বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের কাছে ফ্রান্স ও আর্জেন্টিনার কাছে হেরেছে ইংল্যান্ড।
শনিবার (১৮ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সেমিফাইনালে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় দুই দলেরই। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। অন্যদিকে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হারায় ফ্রান্স।
বিশ্বকাপের ব্রোঞ্জ পদকের জন্য দুই ইউরোপিয়ান জায়ান্টের এই লড়াই বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্স। কাতারে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ফরাসিরা।
যদিও শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে, তবু বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও ফ্রান্স।
এসজি/