ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ মুসলমানদের মতোই সনাতন ধর্মাবলম্বীদের সমান অধিকার পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের লৌহজংয়ে পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙন বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক চেক প্রতারণার মামলায় সালমান এফ রহমানের জামিন স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহাদী আমীন বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস ব্রিডিং গ্রাউন্ডের অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪

চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের ঘোষণা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের ঘোষণা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে আগামী ২১ ও ২২ জুলাই ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি আবু সালেহ জুয়েলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ আনোয়ার, সহ-সভাপতি মোরশেদ হোসেন নিজামী, সহ-সম্পাদক মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ বাদশা, বন্দরবিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউনুস আজাদ, আইন বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মুকুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন,  মোহাম্মদ জামাল, মোহাম্মদ সেলিম ও আবু আহমেদ আলাউদ্দীন শিবলুসহ অন্যান্য নেতারা। 

বক্তারা সরকারের প্রাইম মুভার ট্রেইলার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও অন্যান্য হেভি ইকুইপমেন্ট পরিবহনের ওপর অগ্রিম আয়কর ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। 

২০২৪ সাল থেকে এই প্রতিবাদ জানিয়ে আসছেন বলে জানান তারা। 

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, প্রাইম মুভার ট্রেইলার খাত দীর্ঘদিন ধরে অযৌক্তিক কর, পুলিশি হয়রানি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার শিকার। এর মধ্যে অগ্রিম আয়কর ৫০ হাজার টাকা নির্ধারণ পরিবহন মালিকদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে একাধিকবার আবেদন ও চিঠিপত্র দেওয়া হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আন্দোলন আরও কঠোর করা হবে।

সভাপতির বক্তব্যে আবু সালেহ জুয়েল বলেন, ১১ দফা দাবি বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নিলে আগামী ২১ ও ২২ জুলাই চট্টগ্রামে প্রাইম মুভার, ফ্ল্যাটবেড, লো-বেড, সেমি লো-বেড, ক্রেন ও হেভি ইকুইপমেন্ট পরিবহন মালিকরা ৪৮ ঘণ্টার লগআউট (বন্ধ) পালন করবেন। তিনি আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

১১ দফা দাবি হলো-

১) উচ্চবিলাসী ও গণবিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ বাতিল করতে হবে নতুবা মাত্রাতিরিক্ত জরিমানা বিধান রাখায় দুর্নীতির সুযোগ থাকার পরিপ্রেক্ষিতে সাংঘর্ষিক ধারা ও উপধারাগুলো সংশোধন করতে হবে।
২) প্রাইম মুভার ট্রেইলার ও ফ্লাটবেড গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করে সরকারি নীতিমালা প্রণয়ন করতে হবে। 
৩) পূর্বের রেজিস্ট্রেশনকৃত প্রাইম মুভার ট্রেইলার বিআরটিএ কর্তৃক একই রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে এবং কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ির ফ্লাটবেড নামকরণ উল্লেখ করতে হবে। 
৪) অতিরিক্ত চাকা সংযোজন, লো-বেড, সেমি লো-বেড ও কন্টেইনারবাহী ২০ ফুট গাড়ির ধরন পরিবর্তনের নামে মামলা ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। 
৫) ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ বিভিন্ন করের ওপর আরোপিত ভ্যাট ও অন্যান্য ফি প্রত্যাহার করে একক ডকুমেন্টের আওতায় আনতে হবে। 
৬) ভাড়ায় চালিত গাড়ির অগ্রিম আয়কর সর্বোচ্চ ১০ হাজার টাকায় নামিয়ে আনতে হবে এবং ট্যাক্স টোকেন ফি অর্ধেক করতে হবে। 
৭) বিআরটিএ কর্তৃক চালকদের একবারেই পেশাদারী লাইসেন্স দিতে হবে। 
৮) দেশের বিভিন্ন স্কেল লোড একই নীতিমালার অন্তর্ভুক্ত করা ও ব্রিজে লোড কন্ট্রোল নীতিমালার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। 
৯) চট্টগ্রাম বন্দর এলাকায় প্রাইম মুভার ট্রেইলার টার্মিনাল দিতে হবে এবং বন্দরের অভ্যন্তরে পণ্য বোঝাইকৃত গাড়ির জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। 
১০) বাংলাদেশ শ্রম আইনের সঙ্গে সড়ক পরিবহন আইনের সাংঘর্ষিক ধারা-উপধারাসমূহ বাতিল করে সংস্কার করতে হবে। 
১১) সমগ্র বাংলাদেশের সড়ক-মহাসড়কে চলাচলরত সব পণ্য পরিবহন থেকে মালামাল চুরি, ডাকাতি এবং ড্রাইভার/হেলপারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

তারেক মাহমুদ/অমিয়/

স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম
স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক স্তরের সকল স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশির পত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে একটি চমৎকার মেলবন্ধন তৈরি হয়।

এই লক্ষ্য মাউশির আওতাধীন স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখা অতীব জরুরি।

নির্দেশনায় আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি মাসের ক্রীড়া কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কিত তথ্য একটি নির্দিষ্ট ছক মোতাবেক প্রতি মাসের প্রথম সপ্তাহে [email protected] ই-মেইলে প্রেরণ করতে হবে।

তথ্য ছকে সংশ্লিষ্ট মাসে পরিকল্পিত ও বাস্তবায়িত অনুষ্ঠানসমূহ, ইভেন্টের ধরন, খেলাধুলার সংখ্যা ও প্রতিষ্ঠানের নামসহ প্রয়োজনীয় বিবরণী উল্লেখ করে পাঠাতে বলা হয়েছে।

এএফ/

১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা
ছবি: খবরের কাগজ

রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

রিফাত/

বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ
ছবি: খবরের কাগজ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সম্পর্কিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৭টি উপজেলার ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌরসভা এখন বন্যা কবলিত। এতে মোট ১২ লাখ ১৬ হাজার ৮০৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার।

গেল ৫ জুলাই রাত থেকে টানা পাঁচ দিনের অতি ভারি বর্ষণে দেশের ৪৩টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বন্যার কবলে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাত জেলা। এছাড়া এছাড়া চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে, যার মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা শরণার্থী।

এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের প্রাণহানি ঘটেছে।

একই সাথে দুর্যোগে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং কক্সবাজারে একজন এখনো নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যেও সবচেয়ে বেশি কক্সবাজারের, ২৫ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগজনক।

দুর্গত মানুষদের সহায়তার জন্য ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৮৪৯ জন গৃহহীন মানুষ অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে দুর্গত সাতটি জেলাসহ সারা দেশে এ পর্যন্ত ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল এবং ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউ টিনসহ গৃহ নির্মাণ মঞ্জুরি হিসেবে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

একই সাথে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা (প্রতি জেলায় ২০ লাখ টাকা করে) দেওয়া হয়েছে।

এসএন/

অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। 

বৃহস্পতবিার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

আলী/রিফাত/

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: খবরের কাগজ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন বাজেটটি আগের অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানস্থ নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির প্রস্তাবিত বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি টাকা। সে তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নতুন অর্থবছরের জন্য আমরা একটি বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছি। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় রেখে এই বাজেট তৈরি করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ১৯৫ কোটি টাকা। আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২১৩ কোটি টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় ১ হাজার ৬৯৯ কোটি টাকা।

ডিএনসিসি সূত্র জানায়, বাস্তব আয়-ব্যয়ের সক্ষমতা বিবেচনায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নগর সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে বাজেটের বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

জিয়া/এএফ