ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-স্পেন ফাইনাল এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা গর্ডনের গোলে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ১৯ ফাউলের প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ওয়েইন রুনির রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার শেষ লড়াই কেমন ছিল? জানা গেল আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে এজিআই আসছে, প্রস্তুতির তাগিদ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮ জো বাইডেনের স্মৃতিকথা প্রকাশ হবে নভেম্বরে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কারা জিতবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্যাংকিং সেবায় ফি-চার্জ না বাড়াতে গভর্নরকে চট্টগ্রাম চেম্বারের চিঠি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ বাঁশখালীতে ২০০০ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ স্ক্রিনে শুরু, হৃদয়ে পূর্ণতা ত্রাণমন্ত্রী বিদায়ের পরই দুই ট্রাক ত্রাণ লুটের অভিযোগ স্বর্ণশিল্পকে শক্তিশালী খাত হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য: বাজুস প্রেসিডেন্ট

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:০২ এএম
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল
ছবি: সংগৃহীিত

চার বছরের অপেক্ষার শেষ অধ্যায়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও স্পেন। ফলে শিরোপার লড়াইয়ে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ইউরোপের অন্যতম সেরা দলের মহারণ।

স্পেন প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারায় ফ্রান্সকে। পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে থাকা স্প্যানিশরা শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেয়।

অন্যদিকে টানটান উত্তেজনার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। কঠিন লড়াই পেরিয়ে লিওনেল মেসির দল আবারও বিশ্বকাপের শেষ মঞ্চে উঠেছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন লা আলবিসেলেস্তেদের সামনে।

এবারের ফাইনাল ঘিরে বাড়তি আকর্ষণও রয়েছে। একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, অন্যদিকে তরুণদের নিয়ে গড়ে ওঠা দুর্দান্ত স্পেন। অভিজ্ঞতা ও তারুণ্যের এই লড়াই বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক স্মরণীয় উপলক্ষ।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মহারণ। সেখানেই নির্ধারিত হবে ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

অনিক/

ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম
ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিবিসি ওয়ানকে তিনি বলেন, ‘ছেলেদের জন্য খুব খারাপ লাগছে, পুরো দল, কোচিং স্টাফ ও সমর্থকদের জন্যও খুব কষ্ট হচ্ছে।’

‘ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা যেন শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ে সেটা যথেষ্ট হয়নি। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি। ছেলেরা তাদের শেষ বিন্দু পর্যন্ত দৌড়েছে, রক্ত, ঘাম আর চোখের জল ঢেলেছে। তাই এভাবে লক্ষ্য থেকে ছিটকে পড়াটা সত্যিই খুব কষ্টের।’

১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কী সমস্যা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘আমরা বলের ওপর চাপ তৈরি করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা তাদের ভালোভাবে প্রেস করেছিলাম। ওপরে উঠে চাপ সৃষ্টি করায় বল পুনরুদ্ধার করতে পেরেছি এবং ম্যাচও কিছুটা নিয়ন্ত্রণ করেছি।’

‘কিন্তু গোল করার পর, তারা বেশি খেলোয়াড় নিয়ে সামনে উঠেছিল কি না, কিংবা আমরা তাদের খেলোয়াড়দের সঙ্গে সমানভাবে লড়তে পারিনি কি না- জানি না। তবে একের পর এক আক্রমণ আমাদের দিকে আসছিল। ছেলেরা শরীর দিয়ে অনেক শট ঠেকিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও যথেষ্ট ছিল না।’

‘আমাদের ছেলেরা সব সময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। আমরা যখন এগিয়ে যাই, তখন বার্তাই ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা। কিন্তু তারা যখন দুই গোল করে এগিয়ে গেল, তখন আমরা ম্যাচে ফেরার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আর সেই গতি ফিরে পাইনি।’

অনিক/

শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম
শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আটলান্টায় সেমিফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা জয় উদযাপন করছিলেন। সে সময় ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভ্যালেন্তিন বারকোকে আঘাত করলে পরিস্থিতির সূত্রপাত হয়।

এর আগে ম্যাচের শেষ মুহূর্তেও বেলিংহ্যামকে ঘিরে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। তিনি লিওনেল মেসিকে ফাউল করার পর আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ তুলে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ও ক্রিস্তিয়ান রোমেরো। তারা বেলিংহ্যামকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ইংল্যান্ডের ড্যান বার্ন ও আইভান টোনিও ঘটনাস্থলে জড়িয়ে পড়েন।

অনিক/

দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৯ এএম
দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম
ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার এবং চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ (১৫ জুলাই) রাতে আটলান্টা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমে এগিয়ে যায় ইংল্যান্ড। ৫৫ মিনিটে থ্রি লায়ন্সদের হয়ে গোল করেন অ্যান্থনি গর্ডন। তবে এরপর দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত করে লা আলবিসেলেস্তেরা।

এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও গড়েছেন অনন্য এক কীর্তি। তিনি বিশ্বকাপের ইতিহাসে মাত্র সপ্তম কোচ হিসেবে নিজের দলকে দুটি বিশ্বকাপের ফাইনালে তুললেন। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপেও তার অধীনেই শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

দুইবার বিশ্বকাপ ফাইনালে ওঠা কোচদের তালিকা

  • লিওনেল স্কালোনি— আর্জেন্টিনা (২০২২ ও ২০২৬)
  • ভিত্তোরিও পোজ্জো— ইতালি (১৯৩৪ ও ১৯৩৮)
  • হেলমুট শ্যোন— জার্মানি (১৯৬৬ ও ১৯৭৪)
  • মারিও জাগালো— ব্রাজিল (১৯৭০ ও ১৯৯৮)
  • কার্লোস বিলার্দো— আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০)
  • ফ্রাঞ্জ বেকেনবাওয়ার— জার্মানি (১৯৮৬ ও ১৯৯০)
  • দিদিয়ের দেশম— ফ্রান্স (২০১৮ ও ২০২২)

এখন স্কালোনির সামনে সুযোগ ইতিহাসকে আরও সমৃদ্ধ করার। স্পেনকে হারাতে পারলে কোচ হিসেবে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তিও গড়বেন এই আর্জেন্টাইন।

অনিক/

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:০৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:২২ এএম
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
গোলের পর উদ্‌যাপনে এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল। ইংল্যান্ডের হয়ে অ্যান্থনি গর্ডন গোল করে দলকে এগিয়ে দিলেও পরে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে সেমিফাইনালেই থেমে গেল ইংল্যান্ডের শিরোপা স্বপ্ন।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথমার্ধে আক্রমণের চেয়ে শারীরিক লড়াইই বেশি দেখা যায়। দুই দল মিলে করে ১৯টি ফাউল। অথচ গোলমুখে শট নিতে পারে মাত্র চারটি, যার মধ্যে লক্ষ্যে ছিল একটি। তবে কোনো গোলের দেখা না পাওয়ায় প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষকের লম্বা কিক থেকে দ্রুত আক্রমণে ওঠে আর্জেন্টিনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের দারুণ বোঝাপড়ায় সুযোগ তৈরি হয়। শেষ পর্যন্ত কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন আলভারেজ। কিন্তু দুর্দান্ত দক্ষতায় তা ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

ফিরে আসা বলে নেওয়া পরের প্রচেষ্টা ডিফেন্ডারের গায়ে লেগে সাইড নেটে যায়। তবে কর্নার থেকে আর সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা।

এরপর ম্যাচের ৫৫ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। ডান প্রান্ত থেকে মরগান রজার্স নিখুঁত ক্রস পাঠান বক্সে। দুর্দান্ত গতিতে সেই বলে পৌঁছে যান গর্ডন। আর্জেন্টিনার ডিফেন্ডারকে পেছনে ফেলে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। 

গোল হজমের পর ইংল্যান্ডকে নিজেদের অর্ধে আটকে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। ৬১ মিনিটে এনজো ফার্নান্দেজ দূরপাল্লার শট নিলেও তা চলে যায় গোলবারের ওপর দিয়ে।

এরপর বদলি নামা নিকোলাস গনজালেস দারুণ একটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু জন স্টোনস সেই সুযোগ নষ্ট করে দেন। ম্যাচের ৬৯ মিনিটে গোলের বড় সুযোগটি আসে আর্জেন্টিনার সামনে। ডান দিক থেকে লিওনেল মেসির পাঠানো ক্রস খুব কাছ থেকে হেড করেন গনসালেস। তবে ডান দিকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ দক্ষতায় বলটি ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার দুর্দান্ত সেভে রক্ষা পায় থ্রি-লায়ন্সরা। 

এরপরও আর্জেন্টিনার আক্রমণ অব্যাহত থাকে। রদ্রিগো ডি পলের ক্রস থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার হেড করলেও তা রুখে দেন পিকফোর্ড। পরে অ্যালিস্টারের আরেকটি শক্তিশালী হেড পিকফোর্ডকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ভাগ্যের সহায়তায় বেঁচে যায় ইংল্যান্ড।

ম্যাচের ৮৫ মিনিটে অবশেষে সমতায় ফেরে আর্জেন্টিনা। কর্নার থেকে আক্রমণে উঠে আর্জেন্টিনা। বক্সের বাইরে বল পান এনজো ফার্নান্দেজ। তার শক্তিশালী শট ইংল্যান্ড গোলরক্ষক পিকফোর্ডকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। তাতে স্কোরলাইন ১-১ সমতায়। 

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নাটকীয়ভাবে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির ক্রস থেকে কাছাকাছি অবস্থান নিয়ে হেডে গোল করেন লাউতারো মার্টিনেজ। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শেষ মুহূর্তে ইংল্যান্ড সমতা ফেরানোর চেষ্টা করলেও আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মেতে ওঠে আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকরা।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। আর সেমিফাইনালেই শেষ হলো ইংল্যান্ডের শিরোপা জয়ের অভিযান।

এসজি/

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:০২ এএম
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল
ছবি: সংগৃহীিত

চার বছরের অপেক্ষার শেষ অধ্যায়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ও স্পেন। ফলে শিরোপার লড়াইয়ে দেখা যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ইউরোপের অন্যতম সেরা দলের মহারণ।

স্পেন প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে তারা ২-০ গোলে হারায় ফ্রান্সকে। পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে থাকা স্প্যানিশরা শিরোপা জয়ের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নেয়।

অন্যদিকে টানটান উত্তেজনার সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। কঠিন লড়াই পেরিয়ে লিওনেল মেসির দল আবারও বিশ্বকাপের শেষ মঞ্চে উঠেছে। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন লা আলবিসেলেস্তেদের সামনে।

এবারের ফাইনাল ঘিরে বাড়তি আকর্ষণও রয়েছে। একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, অন্যদিকে তরুণদের নিয়ে গড়ে ওঠা দুর্দান্ত স্পেন। অভিজ্ঞতা ও তারুণ্যের এই লড়াই বিশ্ব ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে এক স্মরণীয় উপলক্ষ।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মহারণ। সেখানেই নির্ধারিত হবে ২০২৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন।

অনিক/