২০২৬-এর নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে জিতলো বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়ার সন্তান। বর্তমানে বাংলাদেশের প্রধান সমস্যা মেধাবীদের অবহেলা করে নিজের লোকদের ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া। লাখ লাখ উচ্চশিক্ষিত তরুণ বেকার। বেকারত্বে বর্তমানে দেশ কিলবিল করছে। যতদূর জানি, বর্তমান সরকার সাম্প্রদায়িকতার পক্ষে নয়। তাই এবার আশা রাখি, বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা ফিরবে। বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ, সংখ্যালঘুদের সমর্থন পেয়েছেন। বাংলাদেশের মানুষ ভোট দিয়েছেন বিএনপিকে। বাংলাদেশের মানুষ ‘একাত্তরের স্বাধীনতাবিরোধী এবং ২০২৪-এর জুলাই বিপ্লবীদের ক্ষমতায় দেখতে চাননি।’ থমকে যাওয়া দেশের উন্নয়ন আবার ফিরবে; অসংখ্য উচ্চশিক্ষিত বেকার যুবক কর্মসংস্থান পাবে, এ প্রত্যাশা এখন সবার। দেশে আবার স্বাভাবিক অবস্থা ফিরবে এই আশা। বিভিন্ন বিদ্বেষের হাওয়া দিয়েছেন উপদেষ্টারা, নিজেদের স্বার্থে। জামায়াতের হার একদিক দিয়ে উপদেষ্টাদেরও হার। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আদিবাসীরা উপদেষ্টাদের আমলে আক্রান্ত হয়েছেন। গত দেড় বছরে যা ঘটেছে, ‘ছায়ানট’ ভাঙচুর একটা উদাহরণ, এখন বর্তমান সরকার তা হতে দেবে না।
আমাদের প্রত্যাশা- কিছু উচ্চশিক্ষিত বেকার তরুণদের কর্মসংস্থান হবে। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি চিরনির্মূল হবে। বাংলাদেশ আবার এগিয়ে যাবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
[email protected]