ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয় ১০ টাকা চাঁদার জন্য হত্যা পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব নিয়োগ দেবে মীনা বাজার ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আগস্টে মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা মতলবে ছেলের হাতে মা খুন প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ! থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০ জাল যার-জল তার‌: প্রতিমন্ত্রী টুকু র‌্যাগিংয়ের দায়ে হাবিপ্রবির ৭২ শিক্ষার্থীকে শোকজ ফুটবলের উৎপত্তি প্রসঙ্গে আলাস্কার পাগল স্ল্যাকে১ ফুটবল খেলা চলছে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষায় ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী টেড হিউজ ও মিরোস্লাভ হোলুবের কবিতা কৌতুকপ্রিয়তা আর সমাজ-নিরীক্ষণ প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গ্রামে আমাদের বিশেষ আকর্ষণ ছিল পদ্মার নৌকাভ্রমণ

ফুল সাজানো গাড়িতে স্কুলশিক্ষককে রাজকীয় বিদায়

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
ফুল সাজানো গাড়িতে স্কুলশিক্ষককে রাজকীয় বিদায়
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারায় ফুল সাজানো গাড়িতে রাজকীয় বিদায় জানানো হলো এক স্কুলশিক্ষককে। ৩৮ বছরের কর্মজীবন শেষে বিদায় নিলেন উপজেলার চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শম্ভু সরকার।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয়ের এডহক কমিটি।

শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে একটি প্রাইভেট কার সাজানো হয় ফুল দিয়ে। গাড়ির সামনের অংশে বড় ফুলের তোড়া, চারপাশে নানা ধরনের ফুল ঝুলানো ছিল। গাড়িটির ওপর টুপি আকারে তৈরি করা হয় গোলাকৃতির ফুল। বিদ্যালয় থেকে বের হওয়ার সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের ওপর ছিটিয়ে দেন ফুলের পাপড়ি। আবেগঘন মুহূর্তে কেউ স্যারের পায়ে সালাম করেন, কেউ আবার বুক ভরে জড়িয়ে ধরে বিদায় জানান।

স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন শিক্ষক শম্ভু সরকার। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীরাই ফুল সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেন।

বিদায়ী শিক্ষক শম্ভু সরকার বলেন, ‘বিদায় অনেক কষ্টের। তবে কোমলমতি শিক্ষার্থী ও সহকর্মীদের এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে আমি পাশে থাকব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শান্তনু মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ বাহাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য কাজী আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু
মারা যাওয়া সহোদর ভাই। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বুধবার (১ জুলাই) বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

এদিকে বড় ভাইয়ের সংকটাপন্ন অবস্থার খবর শুনে ছোট ভাই মুজিবুর রহমান গভীরভাবে মর্মাহত হন। পরদিন বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। পরিবারের সদস্যরা তখন তার দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মিজানুর রহমানও শেষ নিশ্বাস ত্যাগ করেন।

একই দিনে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক তৈরি হয়। 

স্থানীয় সামাজিক নেতা মোহাম্মদ নুরুল আমিন বলেন, “একই পরিবারের দুই সহোদর ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। বিকেলে ছোট ভাইয়ের মৃত্যুর খবরেই আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু রাতেই বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ আরও বেশি হৃদয়বিদারক। এমন ঘটনা এই এলাকায় আগে দেখিনি। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর কাছে দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি।”

তারেকুর রহমান/নাঈম

স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা
ছবি: খবরের কাগজ

স্বাধীন সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ এখন অপতথ্য, গুজব ও অপপ্রচার। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সৎ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন, তথ্য অধিদপ্তরের প্রধান কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

শুক্রবার (৩ জুলাই) সকালে কক্সবাজারের একটি হোটেলে তথ্য অধিদপ্তরের আয়োজনে ‘বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কক্সবাজার স্থানীয় ২৫ জন সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

কর্মশালায় উপ-প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার বলেন, 'সরকারের নীতি, সিদ্ধান্ত ও উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিক ও সময়োপযোগীভাবে পৌঁছে দিতে জনসংযোগ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্যোগ ও সংকটকালে গুজব প্রতিরোধ এবং নির্ভুল তথ্য প্রচারেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তথ্য যাচাই ব্যবস্থা শক্তিশালী করা, এআইভিত্তিক মিডিয়া মনিটরিং, আধুনিক ডিজিটাল নিউজরুম এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।'

গুজব ও অপপ্রচার মোকাবিলা বিষয়ে উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই তথ্য ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি বাড়ছে। অপতথ্য শুধু জনমনে বিভ্রান্তিই সৃষ্টি করে না, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই তথ্য যাচাই করে প্রচারের সংস্কৃতি গড়ে তোলার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।'

উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়া সাংবাদিকরা তথ্যপ্রবাহ আরও সহজ করা, নিয়মিত প্রশিক্ষণের আয়োজন এবং মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, 'সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকদের সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার হয়েছে। তৃণমূলের সাংবাদিকদের সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে সরকার গুরুত্ব দিচ্ছে।'

তিনি আরও বলেন, "চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদার সাংবাদিকতার চর্চা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে কক্সবাজারের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

কর্মশালায় বক্তব্য দেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা। 

তারেকুর রহমান/তামান্না রুপা/

ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এআই দিয়ে ভুয়া প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে এক ভুয়া পরীক্ষার্থী ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কসবার তফজ্জল আলী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তার ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কসবা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। কিন্তু জান্নাত তার ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি দিয়ে এআই ব্যবহার করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটি ভুয়া প্রবেশপত্র তৈরি করেন। পরীক্ষা শুরু হওয়ার পর তফাজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব এ. কে. আজাদের বিষয়টি সন্দেহ হলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা উপ-নিয়ন্ত্রককে অবগত করা হয়। পরে যাচাই শেষে প্রবেশপত্রটি ভুয়া প্রমাণিত হলে জান্নাত ও তার ফুফাতো ভাই ইনজামামুলকে আটক করা হয়। 

পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, দণ্ডপ্রাপ্তদের ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডের সাথে জড়াবেন না মর্মে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আজিজুল সঞ্চয়/অন্তরা/

মতলবে ছেলের হাতে মা খুন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
মতলবে ছেলের হাতে মা খুন
অভিযুক্ত ছেলে। ছবি: খবরের কাগজ

চাঁদপুরের মতলব উপজেলার কলাকান্দা ইউনিয়নে মো. জনির হাতে তার মা মজিদা বেগম (৫০) খুন হয়েছেন। ওই এলাকার একটি কলাবাগান থেকে অর্ধগলিত অবস্থায় মজিদা বেগমের মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে খুনি জনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জনির দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গত ২৫ জুন সকালে ৯৯৯-এ ফোন পেয়ে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় এলাকার একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহের মাথার খুলি থেকে চুল খসে যায় এবং বাম হাত ও বাম পায়ের হাঁটুর নিচের অংশ শিয়াল খেয়ে ফেলায় মরদেহটি বিকৃত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ, পিবিআই ও সিআইডি কাজ শুরু করলেও মৃত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, জনি ছোটবেলা থেকেই পারিবারিক নানা কারণে মায়ের প্রতি ক্ষোভ পোষণ করতেন। তার দাবি, তার মা একাধিক বিয়ে করায় তিনি বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে মামার বাড়িতে অবহেলা ও কষ্টের মধ্যে বড় হয়েছেন। সেই ক্ষোভ থেকেই গত ১৭ জুন তিনি তার মা'কে ছেংগারচর বাজার থেকে অটোরিকশাযোগে কলাকান্দা ইউনিয়নের ওই কলাবাগানে নিয়ে যান এবং সেখানে কলাবাগানের দুই আইলের মাঝখানে জমে থাকা পানিতে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি দূরের একটি পুকুরে ফেলে দেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, 'ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্ল্যুলেস। কোনো পরিচয় ছিল না, কোনো প্রত্যক্ষদর্শীও ছিল না। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের নিরলস তদন্তের মাধ্যমে আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।

সহকারী পুলিশ সুপার (এএসপি) (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, 'এই মামলাটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। দিন-রাত পরিশ্রম করে প্রযুক্তিনির্ভর তদন্ত ও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের সমন্বয়ে খুব অল্প সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। পুলিশের পেশাদারত্ব ও সমন্বিত প্রচেষ্টার ফলেই প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা গেছে।'

ফয়েজ আহমেদ/তামান্না রুপা

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:১১ পিএম
প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় জেলা যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বালুটুঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ও বহিষ্কৃত আব্দুর রহমান বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও গ্রামের আবু বাক্কারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখার সুবাদে বালুটুঙ্গি এলাকার কয়েকজন যুবক বাইরে অবস্থান করছিলেন। গভীর রাতে আব্দুর রহমান বিশ্বাসকে অন্ধকারে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে বাড়ির বাইরে নিয়ে আসে উত্তেজিত জনতা। সেখানে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, সকালে তিনি প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবককে আটকের বিষয়টি জানতে পারেন। স্থানীয়রা দুজনকে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশের হাতে তুলে দিয়েছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয় জাতীয়তাবাদী যুবদল। 

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্দুর রহমান বিশ্বাসকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ যুবদল নেতার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, স্থানীয়রা দুজনকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীসহ দুজনকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় পরবর্তীতে প্রবাসীর স্ত্রী নিজে বাদী হয়ে আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। 

মো. আসাদুল্লাহ/অন্তরা/