ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত ইবির প্রধান ফটকে জুলাইয়ের স্মৃতি যা আছে তাই থাকবে: ইবি ভিসি সাতকানিয়ায় সুপারি গাছ থেকে অজগর ও ঘর থেকে গোখরা সাপ উদ্ধার এআইয়ের প্রভাবে বাড়ল মাইক্রোসফটের কার্বন নিঃসরণ

ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠার পাশাপাশি আরেকটি কীর্তি গড়েছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ডে এখন ইতালির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে লা রোজারা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। এতে তারা এখন পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে।

স্পেনের হয়ে সেমিফাইনালে গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবার বিশ্বকাপের শিরোপা জিতে নিজেদের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যোগ করতে চায়। এর আগে ২০০৮ সালে ইউরো ও ২০১০ সালে বিশ্বকাপ জিতে একই সময়ে দুটি বড় শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছিল তারা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড
ইতালি — ৩৭ ম্যাচ (২০১৮–২০২১)
স্পেন — ৩৭ ম্যাচ (২০২৩–বর্তমান)
আর্জেন্টিনা — ৩৬ ম্যাচ (২০১৯–২০২২)
আলজেরিয়া — ৩৫ ম্যাচ (২০১৮–২০২১)
স্পেন — ৩৫ ম্যাচ (২০০৭–২০০৯)
ব্রাজিল — ৩৫ ম্যাচ (১৯৯৩–১৯৯৬)
মরক্কো — ৩৪ ম্যাচ (২০২৫–২০২৬)

৩৭ ম্যাচের অপরাজিত যাত্রায় স্পেন এখন ইতালিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। ফাইনালে জয় পেলে শুধু বিশ্বকাপই নয়, এককভাবে এই রেকর্ডও নিজেদের করে নিতে পারবে তারা।

এসজি/

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন?

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৬ এএম
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন?
ছবি: সংগৃহীত

প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করে লা রোজারা।

এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠা। এর আগে, তারা ২০১০ সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল। 

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ এএম
লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার বিতর্কিত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দলের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছিল বলে জানিয়েছেন ফোলারিন বালোগুন। একইসঙ্গে এ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড বলেন, গ্রুপপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখে তিনি পুরোপুরি বিস্মিত হয়েছিলেন।

ওই ম্যাচে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ের ওপর পা পড়ায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এ প্রসঙ্গে বালোগুন বলেন, ‘যখন কোনো কিছু ইচ্ছাকৃত নয়, তখন সেটি কখনোই লাল কার্ড হওয়া উচিত নয়।

তবে শেষ ষোলোর ম্যাচের আগে এ ঘটনায় বড় সিদ্ধান্ত নেয় ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে খেলার সুযোগ পান তিনি।

এর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

তবে বিতর্কের মধ্যেই মাঠে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি। শুরুর একাদশে থাকলেও ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি বালোগুন।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতি ছিল। আমাদের যতটা চাপ নেওয়ার দরকার ছিল, তার চেয়ে অনেক বেশি চাপ তৈরি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘প্রথম প্রতিক্রিয়ায় অবশ্যই দলে ফিরতে পেরে আমি খুশি ছিলাম। কিন্তু পরে বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে বুঝতে পারি, এটি বড় ধরনের বিতর্কের জন্ম দেবে।’

সতীর্থদের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন বালোগুন। তার ভাষায়, ‘সতীর্থদের মধ্যেও কিছুটা স্নায়ুচাপ দেখতে পাচ্ছিলাম। কারণ এমন ঘটনা খুবই ব্যতিক্রম।’

তিনি যোগ করেন, ‘ম্যাচ যত ঘনিয়ে এসেছে, ততই নিজের খেলায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু বাইরে এত আলোচনা-সমালোচনা চলছিল যে সেগুলো এড়িয়ে যাওয়া সত্যিই কঠিন ছিল।’

এসজি/

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৩ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৩:০৯ এএম
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোজারা। আর শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্সকে বিদায় নিতে হয় সেমিফাইনাল থেকেই।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় দুই দলের সেমিফাইনাল ম্যাচ।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা স্পেন ২২ মিনিটে এগিয়ে যায়। বক্সের ভেতরে লামিনে ইয়ামাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন। স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করেন মিকেল ওইয়ারসাবাল। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ সঠিক দিকে ঝাঁপ দিলেও বল ঠেকাতে পারেননি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আরও আক্রমণ চালায় স্পেন। ৫৮ মিনিটে সেই চেষ্টা সফল হয়। দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো।

টটেনহ্যামের এই ফুলব্যাক নিজেই গোলের সুযোগ তৈরি করেন। দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু করে বল নিয়ে ফ্রান্সের বক্সে ঢুকে পড়েন পোরো। এরপর ঠান্ডা মাথায় মাইনিয়ঁকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

এরপর ফ্রান্সের জালে বল পাঠিয়েছিলেন লামিনে ইয়ামাল। তবে অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন।

ম্যাচের ৮১ মিনিটে ব্যবধান কমানোর দারুণ সুযোগ পায় ফ্রান্স। তবে গোলরক্ষক উনাই সিমন এগিয়ে এসে প্রথমে আক্রমণ ঠেকিয়ে দেন। পরে বল পেয়ে শট নেন দেজিরে দুয়ে। তখন পেছাতে পেছাতে বক্সে ফিরছিলেন সিমন। কিন্তু দ্রুত নিজেকে সামলে দুর্দান্তভাবে সেই শটও রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক।

৮৮ মিনিটে বক্সের কাছাকাছি দুয়েকে ফাউল করেন ইয়ামাল। ফ্রি-কিক থেকে সরাসরি শট নেন কিলিয়ান এমবাপ্পে। তবে তার প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। এরপর বক্সের ভেতর ফ্রান্সের আরও একটি সুযোগ নষ্ট করেন কুকুরেয়া।

যোগ করা সময়ে (৯০+৫ মিনিট) বক্সের ভেতর ঢুকে বাঁ পায়ে শট নেন উসমান দেম্বেলে। তবে সহজেই তা ধরে ফেলেন সিমন। পরে দেম্বেলের আরেকটি প্রচেষ্টাও ঠেকিয়ে দেন তিনি। যোগ করা সময়ের শেষ দিকে এমবাপ্পের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে ফ্রান্সের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে যায় স্পেন। অন্যদিকে সেমিফাইনালেই শেষ হলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ যাত্রা।

এসজি/

ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৩১ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ এএম
ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া ফ্রান্স আরও বিপদে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে। ম্যাচের ৫৮ মিনিটে দারুণ এক গোল করে স্পেনের ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তাতে স্কোরলাইন হয় ২-০।   

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তাতে শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোজারা।

বিরতি থেকে ফিরে বল দখলে রেখে ব্যবধান বাড়াতে আক্রমণ চালায় স্পেন। তবে বক্সের প্রান্ত থেকে মিকেল ওইয়ারসাবালের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়। 

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ৫৮ মিনিটে। দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। টটেনহ্যামের এই ফুলব্যাক নিজেই গোলের সুযোগ তৈরি করেন। দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু করে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন পোরো। এরপর ঠাণ্ডা মাথায় ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-০।

এর কিছুক্ষণ পর ফ্রান্সের জালে বল জড়ান লামিনে ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

এসজি/ 

ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০২:০২ এএম
ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোজারা।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় দুই দলের গুরুত্বপূর্ণ লড়াই।

ম্যাচের শুরুতেই আক্রমণে যাওয়ার চেষ্টা করে ফ্রান্স। সপ্তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান ব্র্যাডলি বারকোলা। তবে তার ক্রস শেষ পর্যন্ত প্রতিহত করেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। ফলে কর্নার পেলেও সেটি থেকে কোনো সুবিধা আদায় করতে পারেনি লে ব্লুরা।

নবম মিনিটে সুযোগ তৈরি হয় স্পেনের সামনে। ডান প্রান্তে বক্সের কোণায় দানি ওলমো ফাউলের শিকার হলে ফ্রি-কিক পায় তারা। তবে আলেক্স বায়েনার নেওয়া শটটি ফ্রান্সের রক্ষণপ্রাচীরে আটকে যায়।

এরপর ম্যাচের ২০ মিনিটে আসে গুরুত্বপূর্ণ মুহূর্ত। বক্সের ভেতরে লামিন ইয়ামালকে ফাউল করেন দিনিয়ে। রেফারি ইভান বার্টন সরাসরি পেনাল্টির নির্দেশ দেন।

স্পট-কিক থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ সঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু ওইয়ারসাবালের শট ঠেকাতে পারেননি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর আক্রমণে মরিয়া হয়ে উঠে ফ্রান্স। ম্যাচের ৩৭ মিনিটে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে বক্সের বাইরে থেকে ডান পায়ের দারুণ কার্লিং শট নেন বারকোলা। তবে তার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৪৩ মিনিটে স্পেনকে বড় বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক উনাই সিমন। বল পেয়ে দ্রুতগতিতে গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পরিস্থিতি বুঝে এগিয়ে এসে স্লাইড দিয়ে বলটি সরিয়ে দেন সিমন। তার দুর্দান্ত টাইমিংয়ে গোলের সুযোগ নষ্ট হয় ফ্রান্সের।

এরপর আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। ফলে ওইয়ারসাবালের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন।

এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরতে পারে কি-না দিদিয়ের দেশমের ফ্রান্স।

এসজি/