মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯। বাজারজাতকরণের প্রধান লক্ষ্য-
ক) পণ্য উন্নয়ন খ) ভোক্তা সন্তুষ্টি
গ) নতুন বাজার সৃষ্টি ঘ) মুনাফা অর্জন
উত্তর: খ) ভোক্তা সন্তুষ্টি।
৩০। যেসব পণ্য অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে বলে-
ক) সুবিধাজনক পণ্য খ) শপিং পণ্য
গ) বিশিষ্ট পণ্য ঘ) শিল্প পণ্য
উত্তর: ঘ) শিল্প পণ্য।
৩১। ভোগকারী ক্রেতা এক বিপণি থেকে বিভিন্ন ধরনের জিনিস কিনে বিভিন্ন চাহিদা মেটাতে সক্ষম হলে তাকে বলে-
ক) বহু শাখা বিপণি খ) অধি-বিপণি
গ) বিপণিমালা ঘ) বিভাগীয় বিপণি
উত্তর: ঘ) বিভাগীয় বিপণি।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৪, ৭টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, মার্কেটিং ২য় পত্র
৩২। বিজ্ঞাপন বা প্রচারের মাধ্যম নয়-
ক) মোটরসাইকেল খ) সিনেমা
গ) টেলিভিশন ঘ) সংবাদপত্র
উত্তর: ক) মোটরসাইকেল।
৩৩। বাংলাদেশে বহু শাখা বিপণির প্রকৃষ্ট উদাহরণ হলো-
ক) সাধনা ঔষধালয় খ) স্কয়ার ফার্মাসিউটিক্যালস
গ) বেক্সিমকো ঘ) কোহিনুর কেমিক্যাল
উত্তর: ক) সাধনা ঔষধালয়।
৩৪। প্রত্যেক দেশই তার নিজস্ব বাণিজ্যিক স্বার্থ দেখাশোনা করার জন্য অন্য দেশে দূত নিয়োগ করে। তাদের বলা হয়-
ক) কনস্যুলার খ) হাইকমিশনার
গ) ভিসা অফিসার ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) কনস্যুলার।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর