ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
সাদাপাথরে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পিএম
বেসরকারি শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ রাজধানীর একটি হোটেলে বিভিন্ন উন্নয়ন সহযোগী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : বাসস

শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘শিক্ষকরা শিক্ষকতার পেশায় থাকবেন আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় যাবেন- দুটি একসঙ্গে চললে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়।’

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

এর আগে বাংলাদেশে ‘জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষকদের নির্বাচনমুখী হওয়া প্রসঙ্গে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ৪ হাজারের বেশি চেয়ারম্যান পদ এবং ৪৯৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। এতে শ্রেণিকক্ষের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন কমিশনের এমন একটি ফ্রি রেগুলেশন বা নিষেধাজ্ঞা থাকা উচিত; যেন শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে দিয়ে যান। শিক্ষকদের পেছনে রাষ্ট্র যে বিনিয়োগ ও ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, তা যেন দেশের সুন্দর জাতি গঠনে প্রপারলি (সঠিকভাবে) কাজে লাগে।’

আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ সকাল ১০টা থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমাদের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও মনিটরিং সেল রয়েছে, ফলে এখন আর প্রত্যেক কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হচ্ছে না। শিক্ষকরা সজাগ, অভিভাবকরা সচেতন এবং পুলিশ বিভাগ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। শিক্ষার্থীরাও সচেতন, তারা এখন আর কোনো ‘আনফেয়ার’ (অসদুপায়) অবলম্বন করবে না বলে আমাদের বিশ্বাস।‘

এবারের এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের একটি অংশের ঝরে পড়ার (ড্রপ আউট) হার বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অতীতে এসএসসি বা এইচএসসির পর মেয়েদের বিয়ে হয়ে যাওয়া বা ছেলেদের কাজে চলে যাওয়ার একটি স্বাভাবিক গতি ছিল। আমরা এই ড্রপ আউটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আগামী দিনে ক্লাসরুমের শিক্ষা এবং শিক্ষকের সংখ্যা আরও বাড়িয়ে সিলেবাস সুন্দরভাবে সাজানো হবে।’

প্রাথমিকের সাড়ে ৩২ হাজার শিক্ষকের মামলা প্রসঙ্গে ড. মিলন বলেন, ‘বিষয়টি আদালতের আপিল বিভাগের নজরে এসেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোর্টের আদেশটি এখনো আমাদের হাতে আসেনি। এ বিষয়ে আমরা আজ বিস্তারিত জানাব।‘

অনুষ্ঠানে বাংলাদেশে জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার মিলে মোট ৯৮.৮৫ মিলিয়ন মার্কিন ডলার গ্রান্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।

এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পক্ষে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইমানুয়েল আব্রিউ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, এডিবি’র বাংলাদেশ প্রতিনিধি (অফিসার ইনচার্জ) আকিরা মাতসুনাগা এবং ব্রিটিশ হাই কমিশনের হিউম্যান ক্যাপিটাল টিমের লিডার গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজহার/অমিয়/

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত গ্রন্থটিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

নাঈম/

৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ
চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। ছবি: সংগৃহীত

স্বাধীনতার পর ৫৪ বছরের সংসদীয় ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দল বাজেটকে কেন্দ্র করে ঐকমত্যে পৌঁছেছে বলে দাবি করেছেন সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

তিনি বলেন, বিরোধী দল শুরু থেকে শেষ পর্যন্ত বাজেট আলোচনায় অংশ নিয়েছে এবং দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের প্রশ্নে গঠনমূলক সহযোগিতার মনোভাব দেখিয়েছে, যা অত্যন্ত ইতিবাচক। 

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদের এলডি হলে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। 

এ সময় চিফ হুইপ সংবিধান সংশোধন, ১০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, হামে শিশু মৃত্যুর তদন্ত এবং সংসদে সরকার-বিরোধী দলের সম্পর্ক নিয়েও কথা বলেন। একই সঙ্গে সাংবাদিকদের জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান চিফ হুইপ। 

তিনি জানান, বিরোধী দলের জন্য নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাজেট আলোচনায় তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এমনকি সংসদীয় ইতিহাসে প্রথমবার বিরোধীদলীয় নেতা নিজেই গিলোটিন প্রস্তাব আনার অনুরোধ করেন, যা বাজেট নিয়ে পারস্পরিক আস্থার প্রতিফলন।

সংসদে সরকার-বিরোধী দলের সম্পর্ক নিয়ে সমালোচনার জবাবে চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে ‘মেসি-রোনালদোর ফ্রেন্ডলি গেম’ চলছে—এমন মন্তব্য সঠিক নয়। কারণ সংসদে কোনো খেলা চলছে না। সরকার ও বিরোধী দল নিজ নিজ সাংবিধানিক দায়িত্ব পালন করছে। যৌক্তিক সমালোচনা গ্রহণ করা হবে, আবার দেশের স্বার্থে সহযোগিতাকেও স্বাগত জানানো হবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার-সংক্রান্ত রাজনৈতিক আলোচনা সংসদের বাইরে সব দলের অংশগ্রহণে চলবে, আর সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে সংসদের ভেতরে। নতুন সংবিধান নয়, বিদ্যমান সংবিধান সংশোধনের মাধ্যমেই প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার কথা জানান তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় প্রায় ১০ বিলিয়ন ডলার দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের বিষয়ে চিফ হুইপ বলেন, যে কোনো দুর্নীতির নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

হামে শিশু মৃত্যুর বিষয়ে চিফ হুইপ বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অতীতে টিকার ঘাটতির কারণে পরিস্থিতির অবনতি হলেও বর্তমানে পর্যাপ্ত টিকা সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই করে সত্য তথ্য প্রকাশের দায়িত্ব মূলধারার গণমাধ্যমের।

এলিস/নাঈম

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

তিস্তা প্রকল্প শুরু করার ক্ষেত্রে বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন সেভাবে কাজ এগিয়ে নেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) চীন দুতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে অনেক জটিলতা থাকে, তাই সঠিক সমীক্ষা দরকার। দু-দেশের বিশেষজ্ঞরা এ নিয়ে যৌথ সমীক্ষা করবেন।

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এটা বাংলাদেশের প্রকল্প- তাই এক্ষেত্রে বাংলাদশকেই সিদ্ধান্ত নিতে হবে।

রবিউল/নাঈম

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মারা গেছে। ১ দিনে নতুন করে আরও ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও উপসর্গ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশু মারা গেছে। তবে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩১ শিশুর।

হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭২৪ শিশু মারা গেছে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৫৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫ জন। এই সময়ে ৯০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৬ হাজার ৪১১ রোগী, যাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

নাঈম/

এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
এলপিজির দাম ১২ কেজির সিলিন্ডারে কমল ৩৫৭ টাকা
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দামে ১২ কেজির সিলিন্ডার ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

নতুন দাম সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা।

এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। 

ওইদিন অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

অমিয়/