ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দল ‘ডায়াবেটিস রোগীদের চোখের সেবায় রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালু হচ্ছে’ ভারতীয় রুপির চাহিদা ও বাংলাদেশ-ভারত পারস্পরিক নির্ভরশীলতা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ বজ্রপাতের বিশ্বকাপ শিক্ষামন্ত্রীর পদত্যাগ নয়, এবার ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা গ্রাইন্ডারে কাটা হলো দরজা, প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক লুটপাট র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফার রাকাবের মাধ্যমে ঋণমুক্ত ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার পরশুরামে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ জলাবদ্ধতায় কেন্দ্র পরিবর্তন, বিকল্প কেন্দ্রে এইচএসসি পরীক্ষা খাল খনন করে চট্টগ্রামবাসীকে বন্যামুক্ত করা হবে: ত্রাণমন্ত্রী নগরীর জলাবদ্ধতা নিরসনে রাজনৈতিক সদিচ্ছা দরকার নির্বাচিত সরকার জনগণের কল্যাণেই কাজ করছে: ত্রাণমন্ত্রী টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব ভাঙনের নির্মম শিকার কাদের মিয়া, দোকানই এখন ঘর-সংসার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভে নিহত ৯ আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের ঘোষণা ব্রাহ্মণবাড়িয়ায় গুদামে জায়গাসংকট, ধান-চাল সংগ্রহে ধীরগতি নিউইয়র্কে ৬১৬ কোটি টাকায় বিক্রি হলো ডাইনোসরের কঙ্কাল ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন সচিবালয়ের সামনে পরীক্ষার্থীদের বিক্ষোভ শ্রীমঙ্গলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান
ছবি: বিজ্ঞপ্তি

দেশের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিবহন খাতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক যান যুক্ত হয়েছে। র‍্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র‌্যাংগসএক্স আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ভ্যান হস্তান্তর করেছে। এর মাধ্যমে দেশের বাণিজ্যিক পরিবহন খাতে এক যুগান্তকারী ও পরিবেশবান্ধব অধ্যায়ের সূচনা হয়।

সম্প্রতি র‍্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহণব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, বাংলাদেশের কার্বন-মুক্ত ভবিষ্যতের জন্য এ উদ্যোগ নীরব বিপ্লব ঘটাবে।

এ বিষয়ে র‍্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, “শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধু একটি চুক্তির আনুষ্ঠানিকতাই নয়। এটি বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক। ডিএইচএলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”

এ ছাড়াও প্রতিষ্ঠানটির (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন, “লজিস্টিকস ব্যবসায় অন্যতম চ্যালেঞ্জ হলো যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারে উভয় ব্যয় কমবে। এর ফলে লজিস্টিকস কার্যক্রম আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।”

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, “আমরা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছি, যা অর্জনে নিজেদের ফ্লিটে শতভাগ বৈদ্যুতিক কার্গো সংযোজন করা হলো। বাংলাদেশে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে ডিএইচএল ও র‍্যাংগস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নীতিমালা ও ভবিষ্যৎ পরিবহন কৌশলের সঙ্গে তাল মিলিয়ে র‍্যাংগসএক্স বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহনের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে। ব্র্যান্ডটির প্রাথমিক পোর্টফোলিওতে ইলেকট্রিক মাইক্রোবাস, কার্গো ভ্যান এবং ইলেকট্রিক টু-হুইলারের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী আরও একাধিক ইলেকট্রিক মডেল, যা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, লজিস্টিকস অপারেটর ও সাধারণ মানুষের আধুনিক, সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াতের চাহিদা মেটাতে সম্পূর্ণ প্রস্তুত।

বিজ্ঞপ্তি/

আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই পরিবেশক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এ সম্মেলনে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের ৫০০-এর অধিক পরিবেশক অংশ নেন। 

এ সময় ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট আটটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে সেরা ১০ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়।

সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। 

এ সময় তিনি পরিবেশকদের উদ্দেশ্যে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি এ অনুষ্ঠানে নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সম্মেলনে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/

বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ
ছবি: বিজ্ঞপ্তি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে অসহায় ও দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের বাসিন্দারা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই হামদর্দের মূল দর্শন। দেশের যে কোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভুঁইয়ার সেবা ও সহমর্মিতার বাণীকে হৃদয়ে ধারণ করেই আমরা প্রায় ২০০০ বন্যাদুর্গত পরিবারের মানুষকে স্বস্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি। শুধু বন্যার সময় নয়, বরং বছরব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামদর্দের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যে-কোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি/

দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার
ছবি: সংগৃহীত

আইসক্রিম উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে এই প্রথম এক ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে পোলার আইসক্রিমের দুবাই স্টাইলে ‘রোবাস্তো পিস্তা কুনাফা স্টিক আইসক্রিম’ ও ‘প্রিমিয়াম টাব চকোলেট ফিনেস্তা’।

দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার তার দৃঢ় অবস্থানকে আরও সমৃদ্ধ করতে বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম স্বাদের নতুন দু’টি ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা। পোলার আইসক্রিম প্রতিশ্রুতিবদ্ধ দেশের মানুষকে বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। প্রতিশ্রুতির সেই মাইলফলক স্পর্শ করতে পোলার আইসক্রিম বাজার এনেছে দুবাইয়ের স্টাইলের বিখ্যাত রোবাস্তো পিস্তা কুনাফা।

বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকোলেট টেন্ড্রের রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকোলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ভোক্তাকে নিয়ে যাবে অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে। আর ১ লিটার টাবের চকোলেট ফিনেস্তা আইসক্রিম, চকোলেট লাভারদের মোহিত করবে চকোলেট ডাস্টের লেয়ার, রিচ চকোলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট ক্রাম্বলে।

রাজধানীর গুলশানে জমকালো এক অনুষ্ঠানে এই দুই নতুন ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পোলার ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচিত করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা বাজারে নিয়ে এসেছে। শুধু নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই আমাদের পণ্যের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি প্রোডাক্টের মানোন্নয়ন নিয়ে কাজ করে ভোক্তার ক্রম পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে।’

পোলারের এই উদ্যোগ ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেয়। বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকারকে নিশ্চিত করে যা সারা দেশের আইসক্রিমপ্রেমীদের জন্য অবশ্যই আনন্দের।

বিজ্ঞপ্তি/

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় সেমিনার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি
ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি পার্থ হেফাজ সেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের টিম লিডার সাঈফ মনজুর-আল-ইসলাম। এছাড়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ, ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর লিড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ, দ্য সিটি ব্যাংক পিএলসির অপারেশনাল হেড (সাসটেইনেবল ফাইন্যান্স) মোল্লা করিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো. শামীম এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হকসহ সংশ্লিষ্টরা।

পরে আলোচনার সারসংক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন সুইসকন্টাক্ট বাংলাদেশের ইনস্পায়ার প্রকল্পের টিম লিডার বিদৌরা তাহমিন খান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন আর শুধু জাতীয় সমস্যা নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় আইন, বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও সমন্বয় এবং অংশীজনদের কার্যকর সম্পৃক্ততায় ঘাটতি রয়েছে। প্লাস্টিক দূষণসহ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে জাতীয় পর্যায়ে বৃহৎ কর্মশালা আয়োজন সময়ের দাবি।’

সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle) কৌশলের কার্যকর বাস্তবায়ন ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। এজন্য সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ সেখ।

বিজ্ঞপ্তি/