ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আজ দুপুরে ছায়াহীন থাকবে পবিত্র কাবা শরিফ জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ে দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি চাঁদপুরে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান স্ত্রী চলে যাওয়ায় হতাশা! সন্তানসহ বিষপানে আত্মহত্যার চেষ্টা দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ লক্ষ্মীপুরে দাদাকে গুলি করে হত্যাচেষ্টার আসামি নাতি গ্রেপ্তার ১৫ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি ফতুল্লায় গ্যাস পাইপ থেকে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ ঈশ্বরদীতে চতুর্থ শ্রেণির শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার এয়ারএশিয়ার মূল দর্শনই হচ্ছে সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করা ধোনির কানে থাকা এই ছোট্ট যন্ত্রের কাজ কী? ফাঁস হলো আসল রহস্য জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকট জিআই সনদ পাচ্ছে আরও ৪ পণ্য ট্রাম্পকে হত্যার হুমকি আইআরজিসি কমান্ডারের অতিবৃষ্টিতে দাম বেড়েছে সবজি, মাছ ও মাংসের আল-আকসা মসজিদের সব ফটক বন্ধ করল ইসরায়েল সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, পরিসংখ্যান ও সম্ভাবনার লড়াই ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে তথ্যপ্রমাণের অপেক্ষায় দুদক কৃচ্ছ্রসাধনে সরকারের নানা পদক্ষেপ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়: অনিয়মই যেখানে নিয়ম ফুটবলের সীমানা ছাপানো এক লড়াই এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫ জনকে স্প্যানিশ সিম্ফনিতে ম্লান বাস্তিল দুর্গ

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: খবরের কাগজ

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্তরা/

গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৮ এএম
গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
ফাইল ফটো

রাজধানীর গুলিস্তানের আলু বাজারে আরমান সেলুনে এয়ার কন্ডিশনার বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সামশেদ (৩০), মোহাম্মদ ফারুক (৩৫), রিনকো(৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), রনি (৩৬), জসিম (৪০), আরমান (৩৭), রফিক (২৫) ও সাকিব (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, গুলিস্তান আলু বাজার এলাকা থেকে একটি সেলুনে এসি বিস্ফোরণ দগ্ধ হয়ে ১০ জন এসেছেন। এর মধ্যে সামসেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও শাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের ৯ জনকে ভর্তি করা হয়েছে। সাকিব কম দগ্ধ হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আজিজুল/অমিয়/

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ছবি: খবরের কাগজ

দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্তরা/

ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে তথ্যপ্রমাণের অপেক্ষায় দুদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
ব্যবসায়ী শওকতের বিরুদ্ধে তথ্যপ্রমাণের অপেক্ষায় দুদক
ব্যবসায়ী শওকত আলী চৌধুরী। ছবি: সংগৃৃৃৃৃহীত

চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে শেল কোম্পানির মাধ্যমে আট হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানকারী কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ইতোমধ্যে কিছু তথ্য হাতে পেলেও প্রয়োজনীয় প্রমাণের অপেক্ষায় আছেন। এ জন্য তথ্য-উপাত্ত চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠিও পাঠিয়েছেন তারা।

সবশেষ গত ১ জুলাই প্রয়োজনীয় নথিপত্র চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের টিম। চিঠিতে ১০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর তাগিদ দেওয়া হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা ধারণা করছেন, ১০ জুলাই শুক্রবার হওয়ায় এবং পরবর্তী কয়েকদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে তথ্য সরবরাহে বিলম্ব হচ্ছে। এর পরও তথ্য না পেলে চলতি সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে আগামী সপ্তাহে আরেকটি তাগিদপত্র পাঠানো হবে। 

এ ব্যাপারে দুদকের মুখপাত্র ও উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘অনুসন্ধানকারী কর্মকর্তারা আইনানুগভাবে তথ্য সংগ্রহ করছেন। তারা অনুসন্ধান শেষে কমিশনে প্রতিবেদন জমা দিলে অভিযোগের সত্যাসত্য সম্পর্কে জানা যাবে।’  

একই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এর আগে গত বছরের ১৫ নভেম্বর শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সব ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র, টিআইএনের তথ্য ও পাসপোর্টের কপি এবং চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আরেক চিঠিতে আর্থিক লেনদেনের বিবরণী চেয়ে ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি দেন অনুসন্ধান টিমের প্রধান মুস্তাফিজুর রহমান। 

সূত্র জানায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বারীন, মেয়ে জারা নামরীন, ছেলে জারান আলী চৌধুরী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অন্তত ২৮টি ব্যাংকে ১৮৭টি অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শওকত আলীর নামে ১৪টি, তাসমিয়া আম্বারীনের নামে ১৫টি, জারা নামরীনের ৯টি, জারান আলীর ৩টি এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৪৬টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

গত বছরের ১৫ জুলাই পর্যন্ত এসব অ্যাকাউন্টে ৮ হাজার ৪০৭ কোটি ৯০ লাখ টাকা জমা এবং ৮ হাজার ২৪৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে মোট স্থিতি রয়েছে ১৭৩ কোটি ৫৩ লাখ টাকা। অ্যাকাউন্টগুলোর কেওয়াইসি, লেনদেন বিবরণী ও সহায়ক দলিলাদি বিশ্লেষণ করা হয়েছে। এ ছাড়া ওপেন সোর্স, বিএসইসি, সরকারি বন্ড ও জাতীয় সঞ্চয়পত্র বিভাগ থেকে তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। শওকত আলী চৌধুরী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ পাচার, পাচারের টাকা বিদেশে বিনিয়োগ ও সম্পদ কেনার তথ্য-উপাত্ত সংগ্রহে তৎপরতা চলছে। শওকত আলী চৌধুরী সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে কয়েকটি ফ্ল্যাট কিনেছেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন বলে ইতোমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। তিনি এসব ফ্ল্যাট কেনা ও বিনিয়োগের জন্য ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত একাধিক শেল কোম্পানিকে ব্যবহার করেছেন, যেগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছে। 

এলসির নামে অর্থ পাচার:

অভিযোগ অনুযায়ী, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে তিনটি কোম্পানি থেকে জাহাজ কিনেছে ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান এসএন করপোরেশন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চট্টগ্রাম শাখা ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এসএন করপোরেশনের পক্ষে তিনটি ঋণপত্র (এলসি) স্থাপন করে, যার বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) ছিল রেড রুবি গ্রুপ লিমিটেড, ট্যালেন্ট মাইল লিমিটেড ও কলাম্বিয়া সিস লিমিটেড। এই তিন কোম্পানিই ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে একই ঠিকানা ব্যবহার করে নিবন্ধিত। অথচ কোম্পানিগুলোর কোনোটিরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কোম্পানিগুলোর নিবন্ধনের পর শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যরা তাদের কোম্পানি ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ৮ হাজার ৪০৭ কোটি ৯০ লাখ টাকা লেনদেন করেছেন। 

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত ওই তিনটি কোম্পানির সঙ্গে তিনটি ঋণপত্রের মধ্যে ২০১৫ সালের এলসি নম্বর ২৪৯৪১৫০২০০৩৯-এর মূল্য ছিল ৭৪ দশমিক ৯৬ লাখ ডলার। ২০২০ সালের এলসি নম্বর ২৪৯৪২০০১০০২৫-এর মূল্য ৪ দশমিক ৬৪ লাখ ডলার। ২০২৩ সালের এলসি নম্বর ২৪৯৪২৩০১০০১৩-এর মূল্য ২১ দশমিক ৪১ লাখ ডলার। সব এলসিতেই আমদানিকারক ছিল এসএন করপোরেশন। এসবের সুবিধাভোগী কোম্পানিগুলো ছিল ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত অস্তিত্বহীন ওই তিন কোম্পানি। 

শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএন করপোরেশন ২০১২ সাল থেকে পুরোনো জাহাজ আমদানিসংক্রান্ত ১৪১টি এলসি করেছে। এর অধিকাংশ ভুয়া বলে প্রতীয়মান হয়েছে। শওকত আলী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেন সন্দেহজনক। এর মধ্যে চট্টগ্রামের জুবিলি রোড শাখার ঢাকা ব্যাংক পিএলসিতে ২০০৪ থেকে ২০১৭ পর্যন্ত শওকত আলীর একটি প্লাটিনাম অ্যাকাউন্ট ছিল। এই অ্যাকাউন্টে মোট জমা হয় ৩৯৮ কোটি টাকা, উত্তোলনও করা হয় ৩৯৮ কোটি টাকা। অ্যাকাউন্টটি তার ব্যক্তিগত হলেও কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে এসএন করপোরেশনের ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করা হয়েছে। ব্যাংকটির আগ্রাবাদ শাখায় শওকত আলীর ব্যক্তিগত প্রিমিয়াম সেভিংস হিসাব রয়েছে। এই অ্যাকাউন্ট থেকে ১২৫ বার নগদ টাকা উত্তোলন করেছেন কোম্পানির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় শওকত আলীর মেয়ে জারা নামরীনের ব্যক্তিগত সঞ্চয় অ্যাকাউন্টে ২০১৫ সাল থেকে গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ৩১ কোটি টাকা জমা হয়েছে। একই শাখায় জারা নামরীনের প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট থেকে ৯৮ বার নগদ উত্তোলন করেছেন ব্যাংকটির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। মিডল্যান্ড ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় শওকত আলীর ছেলে জারান আলী চৌধুরীর সুপার সেভার অ্যাকাউন্টের মাধ্যমে এসএন করপোরেশনের বিপুল পরিমাণ টাকা জমা ও শেয়ারবাজারে বিনিয়োগ করা হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির জুবিলি রোড শাখায় এসএন করপোরেশনের সিসি (হাইপো) অ্যাকাউন্ট থেকে নামরীন এন্টারপ্রাইজ ও শিপ ব্রেকিং খাতের অন্যান্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর হয়েছে।

নিড ড্রেসেস প্রাইভেট লিমিটেডের অ্যাকাউন্টে ৫০ কোটি ৪০ লাখ টাকা জমা হয়েছে। সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ শাখায় শওকত আলী চৌধুরীর ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে ৩ কোটি টাকা জমা ও তা মিডওয়ে সিকিউরিটিজে বিনিয়োগ, ১০৬ কোটি টাকা জমা ও পরবর্তী সময়ে এসএন করপোরেশনে পাঠানো হয়েছে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আগ্রাবাদ শাখায় অনুমোদন ছাড়াই এসএন করপোরেশনকে ২৬ কোটি ৯০ লাখ টাকার এলটিআর সুবিধা দেওয়া হয়েছে।

প্রধান কার্যালয়ের অনুমোদনের আগে শাখা কার্যালয় এ ঋণ সুবিধা দেওয়ায় ব্যাংকিং নীতি ও রীতি লঙ্ঘন হয়েছে। 

দুদকের কর্মকর্তারা জানান, শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অর্থ পাচার, সন্দেহজনক লেনদেন, আর্থিক নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে কিছু তথ্য-উপাত্ত এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। এ ছাড়া বিদেশে ফ্ল্যাট ও সম্পদ কেনার বিষয়ে তথ্য সহায়তা চেয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়: অনিয়মই যেখানে নিয়ম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়: অনিয়মই যেখানে নিয়ম
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম চালু করতে পারেনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (চমেবি)। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চরম প্রশাসনিক অরাজকতা ও স্বেচ্ছাচারিতা চলছে বলে অভিযোগ উঠেছে। উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা লঙ্ঘন করে আত্মীয় ও পছন্দের ব্যক্তিদের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ দেওয়া, আর্থিক অনিয়ম, গেস্ট হাউস ভাড়ার নামে অপচয় এবং বিধিবহির্ভূতভাবে লোগো পরিবর্তনের মাধ্যমে হাজারও শিক্ষার্থীর সনদ জটিলতায় ফেলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ফলে অনিয়মই যেন এখানে নিয়মে পরিণত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) চমেবির নানা অনিয়মের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আপত্তি দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্য শিক্ষা দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চমেবি উপাচার্যের আস্থাভাজন হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করার ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারিতা করছেন।  
চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ২০১৬ সালের ১২ মে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক ডা. ইসমাইল খান ২০১৭ সালের ১৪ মে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন। ১৭ সেপ্টেম্বর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ উপাচার্য হন। তবে প্রতিষ্ঠার পর থেকে এখনো মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক কার্যক্রম চালু হয়নি। সাবেক উপার্য অধ্যাপক ডা. ইসমাইল খানও অ্যাকাডেমিক কার্যক্রম চালুর ক্ষেত্রে উদাসীন ছিলেন। ২০২৩ সালে ইউজিসি এক চিঠির মাধ্যমে নির্দেশনা দিলেও অনুষদ চালু, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। তবে নিয়ম ভেঙে অন্যান্য খাতে জনবল নিয়োগ চলছে বলে জানা গেছে। 

বিভিন্ন পদে স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ২২ জনকে নিয়োগ দিয়েছেন বর্তমান উপাচার্য। এ ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চুক্তিভিত্তিক নিয়োগ নীতিমালা-২০২২ অনুসরণ না করায় নিয়মের ব্যত্যয় ও আর্থিক ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছে মঞ্জুরি কমিশন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা পেট্রোলিয়ামের ষষ্ঠ গ্রেডের সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইকরামুল হক খানের সঙ্গে চুক্তি না করেই তৃতীয় গ্রেডে তাকে চু্ক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি উপাচার্যের আত্মীয়, এমন অভিযোগও রয়েছে। ইউজিসির অডিট টিম আসার আগেই নিয়োগের তিন মাস পর তার সঙ্গে চুক্তি করা হয়। চু্ক্তির এক বছর পর অসংগতির বিষয়ে ইউজিসির মৌখিক আপত্তি এলে পত্রিকায় অস্থায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়। নিয়োগের ফলাফল পত্রিকা কিংবা ওয়েবসাইটে প্রকাশ না করে এবং সিন্ডিকেটের অনুমোদন না নিয়ে তাকে ২০২৬ সালের ১ জুন ফের নিয়োগ দেওয়া হয়। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ডা. অজয় দেবকেও একই কায়দায় নিয়োগ দেওয়া হয়। 

শাখা কর্মকর্তা পদে মো. রহিম উল্লাহকে (৩৫) অস্থায়ী নিয়োগ দিয়ে প্রকিউরমেন্ট অফিসার হিসেবে অতিরিক্ত পদায়ন করা হয়। যার সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির কোনো পূর্ব-অভিজ্ঞতা নেই। তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইউজিসির সর্বশেষ অডিট টিম আপত্তি দিয়েছে। চলতি অর্থবছরে তার বেতন-ভাতাদির বাজেট পাস করেনি ইউজিসি।

প্রশাসনিক কর্মকর্তা মো. মইনউদ্দিন জাহেদকেও একই কায়দায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি প্রকাশিত সার্কুলার থাকা অবস্থায় নিয়োগ পরীক্ষা ছাড়াই উপাচার্য তাকে ১ মার্চ নিয়োগ দেন। মহিউদ্দিনের বয়স ৩৫ বছরের বেশি। তবে রহস্যজনক কারণে ইউজিসির প্রতিবেদনে তার নামে কোনো আপত্তি নেই। 

সিন্ডিকেটের অনুমোদন ছাড়া বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা ১১তম সিন্ডিকেট সভায় অনুমোদন হয়। ওই সভায় রেজিস্ট্রার সুলতানা রুমা আলম নিজেই সদস্যসচিব হিসেবে নিজের নিয়োগের সুপারিশ করেন। কলেজ পরিদর্শক হিসেবে বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ময়নাল হোসেনকেও একই কায়দায় নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তমতে পূর্ণাঙ্গ চাকরির সংবিধি প্রণয়ন না করা পর্যন্ত নতুন কর্মকর্তা নিয়োগ করা যাবে না। ওই সিদ্ধান্ত অমান্য করে স্থায়ী নিয়োগের সুপারিশপ্রাপ্ত ডা. ইফতেখার আদনানকে অস্থায়ী সহকারী কলেজ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

শাখা কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০২৫ সালের ৪ আগস্ট। কিন্তু ওই পদে রাজিব মোল্যাকে অস্থায়ী নিয়োগপত্র দেওয়া হয়েছে এক দিন আগে, ৩ আগস্ট। বিশ্ববিদ্যালয় এলাকার সরকারি একটি গোয়েন্দা সংস্থার একজন মাঠ পরিদর্শকের শ্যালক বলে তাকে এই বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। 

কুক্ষিগত আয়-ব্যয় 

বিশ্ববিদ্যালয়ের চারটি ব্যাংক হিসাব রয়েছে। তবে দুটি ব্যাংক হিসাব থেকে বিশ্ববিদ্যালয় আয়-ব্যয় করে থাকে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রমের ফাকাল্টিনুসারে বার্ষিক সব আয় ডিনদের নামে ব্যাংক হিসাবে জমা হলেও প্রকৃত নিয়ন্ত্রক উপাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে ইউজিসি ও অর্থ কমিটি অনুমোদিত জনতা ব্যাংক লিমিটেডের বাইরে গিয়ে নতুন ব্যাংক হিসাব খোলেন। এ বিষয়ে ইউজিসি নির্দেশনা রয়েছে যেন একটি হিসাব থেকে সব আয়-ব্যয় করা হয়। 

কৃচ্ছ্রসাধনের নামে অপচয়

বিশ্ববিদ্যালয়ের ফয়’স লেকস্থ খুলশী রোজ ভ্যালি আবাসিক এলাকার গেস্ট হাউসের ভাড়া ছিল মাসে সর্বসাকুল্যে ৩৬ হাজার টাকা। কিন্তু কৃচ্ছ্রসাধনের নাম দিয়ে উপাচার্য তার নিজ আবাসিক এলাকা খুলশী ১ নম্বর সড়কে তার বাসার পাশেই নতুন গেস্ট হাউস ভাড়া করেন। যার ভাড়া মাসে ৭১ হাজার ২০০ টাকা। ইউজিসির নির্দেশনামতে বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে শিক্ষক-কর্মচারীদের বসবাসের সুযোগ নেই। কিন্তু বর্তমানে ডিনরা সেখানে রাতযাপন করেন। 

বেসরকারি কলেজের সহকারী অধ্যাপক হলেন ডিন

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমকে নার্সিং অনুষদের ডিন করা হয়। পরে তিনি সাদার্ন মেডিকেল কলেজে গিয়ে অধ্যাপক পদে পদোন্নতি পান। তবে বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক থাকাকালেই তিনি ডিন হয়ে যান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদোন্নতি বোর্ডের স্পেশাল সুপারিশ নিয়ে চলতি দায়িত্ব সহযোগী অধ্যাপক হতে সরাসরি অধ্যাপক পদে পদোন্নতি পান। অথচ ডিন হতে হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক হতে হবে। নিজ নিজ অনুষদের শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে সর্বাধিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হয়। 

অ্যাকাডেমিক কাউন্সিল সভা

সিন্ডিকেট সভা ও বার্ষিক অ্যাকাডেমিক ভর্তি নিয়মিত সেশনের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো পরিচালনার আগে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আয়োজনের নিয়ম রয়েছে। এ বিষয়ে উপচার্যের কোনো আগ্রহ নেই। সংশ্লিষ্ট দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো উপাচার্যের সদয় জ্ঞাতার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের প্রস্তাব পাঠালেও এতে আগ্রহ দেখাননি। যখন সিন্ডিকেট সভা অতি জরুরি হয়ে পড়ে, তখন তাড়াহুড়ো করে কোনোভাবে সভা আহ্বান করে অনুমোদন করে নেন। বছরে চারটি সিন্ডিকেট সভা আয়োজনের নিয়ম থাকলেও যোগদানের প্রায় দুই বছরের মধ্যে করেছেন মাত্র তিনটি।

ওয়েবসাইটেও আছে অসংগতি

প্রতিষ্ঠার পর যে ওয়েবসাইট তৈরি করা হয় সেখানে বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার অনুযায়ী সব তথ্য ছিল। কিন্তু বর্তমান উপাচার্য আসার পর সেটি বাদ দিয়ে নতুন করে ওয়েবসাইট তৈরি করেন। যেখানে প্রয়োজনীয় তথ্য নেই। বিশ্ববিদ্যালয়ে নেই কোনো আইটি কর্মকর্তাও। অথচ ইউজিসি থেকে এ বিষয়ে জনবলের অনুমোদন আছে। অনিয়মের মাধ্যমে যেসব কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের নাম, পদবি ও ছবি ওয়েবসাইটে নেই। 

ঢাউস উচ্চশিক্ষায় গবেষণা ও সেমিনার কমিটি

বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে উচ্চশিক্ষায় গবেষণা ও সেমিনার কমিটি হওয়ার কথা ১০ সদস্যের। কিন্তু বর্তমান উপচার্য করেছেন ১৮ সদস্যের কমিটি। এতে নিয়মের ব্যত্যয় হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হচ্ছে।  

পদশূন্য করে জনবল নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন ও এ এম শাহাদাত হোসাইন, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদকে চাকরি থেকে অপসারণ করে ওই সব পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য। চাকরিচ্যুতরা উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত চাকরি পুনর্বহালের নির্দেশ দেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলা পরিচালনার খরচ বহনের অনুমোদন অর্থ কমিটি ও সিন্ডিকেট থেকে নেওয়া হয়নি।
কোনো প্রকার বিভাগীয় অভিযোগ না থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের পুরোনো কর্মচারী অফিস সহায়ক সাহেদুল ইসলাম চৌধুরী ও কম্পিউটার অপারেটর মো. কামরুল হাসানকে চাকরিচ্যুত করা হয়। 

চমেবি উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফের হোয়াটসঅ্যাপ নম্বরে অনিয়মের বিষয়ে জানতে চেয়ে খবরের কাগজ থেকে প্রশ্ন পাঠানো হয়। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। পরে মোবাইলে ফোন করা হলে তিনি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। 

রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলমের মোবাইলে একইভাবে খবরের কাগজের পক্ষ থেকে প্রশ্ন পাঠানোর পর ফোন করা হলে তিনি প্রথমে ছুটিতে থাকার কথা উল্লেখ করে এক সপ্তাহ সময় নেন। সপ্তাহখানেক পর খবরের কাগজকে জানান, ইউজিসি যেসব পর্যবেক্ষণ দিয়েছে তার ব্যাখ্যা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

নিয়োগে অনিয়মের বিষয়ে তিনি বলেন, ইউজিসির অনুমোদিত পদগুলোতে ইউজিসির অনুমোদনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে। রহিম উল্যাহর বিষয়ে তিনি বলেন, তার অভিজ্ঞতা আছে। তার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বিষয়টি ইউজিসিকে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের  অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে তাদের চাকরিকালীন কর্মকাণ্ড পর্যালোচনা করা হচ্ছে এবং পর ইউজিসির পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। 

তার নিজের নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার ডা. সুলতানা রুমা আলম দাবি করেন, তখন তিনি অস্থায়ী নিয়োগপ্রাপ্ত হিসেবে সদস্যসচিব থাকলেও যখন তার বিষয়টি আলোচনায় আসে তখন তিনি সভা থেকে বেরিয়ে যান। তার অনুপস্থিতিতেই সিদ্ধান্ত হয়েছে।

ব্যাংক হিসাব প্রসঙ্গে তিনি বলেন, ইউজিসির পরামর্শমতে ব্যাংক হিসাব কমিয়ে আনা হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। নতুন গেস্ট হাউস নিয়ে খরচ বাড়ানোর বিষয়ে তিনি বলেন,  ইউজিসি নির্ধারিত বাজেটের চেয়েও কম রেটে গেস্ট হাউস ভাড়া নেওয়া হয়েছে। তিনি বলেন, ইউজিসির পরিদর্শন সাপেক্ষে গেস্ট হাউস অনুমোদিত হয়। তাই এখানে ব্যয় বৃদ্ধি হয়নি। 

ডা. মেহেরুন্নেসার ডিন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি সহযোগী অধ্যাপক থাকা অবস্থায় ডিন হয়েছেন। চমেবি গবেষণা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আগের কমিটির অনেকেই নেই। এরপর একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। সম্প্রতি এই কমিটিকে ভেঙে পৃথক দুটি কমিটি করা হয়েছে। যার একটি রিসার্চ এবং অপরটি ইথিকেল রিভিউ কমিটি।

আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ এএম
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে ৪টা ১৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। 

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

আজিজুল/অমিয়/