ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি মেট্রোরেলের ৭৩০ বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, পিয়ার হেডে ফাটল ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে আল-আরাফাহ ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন বাংলাদেশ রেলওয়ের ১ কোটি টাকার যন্ত্রাংশ কিনতে ব্যয় হয় ৮ কোটি, লোপাট ৭ কোটি টাকা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কে ছিদ্র রয়ে গেছে পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক ২৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি ব্যবস্থাপনার সংকটে ডুবছে ঢাকা কু‌ড়িগ্রামে দুই সপ্তাহে তিস্তার পেটে ২৫ ঘর সাতকানিয়ায় সাঙ্গু নদীতে অন্ধকার নামলে শুরু হয় বালু লুট রায় কার্যকর না হওয়ায় পরিবারের ক্ষোভ বাইক্কা বিলের হলুদ মোমলেজি ঈশ্বরগঞ্জে পুরোনো কৃষিযন্ত্রের হাট ব্যাপক দুর্নীতি: প্রশ্নের মুখে ইউনূস সরকার

চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি
ছবি: সংগৃহীত

নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নেওয়ার পর দলের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, চরম চাপের মধ্যেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল উপহার দেয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ বাঁশি বাজার মাত্র পাঁচ মিনিট আগে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর স্টপেজ টাইমে জয়সূচক গোল করে ২-১ গোলে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে নিউ ইয়র্কে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

স্কালোনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই দলটি যখন সবচেয়ে বেশি চাপে থাকে, তখনই নিজেদের সেরা ফুটবল খেলে। প্রতিপক্ষ সামান্য দুর্বলতা দেখালেই আমরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি আনন্দের বিষয় হলো, শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেছে। ফল যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্কালোনির মতে, ইংল্যান্ডের গোল হজমের পরই আর্জেন্টিনা নিজেদের প্রকৃত চরিত্র তুলে ধরেছে। তিনি বলেন, ‘ফুটবল শুধু কৌশল বা পরিকল্পনার খেলা নয়; এটি বিশ্বাস, সাহস ও লড়াইয়েরও খেলা। শেষ ৪০ মিনিটে আমরা সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখিয়েছি।’

পাপ্পু/অন্তরা/

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলের নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে গোল করতে না পারলেও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক লিওনেল মেসি। পুরো ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানোর পাশাপাশি আর্জেন্টিনার দুটি গোলই তৈরি করে দেন তিনি।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্টসংখ্যা দাঁড়িয়েছে ৪টি। ফলে গোল্ডেন বুটের দৌড়ে তিনি আরও শক্ত অবস্থানে চলে গেছেন।

বর্তমানে মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে-দুজনেরই গোলসংখ্যা ৮। তবে বিশ্বকাপের গোল্ডেন বুট নির্ধারণে গোল সমান হলে অ্যাসিস্টের হিসাব বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে এমবাপ্পের ৩ অ্যাসিস্টের বিপরীতে মেসির ৪ অ্যাসিস্ট থাকায় তিনি এখন শীর্ষে রয়েছেন।

গোল্ডেন বুটের বর্তমান লড়াই
•    লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৮ গোল, ৪ অ্যাসিস্ট
•    কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ৮ গোল, ৩ অ্যাসিস্ট
•    আর্লিং হলান্ড (নরওয়ে): ৭ গোল
•    জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
•    হ্যারি কেইন (ইংল্যান্ড): ৬ গোল, ১ অ্যাসিস্ট
•    উসমান দেম্বেলে (ফ্রান্স): ৫ গোল, ২ অ্যাসিস্ট
•    মিকেল ওইয়ারসাবাল (স্পেন): ৫ গোল, ১ অ্যাসিস্ট

এই সাত ফুটবলারের মধ্যে হালান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হলেও বাকি ছয়জনের সামনে আরও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে, রবিবারে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। সেই ম্যাচের ফলের পাশাপাশি গোল্ডেন বুটের ভাগ্যও নির্ধারিত হবে।

পাপ্পু/অন্তরা/

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক লিওনেল মেসি বলেন, এটি শুধু একটি ফুটবল ম্যাচের জয় নয়; বরং আর্জেন্টিনার মানুষের জন্য এক আবেগঘন মুহূর্ত।

মেসি বলেন, জাতীয় সংগীতের সময় থেকেই পুরো দল ম্যাচটির বিশেষ গুরুত্ব অনুভব করেছিল। তার ভাষ্য, ‘এটি সাধারণ কোনো জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম। এই জয় আমাদের আরেকটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছে।’

টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠাকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, কঠিন পরিস্থিতিতেও দল কখনো বিশ্বাস হারায়নি। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পরও খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক ছন্দ বজায় রেখে প্রতিপক্ষকে চাপে রেখেছিল এবং শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে।

দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে মেসি বলেন, বিশ্বকাপ শুরুর আগেই তার বিশ্বাস ছিল, এই দল অন্তত সেমিফাইনালে খেলবে। তার মতে, চোট ও নানা প্রতিকূলতা সত্ত্বেও আর্জেন্টিনা ঐক্যবদ্ধ হয়ে সবসময় নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা তুলে ধরতে সক্ষম হয়েছে।

দেশের মানুষের উদ্দেশে মেসি বলেন, ‘আমরা যেমন এই মুহূর্ত উপভোগ করছি, আপনারাও সেভাবেই উপভোগ করুন। আবারও আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি। এখন শেষ ধাপটি বাকি, বাকিটা ঈশ্বরের ইচ্ছা।’

আগামী রবিবারের ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, স্পেনের খেলার ধরন, খেলোয়াড়দের মান এবং দীর্ঘদিনের ফুটবল দর্শন সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। তাই বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন তিনি।

চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ এএম
চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি
ছবি: সংগৃহীত

নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তের দুর্দান্ত লড়াইয়ে ২-১ গোলে জয় তুলে নেওয়ার পর দলের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার ভাষ্য, চরম চাপের মধ্যেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল উপহার দেয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ বাঁশি বাজার মাত্র পাঁচ মিনিট আগে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর স্টপেজ টাইমে জয়সূচক গোল করে ২-১ গোলে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে নিউ ইয়র্কে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলবে আর্জেন্টিনা।

স্কালোনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই দলটি যখন সবচেয়ে বেশি চাপে থাকে, তখনই নিজেদের সেরা ফুটবল খেলে। প্রতিপক্ষ সামান্য দুর্বলতা দেখালেই আমরা সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি আনন্দের বিষয় হলো, শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়রা লড়াই চালিয়ে গেছে। ফল যাই হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি- এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্কালোনির মতে, ইংল্যান্ডের গোল হজমের পরই আর্জেন্টিনা নিজেদের প্রকৃত চরিত্র তুলে ধরেছে। তিনি বলেন, ‘ফুটবল শুধু কৌশল বা পরিকল্পনার খেলা নয়; এটি বিশ্বাস, সাহস ও লড়াইয়েরও খেলা। শেষ ৪০ মিনিটে আমরা সেই বিশ্বাসেরই প্রতিফলন দেখিয়েছি।’

পাপ্পু/অন্তরা/

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৯:২৭ এএম
মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারে ফাইনালের স্বপ্ন ভেঙেছে ইংল্যান্ডের। ম্যাচ শেষে আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে আর্জেন্টিনার ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বার্কোর মাথায় বেলিংহামের চড় মারার দৃশ্য দেখা গেছে।

সেমিফাইনালে দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও শেষ সাত মিনিটে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের গোলে ২-১ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে দলটি নিশ্চিত করে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল।

ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন বিজয় উদযাপনে ব্যস্ত, তখন মাঠে একা দাঁড়িয়ে ছিলেন হতাশ বেলিংহাম। এ সময় বার্কো সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দেওয়ার আগে বেলিংহামের উদ্দেশে কিছু বলেন বলে ভিডিওতে দেখা যায়। এরপরই ক্ষুব্ধ হয়ে বার্কোর মাথায় আঘাত করেন বেলিংহাম। জবাবে বার্কোও তাকে ধাক্কা দেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই দুই দলের খেলোয়াড়রা দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করে দেন।

ম্যাচ শেষে বেলিংহাম পরাজয়ের হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি আমাদের, পুরো দল এবং সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখের একটি দিন। আমরা ভালো খেলেছি, শেষ পর্যন্ত লড়াই করেছি, কিন্তু তা যথেষ্ট ছিল না।’

পাপ্পু/অন্তরা/

ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:০৭ এএম
ইংল্যান্ডকে হারানোর পরই ধাক্কা, ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুতে রাজনৈতিক বার্তা-সংবলিত ব্যানার নিয়ে উদ্‌যাপন করায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

আটলান্টায় পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি ব্যানার নিয়ে উদ্‌যাপন করেন। যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’-বাংলায় যার অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’।

দক্ষিণ আটলান্টিকের ব্রিটিশ ওভারসিজ টেরিটরি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে বহু বছর ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলে আসছে। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। এছাড়া দ্বীপপুঞ্জের তিন বাসিন্দাও প্রাণ হারান।

‘মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) আর্জেন্টিনার’ ব্যানার নিয়ে উদ্‌যাপনে আর্জেন্টিনার ফুটবলাররা। ছবি: সংগৃহীত

তবে এই উদ্‌যাপন প্রথমবার নয়। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, রাজনৈতিক বার্তা প্রদর্শনের মাধ্যমে তারা ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা ও দলীয় আচরণবিধি লঙ্ঘন করেছে।

এদিকে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটি শুধু আরেকটি ম্যাচ ছিল না।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘ফকল্যান্ড আর্জেন্টিনার। তারা স্টেডিয়ামে ব্যানার আনতে বাধা দিয়েছে, কিন্তু তারা ভুলে গেছে আমরা মালভিনাসকে আমাদের রক্তে ও হৃদয়ে বহন করি।’

ম্যাচের আগে ভিয়াররুয়েল ইংল্যান্ডকে ‘দখলদার’ ও ‘ভূমিদস্যু’ বলে মন্তব্য করেছিলেন। 

অন্যদিকে, সেমিফাইনালের আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি ফুটবল ও রাজনীতিকে একসঙ্গে মেলাতে চান না।

স্কালোনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ। বহু বছর আগের সেই দুঃখজনক ইতিহাসের প্রতি সম্মান রেখেই ফুটবল ও রাজনীতিকে এক করতে চাই না। যুদ্ধ কখনোই সমর্থনযোগ্য নয়। যারা প্রাণ হারিয়েছেন, আমরা অবশ্যই তাদের স্মরণ করি। কিন্তু এটি ফুটবলের ম্যাচ, দুটিকে গুলিয়ে ফেলা উচিত নয়।’

এদিকে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল ম্যাচকে ঘিরে ছিল বাড়তি নিরাপত্তাব্যবস্থাও। তবে ম্যাচ শেষে খেলোয়াড়দের ব্যানার প্রদর্শন নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন বিষয়টি নিয়ে ফিফা তদন্ত শুরু করলে আর্থিক জরিমানা বা অন্য কোনো শাস্তি পেতে পারে আর্জেন্টিনা।

এসজি/