ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ

বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য
বরগুনায়  বৃত্তি পাওয়া  তিন বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা

বরগুনায় একই ছাদের নিচে বেড়ে ওঠা, একসঙ্গে স্কুলে যাওয়া তিন বোন- অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষার যৌথ লালিত স্বপ্ন ধরা দিয়েছে বাস্তবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্তরের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে একই সঙ্গে তিন বোনই পেয়েছে ‘ট্যালেন্টপুল’ বৃত্তি।

খোঁজ নিয়ে জানা যায়, তিন বোনের বাড়ি সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ মনসাতলী গ্রামে। মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর।

স্থানীয়রা বলছেন, বরগুনার ইতিহাসে এই প্রথম একই পরিবারের তিন বোন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে এটি শুধু  ফলাফলের গল্প হিসেবেই নয় বরং এটি অধ্যবসায়, পারিবারিক মূল্যবোধ এবং সুশিক্ষার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে।

পরিবারের সদস্যরা জানান, শিক্ষক পরিবারে বেড়ে উঠলেও তাদের কাছে ভালো ফলাফলের চেয়েও বড় বিষয় নিয়মিত শেখা, ভালো মানুষ হয়ে ওঠা। তারা পরীক্ষাকে কখনো ভয় হিসাবে নয়, শেখার একটি ধাপ হিসেবে দেখেছে।

প্রতিদিন নির্দিষ্ট সময়ে বই পড়ার অভ্যাস, সময়মতো বিশ্রাম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এসবই ছিল তাদের বেড়ে ওঠার অংশ।

বরগুনা আত্মোন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম বলেন, একই পরিবারের তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা। এটি বরগুনার জন্য যেমন গর্বের তেমনি একই সঙ্গে দেশের অন্য পরিবারগুলোর জন্যও অনুপ্রেরণার উদাহরণ।

শুধু পাঠ্যবই নয়, সংস্কৃতিচর্চাতেও সমান মনোযোগী এই তিন বোন। তারা বরগুনা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের শিক্ষার্থী। শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষক ও ক্যালিক্স একাডেমির সহকারী শিক্ষক ইফরাত জাহান ইমা বলেন, ওদের মধ্যে ভদ্রতা, শৃঙ্খলা ও শেখার আগ্রহ সবসময় চোখে পড়ে। নাট্যচর্চা তাদের আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বরগুনা সায়েন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের (সেইফ) সভাপতি এহসান আহমেদ নোমান বলেন, পারিবারিক যত্নের পাশাপাশি বিদ্যালয়ের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টা একসঙ্গে থাকলে অসাধারণ সাফল্য অর্জন সম্ভব। এই অর্জন আমাদের এমনটাই দেখিয়ে দিয়েছে।

তিন কৃতী শিক্ষার্থীর মা কাজল রানী জানান, অঙ্কিতা ও অনুষ্কার স্বপ্ন প্রকৌশলী হওয়া। আর অন্বেষা চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

তিনি বলেন, আমি কখনো ওদের শুধু নম্বরের জন্য পড়তে বলিনি। চেয়েছি ওরা ভালো মানুষ হোক। নিয়মিত পড়ুক এবং নিজের স্বপ্নকে ভালোবাসুক। ঈশ্বরের কৃপায় আজ ওরা এই অর্জন করেছে। একজন মা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না।

মহিউদ্দিন অপু/খাদিজা রুমি/ 

বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন
ছবি: খবরের কাগজ

ঐতিহাসিক জুলাই শহিদ দিবস উপলক্ষে বেনাপোলে শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে শহিদ আব্দুল্লার বাড়িতে যান এবং সেখানে তার জিয়ারত করেন ও দোয়া করেন। এ সময় তারা আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন। 

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার বংশালে পুলিশের গুলিতে নিহত হন রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। একই দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে শত শত সাধারণ মানুষ এবং শিক্ষার্থী নিহত হন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান আব্দুল্লাহ। রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন আবদুল্লাহ। আবদুল্লাহ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছোট ছেলে। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন।

জুলাই শহিদদের আত্মত্যাগ স্মরণ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন হিসেবে ঐতিহাসিক জুলাই শহিদ দিবস ঘোষণা করা হয়। গত বছর থেকে ১৬ জুলাই ‘ঐতিহাসিক জুলাই শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

নজরুল ইসলাম/অন্তরা/

কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন
কুমিল্লায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। ছবি: খবরের কাগজ

কুমিল্লায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা সিটি করপোরেশন, বিএনপি, জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

বুধবার (১৬ জুলাই) সকালে কুমিল্লা টাউনহল মাঠে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ গণ-অভুত্থ্যানে প্রাণ হারানো শহিদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, মহানগর জামায়াতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক আবু রায়হানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, 'জুলাই শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাষ্ট্র, সমাজ এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

জহির শান্ত/তামান্না রুপা/

নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালের পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও তিনটি শিশু। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চাঁন্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও মেয়ে জান্নাত (৮)। সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে বড়কান্দা গ্রামে বাড়ির পাশে খালের পানিতে কয়েকটি শিশু গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে খাল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আমেনা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

শাওন শাহিন/খাদিজা রুমি/

লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন
লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহিদ পরিবারের সদস্যদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।

এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রফিকুল ইসলাম/তামান্না রুপা/

মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য প্রদানকারী (সোর্স) মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) রাতে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের ভূঁইয়া বাড়ি এলাকা থেকে মাদককারবারিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে  তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ অভিযানে শাওনের ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল চাঁদপুর শহরের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অভিযানের আগেই তিনি পালিয়ে যাওয়ায় তথ্য ফাঁসের সন্দেহ তৈরি হয়। পরে তদন্তে ডিএনসির নজর যায় নিয়মিত তথ্যদাতা শাওনের দিকে।

সংস্থাটি জানায়, শাওনের মোবাইলের কল লিস্ট বিশ্লেষণ করে ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে শাওনকে জিজ্ঞাসাবাদ করা হলে, তার স্ত্রী অভিযানের তথ্য সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের তথ্য প্রদানকারীর কারণে আমাদের মাদকবিরোধী অভিযান ব্যাহত হয় এবং দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন অভিযোগ স্বীকার করেছেন। তার মোবাইল থেকে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

ফয়েজ আহমেদ/থিওটোনিয়াস/