ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ রাজশাহীতে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি যাত্রীদের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু

ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ এএম
ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে নিয়েছেন মিকেল ওইয়ারসাবাল। বক্সের ভেতর লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল লা রোজারা। 

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের সপ্তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান ব্র্যাডলি বারকোলা। তবে শেষ পর্যন্ত তা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন পাউ কুবারসি। পরে অবশ্য কর্নার থেকে কোনো সুবিধা করতে পারেনি ফ্রান্স।

ম্যাচের নবম মিনিটে ডান দিকে বক্সের কোণায় দানি ওলমো ফাউলের শিকার হওয়ায় ফ্রি-কিক পায় স্পেন। কিন্তু আলেক্স বায়েনার শটটি ফ্রান্সের রক্ষণপ্রাচীরে আটকে যায়। তাতে দারুণ সুযোগ হাতছাড়া হয় স্পেনের।    

তবে ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি পায় স্পেন। বক্সের ভেতরে ইয়ামালকে ফাউল করেন দিনিয়ে। তাতে সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। তার বাঁ পায়ের শটটি বাঁ দিক দিয়ে জাল জড়ায়। ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ ঠিক দিকে ঝাঁপিয়ে পড়লেও বল ঠেকাতে পারেননি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।  

এসজি/

ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:০২ এএম
ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোজারা।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই।

ম্যাচের শুরুতেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে ফ্রান্স। সপ্তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান ব্র্যাডলি বারকোলা। তবে তার ক্রস শেষ পর্যন্ত প্রতিহত করেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। ফলে কর্নার পেলেও সেটি থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি লে ব্লুরা।

নবম মিনিটে সুযোগ তৈরি হয় স্পেনের সামনে। ডান প্রান্তে বক্সের কোণায় দানি ওলমো ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় তারা। তবে আলেক্স বায়েনার নেওয়া শটটি ফ্রান্সের রক্ষণপ্রাচীরে আটকে যায়।

এরপর ম্যাচের ২০ মিনিটে আসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। বক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করেন দিনিয়ে। রেফারি ইভান বার্টন সরাসরি পেনাল্টির নির্দেশ দেন।

স্পট-কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু ওইয়ারসাবালের শট ঠেকাতে পারেননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর আক্রমণে মরিয়া হয়ে উঠে ফ্রান্স। ম্যাচের ৩৭ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ কার্লিং শট নেন বারকোলা। তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৪৩ মিনিটে স্পেনকে বড় বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক উনাই সিমন। বল পেয়ে দ্রুতগতিতে গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পরিস্থিতি বুঝে এগিয়ে এসে স্লাইড দিয়ে বলটি সরিয়ে দেন সিমন। তার দুর্দান্ত টাইমিংয়ে গোলের সুযোগ নষ্ট হয় ফ্রান্সের।

এরপর আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ফলে ওইয়ারসাবালের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরতে পারে কি-না দিদিয়ের দেশমের ফ্রান্স।

এসজি/

ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৩০ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০১:৩১ এএম
ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে নিয়েছেন মিকেল ওইয়ারসাবাল। বক্সের ভেতর লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে গেল লা রোজারা। 

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের সপ্তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দারুণ গতিতে এগিয়ে যান ব্র্যাডলি বারকোলা। তবে শেষ পর্যন্ত তা কর্নারের বিনিময়ে প্রতিহত করেন পাউ কুবারসি। পরে অবশ্য কর্নার থেকে কোনো সুবিধা করতে পারেনি ফ্রান্স।

ম্যাচের নবম মিনিটে ডান দিকে বক্সের কোণায় দানি ওলমো ফাউলের শিকার হওয়ায় ফ্রি-কিক পায় স্পেন। কিন্তু আলেক্স বায়েনার শটটি ফ্রান্সের রক্ষণপ্রাচীরে আটকে যায়। তাতে দারুণ সুযোগ হাতছাড়া হয় স্পেনের।    

তবে ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি পায় স্পেন। বক্সের ভেতরে ইয়ামালকে ফাউল করেন দিনিয়ে। তাতে সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট-কিকে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। তার বাঁ পায়ের শটটি বাঁ দিক দিয়ে জাল জড়ায়। ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ ঠিক দিকে ঝাঁপিয়ে পড়লেও বল ঠেকাতে পারেননি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।  

এসজি/

সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৫৫ এএম
সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার বিশ্বকাপের উত্তাপ এখন শেষ মুহূর্তে। শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল। আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে প্রথম সেমিফাইনালে ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। এরপর আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি হবে বুধবার (১৫ জুলাই) রাতে। 

বিশ্বকাপে শৃঙ্খলাবিধিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। যাতে করে নকআউট ম্যাচে কমসংখ্যক খেলোয়াড় নিষেধাজ্ঞায় পড়েন।

নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল শেষে আগের সব হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হয়েছে। ফলে টুর্নামেন্টের আগের কোনো ম্যাচে হলুদ কার্ড দেখা কোনো খেলোয়াড় সেমিফাইনালে আরেকটি হলুদ কার্ড পেলেও সেটির কারণে ফাইনাল থেকে নিষিদ্ধ হবেন না।

এর আগে, গ্রুপপর্ব শেষ হওয়ার পরও হলুদ কার্ডের হিসাব একবার মুছে দেওয়া হয়েছিল। ফলে একজন খেলোয়াড় পুরো টুর্নামেন্টে তিনটি ভিন্ন পর্যায়ে তিনটি হলুদ কার্ড দেখেও স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হবেন না।

তবে সেমিফাইনালে যদি কোনো খেলোয়াড় ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পান, অথবা সরাসরি লাল কার্ড দেখেন, তাহলে তার দল ফাইনালে উঠলেও তিনি শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না।

অর্থাৎ, সেমিফাইনালে একটি হলুদ কার্ড দেখলেও ফাইনালে খেলতে পারবেন ওই খেলোয়াড়। তবে দ্বিতীয় হলুদ থেকে লাল কার্ড বা সরাসরি লাল কার্ড দেখলে ফাইনালে নিষিদ্ধ থাকবেন সংশ্লিষ্ট খেলোয়াড়।

এসজি/

ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:১৯ এএম
ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে ফ্রান্সের একাদশে দুটি পরিবর্তন এনেছেন কোচ দিদিয়ের দেশম। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন দেজিরে দুয়ে। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্র্যাডলি বারকোলা। আর ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি অরিলিয়াঁ চুয়ামেনি। তিনি ফেরায় বাদ পড়েছেন মানু কোনো।

অন্যদিকে, বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলা একাদশ নিয়েই মাঠে নামছে স্পেন। এই ম্যাচেও বেঞ্চে থাকবেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, অরিলিয়াঁ চুয়ামেনি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

স্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি (অধিনায়ক), ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

এসজি/

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০৩ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:০৫ এএম
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার বিশ্বকাপের উত্তাপ এখন চূড়ান্ত পর্যায়ে। স্বপ্নের ফাইনালে জায়গা করে নিতে আজ মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। একদিকে কিলিয়ান এমবাপ্পের অভিজ্ঞতা, অন্যদিকে লামিনে ইয়ামালের দুরন্ত তারুণ্য। দুই প্রজন্মের দুই বিস্ময়ের লড়াইয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় রাতের।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সের চেয়ে এগিয়ে রয়েছে স্পেন। দুই দল ৩৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেনের জয় ১৮ ম্যাচে, ফ্রান্স জিতেছে ১৩টি। বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে একবারের দেখায় জয় পেয়েছে ফ্রান্স। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনকে ৩-১ গোলে হারায় তারা।

ফ্রান্স-স্পেন ম্যাচটি রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি ছাড়াও টি-স্পোর্টস ও সময় টেলিভিশনে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া যারা মোবাইলে খেলা দেখতে চান তারা মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 

এর বাইরে ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

এসজি/