ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ক্রিয়াভেঞ্চার ৪.০ এর গ্র্যান্ড ফিনালে: চ্যাম্পিয়ন ‘স্টার্টআপ গ্রিড’ এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার মার্কিন চুক্তি থেকে বের হয়ে গেল ইরান, হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, ব্যাখ্যা দিলেন জয়সওয়াল পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ট্রাম্প-জাইদি বৈঠক: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একটি বাগানের বদলে জান্নাতের বাগান শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’র প্রতিবাদে শিক্ষার্থীদের ‘ব্রয়লার চিকেন পার্টি’ নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি? চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ ইরানে হামলার আশঙ্কায় ধর্মীয় স্থাপনায় সরিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্র ম্যারাডোনার স্মৃতিতে অনুপ্রাণিত আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ২ এলজি উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আজ দুপুরে ছায়াহীন থাকবে পবিত্র কাবা শরিফ জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ের দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ
ছবি: এআই

সরকারি কাজের দায়িত্ব বণ্টন ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর করতে কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর তৃতীয় তফসিল (কার্যবণ্টন) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর ৩ নম্বর বিধি অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব ও কার্যাবলি নির্ধারিত রয়েছে।

একই সঙ্গে বিধিমালার দ্বিতীয় তফসিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সরকারি কার্যাবলির দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, কোনো বিষয়ে দায়িত্ব নির্ধারণ নিয়ে মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে মতপার্থক্য বা সমন্বয়ের প্রয়োজন হলে বিষয়টি নিষ্পত্তির জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠাতে হবে।

পাশাপাশি, ১০ নম্বর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ এবং ১১ নম্বর বিধি অনুযায়ী বিধিমালা সংশোধনের প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ দায়িত্ব ও কার্যাবলি পর্যালোচনা করে তৃতীয় তফসিল (কার্যবণ্টন) হালনাগাদের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যমান ও প্রস্তাবিত কার্যবণ্টনের একটি তুলনামূলক বিবরণী প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা এ-সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্রের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনাটি সব সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। সূত্র: বাসস

অমিয়/

এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা
ছবি: খবরের কাগজ

চলতি জুলাই মাসে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুন মাসে বৃষ্টি কম হলেও জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আবহাওয়াবিদরা বলছেন, একটি লঘুচাপের ধকল সামলানোর আগেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মাসের ৫ জুলাই সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। প্রথমে চট্টগ্রাম অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হলেও পরে তা সিলেটসহ প্রায় সারাদেশে ছড়িয়ে পড়ে। আর প্রবল বর্ষণে অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমলেও ১৭ তারিখ থেকে আবারও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও বজ্রপাতের পরিমাণ কমবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সংবাদমাধ্যমকে বলেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাত কমে আসবে, এর পর স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে। 

বৃষ্টি হওয়ার সময়টুকু ছাড়া বাকি দিনগুলোতে থাকবে ভ্যাপসা গরম। বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণেই গরম বেশি অনুভূত হচ্ছে, বলছে আবহাওয়া অফিস।

অন্তরা/

কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ
ছবি: এআই

সরকারি কাজের দায়িত্ব বণ্টন ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় আরও কার্যকর করতে কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর তৃতীয় তফসিল (কার্যবণ্টন) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখার উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর ৩ নম্বর বিধি অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব ও কার্যাবলি নির্ধারিত রয়েছে।

একই সঙ্গে বিধিমালার দ্বিতীয় তফসিলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সরকারি কার্যাবলির দায়িত্ব বণ্টনের বিষয়গুলো উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, কোনো বিষয়ে দায়িত্ব নির্ধারণ নিয়ে মন্ত্রণালয় বা বিভাগের মধ্যে মতপার্থক্য বা সমন্বয়ের প্রয়োজন হলে বিষয়টি নিষ্পত্তির জন্য মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে পাঠাতে হবে।

পাশাপাশি, ১০ নম্বর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষমতা অর্পণ এবং ১১ নম্বর বিধি অনুযায়ী বিধিমালা সংশোধনের প্রয়োজন হলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

পরিপত্রে সব মন্ত্রণালয় ও বিভাগকে নিজ নিজ দায়িত্ব ও কার্যাবলি পর্যালোচনা করে তৃতীয় তফসিল (কার্যবণ্টন) হালনাগাদের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যমান ও প্রস্তাবিত কার্যবণ্টনের একটি তুলনামূলক বিবরণী প্রস্তুতেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর জারি করা এ-সংক্রান্ত পূর্ববর্তী পরিপত্রের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্দেশনাটি সব সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। সূত্র: বাসস

অমিয়/

মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে বেড়িবাঁধ এলাকায় চাচার সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় দুই শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে এই ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলো- মোহাম্মদ তাহসিন (১০) ও মোহাম্মদ ওয়াজিদ (১১) ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা চাচা মোহাম্মদ সাগর বলেন, সকালের দিকে আমার ভাতিজা তাসিন ও চাচাতো ভাই ওয়াজেদকে মোটরসাইকেল করে আজিমপুরের স্কুলে নিয়ে আসার পথে বেড়িবাঁধে মাহাতাব পাম্পের সামনে আমার মোটরসাইকেলে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আমরা তিনজনই রাস্তায় পড়ে যাই। আমার সামান্য আঘাত লাগলেও ওদের আঘাত গুরুতর। পরে দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। 

আহত তাহসিনের বাসা কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকার। তার বাবার নাম ওমর ফারুক। ওয়াজিদের বাসা একই এলাকায়। তার বাবার নাম সিরাজুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ট্রাকটি আটক করেছে কামরাঙ্গীরচর থানার পুলিশ।

আজিজুল/অমিয়/

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানের আলু বাজারে আরমান সেলুনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সামশেদ (৩০), মোহাম্মদ ফারুক (৩৫), রিনকো(৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), রনি (৩৬), জসিম (৪০), আরমান (৩৭), রফিক (২৫) ও সাকিব (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গুলিস্তান আলু বাজার এলাকা থেকে একটি সেলুনে এসি বিস্ফোরণ দগ্ধ হয়ে ১০ জন এসেছেন। এর মধ্যে সামসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের ৯ জনকে ভর্তি করা হয়েছে। সাকিব কম দগ্ধ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজিজুল/অমিয়/

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: খবরের কাগজ

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্তরা/