ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
বন্ধ শিল্প ও প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল দিলারার রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশের জয় ৫ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৫ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৫ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাবনা দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নান্দাইল, ১৪৪ ধারা জারি খলিলুর রহমান কীভাবে সামলাবেন দুই দায়িত্ব গাছ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর চট্টগ্রামে ৬০ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, ফেরত পাঠানোর উদ্যোগ তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে: নজরুল ইসলাম প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে: জি এম কাদের যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন? জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত
Nagad desktop

এভাবেও ফিরে আসা যায়

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:১৬ এএম
এভাবেও ফিরে আসা যায়
অলংকরণ: নাজমুল আলম মাসুম

‘তুমি ঢেউ, আমি পাহাড়, তুমি আসো, আমি দাঁড়িয়ে থাকি, তুমি ফিরে যাও, আমি ভিজে থাকি, তবু ভালোবাসি তোমার ছোঁয়া মেঘের মতো, বৃষ্টির মতো, মল্লার রাগের মতো।

আকাশের চোখে ছিল পাহাড়ের নীল ছায়া। তার কল্পনার ডানায় ছিল মেঘ, ঝরনা, রোদের ছায়া। সে পাহাড় ভালোবাসে, কারণ পাহাড় নীরব, ধৈর্যশীল, গভীর। আর বৃষ্টি? সে সমুদ্রের মেয়ে। ঢেউয়ের মতো তার হাসি, জোয়ার-ভাটার মতোই তার মেজাজ। বৃষ্টি বলত- ‘সমুদ্রের ঢেউয়ের মতোই আমি, আকাশ। তুমি কি পারবে আমায় ধরে রাখতে?’ আকাশ হেসে বলত- ‘আমি তো আকাশই, বৃষ্টি। তোমার ঢেউ আমার বুকেই তো খেলে যায়।’

তাদের পরিচয় হয়েছিল এক সাহিত্যসভায়। আকাশ কবিতা পড়ে, বৃষ্টি গল্প লেখে। দুজনেই প্রকৃতির প্রেমিক। আকাশের কবিতায় পাহাড়, ঝরনা, মেঘ; বৃষ্টির গল্পে সমুদ্র, জাহাজ, বালুকাবেলা। প্রথম দেখাতেই তারা বুঝেছিল- তাদের মধ্যে কিছু একটা আছে, যা শব্দ দিয়ে বোঝানো যায় না। যেন মল্লার রাগের মতো- বিষণ্ণ, অথচ মুগ্ধকর। আকাশ চেয়েছিল মিরিক যাবে। ভোরের আলোয় ঝকমক করা কাঞ্চনজঙ্ঘা দেখবে কফি মগ হাতে নিয়ে।

বৃষ্টি আবার বহুদিন ধরেই যেতে চেয়েছিল কক্সবাজার। সে বলত- ‘জানো আকাশ, আমি স্বপ্ন দেখি- সমুদ্রের ধারে বসে আমি লিখছি, আর তুমি পাহাড়ের ছবি আঁকছো। ঢেউয়ের শব্দে আমাদের কথা হারিয়ে যাচ্ছে, কিন্তু অনুভব থেকে যাচ্ছে।’ আকাশ বলত- ‘তা বেশ তো। তুমি সমুদ্রের কথা বলো, আমি পাহাড়ের। চল, একদিন কক্সবাজার যাই। তুমি সমুদ্র দেখো, আমি তোমার চোখে পাহাড় খুঁজি।’ অবশেষে সেই দিন এল। বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হলো। পাসপোর্ট, ভিসা, টিকিট- সব ঠিক। তারা ভেবেছিল, এই সফর হবে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়।

কক্সবাজার পৌঁছেই বৃষ্টি যেন বদলে গেল। সে যেন আরও উচ্ছ্বসিত, আরও উদাসীন। সমুদ্রের ধারে দাঁড়িয়ে সে বলল- ‘আকাশ, আমি যেন আমার জন্মভূমিতে ফিরে এসেছি। এই ঢেউ, এই বালু, এই গন্ধ- সব আমার চেনা।’ আকাশ অবাক হয়েছিল। সেও তো ভেবেছিল, তারা একসঙ্গে সময় কাটাবে, গল্প করবে, কবিতা লিখবে। কিন্তু বৃষ্টি যেন সমুদ্রেই ডুবে গেল। সে একা একা হাঁটে, ছবি তোলে, কখনো স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে। আকাশ বিশ্বাস করতে পারছে না কেউ এরকমভাবে বদলে যেতে পারে দুটো দিনের মধ্যে। জিজ্ঞেস করল- ‘তুমি কি ঠিক আছো, বৃষ্টি?’ বৃষ্টির একটুও অস্বাভাবিক লাগছে না এই পুরো বদলে যাওয়া। সে হেসে বলল- ‘আমি ঠিকই আছি। আমি যেন নিজেকে খুঁজে পেয়েছি এখানে। তুমি বুঝবে না।’ আকাশ যতরকম সম্ভব চেষ্টা করা যায় তাই করেছে এ কদিন। যদি বৃষ্টি ফিরে আসে কলকতায়। এবার মিরিক। সমুদ্র ভয় পাচ্ছে আকাশ।

এক সন্ধ্যায়, সমুদ্রের ধারে বসে আকাশ তার কবিতার খাতা খুলে বৃষ্টিকে পড়তে দিল। কবিতার নাম ছিল ‘মল্লার রাগ’। বৃষ্টি কবিতাটা পড়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার পর বলল- ‘তুমি জানো, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি নিজেকে আরও ভালোবাসি। আমি সমুদ্রের মেয়ে। পাহাড়ের ছায়ায় আমি থাকতে পারি না।’ আকাশের বুকটা হিম হয়ে গেল। সে বলল- ‘তুমি কি বলতে চাও, তুমি ফিরে যাবে না?’ বৃষ্টি মাথা নেড়ে বলল- ‘আমি এখানে থেকে যেতে চাই কিছুদিন। হয়তো আরও বেশি। তুমিও চাইলে থাকতে পার, ফিরেও যেতে পার।’ অবশেষে আকাশ ফিরে যাবে ঠিক হলো। অফিস আর বেশি ছুটি দেবে না। বৃষ্টি ভিসার মেয়াদ বাড়াবার আবেদন করল। আকাশ জমা দিয়ে এল। হয়তো পরে মত বদলাবে বৃষ্টি। এরকম কি হয়? বৃষ্টি মনে করাল সমারসেট মমের গল্প ‘দ্য লোটাস ইটার’ বা পদ্মভোজী সেই ওডেসির লোটাস ল্যান্ডের অপ্রতিরোধ্য আকর্ষণ। মম-এর গল্পের উইলসন কেপরির ফ্য। রাগলিওনির চাঁদনী রাত দেখে আর লন্ডনে ফিরে যায়নি। বৃষ্টি পড়েছে সমুদ্রপ্রেমে।

কী আর করা। আকাশও যে কবি। কবি মনের আবেগ কবিই তো বুঝবে। একা ফিরে এল আকাশ। বিমানে বসে সে জানালার বাইরে তাকিয়ে ছিল। মেঘের ফাঁকে দেখা যাচ্ছিল পাহাড়ের রেখা। তার মনে হচ্ছিল, সে যেন একটা স্বপ্ন থেকে জেগে উঠেছে। কিন্তু সেই স্বপ্নে ছিল- বৃষ্টির হাসি, সমুদ্রের ঢেউ, আর একটুকরো কষ্ট। কলকাতায় ফিরে এসে আকাশ তার কবিতার খাতা খুলল। সেখানে সে লিখল- ‘তুমি ছিলে মেঘ, আমি ছিলাম পাহাড় তুমি এলেও, আমি জানতাম, তুমি থামবে না তবু আমি অপেক্ষা করেছিলাম মল্লার রাগের মতো, বিষণ্ণ অথচ মুগ্ধ।’

বৃষ্টি মাঝে মাঝে মেসেজ করে- ‘আজ সমুদ্র খুব রাগ করেছে’, ‘আজ ঢেউ আমাকে ছুঁয়ে গেল’- এসব। আকাশ উত্তর দিত না। সে জানত, কিছু সম্পর্ক শব্দে বাঁধা যায় না। কিছু ভালোবাসা হয় শুধু অনুভবে, ঠিক যেমন মল্লার রাগ- যার সুরে আছে প্রেম, বেদনা, আর একটুকরো চিরন্তন অপেক্ষা। কলকাতার আকাশ তখন ধূসর, কিন্তু শহর জেগে উঠেছে। মহালয়ার ভোর।

রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে ‘যা চণ্ডী’ ভেসে আসছে। গলির মোড়ে ফুলের দোকানে গাঁদা আর শিউলি সাজানো, পুজোর গন্ধ বাতাসে। আকাশের ঘুম তখনো পুরো ভাঙেনি। কফির কাপটা হাতে নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে ছিল। হঠাৎই দরজার বেল বাজল। আকাশের মনে হলো, এত সকালে কে এল? সে ধীরে দরজা খুলল। আর তখনই চোখের সামনে দাঁড়িয়ে থাকা মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন থমকে গেল।

-‘বৃষ্টি?’ বৃষ্টি দাঁড়িয়ে আছে, একটুও বদলায়নি। চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। হাতে একটা ছোট ব্যাগ, পরনে সাদা সালোয়ার, চোখে সেই পুরোনো চাহনি- যেটা আকাশ ভুলতে চেয়েও পারেনি।
-‘তুমি... তুমি এখানে?’

-‘হ্যাঁ, আমি ফিরে এসেছি।’ আকাশ কিছুক্ষণ চুপ। যেন শব্দ খুঁজে পাচ্ছে না। বৃষ্টি নিজেই বলল, ‘সমুদ্র আমাকে রাখেনি। আমি কদিন ছিলাম কক্সবাজারে। ভেবেছিলাম, সব ভুলে নতুন করে শুরু করব। কিন্তু মনটা বারবার তোমার কাছে ফিরে যাচ্ছিল।’ আকাশের চোখে জল। সে জানে, বৃষ্টি চলে যাওয়ার পর তার জীবনটা কেমন নিঃসঙ্গ হয়ে পড়েছিল। তারা একসঙ্গে ছিল, কিন্তু সময়ের ভুল বোঝাবুঝিতে দূরত্ব তৈরি হয়েছিল। বৃষ্টি চলে গিয়েছিল, আকাশ তাকে আটকায়নি। হয়তো সাহস ছিল না, হয়তো অভিমান।

-‘তুমি হঠাৎ ফিরে এলে কেন?’
-‘মহালয়ার ভোরে মনে হলো, নতুন শুরু করার সময় এসেছে। আর নতুন শুরু তো তোমার সঙ্গে ছাড়া সম্ভব নয়।’ আকাশ কিছু বলল না। শুধু দরজাটা পুরো খুলে দিল। বৃষ্টি ধীরে ঘরে ঢুকল। ঘরটা যেন আবার প্রাণ পেল। সেই চেনা গন্ধ, সেই চেনা ছায়া। তারা দুজন বসে পড়ল সোফায়। বাইরে মহালয়ার গান চলছে, ‘জয় জয় শঙ্কর, জয় জয় শম্ভু...’। বৃষ্টি বলল, ‘তুমি জানো, আমি সমুদ্র ভালোবাসি। কিন্তু এবার সমুদ্র আমাকে ফিরিয়ে দিল। যেন বলল, তোমার জায়গা এখানে নয়।’ আকাশ হেসে বলল, ‘তুমি জানো, আমি আকাশ ভালোবাসি। কিন্তু আকাশ তো তোমাকে হারিয়ে ফেলেছিল।’ বৃষ্টি বলল, ‘তুমি কি জানো, আমি কক্সবাজারে বসে প্রতিদিন সূর্যাস্ত দেখতাম আর ভাবতাম, তুমি কি এখনো জানালার ধারে দাঁড়িয়ে থাকো?’ আকাশ বলল, ‘আমি প্রতিদিন জানালার ধারে দাঁড়িয়ে থাকি, ভাবি, তুমি কি এখনো সমুদ্রের ঢেউ গোনো?’ তাদের কথায় যেন সময় থেমে যায়। 

পুরোনো স্মৃতি, পুরোনো অভিমান, সব যেন একে একে গলে যায়। বৃষ্টি বলল, ‘আমি ফিরে এসেছি, কারণ আমি বুঝেছি, ভালোবাসা পালিয়ে যাওয়ার নয়। ভালোবাসা ফিরে আসার।’ আকাশ বলল, ‘তুমি ফিরে এসেছো, এটাই আমার মহালয়ার আশীর্বাদ।’ বৃষ্টি হেসে বলল, ‘তুমি কি জানো, আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখে অবাক হবে। কিন্তু তুমি তো শুধু দরজা খুললে।’ আকাশ বলল, ‘আমি অবাক হয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম- তুমি আবার চলে যাবে কি না।’ বৃষ্টি বলল, ‘না, এবার আমি কোথাও যাব না। এবার আমি থাকব।’ আকাশ ধীরে বৃষ্টির হাত ধরল। সেই স্পর্শে যেন সব অভিমান, সব দূরত্ব মুছে যায়।
 
বাইরে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকের শব্দ, ফুলের গন্ধ, আর ভোরের আলো- সব মিলিয়ে এক নতুন শুরু। তারা দুজন জানালার ধারে দাঁড়িয়ে। আকাশ বলল, ‘তুমি জানো, কলকাতা আজ অন্যরকম লাগছে।’ বৃষ্টি বলল, ‘হ্যাঁ, কারণ আমি ফিরে এসেছি।’ আকাশ বলল, ‘তুমি কি জানো, এভাবেও ফিরে আসা যায়?’ বৃষ্টি বলল, ‘হ্যাঁ, যদি মন চায়, যদি ভালোবাসা ডাকে- তাহলে এভাবেও ফিরে আসা যায়।’ এই গল্পের শেষটা যেন এক নতুন সূর্যোদয়। মহালয়ার ভোরে ফিরে আসা মানে শুধু শরতের আগমন নয়, মানে হৃদয়ের পুনর্জন্ম। বৃস্টি আর আকাশ- তাদের গল্পটা হয়তো অনেকের মতো, কিন্তু এই ফিরে আসা, এই চমক, এই ভালোবাসা- এটাই তো জীবনের আসল উৎস।

লেখক পরিচিতি: এপিজে আব্দুল কালাম পুরস্কার জয়ী লেখক ড. রতন ভট্টাচাৰ্য ভাৰ্জিনীয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন অধিভুক্ত অধ্যাপক ও বহুভাষী কবি।

পতেঙ্গায় ১৪০০ লিটার ডিজেল জব্দ

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
আপডেট: ০২ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
পতেঙ্গায় ১৪০০ লিটার ডিজেল জব্দ
ছবি: খাবরের কাগজ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২ জুন) সকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১ জুন) সন্ধ্যায় পতেঙ্গা থানাধীন ৯নং ঘাট-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ১ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জব্দ করা ডিজেল ও নৌকা দুটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

আজহার/

ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট: ০২ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শিপন মিয়া (১৮) নামে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শিপন মিয়া একই উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার গ্রামের রমজান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বিকেলে ব্রহ্মপুত্র নদের পাড়ে মরিচারচরে ফুচকাসহ অন্যান্য খাদ্য বিক্রি হচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর ফুচকার দোকানে গিয়ে ফুচকা দিতে বলে। একই সময়ে পাশের চরআলগী গ্রামের কয়েকজন কিশোরও ফুচকা দিতে বলে। ওই সময় চরআলগী গ্রামের কিশোরদের আগে ফুচকা দিয়ে দেওয়ায় মরিচার গ্রামের কিশোররা ক্ষিপ্ত হয়ে প্রথকে হাতাহাতি ও পরে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
 
এ সময় ঘটনাটি মীমাংসা করে দেন মো. ইব্রাহিম মিয়া নামে একজন। পরে রাতে ইব্রাহিমকে উচাখিলা বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। এ ঘটনা জেনে ইব্রাহিমের লোকজন ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরে চরআলগী গ্রামে গিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা, অর্ধশতাধিক খড়ের গাদায় আগুন ও বাড়িঘরে লুটপাট করে।

হামলার সময় চরআলগী গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের রান্না করা খাবার নষ্ট করা, অতিথিদের বসার স্থান তছনছ এবং থালা-বাসন ভাঙচুর করা হয়।

এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে শিপন মিয়াকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম খবরের কাগজকে বলেন, হামলার ঘটনায় প্রায় ২০০ জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।  তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

ফয়সল/ আজহার/

পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে বিএনপির নেতাসহ ৩ জনের কারাদণ্ড

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ০২ জুন ২০২৬, ০২:২৯ পিএম
পঞ্চগড়ে ইয়াবা সেবনের দায়ে বিএনপির নেতাসহ ৩ জনের কারাদণ্ড
ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

এর আগে বিকেলে ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ইয়াবা ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসান (৪২), রহমতপুর এলাকার রশিদুল ইসলাম (৩৮) এবং বেংহারী ইউনিয়নের তেপুকুরিয়া গ্রামের রাজকুমাদের পুত্র বিষ্ণু চন্দ্র রায় (২৮)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও সেবনের জন্য সরঞ্জাম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অভিযানে আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’। 

রনি মিয়াজী/আজহার/

রকিবুল হাসানের প্রবন্ধ: সাহিত্য, সংস্কৃতি ও সমাজ

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:৫০ পিএম
রকিবুল হাসানের প্রবন্ধ: সাহিত্য, সংস্কৃতি ও সমাজ
ড. রকিবুল হাসান

গবেষণা ও প্রবন্ধ সাহিত্যের বিষয় যেমন বিচিত্র হতে পারে, তেমনি বিশ্লেষণ ও ভাষাশৈলী বহুমুখী হওয়ার সম্ভাবনাও প্রবল। গবেষণা-প্রবন্ধ সাহিত্যের বিষয় বহুমুখী হওয়ার সঙ্গে সঙ্গে গুণগত মান বাড়লেও সাধারণত গল্প-উপন্যাস-কবিতার মতো এই শাখার পরিমাণ বাড়ে না। এর কারণও সুস্পষ্ট। যে কল্পনাশক্তি, মননশীলতায় গল্প-উপন্যাস-কবিতা সৃষ্টি সম্ভব, তা সবসময় গবেষণাকর্ম কিংবা প্রবন্ধ রচনার জন্য যথেষ্ট না-ও হতে পারে। গল্প-উপন্যাস-কবিতার স্রষ্টার জন্য মৌলিক কল্পনাশক্তি ও মননশীলতাই যথেষ্ট। এজন্য তাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা না করলেও চলে। কিন্তু গবেষক ও প্রাবন্ধিকের যতই কল্পনার প্রাখর্য, চিন্তার গভীরতা ও বিশ্লেষণের দক্ষতা থাকুক, পঠন-পাঠন ব্যতিত তার পক্ষে গবেষণাকর্ম কিংবা প্রবন্ধ রচনা কোনোভাবেই সম্ভব নয়।

এ ছাড়া কবি-কথাশিল্পী সমাজে যে পরিমাণ ভালোবাসা-মূল্যায়ন পান, সে পরিমাণে গবেষক-প্রাবন্ধিককে লোকে চেনে না। এ কারণেই প্রতিটি ভাষার সাহিত্যেই গল্প-উপন্যাস-কবিতার তুলনায় গবেষণাকর্ম ও প্রবন্ধের সংখ্যা বেশি নয়। তাই প্রতিটি ভাষায় কবি-কথাশিল্পীর চেয়ে প্রাবন্ধিক-গবেষকের সংখ্যা কম। এই সংখ্যালঘুদেরই একজন রকিবুল হাসান (১৯৬৮)। যদিও তিনি কবিতা, ছোটগল্প, উপন্যাসও রচনা করেছেন। তবে এই নিবন্ধের বিষয় তার প্রবন্ধ সাহিত্য।

রকিবুল হাসানের প্রবন্ধ মূলত দুই ধরনের। প্রথমত, গবেষণাধর্মী, দ্বিতীয়ত বিশ্লেষণধর্মী। রকিবুল হাসানের গবেষণা-প্রবন্ধের প্রধান বিষয় সাহিত্য। আবার সাহিত্যবিষয়ক গবেষণা ও বিশ্লেষণধর্মী প্রবন্ধের প্রধান বিষয় কথাসাহিত্য, বিশেষত উপন্যাস। এর মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা: মীর মশাররফ হোসেন থেকে আকবর হোসেন; আকবর হোসেনের কথাসাহিত্য: রূপলোক ও শিল্পসিদ্ধি; পঞ্চাশের সাহিত্যে জনপ্রিয় যুবরাজ ও প্রবন্ধ প্রমূর্ত: ভিতর বাহির।

‘প্রবন্ধ প্রমূর্ত: ভিতর বাহির’ প্রবন্ধ গ্রন্থে রকিবুল হাসান আলোচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, জসীমউদ্‌দীন ও ওমর আলী প্রমুখের সাহিত্যকর্ম নিয়ে। এই গ্রন্থে তার কবিতাবিষয়ক প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘মধুসূদন-নজরুল: বাংলা সাহিত্যের বিস্ময়প্রতিভা’, ‘বনলতা সেন: কবিতা ও কবিতার নারী’, ‘জসীমউদ্‌দীনের কাহিনিকাব্য: চারিত্র্যসন্ধান’ ও ‘ওমর আলীর কবিতা: ঐতিহ্যের প্রলুব্ধতা ও আধুনিকতার সম্বিৎ’। এসব প্রবন্ধে তিনি কবিতার বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন। সঙ্গে সঙ্গে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।

প্রবন্ধের বিষয় কেবল সাহিত্যেই সীমাবদ্ধ রাখেননি রকিবুল হাসান। সংখ্যায় অত্যল্প হলেও সংস্কৃতি ও রাজনীতিও তার প্রবন্ধের অনুষঙ্গ হয়ে উঠেছে। সংস্কৃতি বিশেষত লোকসংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়েও রকিবুল হাসান মূলত সাহিত্যকেই তার গবেষণাক্ষেত্র হিসিবে বেছে নিয়েছেন। লোকসংস্কৃতির অনুসন্ধান করার জন্য নদীকেন্দ্রিক উপন্যাস নির্বাচন করেছেন।

লোকসংস্কৃতির পর বিপ্লবী ও রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন-সংগ্রামকেই বেছে নিয়েছেন রকিবুল হাসান। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বিপ্লবী বাঘা যতীন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী বাঘা যতীনের অবদান ও আত্মত্যাগকে রকিবুল হাসান দেখেছেন অন্য যেকোনো বিপ্লবী ও রাজনৈতিক নেতার চেয়ে বেশি সম্মানের চোখে। এ কারণে বাঘা যতীন বিষয়ক প্রবন্ধে তাকে বেশি শ্রদ্ধাশীল ও আন্তরিক দেখা যায়। অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা রচনায়ও রকিবুল হাসান শ্রদ্ধাশীল ও আন্তরিক।

‘বাংলা জনপ্রিয় উপন্যাসের ধারা: মীর মশাররফ হোসেন’ থেকে আকবর হোসেন গ্রন্থটি পিএইচডি অভিসন্দর্ভ হওয়ায় এতে তথ্য-উপাত্তের পরিমাণ বেশি সত্য। কিন্তু সেই তথ্য-উপাত্ত তার বিশ্লেষণ-বিচারবোধকে ছাপিয়ে যায়নি। এই বইকে রকিবুল হাসান ছয়টি অধ্যায়ে ভাগ করেছেন। এসব অধ্যায়ে বাঙালি মুসলমান ঔপন্যাসিকদের সাহিত্যসাধনার সুলুকসন্ধানের পাশাপাশি নন্দনতত্ত্ব, সমাজচিত্রায়নের বিচার করেছেন। একই সঙ্গে এই ঔপন্যাসিকদের উপন্যাসের চরিত্রবিচারের সঙ্গে সঙ্গে শিল্পবিচার করেছেন।

রকিবুল হাসান দেখিয়েছেন মীর মশাররফ হোসেনের উপন্যাস রত্নবতী, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী, এসলামের জয়, রাজিয়া খাতুন, তাহমিনা, বাঁধাখাতা, নিয়তি কি অবনতি প্রভৃতি উপন্যাসকে ছাপিয়ে বিষাদ সিন্ধুই জনপ্রিয়তার তুঙ্গ স্পর্শ করতে সক্ষম হয়েছিল। আর উপন্যাসটির সেই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা এখনো বহমান। এর কারণ, উপন্যাসটির বিষয়বস্তু। যদিও মীর মশাররফ হোসেন মোহররমের মূল ইতিহাস থেকে অনেক দূরে সরে এসে ইতিহাসকেই মিথে পরিণত করে তুলেছিলেন। উপন্যাসটি জনপ্রিয় হয়ে ওঠার পেছনে হয়তো এর মিথলজিক্যাল ভূমিকাই অনেকটা নিয়ামক হয়ে উঠেছিল।

মীর মশাররফ হোসেনের প্রতি রকিবুল হাসানের পক্ষপাত যতটা, মোহাম্মদ নজিবর রহমানের প্রতি ততটা নয়। এই কারণে দেখা যায় মীরের উপন্যাস আলোচনায় তিনি যতটা দরদি মনের পরিচয় দিয়েছেন, নজিবর রহমানের উপন্যাস বিচারের ক্ষেত্রে ততটাই নির্মোহ থেকেছেন। ফলে এই ঔপন্যাসিকের উপন্যাসের সাফল্যের দিক যেমন তুলে ধরেছেন, তেমনি ব্যর্থতার দিক বলতেও ভুল করেননি। অর্থাৎ মীরের পক্ষে অধিকাংশ সময় রকিবুল হাসানকে উকিলের ভূমিকায় দেখা গেলেও নজিবর রহমানের ক্ষেত্রে তিনি হয়ে উঠেছেন অনেকটাই ফৌজদারি মামলার বিচারক।

কবর হোসেনের কথাসাহিত্যবিষয়ে রকিবুল হাসানের আগ্রহ-মনোযোগ বেশি হলেও তা মাত্রাতিরিক্ত হয়নি। এর প্রমাণ আকবর হোসেনে কথাসাহিত্যবিচারের ক্ষেত্রে লেখকের কাহিনি-চরিত্র-সংলাপ-ভাষার শিল্পরূপ বিশ্লেষণেই রয়েছে। আকবর হোসেনকে রকিবুল হাসান জীবনবাদী লেখক হিসেবেই দেখেছেন। তিনি মনে করেন আকবর হোসেন মানব জীবন-সমাজ-সংসার থেকে বাস্তবানুগ অনুষঙ্গ নিয়েই তার কথাসাহিত্যের সৌধ নির্মাণ করেছেন। সেখানে কষ্টকল্পিত কিংবা স্বকপোলকল্পিত বিষয়ের অবতারণার সুযোগ ঘটেনি।

আকবর হোসেনের উপন্যাসের জনপ্রিয়তার মূলসূত্র সহজেই শনাক্ত করতে পেরেছেন রকিবুল হাসান। তিনি মনে করেন, ‘আকবর হোসেনের উপন্যাস সমকালে অধ্যধিক জনপ্রিয় হওয়ার পেছনে এর বিষয়ভাবনা যতটা কার্যকর, ঠিক ততটা কার্যকর এর শিল্পরূপ।’ অর্থাৎ রকিবুল হাসান তার গবেষণাকর্ম ও প্রবন্ধে আকবর হোসেনের উপন্যাসের জনপ্রিয় হয়ে ওঠার পেছনে বিষয়ভাবনার সঙ্গে সঙ্গে শিল্পরূপকেও সমান গুরুত্বপূর্ণ মনে করেছেন।

সাহিত্য জনপ্রিয় হওয়ার সূত্রগুলোর মধ্যে প্রধান হচ্ছে জনগণের কথা বলা, জনগণের মনের ভাষায়। জনগণের মনের ভাষা-ভাবাবেগ যিনি যত বেশি আয়ত্ত করতে পারবেন, তার সাহিত্যকর্ম তত বেশি জনপ্রিয় হয়। সেই জনপ্রিয়তার কারণে সাহিত্যের গুণগত মান ক্ষুণ্নও হতে পারে।

লোকসংস্কৃতি ও সাহিত্যের পর রকিবুল হাসান বিপ্লবী ও রাজনৈতিক ব্যক্তিত্বের জীবন-সংগ্রামকেই বেছে নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বিপ্লবী বাঘা যতীন ও শেখ মুজিবুর রহমান। ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী বাঘা যতীনের অবদান ও আত্মত্যাগকে রকিবুল হাসান দেখেছেন অন্য যেকোনো বিপ্লবী ও রাজনৈতিক নেতার চেয়ে বেশি সম্মানের চোখে। এ কারণে ‘বাঘা যতীন’ বিষয়ক প্রবন্ধে তাকে বেশি শ্রদ্ধাশীল ও আন্তরিক দেখা যায়। অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা রচনায়ও রকিবুল হাসান শ্রদ্ধাশীল ও আন্তরিক।

বাঘা যতীনের জীবনের ট্র্যাজিক পরিণতির বর্ণনা দিতে গিয়ে রকিবুল হাসান ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসও টেনে এনেছেন। ফলে প্রবন্ধটি হয়ে উঠেছে ইতিহাস আশ্রিত রাজনৈতিক ব্যক্তির জীবনচিত্র।

বাঘা যতীনের পাশাপাশি রকিবুল হাসানের সর্বোচ্চ সম্মানের রাজনৈতিক ব্যক্তিত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক এক প্রবন্ধে প্রাবন্ধিক বন্ধুবন্ধুর রাজনৈতিক জীবন, তার আত্মজীবনী, তার স্বপ্নের ‘বাঘা যতীন মিলিটারি একাডেমি’ নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন।

রকিবুল হাসানের আরেকটি ব্যতিক্রমী গদ্যের বই পথের কথা। এই গ্রন্থে তিনি নিজের দেখা পথ-ঘাট-মানুষ-প্রকৃতি ছবি এঁকেছেন।

সাহিত্যের বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে প্রাবন্ধিক-গবেষক হিসেবে রকিবুল হাসান মন ও মননে বিচারক, কিন্তু তার প্রবন্ধের ভাষা নিরস নয়। বরং কথাসাহিত্যের ভাষার কোমল রূপ তার গদ্যকে করে তুলেছে চিত্তাকর্ষক। ফলে নিছক গবেষণামূলক প্রবন্ধ কিংবা বিশ্লেষণধর্মী প্রবন্ধও সুখপাঠ্য হয়ে উঠেছে। এ ছাড়া প্রবন্ধে কথাসাহিত্যের গদ্যভঙ্গির প্রয়োগের পাশাপাশি তিনি কবিতার মতো চিত্রকল্প-উপমারও প্রয়োগ ঘটিয়েছেন। এ কারণে তার প্রবন্ধে বুদ্ধিবৃত্তিক চিত্রের পাশাপাশি রয়েছে চিত্তে আনন্দসঞ্চারী গদ্যভঙ্গিও। এ ছাড়া রয়েছে কথাসাহিত্যের মতো তার প্রবন্ধেও ব্যক্তি-সমাজ-রাষ্ট্র সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি। সেখানে আগে মানবতাবাদী-দেশপ্রেমিক, পরে শিল্পের সাধক। সম্ভবত রকিবুল হাসানের প্রবন্ধের প্রকৃত সৌন্দর্য ও শক্তি এখানেই নিহিত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ ছবি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৫১ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুর্লভ ছবি
বিষ্ণুপুর দলমাদল কামানে হেলান দিয়ে দাঁড়ানো কবির সেই বিখ্যাত ছবি

শুধু নজরুল সংগীতশিল্পী হিসেবে নয়, সামগ্রিক নজরুল-চর্চায় বিশ্বাসী সোমঋতা মল্লিক প্রতিনিয়ত নিজেকে নজরুল গবেষণায় নিয়োজিত রেখেছেন। নজরুলকে নতুনভাবে আবিষ্কারের নেশায় তিনি অবিরাম ছুটে চলেছেন। ভারত ও বাংলাদেশে নজরুল-স্মৃতিবিজড়িত বহু জায়গায় তার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তরুণ প্রজন্মকে নজরুল-চর্চায় উৎসাহী করার উদ্দেশ্যে সোমঋতা মল্লিকের পরিচালনায় দীর্ঘ ১৮ বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ছায়ানট (কলকাতা)। দেশে-বিদেশে বহু নজরুল গবেষকের সান্নিধ্যে এসেছেন সোমঋতা, সংগ্রহ করেছেন দুর্লভ ছবি ও তথ্য। ৭ দিনব্যাপী কলকাতা শহরে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস-এ দুই বাংলার বিশিষ্ট সংগ্রাহকদের অংশগ্রহণে তারই ভাবনায় শুরু হচ্ছে নজরুল-বিষয়ক প্রদর্শনী ‘আমারে দেব না ভুলিতে’। প্রদর্শিত হবে বেশ কিছু দুষ্প্রাপ্য ছবি। নজরুল জন্মজয়ন্তীর প্রাক্কালে নজরুলপ্রেমীদের জন্য রইল তারই কিছু ঝলক।

 

কলকাতায় পাইকপাড়ার বাড়িতে বাকরুদ্ধ নজরুল ও প্রমীলা দেবী

আলোকচিত্র: সাইদা খানম। সৌজন্য: সাহাদাত পারভেজ

 

 

কলকাতায় পাইকপাড়ার বাড়িতে নজরুল

আলোকচিত্র: সাইদা খানম। সৌজন্য: সাহাদাত পারভেজ

 

নজরুলের হাসির গানের বিশিষ্ট শিল্পী সারদা গুপ্তর শ্যামবাজারের বাড়িতে নজরুল

আলোকচিত্র: নির্মল নিয়োগী

সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

কাজী নজরুল ইসলামের ৬৮তম জন্ম দিবসে কলকাতায় কবির বাড়িতে নীলিমা বন্দ্যোপাধ্যায় হারমোনিয়াম সহযোগে সংগীত পরিবেশন করছেন, পাশে মনোযোগ-সহকারে শুনছেন কল্যাণী কাজী (কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ), অভিনয় জগতের কিংবদন্তি শিল্পী অনুপ কুমার, রবি ঘোষসহ স্বয়ং কাজী নজরুল ইসলাম।

সৌজন্য: গৌতম বন্দ্যোপাধ্যায়

(ভানু ও নীলিমা বন্দ্যোপাধ্যায়ের পুত্র)

 

কুমিল্লার দৌলতপুরে কবি প্রিয়া নার্গিস ও আলী আকবর খান

সৌজন্য: এস কে মো. আশিক

 

 

বিশিষ্ট নজরুল-সংগীতশিল্পী সারদা গুপ্ত ও বরদা গুপ্তর বাড়িতে তোলা নজরুলের ছবি তার স্বাক্ষর সহ

আলোকচিত্র: নির্মল নিয়োগী

সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

ছবিতে নজরুলের চিকিৎসক অধ্যক্ষ মেজর ডেভিস।

১৯৫২ সালের ২৭ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সভাপতিত্বে কলকাতার বিশিষ্ট সাহিত্যিকদের উদ্যোগে নজরুলের চিকিৎসাকল্পে ‘নজরুল নিরাময় সমিতি’ গঠিত হয়। এই সমিতির উদ্যোগে ২৫ জুলাই, ১৯৫২ সালে নজরুলকে চিকিৎসার জন্য রাঁচির মানসিক হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে ছিলেন প্রমীলা নজরুল

(তথ্য সূত্র: নজরুল তারিখ অভিধান, মাহবুবুল হক)। মাহবুবুল হকের লেখা বই ‘নজরুল তারিখ অভিধান’ থেকে জানা যায় যে, অধ্যক্ষ মেজর ডেভিস রোগ নির্ণয়ে অপারগ হন, চার মাস চিকিৎসার পর অবস্থা অপরিবর্তিত থাকায় তারা কলকাতায় প্রত্যাবর্তন করেন।

সৌজন্য: ডা. দীপাঞ্জন ভট্টাচার্য্য

 

বিশিষ্ট নজরুল-সংগীতশিল্পী সারদা গুপ্ত ও বরদা গুপ্তর বাড়িতে কাজী নজরুল ইসলাম, কন্যাসহ নলিনীকান্ত সরকার, সারদা গুপ্ত, বরদা গুপ্ত ও নির্মল নিয়োগী

সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

বিষ্ণুপুর দলমাদল কামানে হেলান দিয়ে দাঁড়ানো কবির সেই বিখ্যাত ছবি

সৌজন্য: বিষ্ণুপুরে আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের (বাঁকুড়া জেলা মিউজিয়াম) কিউরেটর শ্রী তুষার কুমার সরকার

 

কলকাতায় নজরুলের জন্মদিনে তার বাড়িতে
গুপ্ত পরিবারের সদস্যবৃন্দ

সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

১৯৭৬ সালের ২২ মে ঢাকায় পিজি হাসপাতালে নজরুল

আলোকচিত্র: মোজাম্মিল হোসেন। সৌজন্য: সাহাদাত পারভেজ

 

যন্ত্রী সঙ্ঘ- মাঝে সুরেন্দ্র লাল দাস, তার ডানদিকে কন্যা লীলা দাস ও বাঁ-দিকে
বরদা গুপ্ত। যন্ত্রী সঙ্ঘের শিল্পীরা নজরুলের সৃষ্টি কর্মের সঙ্গে যুক্ত ছিলেন।

ছবি ও তথ্য সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

সারদা গুপ্ত ও বরদা গুপ্তর বাড়িতে তোলা এই ছবি। গৃহী যোগী বরদাচরণ মজুমদারের সঙ্গে কাজী নজরুল ইসলাম, দিলীপ কুমার রায়, গজেন্দ্র কুমার মিত্র, সারদা গুপ্ত
বরদা গুপ্ত, নলিনীকান্ত সরকার ও অন্যরা

আলোকচিত্র: নির্মল নিয়োগী। সৌজন্য: সারদা গুপ্তর পৌত্র স্বাগত গুপ্ত

 

১৯৭৬ সালের ২২ মে ঢাকায় পিজি হাসপাতালে কবির পাশে আলোকচিত্রী মোজাম্মিল হোসেন, পটুয়া কামরুল হাসান ও সাংবাদিক আনোয়ার জাহিদ।

আলোকচিত্র: শামসুন নাহার। সৌজন্য: সাহাদাত পারভেজ

 

ঢাকায় কাজী নজরুল ইসলাম

আলোকচিত্র: আমানুল হক

সৌজন্য: সাহাদাত পারভেজ