ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬– ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জুলাই) তারিখে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১২৬ জনেরও বেশি অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা-মানসিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অতিথি অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। তারা
উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ-এর ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অ্যাডভাইজরি কমিটির পক্ষে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা-চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস-চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা-মানসিকতা ও শিল্প-একাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।
অনুষ্ঠানে প্রতিযোগিতার সফল আয়োজনে অবদান রাখার জন্য বহিরাগত ও অভ্যন্তরীণ বিচারক, বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ প্রথম রানার-আপ এবং ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’ দ্বিতীয় রানার-আপ হয়।
এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।
সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর ডিন এবং প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম আহমেদ অ্যাডভাইজরি কমিটি, আয়োজক কমিটি, বিচারক, মেন্টর, শিক্ষক, স্বেচ্ছাসেবক স্পন্সর এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
এ আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ উদ্ভাবন, উদ্যোক্তা-সৃষ্টি এবং টেকসই উন্নয়নের প্রতি এর অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।
বিজ্ঞপ্তি/