‘মা’ ছোট্ট একটি শব্দ। কিন্তু এর অর্থের গভীরতা সমুদ্রের চেয়েও বিস্তৃত। মা পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নাম, সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। যে মানুষটি নিজের সব কষ্ট লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, তিনিই মা। যে মানুষটি নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, সন্তানের সুখের জন্য নিজের সব চাওয়া-পাওয়া ত্যাগ করেন, তিনিই মা। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, নির্মল ও অনন্ত। মায়ের দোয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় শক্তি। একজন মা নিজের জীবনের পরোয়া না করে সন্তানকে পৃথিবীর আলো দেখান, পরবর্তীতে সেই সন্তানকে ভালো রাখতে নিজের সবটুকু উজার করে দেন।
জীবনের প্রয়োজনে সন্তান যত দূরেই চলে যাক না কেন, মায়ের মমতা, স্নেহ, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। সন্তানের প্রতিটি কষ্ট মায়ের হৃদয়কে স্পর্শ করে। মা এমন একজন মানুষ, যার কাছে সন্তানের সব ভুল ক্ষমার যোগ্য এবং সন্তানের সুখের কাছে যার সব কষ্টই ছোট হয়ে যায়।
মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আল্লাহ যেন পৃথিবীর প্রত্যেক মাকে সুস্থ, সুখী এবং সম্মানিত রাখেন।
তাকবির জাহান
শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
[email protected]