ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ছোট মাছের নানা স্বাদ রাবিতে জুলাই আন্দোলন নিয়ে শিবিরপন্থি পেজে বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনা নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থী নিহত কর্মসংস্থান সৃষ্টিতে চীনের সহযোগিতা প্রয়োজন: স্থানীয় সরকার মন্ত্রী ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের এক সদস্য আটক জনগণের সেবাই আমাদের রাজনীতি, ক্ষমতার চেয়ে জনতা বড়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন অনুষ্ঠিত হয়? টেকনাফে কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবি ২০ লাখ পিরিয়ডের ব্যথা নিয়ে সচেতনতার বার্তা দিল ‘মনের কথা’ স্ত্রীরোগের পরীক্ষার নামে স্তন স্পর্শ করা চিকিৎসকের রুটিন কাজের অংশ নয়: আদালত লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত জয়পুরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান নির্বাচিত দিনাজপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল কিশোরের সুরা ফাতিহার ১০ জীবনমুখী শিক্ষা সাভার থেকে দুই সপ্তাহ পর মাদরাসার নিখোঁজ দুই ছাত্রী উদ্ধার চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ উদ্বোধনে হিউম্যানয়েড রোবটের চমক খাবারের স্বাদেই খুঁজে পেয়েছি জীবনের আনন্দ আমরা কখনো চাপের কথা ভাবি না: মেসি শিশুদের হাতে মানসম্মত বই দিতে ব্যবস্থা নিন নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ২ জনের খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর ঘুরে আসুন কালাপানি নিউইয়র্ক, টরেন্টো এবং সিডনিতে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জনের মৃত্যু কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ইরানের হামলা, বিমান চলাচল স্থগিত মস্কোয় ৩৭০টির বেশি ড্রোন হামলা, নিহত ৭ কলকাতায় বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শরৎ সমিতির উদ্যোগে আলোচনা সভা ফুলেল শাড়িতে অনন্যা

বর্তমান সংসদে মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ বিস্তৃত হয়েছে: ডেপুটি স্পিকার

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:০০ এএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
বর্তমান সংসদে মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ বিস্তৃত হয়েছে: ডেপুটি স্পিকার
ছবি: খবরের কাগজ

বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পর যে নতুন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। তবে বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ এবং গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হয়েছে।’

শুক্রবার (১৭ জুলাই) দুপুর তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র। আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সংসদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবে। সরকারি ও বিরোধী দল উভয়ের অংশগ্রহণে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। ২৪ এর গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই আমরা কাজ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম প্রমুখ।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/

কর্মসংস্থান সৃষ্টিতে চীনের সহযোগিতা প্রয়োজন: স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
কর্মসংস্থান সৃষ্টিতে চীনের সহযোগিতা প্রয়োজন: স্থানীয় সরকার মন্ত্রী
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দু’দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরের পর ‘লং লিভ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ও আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।’

তিনি বলেন, চীন শুধু আওয়ামী লীগকে নয় বরং বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গেও সম্পর্ক রেখেছে। বিএনপি চীনের সঙ্গে জিও পলিটিকাল ইন্টারেস্টে সম্পর্ক রাখতে চায়। আবার ভারত-যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রাখতে চাই।

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, ‘চীনের প্রযুক্তির সহায়তা চায় বাংলাদেশ। আবার চীনের কারিগরি শিক্ষায় বাংলাদেশের তরুণদের শিক্ষিত করতেও দেশটির সহায়তা প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী, আমরা চীন থেকে আমদানি ও রপ্তানি করব। চীনও আমাদের দেশ থেকে আমদানি-রপ্তানি করবে। আধিপত্যবিরোধী শক্তি হিসেবে চীনের নেতৃত্ব চায় বাংলাদেশ।

সভায় ইয়াও ওয়েন বলেন, চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তি ভবিষ্যতে বাংলাদেশে কার্যকর করতে আগ্রহী তারা। চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে এই হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনা সম্ভব বলেও জানান তিনি।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জান মিল্লাতসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নজমুল হক নান্নু।

অন্তরা/

ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের এক সদস্য আটক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের এক সদস্য আটক
ছবি: খবরের কাগজ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের রোগীর স্বজনদের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দালাল চক্রের এক সদস্য মোহাম্মদ হযরত আলীকে (২৮) আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে ঢামেকের নতুন ভবনের দোতলা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আনসার সদস্যরা।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ শাহাদাত হোসেন খবরের কাগজকে জানান, ঢামেকের নতুন ভবনের দোতলায় দায়িত্বরত আনসার সদস্য এপিসি মোহাম্মদ ইউসুফ ও আনসার সদস্য মো. ওমর ফারুক দেখতে পান, হযরত আলী (২৮) নামের এক যুবক রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, টহল ডিউটিতে থাকা আনসার সদস্য ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত এক যুবককে হাতেনাতে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের কাছে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের নির্দেশনায় ঢামেকে দালাল বিরোধী এবং যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করেন, যাদের কোনো কাজ নেই তাদের ধরার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।

আজিজুল হাকিম/থিওটোনিয়াস/

জনগণের সেবাই আমাদের রাজনীতি, ক্ষমতার চেয়ে জনতা বড়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
জনগণের সেবাই আমাদের রাজনীতি, ক্ষমতার চেয়ে জনতা বড়: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় ক্ষতিগ্রস্ত বেরিবাঁধ পরিদর্শন করেন। ছবি: খবরের কাগজ

ক্ষমতার চেয়ে জনতা বড় এবং মানুষের কল্যাণ ও জনগণের সেবা করার জন্যই আমাদের রাজনীতি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলায়  বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা 'শামসুল হক ফাউন্ডেশন' এর উদ্যোগে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্বাসন প্রক্রিয়ার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, 'যারা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তাদের প্রত্যেককে দ্রুত সরকারি ও বেসরকারি সহযোগিতার আওতায় আনা হবে। দুর্গত এলাকার একজন মানুষও যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।'

নেতৃত্বের মূল দর্শন ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি নীতি প্রণয়ন করেছেন, যার মূল কথাই হলো 'সবার আগে বাংলাদেশ এবং ক্ষমতার আগে জনতা'। আমাদের কাছে ক্ষমতা বড় কথা নয়, আমরা জনগণের কল্যাণে দায়িত্বপ্রাপ্ত। তাই জনগণের যেকোনো দুর্ভোগের সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের চিরন্তন অঙ্গীকার।'

সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বাজেটের কথা উল্লেখ করে মন্ত্রী উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, 'আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি দরিদ্রবান্ধব একটি সুন্দর বাজেট দিয়েছেন। আমরা যেন সবসময় জনগণের পাশে থেকে সততার সঙ্গে কাজ করতে পারি, সেজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

দিনব্যাপী কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়া ও মাতামুহুরি অঞ্চলের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত  পরিবারের হাতে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান এমপি উপজেলা বিএনপি'র সভাপতি চেয়ারম্যান এম বাদুর শাহ, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সহ প্রশাসন ও বিএনপির  সহযোগীসংগঠনের নেতা কর্মীরা। 

শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে ঘর নিমার্ণ ও গৃহস্থালি উপকরণ হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রকিবুল হাসান/তামান্না রুপা/

বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ছবি: পিআইডি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রতিকূলতার কথা বিবেচনা করে এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পুরো সুবিধা কাজে লাগাতে পারেনি।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়। বরং উত্তরণকে আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করাই এর উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, অতিরিক্ত এই সময় কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাতকে আরও শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোর উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই মসৃণ উত্তরণ কৌশল কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।

ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বাসস

খাদিজা রুমি/

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

দীর্ঘ প্রতিক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। 

ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড.খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল,বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি।

হারুণ/রিফাত/