ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে? ‘এটা শুধু ফুটবল নয়, ইতিহাসেরও লড়াই’ স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন? আর্জেন্টিনা শিবিরে আত্মবিশ্বাসের সুর ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন ‘বিশ্বকাপ জিততে সেরাদেরই হারাতে হবে’ ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গেল স্পেন ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে স্পেন ওইয়ারসাবালের পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন সেমিফাইনালে হলুদ কার্ড দেখলে কি ফাইনাল মিস? যা বলছে ফিফার নিয়ম ফ্রান্স-স্পেনের শুরুর একাদশে আছেন যারা ফ্রান্স-স্পেন সেমিফাইনাল লড়াই অনলাইনে দেখবেন যেভাবে সু চি কি জীবিত—জান্তার কাছে জবাব চায় বিশ্ব দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা নাসরিন দেশজুড়ে বন্যায় ৫৬ জনের মৃত্যু সচল চট্টগ্রাম বন্দর দেশে ১৩ দিনে রেমিট্যান্স এল ১৪২ কোটি ডলার টাইফুন বাভিকে ঘিরে উ. কোরিয়ার সর্বোচ্চ সতর্কতার নির্দেশ বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল পাস শাবিপ্রবির আশরাফুলের জন্য চ্যারিটি রান আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু কেরানীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধান শিক্ষিকার সঙ্গে খুনসুটি, বদলি উপজেলা শিক্ষা কর্মকর্তা ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য, শিশুর পা ভাঙার অভিযোগ অস্বীকার ‘নকল ডিম-চাল ও কেমিক্যালে পাকানো ফল নিয়ে সংসদে উদ্বেগ’ সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত

স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫১ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম
স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা লুকাতে পারেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেছেন, এই পরাজয়ে তার খেলোয়াড়রা বিধ্বস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ইভান বার্টনের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডালাস স্টেডিয়ামে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফ্রান্স।

ম্যাচ শেষে দেশম বলেন, ‘অবশ্যই আমরা খুব হতাশ। খেলোয়াড়রা বিধ্বস্ত, কারণ আমাদের লক্ষ্য ছিল অনেক বড়। তবে বাস্তবতাও মেনে নিতে হবে। আজ প্রযুক্তিগত দিক দিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম। স্পেন পুরো ম্যাচ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।’

তবে পরাজয়ের দায় অন্য কারও ওপর চাপাতে চাননি ফ্রান্স কোচ। তিনি বলেন, ‘প্রথমেই বলব, এটা আমাদের নিজেদেরই দোষ। আমি অন্য কাউকে দোষ দিতে চাই না।’

এরপরও ম্যাচ রেফারি ইভান বার্টনকে নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি তিনি। প্রথমার্ধে লুকা দিনিয়ের ফাউলে লামিন ইয়ামাল পেনাল্টি আদায় করলে স্পেন এগিয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এ প্রসঙ্গে দেশম বলেন, ‘একটি প্রশ্ন করব, তবে এর উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি প্রয়োজনীয় মানের ছিলেন?’

তিনি আরও বলেন, ‘আজ হেরেছি বলেই এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি ছিল। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গেছে।’

তবে ঠিক কোন সিদ্ধান্ত নিয়ে তার আপত্তি ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দেশম।

এসজি/

দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৭ এএম
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
দিদিয়ের দেশম। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের মধ্য দিয়েই শেষ হলো দিদিয়ের দেশম যুগ। দীর্ঘদিন ফ্রান্সের দায়িত্ব সামলানোর পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার বিদায়ের পর এবার ফ্রান্সের দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির আরেক কিংবদন্তি জিনেদিন জিদান।

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় লে ব্লুরা।

দেশমের বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো ফ্রান্সের ফুটবলের এক সফল অধ্যায়। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। এরপর কোচ হিসেবেও লিখেছেন সাফল্যের নতুন ইতিহাস। তার অধীনে ফ্রান্স টানা দুই বিশ্বকাপের ফাইনালে উঠে- ২০১৮ ও ২০২২ সালে। এর মধ্যে ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফরাসিরা।

দেশমের অধীনে ১৮৪ ম্যাচে ১২০টি জয় পেয়েছে ফ্রান্স। ড্র করেছে ৩৫টি এবং হেরেছে ২৯টি ম্যাচ। জয়ের হার ৬৫.২ শতাংশ।

দেশমের বিদায়ের পর ফ্রান্সের ডাগআউটের দায়িত্ব পাচ্ছেন তার সাবেক সতীর্থ জিনেদিন জিদান। ফরাসি গণমাধ্যমের খবর, আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও জিদানই হচ্ছেন ফ্রান্সের নতুন কোচ।

১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক ছিলেন জিদান। পরে ২০০৬ বিশ্বকাপেও ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরে রানার্সআপ হতে হয় ফরাসিদের। ম্যাচটিতে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন জিদান। ওই ম্যাচটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

কোচ হিসেবেও জিদানের সাফল্য অনন্য। দুই দফায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করে ক্লাবটিকে একাধিক বড় শিরোপা জিতিয়েছেন তিনি। বিশেষ করে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের কীর্তি তাকে বিশ্বের অন্যতম সফল কোচের মর্যাদা দিয়েছে।

এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে ফ্রান্সের ডাগআউটে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন জিদান। 

এসজি/

স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫১ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম
স্পেনের কাছে হেরে বিধ্বস্ত ফ্রান্স, রেফারিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দেশমের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর হতাশা লুকাতে পারেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি বলেছেন, এই পরাজয়ে তার খেলোয়াড়রা বিধ্বস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ইভান বার্টনের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডালাস স্টেডিয়ামে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ফ্রান্স।

ম্যাচ শেষে দেশম বলেন, ‘অবশ্যই আমরা খুব হতাশ। খেলোয়াড়রা বিধ্বস্ত, কারণ আমাদের লক্ষ্য ছিল অনেক বড়। তবে বাস্তবতাও মেনে নিতে হবে। আজ প্রযুক্তিগত দিক দিয়ে আমরা প্রতিপক্ষের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম। স্পেন পুরো ম্যাচ খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে।’

তবে পরাজয়ের দায় অন্য কারও ওপর চাপাতে চাননি ফ্রান্স কোচ। তিনি বলেন, ‘প্রথমেই বলব, এটা আমাদের নিজেদেরই দোষ। আমি অন্য কাউকে দোষ দিতে চাই না।’

এরপরও ম্যাচ রেফারি ইভান বার্টনকে নিয়ে নিজের অসন্তোষ গোপন করেননি তিনি। প্রথমার্ধে লুকা দিনিয়ের ফাউলে লামিন ইয়ামাল পেনাল্টি আদায় করলে স্পেন এগিয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

এ প্রসঙ্গে দেশম বলেন, ‘একটি প্রশ্ন করব, তবে এর উত্তর দেব না। বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার জন্য রেফারি কি প্রয়োজনীয় মানের ছিলেন?’

তিনি আরও বলেন, ‘আজ হেরেছি বলেই এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি ছিল। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গেছে।’

তবে ঠিক কোন সিদ্ধান্ত নিয়ে তার আপত্তি ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি দেশম।

এসজি/

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন?

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৬ এএম
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, খেলা কবে-কখন?
ছবি: সংগৃহীত

প্রথম দল হিসেবে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করে লা রোজারা।

এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠা। এর আগে, তারা ২০১০ সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জিতেছিল। 

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে (নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম) বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৬ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
ফ্রান্স বধে ৩৭ ম্যাচ অপরাজিত স্পেন, বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে লা রোজারা
গোলের পর উদ্‌যাপনে স্পেনের খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠার পাশাপাশি আরেকটি কীর্তি গড়েছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার রেকর্ডে এখন ইতালির সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে লা রোজারা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ডালাসে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। এতে তারা এখন পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে।

স্পেনের হয়ে সেমিফাইনালে গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবার বিশ্বকাপের শিরোপা জিতে নিজেদের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যোগ করতে চায়। এর আগে ২০০৮ সালে ইউরো ও ২০১০ সালে বিশ্বকাপ জিতে একই সময়ে দুটি বড় শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছিল তারা।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড
ইতালি — ৩৭ ম্যাচ (২০১৮–২০২১)
স্পেন — ৩৭ ম্যাচ (২০২৩–বর্তমান)
আর্জেন্টিনা — ৩৬ ম্যাচ (২০১৯–২০২২)
আলজেরিয়া — ৩৫ ম্যাচ (২০১৮–২০২১)
স্পেন — ৩৫ ম্যাচ (২০০৭–২০০৯)
ব্রাজিল — ৩৫ ম্যাচ (১৯৯৩–১৯৯৬)
মরক্কো — ৩৪ ম্যাচ (২০২৫–২০২৬)

৩৭ ম্যাচের অপরাজিত যাত্রায় স্পেন এখন ইতালিকে ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। ফাইনালে জয় পেলে শুধু বিশ্বকাপই নয়, এককভাবে এই রেকর্ডও নিজেদের করে নিতে পারবে তারা।

এসজি/

লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:২৭ এএম
লাল কার্ডে ট্রাম্পের হস্তক্ষেপের পর চাপ আরও বাড়ে: বালোগুন
ফোলারিন বালোগুন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজের লাল কার্ডজনিত নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার বিতর্কিত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র দলের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছিল বলে জানিয়েছেন ফোলারিন বালোগুন। একইসঙ্গে এ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড বলেন, গ্রুপপর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে লাল কার্ড দেখে তিনি পুরোপুরি বিস্মিত হয়েছিলেন।

ওই ম্যাচে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পায়ের ওপর পা পড়ায় রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এ প্রসঙ্গে বালোগুন বলেন, ‘যখন কোনো কিছু ইচ্ছাকৃত নয়, তখন সেটি কখনোই লাল কার্ড হওয়া উচিত নয়।

তবে শেষ ষোলোর ম্যাচের আগে এ ঘটনায় বড় সিদ্ধান্ত নেয় ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে বেলজিয়ামের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে খেলার সুযোগ পান তিনি।

এর কিছুদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

তবে বিতর্কের মধ্যেই মাঠে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি যুক্তরাষ্ট্র। শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় দলটি। শুরুর একাদশে থাকলেও ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি বালোগুন।

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক একটি পরিস্থিতি ছিল। আমাদের যতটা চাপ নেওয়ার দরকার ছিল, তার চেয়ে অনেক বেশি চাপ তৈরি হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘প্রথম প্রতিক্রিয়ায় অবশ্যই দলে ফিরতে পেরে আমি খুশি ছিলাম। কিন্তু পরে বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে বুঝতে পারি, এটি বড় ধরনের বিতর্কের জন্ম দেবে।’

সতীর্থদের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন বালোগুন। তার ভাষায়, ‘সতীর্থদের মধ্যেও কিছুটা স্নায়ুচাপ দেখতে পাচ্ছিলাম। কারণ এমন ঘটনা খুবই ব্যতিক্রম।’

তিনি যোগ করেন, ‘ম্যাচ যত ঘনিয়ে এসেছে, ততই নিজের খেলায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু বাইরে এত আলোচনা-সমালোচনা চলছিল যে সেগুলো এড়িয়ে যাওয়া সত্যিই কঠিন ছিল।’

এসজি/