ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ ডেঙ্গুতে বাড়ছে রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭১ জন ২ জেলায় নতুন পুলিশ সুপার চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি? বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি! নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে ভাত বিক্রি, আটক সোহানী শিফা আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক জানিয়েছে বাংলা একাডেমি ও ঢাবি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’ ৩৬০ জোড়াকে সচল রাখার ইবাদত গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে

চাঁদপুরে ভালো নির্বাচন উপহার দিতে চাই: ডিসি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৩:৪৮ পিএম
চাঁদপুরে ভালো নির্বাচন উপহার দিতে চাই: ডিসি
ছবি: খবরের কাগজ

নির্বাচন কমিশনকে চাঁদপুরে একটি ভালো নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

সোমবার (২০ মে) বেলা ১১টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা পুলিশ আয়োজিত উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড তিনি এ কথা বলেন। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। 

তিনি বলেন, ‘প্রিসাইডিং অফিসারের সঙ্গে সমন্বয় করে পুলিশ কর্মকর্তারা কাজ করবেন। কেন্দ্রে গিয়ে কোনো ধরনের ত্রুটি থাকলে সেগুলো সমাধান করবেন। ইভিএমসহ সরকারি যত সম্পদ আছে সবকিছুর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

তিনি বলেন, ‘নির্বাচনের দায়িত্ব পালন করার বিষয়ে আপনাদের পূর্বের অভিজ্ঞতা আছে এবং ইতোপূর্বে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা খুবই নিরাপদ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। এ ক্ষেত্রে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আপনারা সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের বিষয়গুলো আমরা সার্বিকভাবে দেখব। কোন সমস্যা হলে আপনাদের হয়ে আমরা কথা বলব। কোনভাবেই বিশৃংখলা সৃষ্টি করতে দেওয়া যাবে না।’

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন ও জেলা আনসার ভিডিপির কমান্ডার উজ্জ্বল কুমার পাল।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসিন আলম, চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা।

শরীফুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/

আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৫০ পিএম
আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তাসহ কর্মচারীদের মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার (৫ জুলাই) সকালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখেন চিকিৎসকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকেলে কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসাসেবা স্বাভাবিক করা হয়।

হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন মোল্লার ছোট ভাই বিল্লাল হোসেন চামুরকান্দি এলাকা থেকে তার স্ত্রী ফিরোজা বেগমকে পেটব্যথার চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আব্দুল্লাহ আল কামাল প্রাথমিক চিকিৎসা দেন। তবে ব্যথার ইনজেকশন হাসপাতালে সরবরাহ না থাকায় রোগীর স্বামী বিল্লাল হোসেনকে বাইরে থেকে কিনে আনতে বললে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল হোসেন তার বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ হোসেন মোল্লাকে ফোন করেন। পরে ইউসুফ হোসেন মোল্লার নেতৃত্বে বিএনপির ২০-৩০ জন নেতা-কর্মী হাসপাতালে এসে চিকিৎসকসহ কর্মচারীদের মারধর করেন। এ সময় ওই চিকিৎসক দৌড়ে হলরুমে গিয়ে আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফায় ধরে এনে মারধর করা হয়। খবর পেয়ে তার স্ত্রী, একই পদে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মনোয়ারা বেগম, ঘটনাস্থলে এলে তাকেসহ আব্দুল্লাহ আল কামালকে আটকে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিকিৎসক আব্দুল্লাহ আল কামালকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রেখে কর্মবিরতিতে যান। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দিনভর ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা সিভিল সার্জন আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান জানান, হাসপাতালে কোনো সমস্যা হতেই পারে। তবে এভাবে মব সৃষ্টি করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন।

বিল্লাল/রিফাত/

নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুলাই) ভোর রাতে নাচোল পৌর এলাকার স্কুলপাড়ায় ব্যবসায়ী প্রয়াত মোহাম্মদ হোসেনের বাড়িতে এই চুরি হয়।

গভীর রাতে মা ও ছেলের ঘরের দরজার ছিটকিনি বাইরে থেকে আটকে রেখে পাশের ঘর থেকে চোর স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ছবি: সংগৃহীত

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই বাড়ির বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হোসেনের মেজো ছেলের স্ত্রী কলেজশিক্ষিকা মোসা. রোজি শাহানাজ তুষ্টি (৪৮) ও তার ছেলে মো. তাবিব হাসান (১৪) রাতের খাওয়া শেষ করে ফুটবল বিশ্বকাপের খেলা দেখে আনুমানিক রাত ৩টার দিকে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে রোজি শাহানাজ তুষ্টি দেখতে পান তার ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো। এ সময় তিনি পাশের কক্ষে থাকা তার ছেলেকে ডাকলে ছেলেও জানায় তার ঘরের দরজা বাইরে থেকে আটকানো রয়েছে।

পরবর্তী সময়ে ছেলে তাবিব হাসান সিঁড়ি ঘরের দরজা দিয়ে বের হয়ে তার মায়ের ঘরের দরজার ছিটকিনি খুলে দেয়। তার দাদি খাইরুন নেসার ঘরের ভেতরে গিয়ে দেখতে পান স্টিলের আলমারি, ওয়ার্ডরোব ও ড্রয়ার খোলা এবং আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। চোর আলমারি ও ড্রয়ার ভেঙে ভেতরে থাকা আনুমানিক সাড়ে ১০ ভরি স্বর্ণের গহনা (যার বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ টাকা) এবং নগদ ২ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। খাইরুন নেসা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় আসেন। তারপর থেকে তার ঘর বন্ধ ছিল। 

চোর পাশের আরেকটি বাড়িতেও হানা দেয় বলে জানা গেছে। তবে ওই বাড়ি থেকে কী নিয়ে গেছে তা জানা যায়নি। 

চুরির বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ খবরের কাগজকে জানান, চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান ও তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজে এ ঘটনা ঘটে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চরপ্রসন্নদী ১ নম্বর ব্রিজের ওপর উঠলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

বাদল/রিফাত/

নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম
নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক
ছবি: সংগৃহীত

নরসিংদীর  রায়পুরায় ইয়াবসহ যুবদলের সাবেক সভাপতির ছেলেকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়ার ঘটনা ঘটেছে।

 রবিবার (৫ জুলাই) বিকালে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত সিয়াম মিয়া (২৭) উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার করিমগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত সিয়ামকে ইয়াবাস বিক্রয়ের সময় স্থানীয়রা আটক করে পিটুনি দেয়,খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, অভিযুক্তকে  মাদকসহ স্থানীয়রা আটক করেছে এমন খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছে ২ পিস ইয়াবা পাওয়া যায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

শাওন খন্দকার শাহিন/এসএন

পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
আজিজ উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় আট বছর বয়সি এক মাদরাসাছাত্রকে গত এক বছর ধরে বলাৎকারের অভিযোগে আজিজ উল্লাহ (২০) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার আজিজ উল্লাহ বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরন্দীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ ইলিয়াসের ছেলে। 

শনিবার (৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন চৌধুরীপাড়া আজিজিয়া নজিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বেশ কিছুদিন ধরে সে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিল। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টিকে পাইলসজনিত সমস্যা মনে করলেও পরে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান যে এটি পাইলস নয়, বরং শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে প্রবল সন্দেহ প্রকাশ করেন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে সে পুরো ঘটনা খুলে বলে। শিশুটি জানায়, মাদরাসার শিক্ষক আজিজ উল্লাহ এবং তাকে এই অপকর্মে সহযোগিতা করা মাদরাসার আরও তিন শিক্ষার্থী গত প্রায় এক বছর ধরে বিভিন্ন সময়ে তার ওপর এই পাশবিক নির্যাতন চালিয়ে আসছিল।

অভিযোগ রয়েছে, ঘটনাটি শুরুতে মাদরাসার পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের এক কর্মকর্তা জানান, ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে গেলে মাদরাসার অন্য শিক্ষকেরা তাদের মামলা না করার জন্য চাপ ও অনুরোধ জানান। মামলা হলে মাদরাসাটি বন্ধ হয়ে যেতে পারে বলে তারা অভিভাবকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'বিষয়টি জানার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের মধ্যে মূল হোতা আজিজ উল্লাহকে গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্ত তিন শিক্ষার্থীকেও থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজিজ উল্লাহকে আপাতত ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।'

ওসি আরও জানান, এই বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা রুজু হওয়ার পর আজিজ উল্লাহসহ বাকিদের এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।