারা। এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর লাউতারো মার্টিনেজের গোলে ব্যবধান ২-১ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের প্রথমার্ধে খেলার চেয়ে যেন শারীরিক লড়াই-ই বেশি দেখা যায়। দুই দল মিলে করে ১৯টি ফাউল। অথচ গোলমুখে মাত্র চারটি শট নিতে পেরেছে তারা। এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়। 

বিরতি থেকে ফিরেই গোলরক্ষকের লম্বা কিক থেকে দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন আলভারেজ। কিন্তু দুর্দান্ত দক্ষতায় তা ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

ফিরে আসা বলে নেওয়া পরের প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লেগে সাইড নেটে লাগে। তবে কর্নার থেকে সুযোগ তৈরি করতে পারেনি তারা।

তবে ম্যাচের ৫৫ মিনিটে আক্রমণে উঠে প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ডান প্রান্ত থেকে মরগান রজার্স নিখুঁত একটি ক্রস পাঠান বক্সে। দুর্দান্ত গতিতে দৌড়ে সেই বলের নাগাল পান অ্যান্থনি গর্ডন। আর্জেন্টিনার ডিফেন্ডারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে নিচের কোণায় বল পাঠিয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন তিনি।

গোল হজমের পর ইংল্যান্ডকে নিজেদের অর্ধে আটকে রেখে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে ম্যাচের ৬১ মিনিটে এনজো ফার্নান্দেজের নেওয়া শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

এরপর বদলি নামা নিকোলাস গনজালেস দারুণ একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু জন স্টোনস সেই সুযোগ নষ্ট করে দেন। ম্যাচের ৬৯ মিনিটে গোলের বড় সুযোগটি আসে আর্জেন্টিনার সামনে। ডান দিক থেকে লিওনেল মেসির পাঠানো ক্রস খুব কাছ থেকে হেড করেন গনসালেস। তবে ডান দিকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার দুর্দান্ত সেভে রক্ষা পায় থ্রি-লায়ন্সরা। 

এরপর আর্জেন্টিনার  আরও একটি আক্রমণ ঠেকিয়ে দেন পিকফোর্ড। রদ্রিগো ডি পলের ক্রস থেকে হেড নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তার হেড ঠেকিয়ে দেন পিকফোর্ড। পরে অ্যালিস্টারের আরও একটি হেড পিকফোর্ডকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। তাতে বড় সুযোগ হাতছাড়া হলে হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। 

ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো। কর্নার থেকে আক্রমণে উঠে বক্সের ঠিক বাইরে বল পান তিনি। এরপর জোরালো শটে পিকফোর্ডকে পরাস্ত করে বল জালে পাঠিয়ে দেন তিনি। তাতে ১-১ সমতায় ফিরে আর্জেন্টিনা। 

এরপর যোগ করা সময়ে (৯০+২ মিনিট) আর্জেন্টিনাকে লিড এনে দেন লাউতারো মার্টিনেজ। মেসির ক্রস খুব কাছে পেয়ে হেডে গোলটি করেন তিনি। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। 

এসজি/

সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন টমাস টুখেল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবুও ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত বা দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। কিন্তু গোল করার পর আমরা অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে প্রতিপক্ষকে অনেক সুযোগ, ক্রস ও শট নিতে দিয়েছি। বলের দখল নিজেদের কাছে রাখতে পারিনি।’

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবও দেন ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতেও আমি আক্রমণাত্মক পরিবর্তন করেছি। এবারও খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেছি। গোল করার পরই আমরা অনেক সুযোগ দিয়ে ফেলছিলাম। তাই পাঁচজনের রক্ষণে চলে যাই, যাতে ফাঁকা জায়গা বন্ধ করা যায় এবং আরও শক্তিশালী হওয়া যায়।’

দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কি না-এমন প্রশ্নে টুখেলের উত্তর, ‘আমরা অবশ্যই দ্বিতীয় গোল চেয়েছিলাম। কিন্তু বলই যদি নিজেদের কাছে রাখতে না পারি, তাহলে সেটা সম্ভব নয়। আমরা ৪-৪-২ ফরমেশনই ধরে রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ি। এটা কৌশলগত সমস্যা ছিল না, ম্যাচের চিত্রটাই বদলে গিয়েছিল।’

নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো অনুতপ্ত নন জানিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবকিছু উজাড় করে দিয়েছে। আমরা ১-০ গোলে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো আমাদের সেরা ম্যাচগুলোর একটি, এমনকি সেরাও হতে পারে।’

পুরো টুর্নামেন্টে দলের মানসিকতারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও টুখেলের সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ডের। এখন তার সামনে নতুন লক্ষ্য হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে সাফল্য এনে দেওয়া।

এসজি/

বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্জেন্টিনার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:০২ এএম
বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা কেবল বিশ্বকাপের ফাইনালেই ওঠেনি, গড়েছে নতুন এক কীর্তিও। এই জয়ে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এখন এই রেকর্ড নিজেদের করতে আর্জেন্টিনাকে আরও তিনটি ম্যাচে অপরাজিত থাকতে হবে। বিশ্বকাপে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি নেদারল্যান্ডসের দখলে। ডাচরা ২০১০ সালের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল। এরপর টানা ১৬টি বিশ্বকাপ ম্যাচে তারা হার এড়াতে সক্ষম হয়।

আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি লিওনেল স্কালোনির দলের সামনে সুযোগ রয়েছে অপরাজিত যাত্রা আরও দীর্ঘ করার। 

এসজি/

ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম
ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিবিসি ওয়ানকে তিনি বলেন, ‘ছেলেদের জন্য খুব খারাপ লাগছে, পুরো দল, কোচিং স্টাফ ও সমর্থকদের জন্যও খুব কষ্ট হচ্ছে।’

‘ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা যেন শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ে সেটা যথেষ্ট হয়নি। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি। ছেলেরা তাদের শেষ বিন্দু পর্যন্ত দৌড়েছে, রক্ত, ঘাম আর চোখের জল ঢেলেছে। তাই এভাবে লক্ষ্য থেকে ছিটকে পড়াটা সত্যিই খুব কষ্টের।’

১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কী সমস্যা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘আমরা বলের ওপর চাপ তৈরি করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা তাদের ভালোভাবে প্রেস করেছিলাম। ওপরে উঠে চাপ সৃষ্টি করায় বল পুনরুদ্ধার করতে পেরেছি এবং ম্যাচও কিছুটা নিয়ন্ত্রণ করেছি।’

‘কিন্তু গোল করার পর, তারা বেশি খেলোয়াড় নিয়ে সামনে উঠেছিল কি না, কিংবা আমরা তাদের খেলোয়াড়দের সঙ্গে সমানভাবে লড়তে পারিনি কি না- জানি না। তবে একের পর এক আক্রমণ আমাদের দিকে আসছিল। ছেলেরা শরীর দিয়ে অনেক শট ঠেকিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও যথেষ্ট ছিল না।’

‘আমাদের ছেলেরা সব সময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। আমরা যখন এগিয়ে যাই, তখন বার্তাই ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা। কিন্তু তারা যখন দুই গোল করে এগিয়ে গেল, তখন আমরা ম্যাচে ফেরার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আর সেই গতি ফিরে পাইনি।’

অনিক/

শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম
শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আটলান্টায় সেমিফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা জয় উদযাপন করছিলেন। সে সময় ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভ্যালেন্তিন বারকোকে আঘাত করলে পরিস্থিতির সূত্রপাত হয়।

এর আগে ম্যাচের শেষ মুহূর্তেও বেলিংহ্যামকে ঘিরে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। তিনি লিওনেল মেসিকে ফাউল করার পর আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ তুলে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ও ক্রিস্তিয়ান রোমেরো। তারা বেলিংহ্যামকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ইংল্যান্ডের ড্যান বার্ন ও আইভান টোনিও ঘটনাস্থলে জড়িয়ে পড়েন।

অনিক/

দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৯ এএম
দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম
ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ (১৫ জুলাই) রাতে আটলান্টা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৫ মিনিটে থ্রি লায়ন্সদের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। তবে এরপর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা।

এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও গড়েছেন অনন্য এক কীর্তি। তিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র সপ্তম কোচ হিসেবে নিজের দলকে দুটি বিশ্বকাপের ফাইনালে তুললেন। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও তার অধীনেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

দুইবার বিশ্বকাপ ফাইনালে ওঠা কোচদের তালিকা

  • লিওনেল স্কালোনি— আর্জেন্টিনা (২০২২ ও ২০২৬)
  • ভিত্তোরিও পোজ্জো— ইতালি (১৯৩৪ ও ১৯৩৮)
  • হেলমুট শ্যোন— জার্মানি (১৯৬৬ ও ১৯৭৪)
  • মারিও জাগালো— ব্রাজিল (১৯৭০ ও ১৯৯৮)
  • কার্লোস বিলার্দো— আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০)
  • ফ্রাঞ্জ বেকেনবাওয়ার— জার্মানি (১৯৮৬ ও ১৯৯০)
  • দিদিয়ের দেশম— ফ্রান্স (২০১৮ ও ২০২২)

এখন স্কালোনির সামনে সুযোগ ইতিহাসকে আরও সমৃদ্ধ করার। স্পেনকে হারাতে পারলে কোচ হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়বেন এই আর্জেন্টাইন।

অনিক/