ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের মৃত্যু রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের রহস্য ফাঁস করলেন স্কালোনি মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান টুখেলের সমালোচনায় ইংল্যান্ডের কিংবদন্তিরা অর্থায়নের সূচনা অধ্যায়ের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জাককানইবিতে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ টমাস টুচেলের কৌশলগত ভুলে ফাইনালের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

চট্টগ্রামে ৪ শিশুকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১০:৪৬ এএম
আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ এএম
চট্টগ্রামে ৪ শিশুকে বলাৎকার, গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামে চার শিশুকে বলাৎকার করায় মো. ওমর ফারুক (২১) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরদিন (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে পাঠায়।

গ্রেপ্তার ফারুক বন্দর থানার ২নং মাইলের মাথা কলসিদিঘীরপাড় বাদামতলা এলাকার মারকাজুল হুফফাজ মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, গত ২০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মাদ্রাসা চার শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে ওই শিক্ষক। এর মধ্যে এক শিশু বিষয়টি তার পরিবারকে জানায়। পরে শিশুটির বাবা মাদ্রাসার পরিচালক মো. হেলাল উদ্দিনকে বিষয়টি জানায়। মাদ্রাসার পরিচালক অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসা করলে অপরাধের বিষয়টি স্বীকার করেন। পরে ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, গত সোমবার রাতে শিশুটির বাবা থানায় এসে লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

তারেক/জোবাইদা/অমিয়/

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১২:৩৫ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের মৃত্যু
নিহত দুই ভাই সজিব ও সুজন

সৌদি আরবের দাম্মামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাতে খেজুর বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেক এর পুত্র সজীব ও সুজন। 

এদের মধ্যে সজিব বড় ও সুজন ছোট। রাতেই তাদের সহ পাটিরা ফোনে মৃত্যুর সংবাদটি তাদের পিতাকে ফোন করে জানান। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

পরিবার সূত্রে জানাযায়, তারা দুই ভাই সৌদী আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। বিভিন্ন বাগান থেকে খেজুর কিনে এনে প্রক্রিয়া করে তারা বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে একটি গাড়ী বোঝাই করে তারা বাগান থেকে খেজুর নিয়ে গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক লরিকে ধাক্কা দিয়ে  দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মরদেহ দাম্মামের একটি হাসপাতালে রাখা হয়েছে।

মোহাম্মদ রফিকুল/খাদিজা রুমি/ 

মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা
ছবি:খবরের কাগজ

মাগুরার নবগঙ্গা নদীর তীরে নির্মিত স্মৃতিস্তম্ভে জুলাই শহিদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় মাগুরা শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালী এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় নোমানি ময়দানে অবস্থিত জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ছোট্ট জেলা মাগুরার ১০ জন সন্তান ওই আন্দোলনে শহিদ হয়েছেন, যা জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।

পারনান্দুয়ালী এলাকার বিপরীত পাশেই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হন। এছাড়া শ্রীপুর, মহম্মদপুরসহ জেলার বিভিন্ন স্থানে আরও শহিদ হন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না বলে জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, জুলাই-শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। 

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণআন্দোলনও বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এসব আন্দোলনের সব শহিদের প্রতি জাতির দায়িত্ব ও কর্তব্য পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

কাসেমুর শ্রাবণ/খাদিজা ‍রুমি/

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ/ খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাজল সরকার/তামান্না রুপা/

ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে
সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন/ খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে 'ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ' এর ডাকে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এই কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

এর আগে সংবাদ সম্মেলন করে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হরতাল চলাকালে উল্লেখিত তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা ও চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

লিখিত বক্তব্যে সমন্বয়করা জানান, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিগুলো পালনের পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

নাজমুল আলম/তামান্না রুপা/

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটির ধাক্কায় তাসনিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নাচোলের ঝিকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের ডালিমের মেয়ে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তাসনিম সকালে এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়ি গোমস্তাপুরে ফেরার পথে ঝিকড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা ভটভটি (স্টিয়ারিং গাড়ি) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

আসাদুল্লাহ/খাদিজা রুমি/