ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ক্রিয়াভেঞ্চার ৪.০ এর গ্র্যান্ড ফিনালে: চ্যাম্পিয়ন ‘স্টার্টআপ গ্রিড’ এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার মার্কিন চুক্তি থেকে বের হয়ে গেল ইরান, হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, ব্যাখ্যা দিলেন জয়সওয়াল পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ট্রাম্প-জাইদি বৈঠক: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একটি বাগানের বদলে জান্নাতের বাগান শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’র প্রতিবাদে শিক্ষার্থীদের ‘ব্রয়লার চিকেন পার্টি’ নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি? চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ ইরানে হামলার আশঙ্কায় ধর্মীয় স্থাপনায় সরিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্র ম্যারাডোনার স্মৃতিতে অনুপ্রাণিত আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ২ এলজি উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আজ দুপুরে ছায়াহীন থাকবে পবিত্র কাবা শরিফ জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ের দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা
খবরের কাগজ

নরসিংদীর মাধবদীতে নিষ্পাপ এক শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় অভিযুক্ত চাচি লতাসহ তিনজনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় থানা পুশিল বাদী হয়ে মামলা করেন। 

বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।
বিস্তারিত আসছে...

শাহিন/খাদিজা রুমি/

নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিকৃত ছবি তৈরির অভিযোগে পারভেজ (১৫) নামের এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পারভেজ উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা ও মহিপুর এসএম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, এআই ব্যবহার করে নাচোল থানার ওসির কক্ষে বসে এক যুবক টেবিলের ওপর দুই পা তুলে দিয়েছেন। আর তার দুইপাশে দাঁড়িয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে হাত জোড় করে মিনতি করছেন।

এই ছবিটি ১৩ জুলাই ‘চাঁপাইয়ের ছেলে’ নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এরপর থেকেই সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ খবরের কাগজকে বলেন, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এআই দ্বারা এ ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আসাদুল্লাহ/খাদিজার রুমি/

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনার কবলে পড়ে এক শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকা সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. কাসিম (৫০)। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের গলাছিপা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন জানান, কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে কাঁঠালবোঝাই ট্রাকটি আসছিল। পথিমধ্যে উত্তর লম্বরী এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ট্রাকে থাকা মো. কাসিম গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা প্রায় ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল, ভারী পণ্যবাহী ট্রাকের চাপ এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস পরীক্ষা জোরদার, চালকদের সতর্কতা বৃদ্ধি এবং সড়কে নিয়মিত নজরদারি নিশ্চিত করার দাবি জানান।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, মেরিন ড্রাইভ সড়কে একটি কাঁঠালবোঝাই চলন্ত ট্রাকের টায়ার ফেটে দুর্ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে তার মৃত্যু হয়।

মো. শাহীন/অন্তরা/

নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম
নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা
খবরের কাগজ

নরসিংদীর মাধবদীতে নিষ্পাপ এক শিশুর পা ভেঙে দেওয়ার ভাইরাল ভিডিওর ঘটনায় অভিযুক্ত চাচি লতাসহ তিনজনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় থানা পুশিল বাদী হয়ে মামলা করেন। 

বুধবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।
বিস্তারিত আসছে...

শাহিন/খাদিজা রুমি/

চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এলাকার জনপ্রিয় রেস্তোরাঁ সাদিয়াস কিচেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সিএমপির একটি টিম অংশ নেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। সেখানে পচা ডিম, ইঁদুর, তেলাপোকা, মশা ও মাছির উপস্থিতি, ফ্রিজারে উচ্ছিষ্টাংশসহ মুরগি সংরক্ষণ, খাদ্য প্রক্রিয়াকরণ স্থানের মধ্যেই মুরগির খামার, খোলা ড্রেনেজ এবং মাংসের সঙ্গে খোলা অবস্থায় দই সংরক্ষণের মতো নানা অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ নিবন্ধন নিয়ে খাদ্য উৎপাদনেরও প্রমাণ মেলে। অপরাধে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

ইতেখারুল ইসলাম/খাদিজা রুমি/

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:১১ এএম
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
ছবি: খবরের কাগজ

খুলনা মহানগরীতে গভীর রাতে কর্মরত সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত ওই দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। ঘটনার সময় এখানে ছয়জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয়। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর জানা নেই। কী কারণে এখানে গুলির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় বুধবার খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি আহ্বান করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

মাকসুদ রহমান/খাদিজা রুমি/