বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। যতদিন যাচ্ছে প্রযুক্তি তত উন্নত হচ্ছে। আমাদের সমাজে নৈতিকতা সমানভাবে এগোচ্ছে না। সমাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত দায়িত্বহীন বক্তব্য, চরিত্র হনন, অবারিত গুজব ছড়ানো এবং বিদ্বেষমূলক মন্তব্য একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, তবে তা অনেক ক্ষেত্রে নৈতিকতা বোধের অভাবে সমাজকে আলাদা করছে। কোনো যাচাইবাছাই করা ছাড়াই তথ্য শেয়ার করা, অন্যের মতামতের প্রতি অসহিষ্ণুতা এবং অনলাইন আসক্তি আমাদের সামাজিক সম্পর্ক ও মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে। অতএব, একজন সচেতন নাগরিক হিসেবে প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা ও ডিজিটাল দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় প্রযুক্তিকে কল্যাণমুখী পথে পরিচালিত করা প্রয়োজন।
আবু বকর রাকিব
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]