ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মাঠের বাইরেও ‘ভিএআর’ প্রয়োজন? ‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’ বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন? বিশ্বকাপে টানা ১৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আর্জেন্টিনার ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে স্কালোনি, ইতিহাসে সপ্তম অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-স্পেন ফাইনাল এনজো-লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা গর্ডনের গোলে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে গেল ইংল্যান্ড আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ১৯ ফাউলের প্রথমার্ধে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ওয়েইন রুনির রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনার শেষ লড়াই কেমন ছিল? জানা গেল আর্জেন্টিনা-ইংল্যান্ডের একাদশ ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা যেভাবে সেমিফাইনালে ইংল্যান্ড যেভাবে সেমিফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে এজিআই আসছে, প্রস্তুতির তাগিদ ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের দায়িত্বে মেসির ‘প্রিয়’ রেফারি সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮ জো বাইডেনের স্মৃতিকথা প্রকাশ হবে নভেম্বরে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কারা জিতবে? সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্যাংকিং সেবায় ফি-চার্জ না বাড়াতে গভর্নরকে চট্টগ্রাম চেম্বারের চিঠি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ

সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন টমাস টুখেল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবুও ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত বা দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। কিন্তু গোল করার পর আমরা অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে প্রতিপক্ষকে অনেক সুযোগ, ক্রস ও শট নিতে দিয়েছি। বলের দখল নিজেদের কাছে রাখতে পারিনি।’

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবও দেন ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতেও আমি আক্রমণাত্মক পরিবর্তন করেছি। এবারও খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেছি। গোল করার পরই আমরা অনেক সুযোগ দিয়ে ফেলছিলাম। তাই পাঁচজনের রক্ষণে চলে যাই, যাতে ফাঁকা জায়গা বন্ধ করা যায় এবং আরও শক্তিশালী হওয়া যায়।’

দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কি না-এমন প্রশ্নে টুখেলের উত্তর, ‘আমরা অবশ্যই দ্বিতীয় গোল চেয়েছিলাম। কিন্তু বলই যদি নিজেদের কাছে রাখতে না পারি, তাহলে সেটা সম্ভব নয়। আমরা ৪-৪-২ ফরমেশনই ধরে রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ি। এটা কৌশলগত সমস্যা ছিল না, ম্যাচের চিত্রটাই বদলে গিয়েছিল।’

নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো অনুতপ্ত নন জানিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবকিছু উজাড় করে দিয়েছে। আমরা ১-০ গোলে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো আমাদের সেরা ম্যাচগুলোর একটি, এমনকি সেরাও হতে পারে।’

পুরো টুর্নামেন্টে দলের মানসিকতারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও টুখেলের সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ডের। এখন তার সামনে নতুন লক্ষ্য হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে সাফল্য এনে দেওয়া।

এসজি/

‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম
‘ফকল্যান্ড দ্বীপ আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপন, বিতর্কে বিশ্বচ্যাম্পিয়নরা
‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপনে আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠেই বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে তারা একটি ব্যানার নিয়ে উদ্‌যাপন করেন। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’-বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’।

আটলান্টার মাঠে এমন উদ্‌যাপন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত) নিয়ে আর্জেন্টিনা-যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধকে আবার সামনে এনেছে।

ম্যাচের আগে অবশ্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি চান না এই ম্যাচ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। তবে রেফারির শেষ বাঁশি বাজার পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ব্যানার প্রদর্শন সেই বার্তাকে ছাপিয়ে যায়।

১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপরও দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক বিরোধ অব্যাহত রয়েছে। 

আর্জেন্টিনা এখনো দাবি করে, দ্বীপপুঞ্জটি তাদের ভূখণ্ডের অংশ। অন্যদিকে, যুক্তরাজ্য ফকল্যান্ডকে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে পরিচালনা করে।

ম্যাচের আগে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল ইংল্যান্ডকে ‘দখলদার’ ও ‘ভূমিদস্যু’ বলে মন্তব্য করেছিলেন। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটি শুধু আরেকটি ম্যাচ ছিল না।’ সেই বার্তার সঙ্গে তিনি আর্জেন্টাইন সেনাদের একটি ভিডিওও প্রকাশ করেন।

মাঠের এই উদ্‌যাপন ফুটবলের গণ্ডি পেরিয়ে দুই দেশের পুরোনো রাজনৈতিক বিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে।

এসজি/

সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ এএম
সেমিফাইনাল হেরে টুখেল বললেন, ‘কোনো আক্ষেপ নেই’
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন টমাস টুখেল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবুও ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত বা দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।

বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। কিন্তু গোল করার পর আমরা অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে প্রতিপক্ষকে অনেক সুযোগ, ক্রস ও শট নিতে দিয়েছি। বলের দখল নিজেদের কাছে রাখতে পারিনি।’

দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবও দেন ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতেও আমি আক্রমণাত্মক পরিবর্তন করেছি। এবারও খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেছি। গোল করার পরই আমরা অনেক সুযোগ দিয়ে ফেলছিলাম। তাই পাঁচজনের রক্ষণে চলে যাই, যাতে ফাঁকা জায়গা বন্ধ করা যায় এবং আরও শক্তিশালী হওয়া যায়।’

দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কি না-এমন প্রশ্নে টুখেলের উত্তর, ‘আমরা অবশ্যই দ্বিতীয় গোল চেয়েছিলাম। কিন্তু বলই যদি নিজেদের কাছে রাখতে না পারি, তাহলে সেটা সম্ভব নয়। আমরা ৪-৪-২ ফরমেশনই ধরে রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ি। এটা কৌশলগত সমস্যা ছিল না, ম্যাচের চিত্রটাই বদলে গিয়েছিল।’

নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো অনুতপ্ত নন জানিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবকিছু উজাড় করে দিয়েছে। আমরা ১-০ গোলে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো আমাদের সেরা ম্যাচগুলোর একটি, এমনকি সেরাও হতে পারে।’

পুরো টুর্নামেন্টে দলের মানসিকতারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ।

বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও টুখেলের সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ডের। এখন তার সামনে নতুন লক্ষ্য হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে সাফল্য এনে দেওয়া।

এসজি/

বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ এএম
বিশ্বকাপে আবার ফ্রান্স-ইংল্যান্ড লড়াই, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্স ও আর্জেন্টিনার কাছে হেরেছে ইংল্যান্ড। 

শনিবার (১৮ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সেমিফাইনালে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় দুই দলেরই। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হারায় ফ্রান্স।

বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের জন্য দুই ইউরোপিয়ান জায়ান্টের এই লড়াই বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স। কাতারে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা।

যদিও শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে, তবু বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও ফ্রান্স।

এসজি/

ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ এএম
ভীষণ কষ্ট পাচ্ছেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার পর হতাশা লুকাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বিবিসি ওয়ানকে তিনি বলেন, ‘ছেলেদের জন্য খুব খারাপ লাগছে, পুরো দল, কোচিং স্টাফ ও সমর্থকদের জন্যও খুব কষ্ট হচ্ছে।’

‘ম্যাচের বেশিরভাগ সময় আমরা ভালো খেলেছি। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা যেন শুধু সেই লিড ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই পর্যায়ে সেটা যথেষ্ট হয়নি। এখানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি। ছেলেরা তাদের শেষ বিন্দু পর্যন্ত দৌড়েছে, রক্ত, ঘাম আর চোখের জল ঢেলেছে। তাই এভাবে লক্ষ্য থেকে ছিটকে পড়াটা সত্যিই খুব কষ্টের।’

১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর কী সমস্যা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে কেইন বলেন, ‘আমরা বলের ওপর চাপ তৈরি করতে পারিনি। বিশেষ করে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা তাদের ভালোভাবে প্রেস করেছিলাম। ওপরে উঠে চাপ সৃষ্টি করায় বল পুনরুদ্ধার করতে পেরেছি এবং ম্যাচও কিছুটা নিয়ন্ত্রণ করেছি।’

‘কিন্তু গোল করার পর, তারা বেশি খেলোয়াড় নিয়ে সামনে উঠেছিল কি না, কিংবা আমরা তাদের খেলোয়াড়দের সঙ্গে সমানভাবে লড়তে পারিনি কি না- জানি না। তবে একের পর এক আক্রমণ আমাদের দিকে আসছিল। ছেলেরা শরীর দিয়ে অনেক শট ঠেকিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও যথেষ্ট ছিল না।’

‘আমাদের ছেলেরা সব সময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। আমরা যখন এগিয়ে যাই, তখন বার্তাই ছিল আবার আক্রমণে যাওয়া এবং আরেকটি গোল করার চেষ্টা করা। কিন্তু তারা যখন দুই গোল করে এগিয়ে গেল, তখন আমরা ম্যাচে ফেরার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমরা আর সেই গতি ফিরে পাইনি।’

অনিক/

শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম
শেষ বাঁশির পর মাঠেই হাতাহাতি আর্জেন্টিনা-ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা ও ইংল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

আটলান্টায় সেমিফাইনাল ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা জয় উদযাপন করছিলেন। সে সময় ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম আর্জেন্টিনার বদলি খেলোয়াড় ভ্যালেন্তিন বারকোকে আঘাত করলে পরিস্থিতির সূত্রপাত হয়।

এর আগে ম্যাচের শেষ মুহূর্তেও বেলিংহ্যামকে ঘিরে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। তিনি লিওনেল মেসিকে ফাউল করার পর আর্জেন্টাইন অধিনায়কের বিরুদ্ধে ডাইভ দেওয়ার অভিযোগ তুলে তার মুখোমুখি হওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ ও ক্রিস্তিয়ান রোমেরো। তারা বেলিংহ্যামকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে ইংল্যান্ডের ড্যান বার্ন ও আইভান টোনিও ঘটনাস্থলে জড়িয়ে পড়েন।

অনিক/