ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু বেড়েছে মুরগি, কাঁচা মরিচ-কাঁচা পেঁপের দাম তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২ ৬ ঘণ্টা পরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক ভ্যাট রিটার্ন দাখিলে আসছে ত্রৈমাসিক ব্যবস্থা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের খসড়া অনুমোদন ইসলামী ব্যাংকের অধিকাংশ শাখায় কলমবিরতি হয়নি নাটোরে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল বজ্রপাতে চার জেলায় নিহত ১০ দিলারার রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের জয় কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরি ৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল তৃণমূলে বিদ্রোহের নেপথ্যে ‘ভাইপোবিরোধী’ হাওয়া বিশ্ব পরিবেশ দিবস আজ ৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু
Nagad desktop

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ভারতের প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। 

নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জের দয়ারবাজারসংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা। 

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার তিন বাংলাদেশি মাদকের চালান আনার উদ্দেশে প্রায় ১ কিলোমিটার ভারতের অভ্যন্তরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় প্রবেশ করেন। পরে তারা খাসিয়াদের সুপারি বাগানে অবস্থান করলে সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে খাসিয়ারা। এ সময় মো. সালেহ আহমেদ জয়ধর (৩০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা মো. সুমন মিয়া (২৫) ও  মো. মাসুম আহম্মদ (২০) মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। তারা সবাই কোম্পানীগঞ্জ উপজেলার কারবালার টুক ও নাজিরগাঁও গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী তিনজনই এর আগে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে একজন ভারতীয় খাসিয়াদের গুলিতে মারা গেছেন। পরে তার সঙ্গে থাকা অপর দুইজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে।

এসজি/

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি আরও ১৯ শিশু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:১৭ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:১৯ এএম
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ভর্তি  আরও ১৯ শিশু
ছবি: খবরের কাগজ

হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১৯টি শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮৯টি শিশু।

শুক্রবার (৫ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ৫ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৭১টি শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩টি শিশু। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭৩৬টি শিশু। সেখানে এ পর্যন্ত মোট ৪৬টি শিশুর মৃত্যু হয়েছে।

কামরুজ্জামান/আমান

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:০৮ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:১৮ এএম
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে  বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে। 

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহনে’র একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নাঈম/

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:৫২ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:৫৪ এএম
গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ২
দুঘর্টনাকবলিত বাস দুইটি। ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের মুকসুদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৭ জন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের অন্তত ২৭ জন আহত হয়।

দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খাঁন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আমিরবাদ গ্রামের অমিতাভ হাওলাদার (৪২) ও শেরপুর জেলার কালাম (৩০)।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বাদল সাহা/আমান

নাটোরে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ১০:২৮ এএম
নাটোরে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

নাটোরের সিংড়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মধু (২৪)। তিনি ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বাতাসের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশের মাঠে ছিল গরু। সন্ধ্যা পর্যন্ত বজ্রবৃষ্টি না থামায় গরু আনতে মাঠে যায় মধু। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কামাল মৃধা/থিও

বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৯:০৭ এএম
আপডেট: ০৫ জুন ২০২৬, ০৯:২৫ এএম
বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানের ৩ যাত্রী নিহত
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মেঘুল্লা এলাকায় বাসচাপায় একটি অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও এক যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা এক্সপ্রেস বাস একটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যানের তিন যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও এক যাত্রী। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ওসি আবু জাফর আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানোর কাজ চলছে। 

সিরাজুল ইসলাম/নাঈম