ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি ৪৫ বছর গ্রেপ্তার হলেন পলাতক মেজর মোজাফফর বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি

জুলাইজুড়ে হোটেল সারিনায় থাকছে আকর্ষণীয় ফুড অ্যান্ড বেভারেজ আয়োজন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
জুলাইজুড়ে হোটেল সারিনায় থাকছে আকর্ষণীয় ফুড অ্যান্ড বেভারেজ আয়োজন
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাঁচতারকা 'হোটেল সারিনা ঢাকা' জুলাই ২০২৬ উপলক্ষে তাদের বিশেষ ফুড অ্যান্ড বেভারেজ ক্যাম্পেইন ঘোষণা করেছে। 

অতিথিদের জন্য এই আয়োজনে রয়েছে আন্তর্জাতিক মানের বুফে, সিগনেচার সেট মেনু, প্রিমিয়াম ইতালিয়ান ও অথেনটিক ভারতীয় খাবার, ক্যাফে স্পেশাল এবং বিশেষ ডাইনিং অফার। প্রতিটি আয়োজনই সাজানো হয়েছে ভিন্নধর্মী স্বাদ, মানসম্মত সেবা এবং স্মরণীয় ডাইনিং অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যে।

সামারফিল্ডস (লেভেল-২)-এ অতিথিরা উপভোগ করতে পারবেন ঢাকার অন্যতম সেরা আন্তর্জাতিক বুফে। প্রতিদিনের বুফে ব্রেকফাস্ট, বুফে লাঞ্চ, জনপ্রিয় ফ্রাইডে বুফে ব্রাঞ্চ এবং আড়ম্বরপূর্ণ বুফে ডিনার-এর পাশাপাশি প্রতি বুধবার থাকছে ‘ফার ইস্ট থিম নাইট’ এবং প্রতি বৃহস্পতিবার ‘অ্যারাবিক থিম নাইট’। এছাড়া শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত থাকছে আন্তর্জাতিক বুফে ডিনার।

অতিথিদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে Buy 1 Get 3 Dinner অফার, মাত্র ৯,০০০ টাকা নেট, যা সামারফিল্ডসকে রাজধানীর অন্যতম সেরা ভ্যালু ফর মানি লাক্সারি বুফে ডাইনিং গন্তব্যে পরিণত করেছে।

অথেনটিক ভারতীয় খাবারের অনুরাগীদের জন্য অমৃত – টেস্ট অব ইন্ডিয়ান কুইজিন পরিবেশন করছে বিশেষভাবে সাজানো তিনটি সিগনেচার মিল কম্বো, ল্যাম্ব সিক কাবাব রয়্যাল কম্বো অ্যান্ড ড্রিংক, কাশ্মিরি চিকেন কারি রাইস সেট এবং ক্রিমি মালাই চিকেন ডিলাইট উইথ পিস পোলাও অ্যান্ড ড্রিংক।

ঐতিহ্যবাহী ভারতীয় স্বাদ ও সমৃদ্ধ রন্ধনশৈলীর সমন্বয়ে তৈরি এই পদগুলো অতিথিদের জন্য নিয়ে এসেছে এক অনন্য খাবারের অভিজ্ঞতা। অন্যদিকে ইতালিয়ান খাবার প্রেমীদের জন্য রিসোত্তো পরিবেশন করছে স্টেক মাশরুম ক্যালজোন, সিফুড ফেতুচিনি উইথ গার্লিক ব্রেড এবং ডিপ-ফ্রাইড ক্যালামারি উইথ পিংক টারটার সস-এর মতো প্রিমিয়াম ইতালিয়ান স্পেশালিটি। প্রতিটি পদই প্রস্তুত করা হয় আসল ইতালিয়ান রেসিপি, উৎকৃষ্ট উপকরণ এবং দক্ষ শেফদের নিপুণতায়।

স্ট্রিট ১৭ ক্যাফে-তে অতিথিরা উপভোগ করতে পারবেন পেপার বিফ রাইস ফিস্ট বক্স, গোল্ডেন ফিশ স্ট্রিপস স্ন্যাক মিল এবং গ্রিক চিকেন স্কিউয়ার্স-এর মতো সুস্বাদু ক্যাজুয়াল মিল। দ্রুত লাঞ্চ, বিকেলের আড্ডা কিংবা সন্ধ্যার ক্যাফে অভিজ্ঞতার জন্য এটি একটি আদর্শ গন্তব্য। অন্যদিকে লেভেল-১৭-এর দ্য এলিট ক্লাব চলমান FIFA Live Screening-এর মাধ্যমে ইতোমধ্যেই ঢাকার অন্যতম জনপ্রিয় ফুটবল ভিউয়িং ভেন্যুতে পরিণত হয়েছে। টুর্নামেন্টজুড়ে প্রতিটি ম্যাচেই বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীর উপস্থিতি, উল্লেখযোগ্য অগ্রিম রিজার্ভেশন এবং প্রায় প্রতিটি ম্যাচে পূর্ণ আসনের মাধ্যমে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। বিশাল Giant HD Screen, প্রাণবন্ত স্টেডিয়াম-সদৃশ পরিবেশ, প্রিমিয়াম আতিথেয়তা এবং বিশেষ Match-Day Food & Beverage Menu- এর সমন্বয়ে প্রতিটি ম্যাচ পরিণত হয়েছে এক উৎসবমুখর অভিজ্ঞতায়। সেমিফাইনাল ও ফাইনালকে
ঘিরেও দর্শকদের আগ্রহ ও রিজার্ভেশন দিন দিন বেড়েই চলেছে।

হোটেল সারিনা ঢাকা বরাবরই দেশের অন্যতম শীর্ষ ফুড অ্যান্ড বেভারেজ ডেস্টিনেশন হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করে আসছে। প্রতিটি মেনু, প্রতিটি প্রচারণা এবং প্রতিটি ডাইনিং অভিজ্ঞতা অতিথিদের সর্বোচ্চ মানের খাবার, নির্ভুল সেবা এবং স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যেই পরিকল্পিত। প্রিমিয়াম উপকরণ নির্বাচন থেকে শুরু করে আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করার মাধ্যমে হোটেলটি প্রতিনিয়ত অতিথিদের প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে হোটেল সারিনা ঢাকার একজন মুখপাত্র বলেন, 'হোটেল সারিনা ঢাকায় আমরা সবসময়ই আন্তর্জাতিক মানের খাবার, সেরা সেবা এবং ব্যতিক্রমী ডাইনিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই মাসের এই বিশেষ আয়োজনের মাধ্যমে আমরা অতিথিদের জন্য নিয়ে এসেছি বৈচিত্র্যময় আন্তর্জাতিক স্বাদ, বিশেষ থিমভিত্তিক বুফে এবং আমাদের সিগনেচার ডিশসমূহ, যা আমাদের উৎকর্ষতার প্রতিশ্রুতিরই প্রতিফলন।জুলাই মাসজুড়ে এই বিশেষ আয়োজন উপভোগ করতে আগ্রহী অতিথিদের অগ্রিম টেবিল সংরক্ষণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।'

হোটেল সারিনা ঢাকা সম্পর্কে

হোটেল সারিনা ঢাকা দেশের অন্যতম স্বনামধন্য পাঁচতারকা লাক্সারি হোটেল, যা বিলাসবহুল আবাসন, আন্তর্জাতিক মানের সেবা এবং বৈচিত্র্যময় রন্ধন অভিজ্ঞতার জন্য সুপরিচিত। একাধিক স্পেশালিটি রেস্টুরেন্ট, মৌসুমি ফুড ফেস্টিভ্যাল এবং বিশ্বমানের আতিথেয়তার মাধ্যমে হোটেলটি
কর্পোরেট অতিথি, পরিবার এবং বিশেষ আয়োজনের জন্য অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত।

রিজার্ভেশন ও তথ্যের জন্য:

📞 +880 1329 684542
📧 [email protected]
🌐 www.sarinahotel.com

বিজ্ঞপ্তি

ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা
বাংলা কিউআর ব্যবহারের প্রচারণা। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকালে নগরীর ছোটবাজারে অগ্রণী ব্যাংক চত্বরে আয়োজিত হয় এই সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, ময়মনসিংহ কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আবু বকর সিদ্দিক।

অগ্রণী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা খানম ও মো. আইয়ুব আলী। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, 'ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রতিটি স্তরে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।'

আয়োজকরা জানান, সাধারণ ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করতেই এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ছোটবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

কামরুজ্জামান মিন্টু/তামান্না রুপা/

সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ থেকে টানা সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি অর্জন করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসি (বিএটি বাংলাদেশ পিএলসি)। এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সপ্তমবার এ স্বীকৃতি অর্জনের কৃতিত্ব ধরে রাখল কোম্পানিটি।

বিশ্বব্যাপী মানবসম্পদ ব্যবস্থাপনা ও কর্মপরিবেশে উৎকর্ষ মূল্যায়নের জন্য পরিচিত ‘টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউট’ প্রতিষ্ঠানগুলোর জনবল কৌশল, কর্মপরিবেশ, মেধাবী কর্মী নিয়োগ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি এবং কর্মীদের কল্যাণসহ নানা বিষয় বিবেচনায় নিয়ে মূল্যায়ন করে থাকে।

মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ সব বিভাগেই শীর্ষ স্কোরপ্রাপ্তদের অন্যতম ছিল। নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ এবং কর্মী সম্পৃক্ততা জোরদারে প্রতিষ্ঠানটির ধারাবাহিক উদ্যোগ এ স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে।

বিএটি বাংলাদেশের হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ বলেন, ‘টপ এমপ্লয়ার সনদ আমাদের নীতি ও কার্যপ্রণালীগুলোকে একটি বৈশ্বিক মানদণ্ডের বিপরীতে মূল্যায়ন করতে সহায়তা করে। একই সঙ্গে এটি আমাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে, যাতে আমরা আমাদের কর্মীদের যাত্রাপথের প্রতিটি ধাপে কীভাবে সহায়তা করছি, তা ধারাবাহিকভাবে পর্যালোচনা, পরিমার্জন ও আরও শক্তিশালী করতে পারি। সপ্তমবারের মতো এই স্বীকৃতি অর্জন আমাদের এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলার প্রতি ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন, যেখানে আমাদের কর্মীরা বিকশিত হতে, সফল হতে এবং নিজেদের সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারেন।’

টপ এমপ্লয়ার্স ইনস্টিটিউটের মূল্যায়নে বিএটি বাংলাদেশের শক্তিশালী নিয়োগদাতা (এমপ্লয়ার) ব্র্যান্ড, মেধাবী জনবল আকর্ষণ ও ধরে রাখার সক্ষমতা এবং নতুন কর্মীদের জন্য সুসংগঠিত অনবোর্ডিং ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি, মেধাবী জনবল আকর্ষণ এবং কর্মী উন্নয়ন এই দুটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন সূচকেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য স্কোর অর্জন করেছে। এর মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ নিয়োগদাতা হিসেবে বিএটি বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

রিফাত/

হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু
রাজধানীর শ্যামলীতে গতকাল হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-২-এর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: খবরের কাগজ

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-২-এর যাত্রা শুরু হয়েছে। এতে রোগীরা আধুনিক ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর সারা সন্ধানী লাইফ টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নাঈম, এমডি জুনায়েদ, মো. মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক এম এইচ এম মুর্তজা, মো. হাফিজুর রহমান, সহযোগী পরিচালক মো. শামীম ফেরদৌস এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের প্রধান অধ্যাপক উম্মুল খায়ের ফাতেমা খান মজলিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন জাহান আখতার ও ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুখলাসুর রহমান। তারা আধুনিক স্বাস্থ্যসেবায় নির্ভুল ও সময়োপযোগী ডায়াগনস্টিক সেবার গুরুত্ব তুলে ধরেন। ব্যবসায়িক মুনাফাকে সেকেন্ডারি বা দ্বিতীয় সারিতে রেখে মানবসেবাকেই তাদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে মো. হালিমুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ইউনিট-২-এর উদ্বোধনের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। নতুন ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি, দ্রুত ও নির্ভুল রিপোর্টিং ব্যবস্থা এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উন্নত মানের সেবা প্রদান করা হবে।’

সভায় অধ্যাপক ফাতেমা খান মজলিশ বলেন, ‘শিক্ষা ও চিকিৎসা খাতের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করাই আমাদের উদ্দেশ্য।’  ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের নির্ভুল ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদান করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, করপোরেট ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবি: বিজ্ঞপ্তি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬– ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জুলাই) তারিখে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১২৬ জনেরও বেশি অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা-মানসিকতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। তারা
উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ-এর ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

অ্যাডভাইজরি কমিটির পক্ষে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা-চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস-চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা-মানসিকতা ও শিল্প-একাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।

অনুষ্ঠানে প্রতিযোগিতার সফল আয়োজনে অবদান রাখার জন্য বহিরাগত ও অভ্যন্তরীণ বিচারক, বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ প্রথম রানার-আপ এবং ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’ দ্বিতীয় রানার-আপ হয়।

এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।

সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর ডিন এবং প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম আহমেদ অ্যাডভাইজরি কমিটি, আয়োজক কমিটি, বিচারক, মেন্টর, শিক্ষক, স্বেচ্ছাসেবক স্পন্সর এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এ আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ উদ্ভাবন, উদ্যোক্তা-সৃষ্টি এবং টেকসই উন্নয়নের প্রতি এর অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তি/